Sobar Age Bangladesh BNP

Sobar Age Bangladesh BNP ❝সবার আগে বাংলাদেশ❞
“I have a plan” বাস্তবায়ন হবে এই চার বছরে।
®বাংলাদেশ জাতীয়তাবাদী দল® বিএনপি।

আপনাদের জন্য একটি বাস্তবসম্মত অনলাইন বিজনেস যার মধ্যে পাচ্ছেন নিশ্চিত ইনকাম=> (আয় হবে ইনশাআল্লাহ)

07/09/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।

বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং প্রত্যাবাসনের পর পুনর্বাসনে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এ সময় রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

রোহিঙ্গা সংকটের সমাধানে বহুপক্ষীয় উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপের পাশাপাশি বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র স্থাপন এবং জাপানের বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশ সচিবালয়, ঢাকা | ০৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার

05/09/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বক্তব্য | বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সাহস, সংগ্রাম, ত্যাগ আর সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা।

কেআইবি মিলনায়তন, ফার্মগেট, ঢাকা | ০৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার

05/09/2026

আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে বক্তব্য।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা

04/09/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বক্তব্য | শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানি বিতরণ অনুষ্ঠান।

ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকা | ০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার

04/09/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানি বিতরণ করেন।

ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকা | ০৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার

27/08/2026

মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, এমপি-এর উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।

জাতীয় সংসদ ভবন, ঢাকা | ২৭ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার

গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ...
25/08/2026

গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর দায়িত্বশীল, সফল ও মর্যাদাপূর্ণ পথচলার জন্য রইল আন্তরিক শুভকামনা।

24/08/2026

নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ১৬ মার্চ ৫৪ জেলায় একযোগে শুরু হয়েছে এই কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম।

21/08/2026

নতুন সরকারের প্রতি প্রবাসী বাংলাদেশিদের আস্থা ও বৈধ মাধ্যমে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধির ফলে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসছে। সরকারের নীতিগত সহায়তা, হুন্ডি ও অবৈধ লেনদেন হ্রাস এবং ব্যাংকিং চ্যানেলে আস্থার পরিবেশ তৈরি হওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে।

20/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলেল শুভেচ্ছা বিনিময়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sobar Age Bangladesh BNP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share