28/12/2024
আসসালামু আলাইকুম।
প্রিয় গণপূর্ত পরিবারের সদস্যগণ,
আপনারা সবাই হয়তো অবগত আছেন যে, আমরা বেশ কিছুদিন ধরে ৪৪৬, পি ডাব্লিউ ডি, তেজগাঁওয়ের প্রাক্তন এবং বর্তমান এলোটি/বাসিন্দাদের সমন্বয়ে একটি মিলনমেলার আয়োজনে কাজ করে যাচ্ছি। আজ ২৭, ডিসেম্বর, শুক্রবার সেই লক্ষ্যে ১০/১২ জন এক্টিভ মেম্বারদের ছোট আকারের একটা সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ইং, শুক্রবার মহা মিলনমেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি যারা এই পুনর্মিলনীতে(ডে লং) অংশগ্রহণে আগ্রহী তাদের রেজিট্রেশন কনফার্ম পূর্বক সাবস্ক্রিপশন ফি ৫০০ টাকা(প্রতিজন) নির্ধারণ করা হয়েছে। খুব শীঘ্রই ৩ জন একাউন্ট হোল্ডারের নাম, একাউন্ট নাম্বার/বিকাশ/নগদ নাম্বার রেজিস্ট্রেশনের স্বার্থে প্রকাশ করা হবে।
আপনার অংশগ্রহণ পুনর্মিলনীর সৌন্দর্য বর্ধন ও সাফল্যমণ্ডিত করবে বলে আমরা আশাবাদী।
*** প্রোগ্রামের কি কি সেইগমেন্ট থাকবে তা পরবর্তীতে জানানো হবে।
*** এই প্রোগ্রাম আয়োজনে শাহিন ভাই এর উদ্যোগে পি ডাব্লিউ ডি পরিবারের আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে এই পর্যন্ত ২৭, ০০০(সাতাশ হাজার) টাকা সংগৃহিত হয়েছে।
*** প্রত্যেকটা পেমেন্ট স্বচ্ছতার প্রয়োজনে প্রকাশিত হবে। আয়োজকদের কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়।