Life Story

Life Story "মানুষ মানুষের জন্য" মনে প্রাণে এই বিশ্বাস সারাজীবন রাখতে চাই

মানুষ মানুষের জন্য, মানবতার জন্য। ❤️♥️
আমাদের ২য় পেজ- https://www.facebook.com/share/1Aw37knWDc/?mibextid=wwXIfr

ভিডিও থেকে প্রাপ্ত আয় অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হয় তাই পেজটি ফলো করে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইলো।

12/05/2026

যার বাবা নেই একমাত্র সেই বুঝবে এই কষ্ট 😭
অসহায় বাচ্চাটার জন্য একটা শেয়ার দিন

12/05/2026

সময় কাকে কখন কোন পরিস্থিতিতে ফেলে কেউ জানে না


11/05/2026

গরিব মানুষকে টাকার লোভ দেখিয়ে লাভ নাই

11/05/2026

ওনারে মানাইতেই পারলাম না 😭

10/05/2026

বাবা-মা থাকতেও এতিম 😭 আল্লাহ কি এগুলো দ্যাখেনা?

মা…এই শব্দটার মধ্যে লুকিয়ে থাকে পৃথিবীর সব ভালোবাসা।কিন্তু আজ এই ৮০ বছরের বৃদ্ধা মায়ের জীবনে সেই ভালোবাসা শুধু স্মৃতি।...
10/05/2026

মা…
এই শব্দটার মধ্যে লুকিয়ে থাকে পৃথিবীর সব ভালোবাসা।

কিন্তু আজ এই ৮০ বছরের বৃদ্ধা মায়ের জীবনে সেই ভালোবাসা শুধু স্মৃতি।

স্বামী অনেক আগেই মারা গেছেন…
কয়েক মাস আগে ক্যান্সারে মারা গেছে একমাত্র ছেলেও।
যে ছেলেকে বুকে আগলে বড় করেছিলেন, আজ সেই সন্তানই নেই।

এখন ভাগ্যের নির্মম পরিহাসে এই মায়ের নিজের মুখেই বাসা বেঁধেছে ক্যান্সার।
খাওয়া-দাওয়া প্রায় বন্ধ…
মুখে অসহ্য যন্ত্রণা, শরীরে নীরব কান্না।

শেষ আশ্রয় হিসেবে তিনি উঠেছেন প্রতিবন্ধী মেয়ের সংসারে।
কিন্তু সেখানেও শান্তি নেই—মেয়ের জামাইও নানা রোগে আক্রান্ত।
অভাবের সংসারে প্রতিদিন বেঁচে থাকাটাই এখন যুদ্ধ।

সরকারি হাসপাতালে চিকিৎসা নেয়ার সামান্য খরচটুকুও নেই।
এই পৃথিবীতে আজ এই মায়ের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই…
না আছে শক্তি, না আছে সহায়তা।

এই মায়ের চোখে এখন আর স্বপ্ন নেই…
আছে শুধু বেঁচে থাকার শেষ আকুতি।

মানুষ মানুষের জন্য…
আপনার একটু সহানুভূতি, একটু সহযোগিতা—
হয়তো এই মায়ের জীবনের শেষ সময়টাকে একটু হলেও শান্ত করতে পারে। 🙏

09/05/2026

বাঙালি কানাডায় গিয়েও স্বভাব বদলাতে পারলোনা 😭 পঙ্গু মানুষটিকে নিঃস্ব করে দিলো

& Follow

এই বৃদ্ধা মায়ের ঘরটা দেখলেই বোঝা যায় অভাব কতটা নির্মম হতে পারে…জীর্ণশীর্ণ টিনের ছোট্ট একটা ঘর, ভাঙা সংসার আর বুকভরা কষ...
09/05/2026

এই বৃদ্ধা মায়ের ঘরটা দেখলেই বোঝা যায় অভাব কতটা নির্মম হতে পারে…
জীর্ণশীর্ণ টিনের ছোট্ট একটা ঘর, ভাঙা সংসার আর বুকভরা কষ্ট নিয়েই বেঁচে আছেন তিনি।

স্বামী দীর্ঘদিন ধরে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছেন।
ছয়টা মেয়ে সন্তান থাকলেও সংসারের দায়িত্ব যেন শেষ পর্যন্ত এই অসহায় মায়ের কাঁধেই এসে পড়েছে।

বৃষ্টি হোক কিংবা তীব্র রোদ…
এই বৃদ্ধা মা রাস্তা হেঁটে হেঁটে পান-সিগারেট বিক্রি করে কোনোরকমে সংসার চালাতেন।
কিন্তু কয়েকদিন ধরে তিনি নিজেও অসুস্থ হয়ে পড়েছেন।
শরীরে আর শক্তি নেই বাইরে যাওয়ার…

ফলে ঘরে নেই কোনো খাবার, নেই বাজার…
অভাব যেন পুরো পরিবারটাকে গিলে খেতে বসেছে।

খবর পেয়ে আজকে আমরা চেষ্টা করেছি সামান্য কিছু বাজার ও নগদ অর্থ পৌঁছে দিতে।
হয়তো খুব বড় কিছু না…
তবুও এই অসহায় মায়ের মুখে সামান্য হাসি দেখতে পারাটাই অনেক বড় পাওয়া।

আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াই।
কারণ ছোট ছোট সহানুভূতিই একদিন কারো বেঁচে থাকার কারণ হয়ে যায়। 🤲

09/05/2026

বাচ্চাগুলো রাস্তায় কেনো জানেন? অসুস্থ বাবার চিকিৎসার খরচ জোগাতে 😭

08/05/2026

মুখের এক পাশ কেনো প*চে গেলো? Thanks to Tahid BD Relief

একটা দেড় বছরের শিশুর ক্ষুধা আজ আমাকে ভেতর থেকে নাড়া দিয়েছে…এটা কোনো গ্রামের দৃশ্য না, রাজধানীর অভিজাত এলাকা গুলশানের ...
08/05/2026

একটা দেড় বছরের শিশুর ক্ষুধা আজ আমাকে ভেতর থেকে নাড়া দিয়েছে…

এটা কোনো গ্রামের দৃশ্য না, রাজধানীর অভিজাত এলাকা গুলশানের ফুটপাত।
চারপাশে বড় বড় বিল্ডিং, দামি গাড়ি, ব্যস্ত মানুষ…
আর সেই ফুটপাতেই অসুস্থ এক মা তার ছোট্ট শিশুকে বুকে নিয়ে অসহায়ভাবে শুয়ে আছে।

শিশুটার হয়তো বুঝার বয়স হয়নি দারিদ্র্য কী…
কিন্তু ক্ষুধা ঠিকই বুঝে গেছে।
বারবার ছোট্ট হাত দিয়ে মায়ের বুকের কাছে দুধ খুঁজছিল সে…
পাশেই পড়ে ছিল একটা ফিডার, তাতে অল্প একটু দুধ ছিল।

কিন্তু আশ্চর্যের বিষয় হলো—
এত মানুষ পাশ দিয়ে হেঁটে গেল, কেউ একবারও শিশুটার মুখে সেই ফিডারটা তুলে দিল না।

আমি বাইক থামিয়ে যখন ফিডারটা বাচ্চাটার হাতে দিলাম,
ঠিক তখনই ক্ষুধার্ত শিশুটি এমনভাবে দুধ খেতে শুরু করল…
মনে হচ্ছিল সে অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল কেউ একটু মানবতা দেখাবে।

আমরা হয়তো প্রতিদিন হাজারো ব্যস্ততায় ছুটে চলি…
কিন্তু কখনো কখনো একটি ছোট্ট মানবিক কাজও কারো পৃথিবী বদলে দিতে পারে।

এই মা ও শিশুটার জন্য সবাই একটু দোয়া করবেন 🤲
আর সম্ভব হলে অসহায় মানুষ দেখলে মুখ ফিরিয়ে না নিয়ে অন্তত একবার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Life Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category