Bangladesh Minority Janata Party - BMJP

Bangladesh Minority Janata Party - BMJP বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি - বিএমজেপি এর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেইজ।
(1)

উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা

উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা

বাংলাদেশের সকল নির্যাতিত-নিপীড়িত-শোষিত-অধিকার বঞ্চিত মানুষের স্বার্থ আদায় ও সংরক্ষণ, অধিকার, নিরাপত্তা এবং সর্বপরি সকলের অস্তিত্ব নিশ্চিত করা এবং সমমর্যাদা, সুশাসন, সমঅধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য, আদর্শ ও উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি।

এমতাবস্থায় অখন্ড মানবতার দর্শনে উজ্জীবিত হয়ে, মহান মুক্তিযুদ্ধের চেতনার আলোক

ে উক্ত সংগঠনটির করণীয় দেশ ও জাতির সামনে তুলে ধরা হলো--

১) বাংলাদেশের বর্তমানের এক কেন্দ্রীক সরকার ব্যবস্থার দুর্বলতা এখন জনগণের কাছে সুস্পষ্ঠ; যা রহিত করে, কেন্দ্র এবং রাজ্য সরকার গঠন করা এখন সময়ের দাবী। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি বাংলাদেশকে ৫টি রাজ্যে বিভক্ত করতে চায় কারণ রাষ্ট্রের কাছে তার প্রতিটি নাগরিকের সমান ও সকল সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার আছে। সুতরাং বাংলাদেশকে ৫টি রাজ্যে বিভক্ত করে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার ব্যবস্থা চালু করা হবে।
২) রাষ্ট্রের সর্বস্তরের দুর্নীতি ব্যক্তি স্বার্থ/এজেণ্ডার বাইরে গিয়ে কঠোরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের সকল মেীলিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা ও রক্ষা করা হবে।

৩)সুষম সমাজ ব্যবস্থা বিনির্মাণে রাজনৈতিক প্রতিনিধিত্বের বিভিন্ন স্তরের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের জন্য রাষ্ট্রের প্রতিটি স্তরে, সাধারণের/তৃণমূলের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

৪) জাতীয় শিক্ষা কার্যক্রমের সকল পর্যায়ে আধুনিক শিক্ষা ও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন পূর্বক পাঠ্যপুস্তক প্রনয়ন ও পাঠদানের ব্যবস্থা সর্বতোভাবে নিশ্চিত ও কার্যকর করা হবে।

৫) যেহেতু ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় ও অন্যান্য বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বঞ্চনা ও ষড়যন্ত্রের শিকার। তাদের অধিকার আরও নিশ্চিতকল্পে এবং রাষ্ট্রের প্রতি তাদের অধিকতর বিশ্বাস ও মনোবল ফিরিয়ে আনা এবং তাদের বসবাস চিরস্থায়ীকরণ বাংলাদেশের স্বাধীনতার অঙ্গীকারের বাস্তবায়ন অনুযায়ী অপরিহার্য বলে আমরা মনে করি। আর তাই তাদের জন্য—

ক) বাংলাদেশ জাতীয় সংসদে তাদের যথাযথ অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে ৩০টি সংসদ সদস্য পদ সংরক্ষিত ও স্থানীয় সরকারসহ অন্যান্য সকল পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।

খ) উক্ত সম্প্রদায়ের জন্য একটি নিরপেক্ষ মন্ত্রণালয়সহ তাদের জন্য সুরক্ষা আইন, স্বতন্ত্র কমিশন এবং বিদ্যমান ট্রাস্ট গুলোকে ফাউন্ডেশনে উন্নীত করা হবে।

গ) হিন্দু সম্প্রদায়ের ভূমি সম্পর্কীত সকল সমস্যার সমাধান প্রচলিত হিন্দু সম্পত্তির উত্তরাধিকার আইন(প্রয়োজনে সংশোধন করে হলেও)অনুযায়ী করা হবে এবং তারা সেই অনুযায়ী সম্পত্তি প্রাপ্ত হবে। আর যাতে কোন সম্পত্তি খাস/অর্পিত জমির নামে সরকারী জমি না হয় তার ব্যবস্থা করা হবে এবং বর্তমানের অর্পিত সম্পত্তি ১৯২৭ সালের সিএস রেকর্ড অনুযায়ী তাদের প্রকৃত উত্তরাধিকারীর নিকট উপরে উল্লিখিত আইন অনুযায়ী ফেরত দেয়া হবে।

ঘ) ১৯৪৭ সালের পর হতে বর্তমান সময় পর্যন্ত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ক্রমহ্রাসমানতার কারন নির্ধারণ ও দেশ ত্যাগের প্রবণতা সর্বতোভাবে রোধ কল্পে একটি কমিশন গঠন করা হবে।

৬) মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে- ধর্ম যার যার, রাষ্ট্র সবার-এই আদর্শ অনুসরণ করা হবে।

প্রেস বিজ্ঞপ্তি/বিবৃতিঅভিনন্দন বার্তা ও শুভকামনাতারিখ: ২ জুন ২০২৬ ইং স্থান: ঢাকাজাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদ...
02/06/2026

প্রেস বিজ্ঞপ্তি/বিবৃতি

অভিনন্দন বার্তা ও শুভকামনা

তারিখ: ২ জুন ২০২৬ ইং
স্থান: ঢাকা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ঐতিহাসিক বিজয়ে বিএমজেপি-র অভিনন্দন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছে এবং আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)।

আজকে (২ জুন ২০২৬) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ১৯০ ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে বাংলাদেশের এই গৌরবময় বিজয় নিশ্চিত হয়েছে। বিএমজেপি মনে করে, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক সাফল্য, পরিপক্বতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার এক অনন্য বহিঃপ্রকাশ।

বিবৃতিতে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-র কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, "বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এই পদে আসীন হওয়া সমগ্র জাতির জন্য এক পরম গৌরবের মুহূর্ত। আমরা আশা করি, তার এই দূরদর্শী নেতৃত্বে বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং টেকসই উন্নয়নের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে পিছিয়ে পড়া সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও মানবিক মর্যাদা সুরক্ষায় জাতিসংঘ আরও জোরালো ভূমিকা পালন করবে।"

বিএমজেপি বিশ্বাস করে, মহামিলনের এই বৈশ্বিক ফোরামে সভাপতি হিসেবে খলিলুর রহমান কেবল বাংলাদেশের ভাবমূর্তিতেই নতুন মাত্রা যোগ করবেন না, বরং একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বিশ্ব গড়ে তোলার ক্ষেত্রে ঐতিহাসিক অবদান রাখবেন।

দলটির পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ৮১তম অধিবেশনের সার্বিক সাফল্য কামনা করা হয়।

বার্তা প্রেরক:


(দিলীপ কুমার দাস)
মহাসচিব
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি

#বাংলাদেশ_মাইনরিটি_জনতা_পার্টি #অভিনন্দন #জাতিসংঘের

17/05/2026

বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে হরিজন সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে সবচেয়ে বেশি অবহেলিত ও বঞ্চিত। তাদের ন্যায্য অধিকার আদায়, মর্যাদা ও জীবনমান উন্নয়নে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি - বিএমজেপি অঙ্গীকারবদ্ধ।

এই লক্ষ্যে ওয়ারী হরিজন পল্লীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার বেপারী।

এসময় হরিজন সম্প্রদায়ের নেতৃবৃন্দ বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি - বিএমজেপি'র সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং নিজেদের অধিকার আদায়ে সংগঠনের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

#বিএমজেপি

12/05/2026

আজ বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি - বিএমজেপি'র সভাপতির কার্যালয়ে দেশের ২৯টি জেলা থেকে আগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ভ্রাতৃপ্রতিম সংগঠন “মাইনরিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিষদ” গঠন করা হয়।

এসময় দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ দলকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 🌸

#বিএমজেপি

12/05/2026

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি - বিএমজেপি'র মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নিদ্রা ভৌমিক, বিএমজেপি'র ভ্রাতৃপ্রতিম সংগঠন “বাংলাদেশ আদিবাসী পরিষদ”-এর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় তিনি দেশের বিভিন্ন জেলা থেকে আগত সকল নেতৃবৃন্দকেও শুভেচ্ছা জানান এবং দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক শক্তির মাধ্যমেই দলকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব।
#বিএমজেপি

আজ বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি - বিএমজেপি'র কেন্দ্রীয় কমিটিতেআদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক সম্পাদক,উপ-ক্ষুদ্র নৃগোষ...
12/05/2026

আজ বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি - বিএমজেপি'র কেন্দ্রীয় কমিটিতে
আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক সম্পাদক,
উপ-ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক সম্পাদক
এবং দুইজন সদস্য মনোনীত হয়েছেন।

এছাড়াও ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে
“মাইনরিটি আদিবাসী পরিষদ” কেন্দ্রীয় কমিটির
সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🌸
আশা করি, তারা দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং এদেশের আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সকলের অধিকার আদায়ে নিষ্ঠার সাথে কাজ করবেন।

পরবর্তীতে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হবে।
#বিএমজেপি

12/05/2026
প্রেস বিজ্ঞপ্তিঅভিনন্দন বার্তা ও শুভকামনাতারিখ: ০৯ মে, ২০২৬স্থান: ঢাকাপশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দ...
09/05/2026

প্রেস বিজ্ঞপ্তি

অভিনন্দন বার্তা ও শুভকামনা

তারিখ: ০৯ মে, ২০২৬
স্থান: ঢাকা

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে বিএমজেপি-র অভিনন্দন ও শুভকামনা

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিপুল বিজয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শ্রী শুভেন্দু অধিকারীকে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএমজেপি (BMJP)-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানানো হচ্ছে।

বিএমজেপি-র কেন্দ্রীয় সভাপতি ও মহাসচিব এক যৌথ বিবৃতিতে বলেন:
"পশ্চিমবঙ্গের জনগণের এই রায় শ্রী শুভেন্দু অধিকারীর বলিষ্ঠ ও জনমুখী নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের গভীর আস্থা ও ভালোবাসার প্রতিফলন। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক বিদ্যমান, বিশেষ করে পশ্চিমবঙ্গের সাথে আমাদের যে অভিন্ন ভাষা ও ঐতিহ্যের নাড়ির বন্ধন রয়েছে, আমরা বিশ্বাস করি তাঁর নেতৃত্বে সেই সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে।

প্রতিবেশী হিসেবে আমরা সবসময়ই পশ্চিমবঙ্গের শান্তি, সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতি কামনা করি। আমরা আশা করি, দুই বাংলার মানুষের অভিন্ন উন্নয়ন ও কল্যাণে পারস্পরিক সহযোগিতার যে সুদীর্ঘ পরম্পরা রয়েছে, শ্রী শুভেন্দু অধিকারীর এই কার্যকালে তা আরও গতিশীল ও সুসংহত হবে।

আমরা শ্রী শুভেন্দু অধিকারী এবং পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মন্ত্রিসভার সকল সদস্যের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।"

শুভেচ্ছান্তে,

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি - বিএমজেপি


গতকাল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএমজেপি'র সভাপতির কার্যালয়ে এক জরুরি সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত হয়। দেশের বর্তমান রাজন...
06/05/2026

গতকাল বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএমজেপি'র সভাপতির কার্যালয়ে এক জরুরি সাংগঠনিক মিটিং অনুষ্ঠিত হয়। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন দলের সম্মানিত সভাপতি, মহাসচিব এবং সিনিয়র নেতৃবৃন্দ। তারা সংগঠনকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং মাঠপর্যায়ে আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন।
নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে দলের প্রতিটি স্তরের নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একইসাথে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে মাঠপর্যায়ে কাজ আরও গতিশীল করার নির্দেশনা দেওয়া হয়।
মিটিং শেষে ভবিষ্যৎ কর্মসূচি ও সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করা হয় এবং সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
#বাংলাদেশ_মাইনরিটি_জনতা_পার্টি #বিএমজেপি

Address

43/A Indira Road, Tejgaon, Farmgate
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Minority Janata Party - BMJP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Minority Janata Party - BMJP:

Share