গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি,ইডেন মহিলা কলেজ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি,ইডেন মহিলা কলেজ

গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি,ইডেন মহিলা কলেজ গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি,ইডেন মহিলা কলেজ।

গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় পরিচালিত হেল্প ডেস্ক কার্যক্রমের দ্বিতী...
17/07/2026

গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় পরিচালিত হেল্প ডেস্ক কার্যক্রমের দ্বিতীয় দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।
ভর্তি পরীক্ষার্থীদের তথ্য প্রদান, প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং বিভিন্ন বিষয়ে সহযোগিতার মাধ্যমে আজকের কার্যক্রম সম্পন্ন করতে পেরে আমরা আনন্দিত।
সবার সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।

গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি, ইডেন মহিলা কলেজ এর পক্ষ থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পর...
11/07/2026

গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি, ইডেন মহিলা কলেজ এর পক্ষ থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীদের সার্বিক সহায়তা কার্যক্রম আজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
টানা বৃষ্টি উপেক্ষা করেও আমরা ছিলাম ভর্তি পরীক্ষার্থীদের পাশে—তথ্য, দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে।

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া সকল ভর্তিচ্ছু ভাই-বোনদের জন্য রইলো গাজীপুর জেলা ছাত্র ক...
09/07/2026

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া সকল ভর্তিচ্ছু ভাই-বোনদের জন্য রইলো গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি,ইডেন মহিলা কলেজের পক্ষ থেকে অনেক শুভকামনা ও ভালোবাসা। আপনাদের স্বপ্ন জয়ের লড়াই সফল হোক! 🎓
​আগামী ১১ই জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষায় আমাদের গাজীপুর জেলা থেকে আসা শিক্ষার্থী ভাই/বোনদের
যেকোনো প্রয়োজনে পাশে থাকতে বরাবরের মতোই মাঠে প্রস্তুত থাকবো আমরা।
​📌 আমাদের অবস্থান:
ইডেন মহিলা কলেজের ২নং গেইটের ঠিক বিপরীত পাশে আমাদের হেল্প ডেক্স থাকবে
​✨ আমাদের সেবাসমূহ:
​🗺️ পরীক্ষাকেন্দ্র ও আসন খুঁজে পেতে সার্বিক সহযোগিতা।
​🎒 ব্যাগ, ফোন বা প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদে রাখার ব্যবস্থা।
​🏠 বিশেষ সুবিধা: দূর-দূরান্ত থেকে আসা গাজীপুরের মেয়ে শিক্ষার্থীদের জন্য রাতে থাকার সুব্যবস্থা সহ যাবতীয় সার্বিক সহযোগিতা ।
​যেকোনো প্রয়োজনে গাজীপুর জেলা ছাত্র কল্যাণ কমিটি সম্পূর্ণভাবে আপনাদের পাশে থাকাতে প্রতিজ্ঞাবদ্ধ🤝


শুভকামনায়,
শাওনা সুলতানা বণ্যা
সভাপতি,গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি,ইডেন মহিলা কলেজ

গত ০৫/০১/২০২৬ তারিখে ইডেন মহিলা কলেজ বিএনসিসি প্লাটুন (ব্যান্ড) এর ক্যাডেট কর্পোরাল গাজীপুরের মেয়ে  সাদিয়া আফরীন আদীবা স...
03/07/2026

গত ০৫/০১/২০২৬ তারিখে ইডেন মহিলা কলেজ বিএনসিসি প্লাটুন (ব্যান্ড) এর ক্যাডেট কর্পোরাল গাজীপুরের মেয়ে সাদিয়া আফরীন আদীবা সার্জেন্ট র‍্যাংক পরিধান করেন। তিনি মেজর রিফাত স্যার কতৃক সেন্ট্রাল ক্যাম্প -০৩ এ র‍্যাংকটি পরিধান করে থাকেন।

গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি,ইডেন মহিলা কলেজের পক্ষ থেকে শুভ কামনা ক্যাডেট সার্জেন্ট Sadia Afrin Adiba আদীবা।

22/05/2026

ইডেন কলেজ,ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর যেসব শিক্ষার্থী ভাই-বোনেরা ঈদের ছুটিতে গাজীপুরে যাচ্ছেন, ভিআইপি বাসে তারা হাফ ভাড়া দিবেন। ভিআইপির এমডি আব্দুর রাজ্জাক বারবার ড্রাইভারদেরকে সতর্ক করে দিয়েছে স্টুডেন্টদের থেকে হাফ ভাড়া নেয়ার জন্য।
কোনো ড্রাইভার বা হেল্পার হাফ ভাড়া নিয়ে ঝামেলা করলে সাথে সাথে বাসের নাম্বার নোট করে নিবেন এবং সম্ভব হলে ঘটনার প্রমাণসহ ফুটেজ নিয়ে রাখবেন।আমরা বারবার অভিযোগ করতে করতে ক্লান্ত,প্রতিবারের সমঝোতার পর আবারও হাফ ভাড়া নিয়ে ঝামেলা,গায়ে হাত দেওয়ার মতো ঘটনা ঘটছে।অনুগ্রহ করে সকল শিক্ষার্থীরা সচেতন হোন এবং বার বার যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তবে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই পরিবহনের লাইসেন্স বাতিলের মামলা করতে বাধ্য হবো।

প্রচারে: গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি ইডেন মহিলা কলেজ,ঢাকা ১২০৫।

10/05/2026

ভি আই পি বাসের গতকালের ঘটনার পর, ভি আই পি বাসের ব্যবস্থাপনা পরিচালক আমাদের আশ্বস্ত করেছিলো ওই ঘাতক ২ খুনীর সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করবে,আমরা আজকে সকাল অব্দি সেই আশ্বাসে অপেক্ষা করেছি এবং ভি আই পি বাসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল রাজ্জাক নিজে বিষয় টি নিয়ে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং নিচের ৩ টা দাবি মেনে নিয়েছেন।দেখা যাক এখন কতটা কার্যকর হয়।

(১) জড়িত হেল্পার ও ড্রাইভারের বিরুদ্ধে অফিসিয়াল শাস্তির ব্যবস্থা করেছে।
(২) আহত ছাত্রী বোনের চিকিৎসার জন্যে ক্ষতিপূরণ দিয়েছে।
(৩) গাজীপুর-আজিমপুর পর্যন্ত যেকোন স্টপেজের পূর্ণ হাফভাড়া কার্যকরের নোটিশ বাসে ঝুলিয়ে দিবে। কোথাও কোন ছাত্রী বোনের সাথে স্ল্যাং বা বাজে বিহেভ করলে সাথে সাথে ব্যবস্থা নিতে হবে।(১দিন সময় নিয়েছে ৩ নং দাবি কার্যকর করতে)

আমাদের এই সমস্যা গুলো সমাধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের শ্রদ্ধেয় বড় ভাই রা এবং ঢাকা কলেজের গাজীপুরের শিক্ষার্থীরা সর্বোচ্চ সহযোগিতা করেছেন।গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি,ই এম সি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।সেইসাথে ভবিষ্যতে কোনো বাস যেনো কোনো শিক্ষার্থীদের সাথে এই ধরনের কাজ করতে না পারে সেই ব্যাপারে সকলে সচেতন থাকার জন্য অনুরোধ জানাচ্ছে।

২:৪৫ এ ইডেন কলেজের দুই নাম্বার গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম বাসে ওঠার জন্য, ভিআইপি বাস দিয়ে যেহেতু গাজীপুর যেতে হয় একটা...
09/05/2026

২:৪৫ এ ইডেন কলেজের দুই নাম্বার গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম বাসে ওঠার জন্য, ভিআইপি বাস দিয়ে যেহেতু গাজীপুর যেতে হয় একটা ভিআইপি বাস দাঁড়িয়ে ছিল সেখানে কন্টাকটার কে জিজ্ঞেস করেছিলাম বোর্ডবাজার যাবে কিনা কন্টাক্টার বলেছে উঠেন আমি বাম পা গাড়িতে রাখার সাথে সাথে গাড়ি ছেড়ে দেয় এরপর কন্টাকটার বলে ১০০ টাকা ভাড়া যেখানে স্টুডেন্ট ভাড়া ৪০ টাকা। আমি কন্টাকটার কে বলেছি গাড়ি থামান আমি নেমে যাব, ওই লোক আমাকে বলে নেমে যান এই কথা বলে একটা ধাক্কা দেয় আমার কাঁধে আমি তখন ব্যালেন্স হারিয়ে ফেলি এবং ঘুরে গিয়ে রাস্তায় পড়ি।

ভুক্তভোগী সাদিয়া আফরিন আদিবার লেখা এবং ছবিতে তার বর্তমান অবস্থা।সে ইডেন কলেজের একজন বি এন সি সি ক্যাডেট।
সকলকে ঐক্যবদ্ধ ভাবে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।

আগামী ১ বছরের জন্য গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি, ইডেন মহিলা কলেজের কার্যনির্বাহী সংসদের অনুমোদন দেওয়া হলো।সভাপতি হিসে...
02/05/2026

আগামী ১ বছরের জন্য গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি, ইডেন মহিলা কলেজের কার্যনির্বাহী সংসদের অনুমোদন দেওয়া হলো।
সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন Shawona Sultana Banna এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে Muspia Mony।

কার্যনির্বাহী সংসদের সকল সদস্য এবং উপদেষ্টা প্যানেলের সকলকে অভিনন্দন।

Address

Eden Mohila College,Dhaka-1205
Dhaka
1205

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি,ইডেন মহিলা কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share