ডিজিটাল ল্যান্ড কনসালটেন্সি সেন্টার

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ডিজিটাল ল্যান্ড কনসালটেন্সি সেন্টার
Directions Website

ডিজিটাল ল্যান্ড কনসালটেন্সি সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডিজিটাল ল্যান্ড কনসালটেন্সি সেন্টার, Public Service, ২৭৭/৩, কাঁটাবন ঢাল মসজিদের সামনে, বাবুপুরা, লিলক্ষেত, নিউমার্কেট, ঢাকা।, Dhaka.

বাংলাদেশ সরকার অনুমোদিত ভূমি সেবা সহায়তা কেন্দ্র। নামজারি আবেদন, খাজনা প্রদান, খতিয়ান উত্তোলনসহ ভূমি সংক্রান্ত সকল সেবা নির্ধারিত সরকারি ফি এর মাধ্যমে সহজ, দ্রুত ও নির্ভরযোগ্যভাবে প্রদান করা হয়। আমরা সরকার অনুমোদিত ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান। আপনি কি জমি বা ফ্ল্যাট ক্রয় করতে যাচ্ছেন ? জমি বা ফ্ল্যাট ক্রয় করার পরে নামজারি করতে যাচ্ছেন? তাহলে এই পেজটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা, জমি বা ফ্ল্যাট ক্রয়ের পূর্বে আমরা মালিকানার কাগজপত্র ধারাবাহিকতা যাচাই এবং উক্ত সম্পত্তিতে সরকারি স্বার্থ জড়িত রয়েছে কিনা তা যাচাইয়ে চরম ভুল করে থাকি। যেমন, ক্রয়কৃত জমি বা ফ্ল্যাটটির ভূমিতে খাস, অধিগ্রহণকৃত, অর্পিত, পরিত্যক্ত সম্পত্তির তালিকাভূক্ত কিনা? এছাড়া ক্রয়কৃত ভূমি অন্যকারো নিকট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে কিনা? তা যাচাইয়ে চরম ভুল করে থাকি। পরবর্তীতে পদে পদে তার খেসারত দিতে হয় এবং ভবিষ্যৎ জটিলতা তৈরি হয়। এ সব বিষয় যাচাই বাছাই করে জমি বা ফ্ল্যাট ক্রয় করা এবং ক্রয়ের পরে নামজারি আবেদন করা অতি জরুরী। কিন্তু জমি বা ফ্ল্যাট ক্রয়ের পরে নামজারি আবেদনে কি কি কাগজপত্র সংযুক্ত করা প্রয়োজন, কিভাবে আবেদন করা প্রয়োজন তা নির্ণয়েও চরম ভুল করে থাকি। কেননা অনলাইনে ই-নামজারির আবেদন যদি সকল প্রয়োজনীয় কাগজপত্র আপলোড থাকে তাহলে অদূর ভবিষ্যতেও তার সুবিধা পাওয়া যাবে। অনভিজ্ঞ লোক দিয়ে আবেদন করে জটিলতার সৃষ্টি করছেন না তো? আবেদন ভুল এবং প্রয়োজনীয় সংযুক্তি না থাকায় অধিকাংশ নামজারি বাতিল হয়ে থাকে যা আপনার জন্য কষ্টদায়ক এবং সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। এরুপ সমস্যা এড়াতে আমরা ব্যক্তি পর্যায়ে আমাদের ডিজিটাল ল্যান্ড সেন্টারে অতি দক্ষতার সাথে অভিজ্ঞ এবং প্রফেশনাল লোক দিয়ে ভূমি সংক্রান্ত কিছু সার্ভিস নিয়ে এসেছি। যেমন-

১. জমি বা ফ্ল্যাটের কাগজপত্র/রেকর্ডপত্র পর্যালোচনা বা তল্লাশি করে মালিকানার ধারাবাহিকতা যাচাই করন এবং ধারাবাহিকভাবে দলিলপত্র/রেকর্ডপত্র সাজানো।
২. ক্রয়কৃত ভূমিতে কোন সরকারি স্বার্থ জড়িত রয়েছে কিনা তা তল্লাশি করন।
৩. প্রয়োজনীয় কাগজপত্রসহ শতভাগ নির্ভুলভাবে ই-নামজারির আবেদন করন।
৪. পেন্টগ্রাফম্যাপ তৈরি করন।
৫. ম্যাপ/নক্সা ফটোকপি এবং উত্তোলন।
৬. ই-খতিয়ানের জন্য আবেদন এবং উত্তোলন।
৭. খতিয়ানে ভূল সংশোধনের আবেদন এবং সংশোধীত খতিয়ান উত্তোলন ।
৮. অনলাইনে খাজনা প্রদানের জন্য নিবন্ধন এবং খাজনা পরিশোধ।
৯. মিসকেস/রিভিউ কেসের আবেদন এবং ধারাবাহিকভাবে কাগজপত্র সাজানো।
১০. আমিন/সার্ভেয়ার/দলিল লেখক/আইনজীবী সরবরাহ।
১১. দোকান/ফ্ল্যাট/অফিস ভাড়ার চুক্তিপত্র এবং ক্রয়ের ক্ষেত্রে বায়না চুক্তিপত্র সম্পাদন।
১২. ডাটা এন্ট্রি/কম্পোজ।
১৩. সরকারের যেকোন ওয়েব পোর্টালে পাবলিক সেবা সমূহের আবেদন। যেমন- জন্ম নিবন্ধন, পাসপোর্ট, ট্রেড লাইসেন্স, ই-হোন্ডিং, জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন ইত্যাদি।
১৪. প্রিন্টিং প্রেসের যেকোন ডিজাইন এবং প্রিন্ট।
১৫. কোর্ট ফি, ডাকটিকেট, নন জুডিশিয়াল স্ট্যাম্প ।

বি: দ্র:- উপরোক্ত কাজসমূহ প্রয়োজনে বাসায় গিয়ে করে দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আপনার একটি কলে আপনার বাসায় চলে যাবে আমাদের অভিজ্ঞ লোক।

অফিস: বাডী নং-২৭৭/৩ (৩য় তলা), এলিফ্যান্ট রোড, কাঁটাবন ঢাল, নিউমার্কেট, ঢাকা-১২০৫।
(কাঁটাবন ঢাল মসজিদ এবং ভূমি প্রশাসন প্রশিক্ষণ ভবনের পাশে যার পাশে ধানমন্ডি এসিল্যান্ড অফিস, লালবাগ এসিল্যান্ড অফিস, ধানমন্ডি ভূমি অফিস অবিস্থিত)


মোবাইল- 01783-767023
টেলিফোন-
ইমেইল[email protected]

07/10/2026

#জমির_দলিল_কি_এখন_অনলাইনেই_রেজিস্ট্রি_করা_যাবে?

বাংলাদেশে ভূমি ও দলিল নিবন্ধন ব্যবস্থাকে আরও আধুনিক ও ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ই-রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু ও সম্প্রসারণ করা হচ্ছে।

📌 e-Registration কী?
সরকারের এই অটোমেশন ব্যবস্থার মাধ্যমে জমি ও দলিল নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা ডিজিটাল পদ্ধতিতে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দলিল প্রস্তুতি, নিবন্ধন-সংক্রান্ত তথ্য, ফি এবং সংশ্লিষ্ট কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করাই এর অন্যতম উদ্দেশ্য।

⚠️ তবে একটি বিষয় মনে রাখা জরুরি:
“এখন থেকে বাংলাদেশের সব জমির দলিল ঘরে বসে সম্পূর্ণ অনলাইনে রেজিস্ট্রি করা যাবে” এমন দাবি করা ঠিক নয়। ডিজিটাল নিবন্ধনের আইনগত ব্যবস্থা ও সরকারি অটোমেশন কার্যক্রম চালু হলেও সব ধরনের দলিল ও সব নিবন্ধন অফিসে পুরো প্রক্রিয়া একইভাবে অনলাইনে সম্পন্ন হচ্ছে কি না, তা সংশ্লিষ্ট সরকারি ব্যবস্থায় যাচাই করা প্রয়োজন।

🌐 সরকারি e-Registration পোর্টাল:
https://eregistration.gov.bd/

এই পোর্টালে ভূমি ও দলিল নিবন্ধন সংক্রান্ত সরকারি তথ্য ও সেবা সম্পর্কে জানতে পারবেন।

📋 আরও যেসব তথ্য জানতে পারবেন:
✅ দলিল নিবন্ধন সংক্রান্ত তথ্য
✅ নিবন্ধন ফি ও সংশ্লিষ্ট খরচ
✅ বিভিন্ন সরকারি প্রজ্ঞাপন ও নির্দেশনা
✅ নিবন্ধন আইন ও বিধি-বিধান
✅ ডিজিটাল/ই-রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য
✅ ভূমি ও দলিল নিবন্ধন ব্যবস্থার অটোমেশন সংক্রান্ত তথ্য

📍 নিবন্ধন অধিদপ্তরের সরকারি তথ্যও যাচাই করুন।
জমি বা দলিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সর্বশেষ তথ্য ও নির্দেশনা দেখে নেওয়া সবচেয়ে নিরাপদ।

🔎 মনে রাখবেন: জমি কেনাবেচা বা দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে শুধু অনলাইন তথ্যের ওপর নির্ভর না করে দলিল, মালিকানা, খতিয়ান, নামজারি, দাগ, জমির পরিমাণ ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় যথাযথভাবে যাচাই করুন।

👉 সরকারি তথ্য জানতে e-Registration পোর্টাল ভিজিট করুন:
https://eregistration.gov.bd/

📢 এই তথ্যটি জমির মালিক, ক্রেতা ও বিক্রেতাদের কাছে শেয়ার করুন। সচেতন থাকুন, যাচাই করে জমি সংক্রান্ত সিদ্ধান্ত নিন।

#ইরেজিস্ট্রেশন #জমিরদলিল #অনলাইনরেজিস্ট্রেশন #জমিরেজিস্ট্রি #দলিলরেজিস্ট্রেশন #ভূমিনিবন্ধন #ভূমিসেবা #জমিরকাগজপত্র #ভূমিআইন #জমিরতথ্য #ভূমিনিবন্ধনব্যবস্থাপনাঅটোমেশন

06/10/2026

🚨 BDS জরিপে আপনার জমির রেকর্ড নিয়ে সমস্যায় পড়তে পারেন এই ৫টি ভুলের কারণে!

জমি আপনার, দলিল আপনার, দখলও আপনার। কিন্তু জরিপের সময় প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সঠিকভাবে উপস্থাপন বা যাচাই না করলে রেকর্ড নিয়ে জটিলতা তৈরি হতে পারে।

⚠️ যে ৫টি ভুল এড়িয়ে চলবেন:

১️⃣ কাগজপত্র হালনাগাদ না রাখা
দলিল, নামজারি, ওয়ারিশ সনদ, বণ্টননামা বা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ বা অসামঞ্জস্যপূর্ণ থাকলে ভবিষ্যতে রেকর্ড প্রস্তুতের সময় সমস্যা হতে পারে।

২️⃣ মালিকানার ধারাবাহিকতা যাচাই না করা
আপনার নামে দলিল থাকলেই যথেষ্ট নয়। পূর্ববর্তী মালিক থেকে আপনার কাছে মালিকানা কীভাবে এসেছে, সেই ধারাবাহিক কাগজপত্র সঠিক আছে কি না, তা যাচাই করা জরুরি।

৩️⃣ দাগ ও খতিয়ানের তথ্য মিলিয়ে না দেখা
দাগ নম্বর, খতিয়ান নম্বর, জমির পরিমাণ ও মালিকের নামসহ সংশ্লিষ্ট রেকর্ড বর্তমান কাগজপত্রের সঙ্গে মিলিয়ে দেখা প্রয়োজন। সামান্য অসঙ্গতিও ভবিষ্যতে বড় জটিলতার কারণ হতে পারে।

৪️⃣ জমির সীমানা ও দখল যাচাই না করা
মৌজা ম্যাপ, দাগের অবস্থান ও বাস্তব জমির সীমানা মিলিয়ে দেখুন। শুধু কাগজে জমি আছে ধরে নিয়ে সরেজমিনে যাচাই না করা ঝুঁকিপূর্ণ।

৫️⃣ রেকর্ডে ভুল ধরা পড়ার পর সময়মতো ব্যবস্থা না নেওয়া
জরিপের রেকর্ডে কোনো ভুল বা আপত্তির বিষয় দেখা গেলে নির্ধারিত আইনগত প্রক্রিয়া ও সময়সীমার মধ্যে প্রয়োজনীয় আপত্তি বা প্রতিকারের ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ।

📌 মনে রাখবেন: জরিপের সময় সচেতন থাকা এবং নিজের জমির কাগজপত্র, রেকর্ড, দাগ ও সীমানা সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা ভবিষ্যতের অনেক জটিলতা এড়াতে সহায়তা করতে পারে।

👉 আপনার জমির কাগজপত্র নিয়মিত যাচাই করুন।
👉 জরিপের সময় নিজের জমি ও রেকর্ড সম্পর্কে সচেতন থাকুন।
👉 কোনো অসঙ্গতি দেখা দিলে সংশ্লিষ্ট ভূমি কর্তৃপক্ষ বা আইনজীবীর পরামর্শ নিন।

এই তথ্যটি আপনার পরিচিত জমির মালিকদের কাছে শেয়ার করুন। একজনের সচেতনতাই ভবিষ্যতের একটি বড় সমস্যা এড়াতে পারে।

িপ #ভূমিজরিপ #জমিরখতিয়ান #জমিরদলিল #জমিরমালিকানা #ভূমিসেবা #খতিয়ান #দাগনম্বর #নামজারি #জমিরকাগজপত্র #ভূমিআইন

06/10/2026

আইন মন্ত্রীর উপস্থিতিতে সকল সাব-রেজিস্ট্রারকে সবার সামনে লটারির মাধ্যমে বদলি করা হয়েছে।
কীভাবে হলো এই বদলি? 🎥 পুরো ভিডিওটি দেখুন।
#আইনমন্ত্রী #সাবরেজিস্ট্রার #লটারিরমাধ্যমেবদলি #বদলি #নিবন্ধন #সাবরেজিস্ট্রি #আইনমন্ত্রণালয় #বাংলাদেশ

04/10/2026

BDS জরিপে আপনার একটু অসতর্কতাই ভবিষ্যতে আপনার এবং আপনার পরবর্তী প্রজন্মের জন্য বড় জটিলতার কারণ হতে পারে।

জরিপের আগেই নিজের কাগজপত্র আপটুডেট রাখুন।
✅ খাজনা পরিশোধ করে রাখুন
✅ ওয়ারিশ সূত্রে মালিকানা হলে নামজারি করে রাখুন
✅ জমির দখল নিশ্চিত রাখুন
✅ দলিল ও পূর্বের রেকর্ড যাচাই করে রাখুন

আর জরিপকারীরা মাঠে আসার পর অবশ্যই যাচাই করুন, আপনার জমির পরিমাণ, দাগ নম্বর, অংশ, নামের বানান ও ঠিকানা সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা।

ভুল হওয়ার আগে সাবধান হওয়াই বুদ্ধিমানের কাজ।
নিজে সচেতন হোন, পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করুন।

📌 সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রয়োজন মনে হলে শেয়ার করুন।

িপ #ভূমিসেবা #ভূমিসচেতনতা #জমিজমা #জমিররেকর্ড #খতিয়ান #দাগনম্বর #নামজারি #ভূমিরখাজনা #ওয়ারিশসূত্রে #জমিরদখল #ভূমি_শিক্ষা

03/10/2026

জমির রেকর্ডের ভুল কোথায় সহজে ঠিক করবেন? কিছু জানার থাকলে কমেন্ট করুন।
#ভূমিসচেতনতা
িপ

02/10/2026

BDS জরিপে আপনার নাম ভুল, দাগ নম্বর ভুল, অংশ ভুল কিংবা জমির পরিমাণে ভুল এসেছে?

রেকর্ড ফাইনাল হওয়ার আগেই এসব ভুল নিয়ে কীভাবে এবং কোথায় আপত্তি জানাবেন, তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই ভিডিওতে দেখুন BDS জরিপের খসড়া রেকর্ডে ভুল থাকলে করণীয় কী এবং সংশোধনের জন্য কোথায় আবেদন করতে হয়।

জমির রেকর্ডের ভুলকে ছোট করে দেখবেন না। সচেতন থাকুন, নিজের কাগজপত্র যাচাই করুন এবং প্রয়োজনীয় সময়ের মধ্যেই ব্যবস্থা নিন।

📌 সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তথ্যটি প্রয়োজনীয় মনে হলে অন্যদেরও শেয়ার করুন।

িপ #ভূমিসেবা #জমিররেকর্ড #খতিয়ান #দাগনম্বর #জমিরপরিমাণ #ভূমিসচেতনতা #জমিজমা #ভূমি

রাজউকের নতুন নির্দেশনা: নকশা অনুমোদনে এখন থেকে বাধ্যতামূলক "অঙ্গীকারনামা"প্রিয় প্লট মালিক, স্থপতি ও প্রকৌশলী বন্ধুরা,রা...
01/10/2026

রাজউকের নতুন নির্দেশনা: নকশা অনুমোদনে এখন থেকে বাধ্যতামূলক "অঙ্গীকারনামা"
প্রিয় প্লট মালিক, স্থপতি ও প্রকৌশলী বন্ধুরা,

রাজউক সম্প্রতি একটি পরিপত্র জারি করেছে। ঢাকা মহানগর ইমারত বিধিমালা, ২০২৫-এর বিধি ৯(২) অনুযায়ী নকশা অনুমোদনের আবেদনের সময় এখন একটি অঙ্গীকারনামা দিতে হবে।
📌 জেনে রাখুন:
▪️ ৩০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা করতে হবে
▪️ আবেদনকারী (প্লট মালিক), স্থপতি ও প্রকৌশলী যৌথভাবে স্বাক্ষর করবেন
▪️ আবেদনকারী প্রতিষ্ঠান হলে কারিগরি ব্যক্তির নিয়োগপত্রও জমা দিতে হবে
▪️ রাজউক অনুমোদিত নমুনা অনুযায়ী করতে হবে
▪️ ইতিমধ্যে জমা দেওয়া এবং ভবিষ্যতের সব আবেদনের ক্ষেত্রেই এটি প্রযোজ্য

🎯 উদ্দেশ্য: নকশা প্রণয়ন, কারিগরি তদারকি, কাঠামোগত নিরাপত্তা ও অনুমোদিত নকশা অনুসরণে নির্মাণ, এসব ক্ষেত্রে মালিক, স্থপতি ও প্রকৌশলীর দায়িত্ব ও দায়বদ্ধতা সুস্পষ্ট করা।
নিরাপদ ভবন নির্মাণে সবার দায়িত্ব স্পষ্ট হওয়া ভালো উদ্যোগ। নকশা জমার আগে অঙ্গীকারনামার নমুনাটি ভালোভাবে পড়ে নিন এবং সব পক্ষ বুঝে স্বাক্ষর করুন।

30/09/2026

নাগরিক ভূমি সেবা কেন্দ্র

30/09/2026

জানান আপনার বাস্তব অভিজ্ঞতা।
#ভূমিসেবা

30/09/2026

এটি ভূমি ভবন তেজগাঁও
এখানে কি কাজ হয়?
জানলে কমেন্ট করুন।
#ভূমিজ্ঞান

Address

২৭৭/৩, কাঁটাবন ঢাল মসজিদের সামনে, বাবুপুরা, লিলক্ষেত, নিউমার্কেট, ঢাকা।
Dhaka
1205

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Saturday 10:00 - 17:30
Sunday 09:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when ডিজিটাল ল্যান্ড কনসালটেন্সি সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category