Bangladesh Betar News

Bangladesh Betar News Official Page of Bangladesh Betar News
Only state Owned Radio. Please like and share our page and the associated YouTube channel.
(3)

দেশের সর্ববৃহৎ গণমাধ্যম ও একমাত্র সরকারি বেতার সম্প্রচার সংস্থা বাংলাদেশ বেতারের বার্তা বিভাগ আপনাকে স্বাগত জানাচ্ছে।
আমাদের মহান মুক্তিযুদ্ধ চলাকালে সকল মুক্তিযোদ্ধা তথা দেশের আপামর জনতাকে উদ্দীপনা যোগানো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গৌরবোজ্জ্বল ঐতিহ্যকে ধারণ ও লালন করে চলেছে বাংলাদেশ বেতারের প্রাণকেন্দ্র এই বার্তা বিভাগ।
এই বিভাগের মূল কর্মতৎপরতা কেন্দ্রীয় বার্তা সংস্থাকে ঘিরে। এছাড়াও রয়েছে মনিটরিং পরিদপ্তর এবং দেশব্যাপী ১৪টি আঞ্চলিক বার্তা সংস্থা। দিনের শুরু থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত প্রতি ঘণ্টায় কেন্দ্রীয় বার্তা সংস্থা থেকে প্রচারিত হয় দেশ-বিদেশের সর্বসাম্প্রতিক খবর, মতামত, প্রতিবেদন, সাক্ষাৎকার, খেলার খবর ও আবহাওয়াবার্তাসহ বিভিন্ন তথ্যমূলক সংবাদ। রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খেলাধুলা, নারী উন্নয়ন, সামাজিক সুরক্ষা, সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও মেগা প্রকল্প, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন এবং কোভিড-১৯ মোকাবেলার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে বার্তা বিভাগের যাবতীয় পরিবেশনায়। রেডিও সেটে অথবা আপনার মোবাইল ফোনের রেডিওতে এফএম ১০০, ৯২, ১০৪ বা ৮৮.৮ মেগাহার্টসে টিউন করে খুব সহজেই আপনি আমাদের সংবাদ শুনতে পারেন।
তাছাড়া বাংলাদেশ বেতার অ্যাপ ডাউনলোড করে আপনার স্মার্টফোনেও শুনতে পারেন বেতারের সংবাদ। আমাদের সকাল সাতটা এবং রাত সাড়ে আটটার ২০-মিনিটব্যাপী জনপ্রিয় প্রাইমটাইম বুলেটিন দেশের বেসরকারি এফএম রেডিও স্টেশনগুলোও রিলে করছে। বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের সঙ্গে আপনার যোগাযোগকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে চালু হয়েছে এই ফেইসবুক পেইজ, যা আমাদের পরিবেশনাগুলো আপনার সুবিধামত সময়ে উপভোগের সুযোগ করে দিয়েছে। কাজেই, যখন যেখানে যেভাবেই থাকুন না কেন, আপনার প্রয়োজনীয় কাজটি করতে করতেই শুনে নিন দেশ-বিদেশের সর্বশেষ খবর, সবার চেয়ে এক ধাপ এগিয়ে থাকুন তথ্যপ্রবাহের এই যুগে।
সবসময় আমাদের সঙ্গে থাকতে অনুগ্রহ করে আমাদের ফেইসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না।
Welcome to the official page of the News Wing of Bangladesh Betar, the country’s largest mass media and the only government radio broadcaster. The News wing is the heart of Bangladesh Betar, bearing the legacy of Shadhin Bangla Betar Kendra, which played a vital role in inspiring our Liberation Warriors. The wing comprises Central News Organisation, the Monitoring Directorate and several Regional News Organisations across the country. Starting from daybreak, the Central News Organisation of Bangladesh Betar provides you with the latest news from home and abroad, reports, reviews, interviews, sports, weather and other information every hour till almost midnight. Latest topics on politics, economy, trade and commerce, education, health, sports, women development, social safety, various development plans and mega projects of the government, celebration of Mujib Borsho and the Golden Jubilee of Independence, as well as measures to tackle the Covid-19 pandemic are highlighted in these bulletins. You can easily access our news bulletins by tuning to FM 106, 92, 104 or 88.8 Mhz on your listening device. Besides, you can also download the official app of Bangladesh Betar to listen to our news bulletins through your smartphones. Our 20 minute primetime bulletins at 7 am and 8:30 pm are so popular that all the private FM radio stations across the country relay those bulletins for your convenience. And now this page allows you to enjoy our bulletins at greater ease by keeping you updated round the clock. So wherever you are, whatever you do, or whenever you can, move a step ahead in the age of information by tuning to Bangladesh Betar News while remaining fully engaged in your own work.

03/09/2026
03/09/2026

সৌন্দর্য, উদ্ভাবন আর বাণিজ্যের মিলনমেলায় জমে উঠেছে 'কসমেটিকা ঢাকা -২০২৬’ এর আন্তর্জাতিক প্রদর্শনী।

03/09/2026

বাংলা চলচ্চিত্রের চিরঞ্জীব মহানায়ক উত্তম কুমারের শততম জন্মবার্ষিকী আজ

03/09/2026

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ
তারিখ ০৩-০৯-২০২৬

আজকের সংবাদ শিরোনাম



সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকতে হবে --- জন্মাষ্টমীর প্রাক্কালে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস পালিত।

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে সরকারের একশো কোটি ডলারের চুক্তি সই।

আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়নের জন্য গণমাধ্যমকর্মীদের নজর রাখার আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর।

ঢাকার অদূরে তুরাগ তীরে আগামী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে দুই পর্বে --- জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ শিগগিরই উন্মুক্ত হবে --- সংসদে জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে ১৬ই সেপ্টেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ।

ইরানি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার জবাবে কুয়েতে হামলা চালালো তেহরান।

03/09/2026

সন্ধ্যে সাতটার স্থানীয় সংবাদ। তারিখঃ ০৩-০৯-২০২৬

ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকার ১ লাখ স্বেচ্ছাসেবকের একটি প্রশিক্ষিত ভিত্তি গড়ে তুলছে বলে জানিয়েছেন দুর্যো...
03/09/2026

ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় সরকার ১ লাখ স্বেচ্ছাসেবকের একটি প্রশিক্ষিত ভিত্তি গড়ে তুলছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে মহিলা আসন-১০-এর সরকারি দলের সদস্য নিলুফার চৌধুরী মনির সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতেও কার্যক্রম চলছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ১ লাখ স্বেচ্ছাসেবকের একটি ভিত্তি গড়ে তোলার কার্যক্রম চলছে। ইতোমধ্যে ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে।





03/09/2026

দেশের বিচারব্যবস্থাকে আরো জনবান্ধব করতে চালু করা সুপ্রিম কোর্টের হেল্পলাইন সেবার মাধ্যমে হাজারো মানুষ আইন ও আদালত সংক্রান্ত বিভিন্ন সেবা পাচ্ছেন।

বিস্তারিত আল ইমরান সীমান্তের প্রতিবেদনে......

দেশের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী...
03/09/2026

দেশের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান।

আজ বৃহস্পতিবার ভোলা প্রেসক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকরা সরকারের সকল উন্নয়নমূলক কাজের পাশে থেকে সঠিক চিত্র তুলে ধরবেন—এটাই জাতির প্রত্যাশা।

তবে, কেবল নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগত মান পরিবর্তন করা যাবে না; নৈতিকতার জায়গা থেকে তাদের বস্তুনিষ্ঠভাবে তৈরি হতে হবে। সাংবাদিকদের মনে রাখতে হবে, তাদের লেখনি যেন মানুষের কল্যাণে আসে এবং অহেতুক কারো সম্মান নষ্ট না করে।’





আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বাল...
03/09/2026

আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেছেন, গ্যাস সরবরাহ ব্যবস্থা এরই মধ্যে প্রায় ৮৮ শতাংশ পুনরুদ্ধার করা হয়েছে। বাকি ১২ শতাংশও দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির কারণে জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘এই পরিস্থিতিতে মানুষের কষ্টে আমরা সমব্যথী।’





Address

31, Syed Mahbub Morshed Sarani, Agargoan
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Betar News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Betar News:

Shortcuts

Share