কমরেড সত্য মৈত্র পাঠচক্র

কমরেড সত্য মৈত্র পাঠচক্র কমিউনিস্ট সাহিত্য ভাণ্ডারের মৌলিক বিষয়বস্তু নিয়ে নিয়মিত ও যৌথ অধ্যয়ন আমাদের প্রধান লক্ষ্য।

04/03/2024

পাঠচক্র: ৮
সম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়

কমরেড সত্য মৈত্র পাঠচক্রে ভ্লাদিমির ইলিচ লেনিনের "সম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়" বইয়ের উপর আলোচনা করছেন -জুবায়ের উদ্দিন।

17/02/2024

পাঠচক্র: ৪
লুই বোনাপার্টের আঠারোই ব্রুমেয়ার

কমরেড সত্য মৈত্র পাঠচক্রে কার্ল মার্কসের "লুই বোনাপার্টের আঠারোই ব্রুমেয়ার" বইয়ের উপর আলোচনা করছেন - অনুপ কুন্ডু

09/02/2024

পাঠচক্র:৭
যৌন সম্পর্ক এবং শ্রেণী সংগ্রাম

কমরেড সত্য মৈত্র পাঠচক্রে আলেকজান্দ্রা কোলনতাই-এর লেখা "যৌন সম্পর্ক এবং শ্রেণী সংগ্রাম" বইয়ের উপর আলোচনা করছেন -
তানিয়াহ্ মাহমুদা তিন্নি

09/02/2024

পাঠচক্র: ৬
ঐতিহাসিক ও দ্বন্দ্বমূলক বস্তুবাদ

কমরেড সত্য মৈত্র পাঠচক্রে নির্ধারিত বিষয়
মাও সেতুঙয়ের লেখা অনুশীলন সম্পর্কে দ্বন্দ্ব সম্পর্কে বইটির আলোচনা উপস্থাপন করছেন- ইকবাল কবির।

পাঠচক্রে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করুন এই লিংকে:https://docs.google.com/forms/d/13qkQ7o_0ycxQidi5RLpoIy0YIIRc4KavfFj...
19/12/2023

পাঠচক্রে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করুন এই লিংকে:
https://docs.google.com/forms/d/13qkQ7o_0ycxQidi5RLpoIy0YIIRc4KavfFj4ttq74Vw/edit?usp=drivesdk

আলেকজান্দ্রা কোলনতাই সমাজতান্ত্রিক নারীবাদী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ তাত্ত্বিক। তিনি পৃথিবীর ইতিহাসে প্রথম নারী রাষ্ট্রদূত। সোভিয়েত রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লবে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছেন এই নারী। রাজনৈতিক আন্দোলনে যুক্ত থাকার ফলে আরো বেশি করে অনুধাবন করেছেন পিতৃতান্ত্রিক সমাজে নারী এবং পুরুষের অবস্থান এক নয়। এমনকি সমাজের বুর্জোয়া নারী এবং শ্রমিক নারীর সংগ্রামেও রয়েছে ভিন্নতা। কিছু কিছু ক্ষেত্রে এই দুই শিবিরের নারীদের দাবি-দাওয়া এক হলেও তাদের চূড়ান্ত লক্ষ্য ভিন্ন। যেখানে বুর্জোয়া নারীবাদ পুরুষের সঙ্গে সমানাধিকারের প্রাপ্তিকে চূড়ান্ত মনে করে সেখানে সর্বহারা নারীদের প্রধান লক্ষ্য থাকে শোষণমূলক পুঁজিবাদী সমাজব্যবস্থার সম্পূর্ণ উচ্ছেদ ঘটিয়ে সমাজতান্ত্রিক সমাজ বিনির্মাণ। কোলনতাই বিশ্বাস করতেন ব্যক্তিগত সম্পত্তির উচ্ছেদ ঘটিয়ে সর্বজনীন শ্রমভিত্তিক সমাজ বিনির্মাণের মধ্য দিয়ে জেন্ডার এবং শ্রেণি উভয় প্রকার বৈষম্য দূর করা সম্ভব। সেই সমাজব্যবস্থাটা ঠিক কেমন হবে, সেখানে নারী-পুরুষের যৌন সম্পর্কের স্বরূপই বা কেমন, সমাজতান্ত্রিক সমাজে কি পরিবার প্রথাও উচ্ছেদ করা হবে নাকি ভিন্ন ধরনের পরিবার ব্যবস্থা গড়ে উঠবে? এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তার বিভিন্ন লেখা, বক্তব্য এবং বিবৃতিতে।

কোলনতাই এর লেখা বিভিন্ন প্রবন্ধ এবং ভাষণকে একত্রিত করে ‘যৌন সম্পর্ক এবং শ্রেণিসংগ্রাম’ শিরোনামে অনূদিত বইটির উপরে আমাদের এবারের পাঠচক্র অনুষ্ঠিত হতে যাচ্ছে। রূপা আইচ এবং শর্মিষ্ঠা সেনের অনুবাদ সম্পাদনা করেছেন শাহেরীন আরাফাত। বর্তমান বাংলাদেশে চলমান নারী আন্দোলনের গতি প্রকৃতি বুঝতে কোলনতাই এর লেখা আমাদের সাহায্য করবে। আগ্রহীরা সবাই এই পাঠচক্রে আমন্ত্রিত।

আমাদের স্থগিত হয়ে যাওয়া ৬ষ্ঠ পাঠচক্র 'ঐতিহাসিক ও দ্বন্দ্বমূলক বস্তুবাদ' আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। পাঠচক্রে অংশ নিতে...
26/11/2023

আমাদের স্থগিত হয়ে যাওয়া ৬ষ্ঠ পাঠচক্র 'ঐতিহাসিক ও দ্বন্দ্বমূলক বস্তুবাদ' আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

পাঠচক্রে অংশ নিতে রেজিস্ট্রেশান করুন নিচের লিঙ্কেঃ
https://docs.google.com/forms/d/13qkQ7o_0ycxQidi5RLpoIy0YIIRc4KavfFj4ttq74Vw/edit

বিশেষ দ্রষ্টব্য: যারা ইতোপূর্বে রেজিস্ট্রেশন করেছেন তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when কমরেড সত্য মৈত্র পাঠচক্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share