10/09/2026
অদ্য ১০-০৯-২০২৬ তারিখ জনাব অনুপম দাস অনুপ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে "জিংলিং রেস্টুরেন্ট" ৩২, বীর উত্তম এম এ রব সড়ক, ধানমন্ডি, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উক্ত রেস্টুরেন্টের রান্নাঘর অত্যন্ত নোংরা এবং অপরিছন্ন অর্থ্যাৎ ডাস্টবিন খোলা, মেঝে স্যাতস্যাতে, টাইলস ফাটা অবস্থায় দেখতে পাওয়া যায়, ধৌত করার বেসিনে নোংরা পানি জমাট বাধা অবস্থায় পরিলক্ষিত হয়; রেফ্রিজারেটরে যথাযথ লেবেল বিহীন অবস্থায় মেরিনেটেড চিকেন, ভাজা মাছ-মাংস, দই, বোরহানি এবং বিভিন্ন ধরনের মসলা সংরক্ষণ করতে দেখা যায়; এছাড়াও রেস্তোরাঁ নিবন্ধন সনদ, হালনাগাদকৃত ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ, পানি পরীক্ষার সনদ এবং পেস্ট কন্ট্রোল প্রমাণক প্রদর্শনে ব্যর্থ হওয়ার অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদখাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১,০০,০০০/- অর্থদন্ড প্রদান করা হয় এবং তাৎক্ষনিকভাবে আদায় করা হয়।