07/09/2022
UICDP Organizes Training of Trainers -ToT Course on Upazila Development Planning
A day-long Training of Trainers-ToT course on Upazila Development Planning was organized by JICA assisted Upazila Integrated Capacity Development Project (UICDP) on 28 August 2022 at the Central Training Unit of Local Government Engineering Department (LGED). The course was participated by 15 senior and mid-level trainers of Bangladesh Academy for Rural Development (BARD), Cumilla; Bangladesh Civil Service Administration Academy (BCSAA), Dhaka; Bangladesh Institute of Administration and Management (BIAM), Dhaka; Local Government Engineering Department (LGED), Dhaka; National Institute of Local Government (NILG), Dhaka and Rural Development Academy (RDA), Bogura.
The course was inaugurated by the Joint Secretary, Local Government Division (LGD) and Project Director, UICDP Mr. Md. Jasim Uddin while Mr. Kenzo Ikeda, Team Leader of UICDP delivered the welcome address. Mr. Jasim Uddin in his inaugural speech said that Upazilas have a constitutional obligation to implement development programs by formulating five-year and annual development plans. But if the plan is not prepared with the participation of all the stakeholders of the Upazila, is not based on accurate information and the needs of the Upazila, and if it is not aligned with the Vision 2041 and Sustainable Development Goals, then the plan will become meaningless. He emphasized on training for Upazila functionaries on development planning and said that participating trainers can play a significant role in this regard.
The speakers of the course facilitated the sessions on the importance of Upazila Development Planning, preparation of Five-years and Annual Development Plan, its main steps and monitoring and evaluation system. Senior Consultants of the project Professor Dr. Mobasser Monem, Mr. Md. Akram Husain and Mr. M Khairul Kabir acted as trainers of the course.
ইউআইসিডিপি উপজেলা উন্নয়ন পরিকল্পনার উপর টিওটি কোর্স আয়োজন করেছে
জাইকার সহায়তায় পরিচালিত উপজেলা ইন্টিগ্রেটেড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (ইউআইসিডিপি) উপজেলা উন্নয়ন পরিকল্পনার উপর দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) শীর্ষক একটি কোর্স স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর কেন্দ্রীয় প্রশিক্ষণ ইউনিটে ২৮ আগস্ট ২০২২ তারিখে আয়োজন করেছে। কোর্সটিতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা; বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি (বিসিএসএএ), ঢাকা; বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম), ঢাকা; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ঢাকা; জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকা এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার সিনিয়র ও মধ্যম পর্যায়ের ১৫ জন প্রশিক্ষক অংশগ্রহণ করেন।
কোর্সটি উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব এবং প্রকল্প পরিচালক, ইউআইসিডিপি জনাব মোঃ জসিম উদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন ইউআইসিডিপির টিম লিডার জনাব কেনজো ইকেদা। জনাব জসিম উদ্দিন তাঁর উদ্বোধনী বক্তৃতায় বলেন, উপজেলাসমূহের পঞ্চবার্ষিক ও বার্ষিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু যদি উপজেলার সকল স্টেকহোল্ডারদের অংশগ্রহণে পরিকল্পনা প্রণয়ন করা না হয়, সঠিক তথ্য ও উপজেলার চাহিদার উপর ভিত্তি করে প্রণয়ন করা না হয় এবং ভিশন ২০৪১ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে পরিকল্পনাটি অর্থহীন হয়ে পড়বে। তিনি উন্নয়ন পরিকল্পনার উপর উপজেলা অংশীজনদের প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করে বলেন যে অংশগ্রহণকারী প্রশিক্ষকরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
কোর্সের বক্তারা উপজেলা উন্নয়ন পরিকল্পনার গুরুত্ব, পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, এর প্রধান ধাপসমূহ এবং পরিবীক্ষণ ও মূল্যায়ন পদ্ধতির ওপর সেশন পরিচালনা করেন। প্রকল্পের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর ড. মোবাশ্বের মোনেম, জনাব মো. আকরাম হোসেন এবং জনাব এম খায়রুল কবীর কোর্সের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।