15/11/2025
নাইজেরিয়ার তিনজন মানুষ একটি বিশাল তেল ট্যাঙ্কারের হালের সঙ্গে ১১ দিন ধরে আটলান্টিক সমুদ্র পাড়ি দিয়ে অবিশ্বাস্য ভাবে বেঁচে এসেছেন। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়া সেই জাহাজটির হালেই চেপে তারা এ যাত্রা সেরেছেন। জাহাজটি লাগোস থেকে যাত্রা শুরু করে ২ হাজার ৭০০ মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে লাস পালমাসে পৌঁছায়। জাহাজের পানির স্তর থেকে সামান্য ওপরে লুকিয়ে ছিলেন তারা। প্রায় কোনো খাবার কিংবা আশ্রয় ছাড়াই ঠাণ্ডার রাত, সমুদ্রের ঢেউ আর ক্লান্তি সামলে ওই তিনজন সমুদ্র থেকে মাত্র কয়েক ইঞ্চি ওপরে ছিলেন!!! জাহাজটি যখন গন্তব্যে পৌঁছায়, স্পেনের উপকূল রক্ষীরা তাদের দেখতে পান এবং উদ্ধার করেন। তাদের এই বেঁচে থাকাকে উপকূল রক্ষীরা অসাধারণ বলে বর্ণনা করেছেন। ২০২২ সালের নভেম্বর মাসে এই অসাধারণ ঘটনাটি ঘটে।তারা ২০২২ সালের ১৭ই নভেম্বর নাইজেরিয়ার লাগোস বন্দর থেকে জাহাজের হালে চেপে ওঠে। ২৮শে নভেম্বর স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের লাস পালমাস বন্দরে পৌঁছানোর পর তাদের উদ্ধার করা হয় জাহাজটির নাম ছিল ALITHINI II। এটি একটি মাল্টা-পতাকাবাহী তেল ট্যাঙ্কার ছিল। তারা জাহাজের স্টার্ন ট্যাঙ্ক বা পিছনের হালের একটি ছোট প্ল্যাটফর্মে (যাকে রুডার ট্রাঙ্ক বলে) অবস্থান করছিল। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র কয়েক ফুট ওপরে ছিল এবং তাদের মাথার ওপরের অংশ ছাড়া কোনো ছাউনি ছিল না। উদ্ধার হওয়ার সময় তারা হাইপোথারমিয়াতে ভুগছিল কারণ সমুদ্রের জলের ছিটা ও ঠাণ্ডা বাতাসের মধ্যে তাদের থাকতে হয়েছিল। তাদের সঙ্গে কিছু জল এবং নিজেদের দেশের কিছু মসলা ছিল, কোনো উপযুক্ত খাবার বা পানীয় ছিল না। স্পেনের উদ্ধারকারী দল তাদের জাহাজ থেকে নামিয়ে জরুরি চিকিৎসা দেয় এবং হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনাটি বিশ্বজুড়ে সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়েছিল এবং অভিবাসন, মানবতা ও বেঁচে থাকার ইচ্ছাশক্তির একটি চমকপ্রদ উদাহরণ হিসেবে পরিচিতি পায়।
Collected