DSIP - DWASA

DSIP - DWASA DSIP - Dhaka Sanitation Improvement Project

The Project Development Objective of the DSIP is to increase access to safely managed sanitation services in the selected areas of Dhaka City and thereby uphold the efficiency of sanitation service delivery. About 1.4 million people shall be benefited from this project (DSIP) in terms of sanitation services in Pagla catchment area.

ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (DSIP)-এর সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণের লক্ষ্যে আজ, ৩ সেপ্টেম্বর ২০২৬, Pagla Sewage...
03/09/2026

ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (DSIP)-এর সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণের লক্ষ্যে আজ, ৩ সেপ্টেম্বর ২০২৬, Pagla Sewage Treatment Plant (পুনর্নির্মাণ, সম্প্রসারণ ও পরিচালনা) পরিদর্শন করেন Miss Mara K. Warwick, Regional Practice Director, Planet South Asia Region; Mr. Harsh Goyal, Senior Water Supply and Sanitation Specialist and Co-TTL; এবং Mr. Maharam Dakua, Consultant, The World Bank।

পরিদর্শক দলের সঙ্গে ছিলেন ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (DSIP), ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (আর, পি অ্যান্ড ডি) জনাব মো. আজিজুল হক এবং ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (DSIP), ঢাকা ওয়াসার প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ সেলীম মিঞা।

পরিদর্শনকালে তাঁরা প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করেন, চলমান নির্মাণকাজ পরিদর্শন করেন এবং ঢাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা অবকাঠামো শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ মাইলফলক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

05/08/2026

সকল শহীদ, আহত এবং সংগ্রামী সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা, রক্তিম শুভেচ্ছা ও বিজয়ী অভিনন্দন।

আজ ৪ই আগস্ট, ২০২৬ তারিখে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD)-এর কর্মকর্তাগণ ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (DSIP)-এর সা...
04/08/2026

আজ ৪ই আগস্ট, ২০২৬ তারিখে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD)-এর কর্মকর্তাগণ ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (DSIP)-এর সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরিদর্শক দলে ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD)-এর যুগ্মসচিব মোঃ আশফাকুল আমিন মুকুট এবং উপসচিব মোছাঃ উলফৎ আরা বেগম, সঙ্গে ছিলেন ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (DSIP), ঢাকা ওয়াসা-এর প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ সেলীম মিঞা।

প্রতিনিধিদল পরিদর্শন করেন প্যাকেজ WD1: পাগলা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (পুনর্নির্মাণ, সম্প্রসারণ ও পরিচালনা), পাগলা, ঢাকা, এছাড়াও প্যাকেজ WD2: মানিকনগর এবং WD6: মধুবাগ। পরিদর্শনকালে তাঁরা প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করেন, চলমান নির্মাণকাজ পরিদর্শন করেন এবং ঢাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা অবকাঠামো শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ মাইলফলক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

ঢাকা ওয়াসার অধীনে ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে আরও আধুনিক ও টেকসই করতে ...
06/07/2026

ঢাকা ওয়াসার অধীনে ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে আরও আধুনিক ও টেকসই করতে বিভিন্ন এলাকায় পাইপলাইন পুনর্নির্মাণ ও সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। উন্নয়নকাজ চলাকালে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। একটি পরিচ্ছন্ন ও নিরাপদ ঢাকা গড়ে তুলতে আপনাদের সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

আসুন, পরিচ্ছন্নতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে ঈদের আনন্দকে আরো মহিমান্বিত করি। ঢাকা স্যানিটেশন ইম্প্রুভমেন্ট প্রজেক্ট (ড...
28/05/2026

আসুন, পরিচ্ছন্নতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে ঈদের আনন্দকে আরো মহিমান্বিত করি।

ঢাকা স্যানিটেশন ইম্প্রুভমেন্ট প্রজেক্ট (ডিএসআইপি)- এর পক্ষ থেকে সবাইক জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।

ঈদ মোবারক!

আসুন, পরিচ্ছন্নতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে ঈদের আনন্দকে আরো মহিমান্বিত করি।

ঢাকা স্যানিটেশন ইম্প্রুভমেন্ট প্রজেক্ট (ডিএসআইপি)- এর পক্ষ থেকে সবাইক জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা।

ঈদ মোবারক!

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পের পক্ষ থেকে নগরবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ত...
27/05/2026

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পের পক্ষ থেকে নগরবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ত্যাগ ও সহমর্মিতার এই মহান উৎসব আমাদের সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক, এই কামনায় সকলকে জানাই ঈদ মুবারক।

স্বপ্ন গড়ার পেছনে থাকে অসংখ্য পরিশ্রমী হাতের গল্প। মে দিবসে  ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্প (ডিএসআইপি)- এর পক্ষ থ...
30/04/2026

স্বপ্ন গড়ার পেছনে থাকে অসংখ্য পরিশ্রমী হাতের গল্প। মে দিবসে ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্প (ডিএসআইপি)- এর পক্ষ থেকে সেই সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা—আপনাদের ছাড়া আমাদের পথচলা অসম্পূর্ণ।

ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)- এর কর্তৃক বাস্তবায়িত ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্প (ডিএসআ...
26/04/2026

ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা)- এর কর্তৃক বাস্তবায়িত ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্প (ডিএসআইপি)- এর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করতে বিশ্বব্যাংক এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)- এর একটি যৌথ মিশন গত ১৯-২৩ এপ্রিল, ২০২৬ ইং তারিখে প্রকল্প এলাকার বিভিন্ন কর্ম এলাকা পরিদর্শন করে।
বিশ্বব্যাংক এর টাস্ক টিম লিডার জনাব খায়রি আল জামালের নেতৃত্বে মিশন টিমে ছিলেন মিস নরহান, মিস লালিমা, এআইআইবি থেকে মিস আমানোভা এবং ডিএসআইপি প্রকল্প পরিচালক মোহাম্মদ সেলীম মিঞার নেতৃত্বে উপস্থিত ছিলেন ডিএসআইপি প্রকল্প ম্যানেজমেন্ট ইউনিট।
এই মিশন চলাকালীন দলটি ইকোনমিক রিলেশনস ডিভিশন (ইআরডি)- এর কর্মকর্তাদের সাথে এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বৈঠক করে। এছাড়াও, বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য ঠিকাদার, প্রকল্পের পরামর্শক এবং পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে, প্রকল্প এলাকার অবকাঠামোগত কাজের অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণের জন্য দলটি মাঠপর্যায়েও পরিদর্শনে যায়।

ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা) কর্তৃক বাস্তবায়িত ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্প (ডিএসআইপি)...
22/04/2026

ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ঢাকা ওয়াসা) কর্তৃক বাস্তবায়িত ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্প (ডিএসআইপি) দ্রুতগতিতে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় গত ২১ এপ্রিল ২০২৬ এই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় বিশ্বব্যাংক-এআইআইবি মিশন টিম মাঠ পরিদর্শন করেন। এই প্রকল্পটি বিশ্বব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি), এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে পরিচালিত হচ্ছে।

মাঠ পরিদর্শনের অংশ হিসেবে বিশ্বব্যাংক-এআইআইবি মিশন টিমের টাস্ক টিম লিডার খায়রি আল-জামালের নেতৃত্বে মিশন টিমের সদস্য মিজ নরহান, মিজ লালিমা এবং এআইআইবি থেকে মিজ আমানোভা প্রকল্পের গুরুত্বপূর্ণ প্যাকেজ এরিয়া WD1, WD2, WD5B ও WD6A পরিদর্শন করেন।

এ সময় ডিএসআইপি প্রকল্প পরিচালক মোহাম্মদ সেলীম মিঞার নেতৃত্বে ঢাকা ওয়াসার প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট উপস্থিত ছিলেন। উক্ত সফরে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি অন্যান্য বিশেষজ্ঞদের সঙ্গে কারিগরি আলোচনাও অনুষ্ঠিত হয়।

ঢাকা ওয়াসার প্রকল্প ব্যবস্থাপনা দল কার্যকর সমন্বয় ও মাঠপর্যায়ে নিবিড় তদারকির মাধ্যমে ডিএসআইপি প্রকল্পের সফল বাস্তবায়ন অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

নববর্ষে নব সম্ভাবনায় ভরে উঠুক আমাদের শহর। ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পের পক্ষ থেকে সকলকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩...
14/04/2026

নববর্ষে নব সম্ভাবনায় ভরে উঠুক আমাদের শহর। ঢাকা স্যানিটেশন ইমপ্রুভমেন্ট প্রকল্পের পক্ষ থেকে সকলকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩ এর শুভেচ্ছা।

Address

WASA Bhaban 78, Kazi Nazrul Islam Avenue
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when DSIP - DWASA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share