EshaRahman

EshaRahman আস্থা ও ভরসার নিরাপদ আলোয়,অন্যের মুখে হাসি ফোটাতেই পথচলা। ❤️ This is the official page of Bangladesh Police Sergeant, MD Mukhlesur Rahman.
(9)

This page is managed entirely by him and his Social media management partner Link together. All contents of this page are protected by copyright. The materials on this page can not be modified, distributed, posted or transmitted without the prior written consent of MD Mukhlesur Rahman. Visitors to this website may not download or re-upload anything on this page except merely to view, comment and s

hare. Legal action will be taken if any content of this page or copyright of MD Mukhlesur Rahman is used without permission. I also have a YouTube channel written by Esha Rahman in association with my daughter's name. I share my duty via video vlog about traffic system of Bangladesh and update my viewers about the road safeties and some major traffic issues.

06/09/2026

সংসারের দায়িত্ব যার কাঁদে

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।কিছু কিছু ঘটনা সত্যিই মানুষে হৃদয় ও বিবেককে গভীরভাবে নাড়া দেয়। বারবার মনে প্র...
06/09/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কিছু কিছু ঘটনা সত্যিই মানুষে হৃদয় ও বিবেককে গভীরভাবে নাড়া দেয়। বারবার মনে প্রশ্ন জাগে—ঘটনাস্থলে কি কেউ ছিল না? একজন মানুষও কি একটু এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে পারতেন না? হয়তো কয়েকজন মানুষ বিবেকবান সাহসী ভূমিকা পালন করলে, এমন একটি অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনার পরিণতি এড়ানো সম্ভব হতো।

ঢাকার সাভারে এক বৃদ্ধ অটোরিকশাচালককে মারধরের প্রতিবাদ করতে গিয়ে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) একজন উপপরিদর্শকের (এসআই) মর্মান্তিক মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। একই ঘটনায় তাঁর ছেলে গুরুতর আহত হয়েছেন। একজন মানুষ অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে এভাবে স*হিং*সতার শিকার হবেন—এটি কোনোভাবেই মানবিকতা, সামাজিক মূল্যবোধ কিংবা ধর্মীয় শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এই হৃদয়বিদারক ঘটনাটি পড়তে গিয়ে আমার নিজের চোখের সামনে ঘটে যাওয়া গতকাল ০৫/০৯/২০২৬ তারিখের একটি ঘটনার কথা বারবার মনে পড়ছিল। মনে হলো, কাল যদি আমি পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে এগিয়ে না আসতাম, তাহলে হয়তো গাবতলীর আল্লাহর দান হোটেলের সামনেও একটি ভয়াবহ ও অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতে পারত।

গতকাল পরিবারসহ হাসপাতাল থেকে বাসায় ফেরার পথে গাবতলীর আল্লাহর দান হোটেলের সামনে দিয়ে যাওয়ার সময় দেখতে পাই, একজন ব্যক্তি একজন পুলিশ সদস্যকে মারধর করছেন। আমি তখন গাড়ি চালাচ্ছিলাম বলে প্রথম মুহূর্তে পুরো বিষয়টি বুঝতে পারিনি। তবে ইশার আম্মা চিৎকার দিয়ে বলে পুলিশকে মারছে, তখন মাঝপথে গাড়ি থামিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই।

সেখানে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বুঝতে পারি যে, ঘটনাটিকে কেন্দ্র করে মব তৈরি হয়েছে।

সবচেয়ে দুঃখজনক বিষয় ছিল, সেখানে অনেক মানুষ উপস্থিত থাকলেও শুরুতে কেউ কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসছিলেন না। আমি মব সৃষ্টিকারী ব্যক্তিকে অন্যদের কাছ থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি। এ সময় দেখতে পাই, তাঁর ডান হাতে একটি কাঁচি ছিল, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছিল।

পরে উভয় পক্ষের বক্তব্য শুনে জানতে পারি, ওই পুলিশ সদস্য ইতিহাস বাসে করে মিরপুর-১৪ নম্বরে যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠতে চেয়েছিলেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তি তাঁকে বাসে উঠতে বাধা দেন এবং একপর্যায়ে তাঁর সঙ্গে উত্তেজনাকর আচরণ করে শারীরিকভাবে আক্রমণ করেন।

পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার আগেই উপস্থিত সচেতন ব্যক্তিদের সহযোগিতায় ওই ব্যক্তিকে আটক করা সম্ভব হয়। পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে দারুস সালাম থানায় পাঠানো হয়।

সাভারের এসআইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা এবং আমার চোখের সামনে ঘটে যাওয়া এই ঘটনাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা বহন করে। কোনো অন্যায় বা দুর্ঘটনা যখন আমাদের চোখের সামনে ঘটে, তখন আমরা যদি সবাই নীরব দর্শক হয়ে শুধু দাঁড়িয়ে থাকি, তাহলে একটি ছোট ঘটনা মুহূর্তের মধ্যেই ভয়াবহ পরিণতির দিকে চলে যেতে পারে।

ইসলাম আমাদের অন্যায়, জুলুম ও মব সৃষ্টিকারীর বিরুদ্ধে অবস্থান নিতে শিক্ষা দেয়। একই সঙ্গে মানুষের জীবন রক্ষা, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে শান্তি প্রতিষ্ঠার কথাও শিক্ষা দেয়।

মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিকতার পরিচয় নয়, এটি আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্বও।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যায় থেকে দূরে থাকার, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর এবং সমাজে শান্তি, নিরাপত্তা ও মানবতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখার তাওফিক দান করুন, আমিন।

প্রিয় অনুজ, Suzan Srabon ঢাকা মেট্রোপলিটন পুলিশে তোমাকে জানাই আন্তরিক স্বাগতম ও উষ্ণ শুভেচ্ছা। তোমার সঙ্গে এতদিন শুধু ম...
05/09/2026

প্রিয় অনুজ, Suzan Srabon
ঢাকা মেট্রোপলিটন পুলিশে তোমাকে জানাই আন্তরিক স্বাগতম ও উষ্ণ শুভেচ্ছা।

তোমার সঙ্গে এতদিন শুধু মোবাইল ফোনে কথা হয়েছে, সরাসরি দেখা হয়নি। আল্লাহ চাইলে এবার ঢাকায় দায়িত্ব পালনের সুবাদে তোমার সঙ্গে সরাসরি দেখা হবে—ইনশাআল্লাহ।

তোমার বিভিন্ন সচেতনতামূলক ও মানবিক ভিডিও দেখে সত্যিই খুব ভালো লাগে। পুলিশের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, সেবা প্রদান করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা‌, নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় ও অনুকরণীয় উদ্যোগ।

তোমার ভিডিওর মাধ্যমেই জানতে পারলাম, তুমি এখন ঢাকা মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করছ। তোমার এই নতুন কর্মস্থল ও নতুন পথচলার জন্য অন্তরের অন্তস্থল থেকে রইল অনেক অনেক ভালোবাসা, শুভকামনা ও দোয়া।

বিশ্বাস করি, ঢাকার ব্যস্ত নগরজীবনে পেশাগত দায়িত্বের পাশাপাশি তোমার এই মানবিক ও জনসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে। তোমার আন্তরিকতা, সুন্দর ব্যবহার ও মানুষের প্রতি সহযোগিতার মানসিকতার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় হবে এবং নগরবাসীর মাঝে পুলিশের প্রতি ভালোবাসা, বিশ্বাস ও আস্থা আরও বহুগুণে বৃদ্ধি পাবে, এই প্রত্যাশাই করি।

আল্লাহ তোমাকে সব সময় সুস্থ, নিরাপদ ও ভালো রাখুন। তোমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পালন করার তাওফিক দান করুন। তোমার কর্মজীবনের প্রতিটি পদক্ষেপ সফল ও সুন্দর হোক।

তোমার ও তোমার পরিবারের জন্য রইল আন্তরিক দোয়া, অফুরন্ত ভালোবাসা ও শুভকামনা। 🤲❤️

ভালো থেকো, মানুষের পাশে থেকো—আর তোমার ভালো কাজগুলো অব্যাহত রেখো।
ইনশাআল্লাহ, সামনে দেখা হবে।

ডেলিভারি বাইক না ভাই, এটা তো পুরো পরিবারের এক্সপ্রেস সার্ভিস! 😂🏍️
04/09/2026

ডেলিভারি বাইক না ভাই, এটা তো পুরো পরিবারের এক্সপ্রেস সার্ভিস! 😂🏍️

আল্লাহ তাঁর বান্দার গোপন দোষ-ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখেন। তাই আমাদেরও অন্যের ভুল খুঁজে বেড়ানো বা প্রকাশ করা থেকে বিরত থ...
04/09/2026

আল্লাহ তাঁর বান্দার গোপন দোষ-ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখেন। তাই আমাদেরও অন্যের ভুল খুঁজে বেড়ানো বা প্রকাশ করা থেকে বিরত থাকা উচিত.. জুম্মা মোবারক

03/09/2026

স্লিপার বাস ফাইভ স্টার হোটেল

মামারা এখন আশুলিয়া এক্সপ্রেসওয়েতে—এখন শুধু বাকি এয়ারপোর্টের রানওয়েতে ওঠা! 😄✈️
03/09/2026

মামারা এখন আশুলিয়া এক্সপ্রেসওয়েতে—এখন শুধু বাকি এয়ারপোর্টের রানওয়েতে ওঠা! 😄✈️

02/09/2026

পুলিশ সার্জেন্টের কাছে ই-ট্যাক্স টোকেন গ্রহণযোগ্য

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!সড়ক দু*র্ঘটনার ভিডিওগুলো দেখলে একটি বিষয় বারবার চোখে পড়ে—দুর্ঘটনার পর বিপদগ্রস্ত...
02/09/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!

সড়ক দু*র্ঘটনার ভিডিওগুলো দেখলে একটি বিষয় বারবার চোখে পড়ে—দুর্ঘটনার পর বিপদগ্রস্ত মানুষকে সবার আগে সাহায্য করতে এগিয়ে আসেন বাইক রাইডাররা।

তাহলে কি মানবিকতার এই দায়িত্ব শুধু বাইকারদেরই? অন্যান্য গাড়িচালকের কি কোন মানবিকতা নেই?

দুর্ঘটনার এই দৃশ্যটি আমাদের জন্যও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। বিশেষ করে বৃষ্টিভেজা পিচ্ছিল রাস্তায় অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, তা এ ঘটনা আবারও মনে করিয়ে দেয়।

ভিডিওটি দেখে প্রাথমিকভাবে মনে হয়, দুইমুখী যান চলাচলকারী রাস্তায় একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটি দেখে মোটরসাইকেল চালক হঠাৎ ঘাবড়ে যান। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় মুহূর্তের সেই সিদ্ধান্তই ভয়াবহ দু*র্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়

তবে দু*র্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তই চূড়ান্ত বিষয়।

ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সময় আমাদের শেখানো হয়—দুর্ঘটনা এড়াতে কীভাবে নিরাপদে গাড়ি চালাতে হবে এবং দুর্ঘটনা ঘটলে নিজের ও অন্যের নিরাপত্তার জন্য কী করণীয়।

কিন্তু বাস্তবে সেই শিক্ষা কতটা কাজে লাগাচ্ছি?
বৃষ্টিভেজা রাস্তায় গতি কমাই, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এড়িয়ে চলি। দু*র্ঘটনা ঘটলে নিজের নিরাপত্তা নিশ্চিত করে আহত ব্যক্তির পাশে দাঁড়াই এবং দ্রুত জরুরি সহায়তার ব্যবস্থা করি।

লাইসেন্স শুধু গাড়ি চালানোর অনুমতি নয়—এটি নিরাপদ ও দায়িত্বশীল চালক হওয়ার অঙ্গীকার।

টান দে ব্যাটা!—ভিডিওটা দেখেছেন নাকি? একটু মনোযোগ দিয়ে দেখেন, আসল নাটক কিন্তু অন্য জায়গায়!প্রথমেই অটোরিকশার পাইলট সাহেবের...
02/09/2026

টান দে ব্যাটা!—ভিডিওটা দেখেছেন নাকি? একটু মনোযোগ দিয়ে দেখেন, আসল নাটক কিন্তু অন্য জায়গায়!

প্রথমেই অটোরিকশার পাইলট সাহেবের পায়ের পজিশনটা খেয়াল করেন! মনে হচ্ছে রিকশা চালাচ্ছেন না, নিজের ড্রইংরুমের সোফায় বসে রাজকীয় ভঙ্গিতে বিশ্রাম নিচ্ছেন!
এরা দুই পা এমনভাবেই রেখে রিকশা চালায়—নবাবের বংশধর বললেও ভুল হবে না!

আর পেছনের রিকশাওয়ালাকে একটু খেয়াল করেন। উনি কিন্তু সাধারণ কোনো চরিত্র নন! উনি সেই বিখ্যাত 'মাফ কইরা দেন' ব্রিগেডের একজন। ঘটনা যাই ঘটুক, ভুল যারই হোক—উনার দায়িত্ব একটাই: অভিযুক্তের পক্ষ নেওয়া এবং বলা—
আরে ভাই, গরিব মানুষ… মাফ কইরা দেন!

মনে রাখবেন—এক মুহূর্তের রাগ বা তাড়াহুড়ো বড় বিপদ ডেকে আনতে পারে। তাই আগে নিরাপত্তা, তারপর কথা। আগে ধৈর্য, তারপর সিদ্ধান্ত।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when EshaRahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to EshaRahman:

Shortcuts

Share

Category