Digital Marketing Agency

Digital Marketing Agency Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Digital Marketing Agency, Public Service, Dhaka.

01/06/2021
বড় কিছু করতে নেতৃত্ব দক্ষতা থাকা দরকার! যেকোনো ক্যারিয়ারেই নেতৃত্ব দেওয়ার গুণ থাকা এখন বিশেষ যোগ্যতা। আপনি ম্যানেজার হতে...
30/08/2019

বড় কিছু করতে নেতৃত্ব দক্ষতা থাকা দরকার!
যেকোনো ক্যারিয়ারেই নেতৃত্ব দেওয়ার গুণ থাকা এখন বিশেষ যোগ্যতা। আপনি ম্যানেজার হতে চান কিংবা দক্ষ কর্মী, আপনার মধ্যে নেতৃত্বের সব গুণ থাকতে হবে। দল গঠনের সক্ষমতা, নেতৃত্বের সুযোগ তৈরি করা, পরামর্শ দেওয়া-নেওয়া, সংঘাত নিরসনের কৌশল জানা, কূটনীতি, মতামত দেওয়া ও নেওয়া, তত্ত্বাবধান করাসহ দূর থেকেই দলকে নিয়ন্ত্রণ করার দক্ষতা আয়ত্ত করতে হবে।
টম র‍্যাথের স্ট্রেন্থস ফাইন্ডার ২.০ বইটি পড়ে জানতে পারবেন, কোন ধরনের নেতৃত্বের গুণাবলি আপনার মধ্যে আছে। বিশ্ববিদ্যালয়জীবনে বিভিন্ন বিজনেস কেস কম্পিটিশন, হ্যাকাথন আরও নানা ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নিজের নেতৃত্ব বিকাশের সক্ষমতা অর্জন করতে পারেন। সংগঠনে কাজের মধ্য দিয়েও নেতৃত্বের গুণ বিকাশ করা যায়।

সংগ্রহীত...

পরিচালনার সময় নতুন উদ্যোগক্তারা সাধারণ যেসব বড় ধরণের ভুল করে থাকে?উদ্যোক্তারা প্রাথমিক পর্যায়ে সাধারনত কিছু ভুল করে থাকে...
28/08/2019

পরিচালনার সময় নতুন উদ্যোগক্তারা সাধারণ যেসব বড় ধরণের ভুল করে থাকে?

উদ্যোক্তারা প্রাথমিক পর্যায়ে সাধারনত কিছু ভুল করে থাকে, যা সহজে শোধরান যায় না অথবা অনেক বড় মাশুল দিতে হয়। এমনকি ব্যবসাও বন্ধ হয়ে যায়। যেমনঃ
• নির্দিষ্ট কোন ব্যাবসায় দক্ষতা বা অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও সেই ব্যবসা শুরু করা
• ব্যবসা শুরুর আগে বাজেট বা পরিকল্পনা না করা
• বাজার যাচাই না করেই আন্দাজে চাহিদা, বিক্রয়মূল্য ইত্যাদি হিসাব করা
• ব্যবসা শুরুর আগেই লাভ হিসাব করে অহেতুক খরচ করা
• অংশীদারদের মধ্যে সম্পর্ক স্পষ্ট না করা
• ব্যবসার পণ্য, স্থান, কর্মী নির্ধারণে (ব্যবসা ব্যতিত) অন্য কোন ইস্যু বিবেচনা করা ব্যবসা পরিচালনার সময় উদ্যোক্তারা যে ভুলগুলো করে বা করতে পারে
• ব্যক্তিগত সম্পর্কর সাথে ব্যাবসায়িক সম্পর্ক গুলিয়ে ফেলা
• ব্যবসায় পর্যাপ্ত সময় না দেয়া
• হিসাব পত্র ঠিক না রাখা
• যথেষ্ট চিন্তা ভাবনা ছাড়া (কারো প্ররোচনায় বা অন্য কাউকে দেখে) ব্যবসার পণ্য, উদ্দেশ্য ইত্যাদি পরিবর্তন করা।

কীভাবে আমি আমার ব্যক্তিগত উন্নতি দক্ষতার সাথে ত্বরান্বিত করতে পারি?১। পর্ন সাইটে সময় নষ্ট করা বন্ধ করুন।২। স্রোতে না ভে...
27/08/2019

কীভাবে আমি আমার ব্যক্তিগত উন্নতি দক্ষতার সাথে ত্বরান্বিত করতে পারি?
১। পর্ন সাইটে সময় নষ্ট করা বন্ধ করুন।

২। স্রোতে না ভেসে, নিজের মতো করে চলুন। তাই করুন—যা ভালবাসেন।

৩। সোশ্যাল মিডিয়া ব্যবহার কমিয়ে দিন।

৪। কেবল সাফল্যের গল্প থেকে শিখবেন না, ব্যর্থতার গল্প থেকে শিখুন "কেন তারা ব্যর্থ হয়েছিল"? উত্তরটা খুঁজুন এবং এর থেকে শিখুন।

৫। অফিসের মিটিং এ একজন ভালো উপস্থাপক হওয়ার চেষ্টা করুন। বিশ্বাস করুন, এটি আপনাকে একটি সফল ক্যারিয়ারে পৌঁছে দিবে।

৬। আবেগ নিয়ন্ত্রণ করুন এবং সক্রিয় হওয়ার চেষ্টা করুন।

৭। ভিশন এবং স্বপ্নের পিছে ছুটুন। সাফল্য আপনার পিছে ছুটতে শুরু করবে।

৮। ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করুন। আপনার ক্রিয়েটিভ আইডিয়াগুলো লিখে রাখার জন্য একটা ডায়েরি ব্যবহার করুন।

৯। আপনার ক্যারিয়ার নিয়ে একটি চমৎকার এবং প্রোডাক্টিভ ভিডিও বানিয়ে আপনার ইউটিউব অ্যাকাউন্টে আপলোড করুন।

১০। বাস্তববাদী হোন। জীবন সহজ হয়ে যাবে।

১১। কাজের সময় স্মার্টফোনটি শুধুমাত্র কল করার জন্য ব্যবহার করুন, অন্য কোনও উদ্দেশ্যে যেমন— গেমিং, নোটিফিকেশন চেক করার জন্য নয়।

১২। দৈনিক রুটিন বানিয়ে যথাযথভাবে মেনে চলুন।

১৩। ৫-৬ টি ভাষা শিখুন।

১৪। সেলফ হেল্প বই পড়ুন যেমন— দ্য পাওয়ার অফ নাউ—একার্ট টোল, দ্য মঙ্ক হু সল্ড হিজ ফেরারি—রবিন শর্মা, আউটলায়ার্স—ম্যালকম গ্লাডওয়েল।

১৫। অশান্তির সম্পর্কে জড়িয়ে না থেকে নিজের ক্যারিয়ারে মনোযোগ দিন এবং প্লান করুন।

১৬। নিজ কর্মক্ষেত্রের সেরা ব্যক্তিদের সাথে কাজ করুন এবং তাদের কাছ থেকে শিখুন।

১৭। সবসময় সময়মতো অফিসে যান।

১৮। বিপরীত লিঙ্গের (বা সম লিঙ্গের) পিছে ছোটা এবং খুশী করার চেষ্টা বন্ধ করুন।

১৯। বস্তুবাদী হবেন না।

২০। কারও থেকে কিছুই প্রত্যাশা করবেন না।

২১। সর্বদা নিজের শতভাগ শক্তিপ্রয়োগ করার চেষ্টা করুন।

২২। বলিষ্ঠ অভ্যাস তৈরি করুন।

২৩। সহকর্মী এবং অধীনস্থদের নাম মনে রাখুন।

২৪। অফিস রাজনীতি বুঝে চলুন।

২৫। রহস্যময় হোন এবং কখনই সব কিছু প্রকাশ করবেন না।

২৬। মাইক্রোসফট এক্সেল—অ্যাডভান্স লেভেল শিখুন। এটি বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড স্কিল হলেও এখনো সবচেয়ে শক্তিশালী স্কিল।

২৭। কমিউনিকেশন স্কিল এবং নেগোসিয়েশন স্কিল বাড়িয়ে নিজের নেতৃত্বের দক্ষতার উন্নতিসাধন করুন।

২৮। প্রোগ্রামিং, ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন শিখুন।

২৯। যেকোনো আকর্ষণীয় শখ বেঁছে নিন

বিফল হতে না চাইলে ৪ চিন্তা বাদ দিনসফল হতে তো সকলেই চান। নিজের জীবনে সাফল্য আনতে কে না পছন্দ করেন। জীবনের চলার গতিতে সাফল...
23/08/2019

বিফল হতে না চাইলে ৪ চিন্তা বাদ দিন

সফল হতে তো সকলেই চান। নিজের জীবনে সাফল্য আনতে কে না পছন্দ করেন। জীবনের চলার গতিতে সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, সম্পর্কের সকল ক্ষেত্রে সাফল্য আনতে পারলে পুরো জীবনটাই আনন্দে ভরপুর হয়ে উঠে। তখন নিজেকে পৃথিবীর সবচাইতে সুখি ব্যক্তি মনে হতে থাকে।

কিন্তু আপনার নিজের কিছু চিন্তা প্রতিনিয়তই কমিয়ে দিচ্ছে আপনার সফল হওয়ার সম্ভাবনা। আপনি হয়তো না বুঝেই এই ধরণের চিন্তা করে ফেলছেন। কিন্তু এই চিন্তা অবচেতন মনেই আপনার কাজের গতি স্পৃহা কমিয়ে দিচ্ছে। মোটকথা আপনার জীবন থেকে জীবন কেড়ে নিয়ে আপনাকে অন্তঃসার শূন্য করে দিচ্ছে। তাই এই ধরণের চিন্তা করা একেবারেই উচিৎ নয়।
যদি এমনটা হতো:
আপনার কথাবার্তা এবং চিন্তায় যদি শব্দটার ব্যবহার সম্পূর্ণ বিষের মতো কাজ করে। যদি শব্দটির সাথে আপনি নিজেকে ভাগ্যের ওপর ছেড়ে দেয়ার চিন্তা করে ফেলছেন। আপনার কোনো নিজস্ব চেষ্টাই থাকবে না যখন আপনি নিজের সাথে ‘যদি’ শব্দটা জড়িয়ে ফেলেন। ‘যদি এমন হতো তবে আমি অনেক সুখি/সফল হতাম’ এই ধরণের চিন্তা আপনাকে সফল হতে বাধা দেবে সবসময়।
এটা করা তো অসম্ভব:
একজন সফল মানুষের জীবনে অসম্ভব বলে কোনো শব্দের স্থান থাকতে পারে না। আপনি নিজে মুখে উচ্চারন করে এবং ভেবে নিয়ে কাজটিকে আপনিই অসম্ভবের কাতারে ফেলে দিচ্ছেন। চেষ্টা ছাড়াই কোনো কাজ সম্পর্কে এই ধরণের মন্তব্য করা বা চিন্তা করা আপনাকে কাজটি করা থেকে বিরত রাখবে। এবং অবশ্যই আপনার সফলতার সম্ভাবনা কমে যাবে।
মনে হয় এটি হবে না:
মনে হওয়া বা কোনো কিছু নিয়ে সন্দেহ প্রকাশ করা আরেকটি বিষাক্ত জিনিস। আপনি যদি নিজে নিজে চিন্তা করে রাখেন বা ভেবে ফেলেন এটি হবে না, মনে হয় এভাবে করলে ভালো হবে না ইত্যাদি তাহলেও সে কাজটি করতে আপনি একেবারেই উৎসাহ পাবেন না। যদি কাজটি আপনার করতেই হয় তবে করবেন দায়সারা ভাবে। ফলে আপনি নিজে হাতেই দূর করে দিচ্ছেন নিজের সফলতার সম্ভাবনা।
মানুষ কি বলবে/ভাববে:
আপনার আশেপাশের মানুষ আপনি যাই করেন না কেন তা নিয়েই আপনাকে কথা শোনাতে থাকবে। আপনি ভালো একটি কাজ করলেও কথা শোনাবেন এবং খারাপ কাজ করলে তো শুনতেই হবে। অর্থাৎ আমাদের সমাজটা এমন যে এখানে কিছু করলে মানুষের কথা শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি নিজেকে সফলতা থেকে বঞ্চিত করবেন তখনই যখন মানুষে কি বলবে তা ভেবে নিজেকে একটি ভালো কাজ করা থেকে বিরত রাখবেন।

কালো করে একটা মেয়ে ছোট একটা জবের জন্য বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছে। সব রেস্টুরেন্টের মালিক সোজা বলে দিচ্ছে, দেখো...
16/08/2019

কালো করে একটা মেয়ে ছোট একটা জবের জন্য বিভিন্ন রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছে। সব রেস্টুরেন্টের মালিক সোজা বলে দিচ্ছে, দেখো, আমাদের এখানে কোনো লোক লাগবে না। অন্য কোথাও যাও। কালো মেয়েটা হতাশ হয়ে অন্য রেস্টুেরেন্টে যায়।

এভাবে একদিন জব পেয়ে গেলো এক রেস্টুরেন্টে। মালিক প্রথম দিনই তাকে বলে দিলো, কখনও দেরি করে আসা চলবে না। তাহলে চাকরি বাতিল। সবকিছু মাথায় রেখেই মেয়েটা কাজ করে যাচ্ছে রেস্টুরেন্টে। খাবারের অর্ডার নিচ্ছে, তারপর খাবার পৌঁছে দিচ্ছে টেবিলে টেবিলে। খাওয়া শেষ হওয়ার পর টেবিল পরিস্কার করছে। কাজের কিছু অদক্ষতায় বকাও খাচ্ছে প্রায় প্রতিদিন।

কখনও হয়তো কোনো কাস্টমারের সামনে থেকে কফির মগ নিতে গিয়ে গায়ে একটু কফি ফেলে দিয়েছে। কাস্টমার প্রচণ্ড রেগে নালিশ করেছে মালিকের কাছে। মেয়েটি হয়তো কাঁদো কাঁদো গলায় মালিককে সরি বলে কোনোভাবে পার পেয়ে গেছে।

গায়ের রঙ কালো বলে সম্ভবত রেস্টুরেন্টের অন্য ছেলেরা তাকে খুব একটা পাত্তাও দেয়নি কিংবা কোনোদিন তার সহকর্মীর জন্মদিনে তার বাসায় গেলো। কেক কাটার পর যে খাবার দেয়া হলো, সহকর্মী লক্ষ্য করে দেখলো কালো মেয়েটি সেটি একদমই খেতে পারছে না। অবাক হয়ে জিজ্ঞেস করলো, খাবারে সমস্যা কিনা। কালো মেয়েটি বললো, -না, পেট ভরা, তাই খেতে পারছে না।

কোনোদিন হয়তো রেস্টুরেন্টের অন্যান্য সহকর্মীদের সাথে কম দামি গাড়িতে করে কোথাও ঘুরতেও গিয়েছিলো কালো মেয়েটি। কম দামি গাড়িতে বেশ কষ্টও হয়েছে তার। মুখ খুলে কিছু বলেনি কাউকে। সবকিছু চেপে গেছে আর ভেবে নিয়েছে, আমি অন্য দশটি মানুষের মতোই মানুষ। তারা পারলে আমি পারবো না কেনো।

দিন হয়তো এভাবেই যাচ্ছিলো। একদিন তার সহকর্মীর কেউ একজন দেখলো যে, কালো মেয়েটি রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর আড়াল থেকে ছয়জন বিশালদেহি মানুষ তাকে ঘিরে রাখে। রেস্টুরেন্টে শুরু হলো গুঞ্জন, কানাকানি। এভাবে ঘটনা চলে যায় সাংবাদিকদের কাছে। বেরিয়ে আসে কালো মেয়েটির পরিচয়। সবাই জানতে পারে, কালো মেয়েটি প্রেসিডেন্টের মেয়ে। তারপর দেশে দেশে আলোচনা উঠে, নিউজ হয়।

বিশ্ব জেনে যায়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছোট মেয়ে সাশা ওবামা নিজের পরিচয় লুকিয়ে একটা রেস্টুরেন্টে কাজ করেছেন । গ্রীষ্মকালীন ছুটির ফাঁকে ম্যাসাচুসেটসের মার্থাস ভিনিয়ার্ড নামের একটি দ্বীপের ওই রেস্টুরেন্টে কাজ নিয়েছেন তিনি। অনেকদিন পর্যন্ত সাশার সহকর্মীরাও তাকে চিনতে পারেনি। পরে রেস্টুরেন্ট ঘিরে সার্বক্ষণিক ছয়জন গোয়েন্দার অবস্থান বিষয়টিকে স্পষ্ট করে তোলে।

এদিকে বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা বলেন, -"সন্তানদেরকে একটা বয়সের পরে রাজকীয় বিলাসিতা ছাড়তে বাধ্য করেছি। কারণ, তাদের সাধারণ মানুষের সাথে মিশতে হবে এবং অন্য দশটা মানুষের মতোই বাঁচতে শিখতে হবে।"

এবার আপনি আমাদের দেশের রাজনীতিক এবং তাদের সন্তানদের কথা একবার ভাবুন।

চিন্তাভাবনা বদলান সমাজ বদলাবে........

__________________
__________________

Address

Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when Digital Marketing Agency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Digital Marketing Agency:

Share

Category