বাংলাদেশ নারী অধিকার পরিষদ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ নারী অধিকার পরিষদ

বাংলাদেশ নারী অধিকার পরিষদ বাংলাদেশ নারী অধিকার পরিষদ

নারী দিবসের শুভেচ্ছা।
08/03/2026

নারী দিবসের শুভেচ্ছা।

11/02/2026

১২ তারিখ সারাদিন ট্রাক মার্কায় ভোট দিন। দশমিনা,গলাচিপার উন্নয়নের মার্কা ট্রাক মার্কা।

05/01/2026

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন কোন দল কতজনকে নারীদের নমিনেশন দিল?
জানা যাচ্ছে জামাতে ইসলাম ও ইসলামী আন্দোলন ১জন নারীকেও নমিনেশন দেয় নাই?

মনোনয়ন দিলো দল থেকে আপনারা রাস্তা ঘাটে অস্থিরতা তৈরি  করতেছেন কেন?  দলের প্রতি রাগ ক্ষোভ হলে দলীয় কার্যালয় ঘেরাও করেন।Ro...
03/11/2025

মনোনয়ন দিলো দল থেকে আপনারা রাস্তা ঘাটে অস্থিরতা তৈরি করতেছেন কেন?

দলের প্রতি রাগ ক্ষোভ হলে দলীয় কার্যালয় ঘেরাও করেন।

Rokeya Zabed Maya

10/10/2025

বাংলাদেশি মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা

আপনারা অনেকেই অবগত আছেন সম্প্রতি বাংলাদেশের দুই জেলার দুইটি বাংলাদেশি মেয়ে চায়নিজ ছেলেকে বিয়ে করেন এবং চায়নাতে আসেন পরে তাদের সাথে ভয়াবহ ঘটনা ঘটেছে তার মধ্যে একজন ময়মনসিংহ জেলা থেকে চীনের হুনান সিটিতে স্বামীর বাসায় গিয়েছিলেন। সেখানে তিনি ৩ মাসেরও বেশি সময় ধরে নির্যাতন, জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্যকরণ এবং বন্দী অবস্থায় ছিলেন।

সকল বোনদের কাছে অনুরোধ—যারা চীনা ছেলেকে বিয়ে করার পরিকল্পনা করছেন বা ইতিমধ্যেই বিয়ে করেছেন, দয়া করে ভালোভাবে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন।

আমার বিনীত অনুরোধ প্রিয় বোনেরা, দয়া করে সাবধান হোন। বিদেশি কাউকে না জেনে বা যাচাই না করে বিয়ে করে জীবনের ঝুঁকি নেবেন না। আপনার জীবন ও পরিবারের মান-সম্মান যেকোনো স্বপ্নের চেয়ে অনেক মূল্যবান।

দেশের ভাবমূর্তি রক্ষার্থে পোস্ট টা সবাইকে শেয়ার করার অনুরোধ রইলো।

ডা. হেলিশ রঞ্জন, পরিচালক সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ। চির বিরুদ্ধে অভিযোগ আছে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের চিকিৎসা দিত...
29/08/2025

ডা. হেলিশ রঞ্জন, পরিচালক সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ। চির বিরুদ্ধে অভিযোগ আছে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের চিকিৎসা দিতে অপারগ ছিল, বাধাগ্রস্ত করেছে।
এখন যৌন হয়রানির অভিযোগ। নারী কর্মচারীরা নিরাপদ নয়। অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

সারা দেশে শিশু ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক বৃদ্ধি পাওয়ায় যৌথভাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), সে...
28/08/2025

সারা দেশে শিশু ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক বৃদ্ধি পাওয়ায় যৌথভাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ২০২৫ সালের প্রথম সাত মাসে শিশু ধর্ষণের ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৫ শতাংশ বেড়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, পারিবারিক ও সামাজিক উভয় পরিবেশেই শিশুরা যে গভীর ঝুঁকির মধ্যে আছে, এই পরিসংখ্যানটি তার স্পট প্রমাণ

28/07/2025

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কতৃক " জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা ও জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০% প্রতিনিধিত্ব নিশ্চিত " শীর্ষক আলোচনা সভায়

19/07/2025
সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার? জেনে নিন করণীয়:ক্যাম্পাসেই নাদিয়া আর রাহাতের পরিচয়, তারপর প্রেম। আসা হল পরষ্পরের ...
17/07/2025

সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির শিকার? জেনে নিন করণীয়:

ক্যাম্পাসেই নাদিয়া আর রাহাতের পরিচয়, তারপর প্রেম। আসা হল পরষ্পরের আরো কাছাকছি। বছর দুই না যেতেই ভেঙ্গে গেল সম্পর্ক। ঘটনা এতটুকুতে শেষ হলে পারত। কিন্তু রাহাত তা হতে দিল না। ফেসবুকে ফেক আইডি খুলে বিভিন্ন গ্রুপ আর ইউটিউবে ছড়িয়ে দিল নাদিয়ার সাথে তার অন্তরঙ্গ মুহুর্তের ছবি ও ভিডিও। যে ছিল হৃদয়ের দাবিদার আজ সে এক নির্মম বিভীষিকা। অপমানে লজ্জায় নাদিয়ার মনে হতে লাগল আত্মহননই বুঝি মুক্তির একমাত্র পথ।

কোথায় অভিযোগ করবেন?
০১। প্রাথমিকভাবে অভিযোগ করতে পারেন আপনার নিকটস্থ থানায়। অথবা,
০২। ই-মেইলে অভিযোগ জানাতে পারেন [email protected] এই ঠিকানায়। অথবা
০৩। যদি পরিচয় গোপন রেখে অভিযোগ করতে চান তাহলে Google Play Store থেকে ডাউনলোড করুন ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ডিভিশন এর Hello CT অ্যাপ। এ অ্যাপ ব্যবহার করে পাঠাতে পারবেন আপনার ব্যক্তিগত তথ্য। সর্বোপরি আপনি প্রয়োজনে Cyber Crime Unit এর অফিসারদের নিকট থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করতে পারেন যা আপনার আইনগত ব্যবস্থা গ্রহণের সহায়ক হতে পারে।

প্রতিরোধ আপনার হাতেই:
একটু সচেতন হলেই আপনি এড়াতে পারেন এমন বিব্রতকর ঘটনা। জেনে নিন নিরাপদ থাকার কিছু কৌশলঃ
১। অচেনা, অপরিচিত কারো ফ্রেন্ড রিকোয়েস্ট Accept করবেন না।
২। ফেসবুকে নিজের ব্যক্তিগত তথ্য সবার জন্য উম্মুক্ত(Public) রাখবেন না।
৩। আপনার ফেসবুক প্রোফাইলের প্রাইভেসি সেটিংস চেক করুন। অন্য কারো পোস্টে আপনাকে Tag করার অপশন উম্মুক্ত রাখবেন না।
৪। প্ররোচিত হয়ে উস্কানিমূলক ছবি/ভিডিও শেয়ার করা থেকে বিরত থাকুন।

Address

Dhaka
1901

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ নারী অধিকার পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category