Chuadanga District Police চুয়াডাঙ্গা জেলা পুলিশ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Chuadanga District Police চুয়াডাঙ্গা জেলা পুলিশ

Chuadanga District Police  চুয়াডাঙ্গা জেলা পুলিশ Sometimes we are powerful, but we should remember that time is more powerful than us.
(2)

পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজচুয়াডাঙ্গা জেলা পুলি...
28/05/2026

পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা ২০২৬ উদযাপন উপলক্ষে আজ ২৮ মে ২০২৬ তারিখ বেলা ০২:০০ টায় পুলিশ লাইন্স মেসে জেলার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় জেলা পুলিশের সম্মানিত কর্মকর্তাগণ পরস্পরের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধনের দৃঢ়তা প্রকাশ করেন। প্রীতিভোজে অংশগ্রহণের মাধ্যমে ঈদের আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

পবিত্র ঈদুল আযহার ত্যাগের মহিমা আমাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে সত্যিকার মানবতা, কর্তব্যবোধ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা পালনের শিক্ষা দেয়। এই মহিমান্বিত উপলক্ষ সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত|| পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন পুলিশ সুপার চুয়াডা...
28/05/2026

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত|| পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন পুলিশ সুপার

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে আজ ২৮ মে ২০২৬ তারিখ সকাল ০৮:০০ টায় অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।

ঈদের নামাজের পর মুসল্লিগণ সমবেতভাবে দেশের ও দেশের মানুষের জন্য বিশেষ মুনাজাতসহ মহান আল্লাহর নিকট সকল মুসলিম উম্মার জন্য দোয়া প্রার্থনা করেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয় ঈদের নামাজ শেষে পুলিশ সদস্যদের সাথে পর্যায়ক্রমে কুশল বিনিময়, কোলাকুলি করেন তাঁদের কর্তব্যে নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, "ঈদের মতো আনন্দের দিনে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা প্রশংসার দাবি রাখে।"

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, "ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের জীবন। সকলে মিলে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।"

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান ...
27/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আযহা। এই পবিত্র উৎসব আমাদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করুক-এটাই প্রত্যাশা।

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সর্বদা জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।

সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।
ঈদ মোবারক।

আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৫০০(পাঁচশত) বোতল মাদকদ্রব্য HOMOEOPATHIC MEDICINE Alcohol, ০১টি মোবাইল ফ...
26/05/2026

আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৫০০(পাঁচশত) বোতল মাদকদ্রব্য HOMOEOPATHIC MEDICINE Alcohol, ০১টি মোবাইল ফোন, ০১টি পাখি ভ্যান উদ্ধার || গ্রেফতার ০২(দুই) জন।

চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এসআই(নিঃ) মানিক কুমার শিকদার সংগীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ২৬ মে ২০২৬ তারিখ সকাল ০৭:১৫ ঘটিকায় আলমডাঙ্গা থানাধীন কৃষ্ণপুর গ্রামস্থ মুন্সিগঞ্জ পশুহাটস্থ মেসার্স হোসেন ফার্মেসীর সামনে পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা কালে আসামী ১। মোঃ সোহাগ আলী (৩০), পিতা- মৃত জয়নাল, সাং-ভিমরুল্লাহ, থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা চুয়াডাঙ্গাকে গ্রেফতার পূর্বক তার হেফাজতে থাকা ৫০০(পাঁচশত) বোতল মাদকদ্রব্য HOMOEOPATHIC MEDICINE Alcohol, মূল্য ১,৫০,০০০/- টাকা, ০১টি মোবইল ফোন, মূল্য ১,০০০/- টাকা, ০১টি পাখি ভ্যান, ম্যূল্য ৫০,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন। ধৃত আসামী মোঃ সোহাগ আলী (৩০) দেওয়া তথ্যমতে মাদকদ্রব্য HOMOEOPATHIC MEDICINE Alcohol, এর প্রকৃত মালিক আসামী ২। মোঃ মাহফুজুল হক@ তুষার (৬৩), পিতা- মৃত মারফুল হক, সাং- থানাপাড়া, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাকে আলমডাঙ্গা পৌরসভাধীন থানাপাড়া এলাকা হতে ২৬/০৫/২০২৬ তারিখ সকাল ০৮:০৫ ঘটিকায় গ্রেফতার করেন। জব্দকৃত মাদকদ্রব্য HOMOEOPATHIC MEDICINE Alcohol, ক্রয় বিক্রয়, পৃষ্ঠপোষকতা, মদদদানকারী, সহযোগী আরো ০১(এক) জন সহ ০৭/০৮ জন অজ্ঞাতনামা আসামী জড়িত আছে।

**গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিততিন দিনব্যাপী কর্মসূচ...
25/05/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

তিন দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে যোগদান উপলক্ষে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ আসাদুজ্জামান, এমপি মহোদয় আজ বিকাল ০৪:০০ ঘটিকায় সার্কিট হাউজ, চুয়াডাঙ্গায় পৌঁছালে তাঁকে জেলা পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

পরবর্তীতে মাননীয় মন্ত্রী মহোদয় বিকাল ০৫:৩০ ঘটিকায় কার্পাসডাঙ্গার আটচালা ঘরের পাশে স্থাপিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তিনি আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব লুৎফুন নাহার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা; জনাব মোঃ শাহজাহান আলী, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গাসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও মানবতার বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

চুয়াডাঙ্গায় পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিতচুয়াডাঙ্গায় পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয়, বিচারিক কার্যক্রম স...
23/05/2026

চুয়াডাঙ্গায় পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয়, বিচারিক কার্যক্রম সুসংগঠিত করা এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ০৩:০০ ঘটিকায় জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ, চুয়াডাঙ্গা । সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহজাহান আলী, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা।

সভায় জেলার ম্যাজিস্ট্রেট আদালত গুলোতে বিচারাধীন মামলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক কার্যক্রমে সমন্বয়, মাদক, নারী ও শিশু নির্যাতন, ভোক্তা অধিকার সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের প্রতিনিধি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট প্রতিনিধি, সরকারি পিপি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট, সকল অফিসার ইনচার্জগণ, বিজিবি, কারারক্ষী বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কর্তৃক চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে পকেটমার গ্রেফতার; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারচুয়াডাঙ...
22/05/2026

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কর্তৃক চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে পকেটমার গ্রেফতার; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এক পকেটমারকে গ্রেফতার করেছে।

চুয়াডাঙ্গা শহরের রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনাকালে আজ ২২ মে ২০২৬ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় স্থানীয় লোকজনের সহায়তায় চুয়াডাঙ্গা সদর থানাধীন আরামপাড়া গ্রামস্থ গমপট্টি এলাকা থেকে এসআই (নিঃ) শরিফুজ্জামানের নেতৃত্বে এএসআই (নিঃ) রমেন কুমার সরকার, এএসআই (নিঃ) রনজু আহম্মেদ ও সঙ্গীয় ফোর্স জামালপুর জেলার ইসলামপুর থানার কাছিমা মধ্যেপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ফারুক হোসেন (৩৪) কে সন্দেহজনকভাবে আটক করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে আইফোন-১৪সহ মোট ৩টি নামীদামী স্মার্টফোন এবং নগদ ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পকেটমার চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ২৯০(দুইশত নব্বই) পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ...
20/05/2026

আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ২৯০(দুইশত নব্বই) পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ১,২৩০/-টাকা উদ্ধার || গ্রেফতার-০৩(তিন) জন।

চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এসআই(নিঃ) মোঃ আলমগীর সংগীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ১৯ মে ২০২৬ তারিখ ২০:৫৫ ঘটিকায় আলমডাঙ্গা থানাধীন দূর্গাপুর ইন্দারাপাড়া সাকিনস্থ জনৈক নজরুল ইসলামের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ সাগর আলী(২৬), পিতা- মোঃ কেরামত আলী, ২। মোঃ জোবায়ের হোসেন(২৫), পিতা- মোঃ মোশারফ হোসেন, উভয় সাং- মাদারহুদা, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাদ্বয়কে গ্রেফতার করিয়া ২৯০(দুইশত নব্বই) পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন। আসামীদ্বয়ের দেওয়া তথ্যমতে তাদের সহযোগী আসামী ৩। মোঃ ইয়াছিন আরাফাত কোকো(২১), পিতা- হাবিবুর রহমান কালু, সর্ব সাং- মাদারহুদা, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাকে তার বসত বাড়ী হতে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতচুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশ, চুয়াডাঙ্গার আয়ো...
19/05/2026

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশ, চুয়াডাঙ্গার আয়োজনে আজ ১৯ মে ২০২৬ খ্রিঃ তারিখ বেলা ১১:০০ ঘটিকায় জনাব মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা এঁর সভাপতিত্বে এপ্রিল/২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় এপ্রিল/২০২৬ মাসে সংঘটিত বিভিন্ন অপরাধের সার্বিক চিত্র পর্যালোচনা করা হয়। এসময় মামলা তদন্তের অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ডাকাতি, দস্যুতা ও ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার মহোদয় অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে শপিংমল, পশুহাটসহ সর্বসাধারণের চলাচলের রাস্তায় অপ্রীতিকর ঘটনা রোধকল্পে হাইওয়ে ও লোকাল রাস্তায় পুলিশের টহল বৃদ্ধিসহ থানা এলাকায় সার্বিক অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার মহোদয় সকল অফিসার ও ফোর্সের অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে যথাযথভাবে পালনের আহ্বান জানান।

অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা; অফিসার ইনচার্জগণ; কোর্ট পুলিশ পরিদর্শক; টিআই (প্রশাসন); আরআই, পুলিশ লাইন্সসহ সকল ক্যাম্প ইনচার্জ ও বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত|| ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ১২জনকে পুরস্কার প্রদানচুয়াডাঙ্গা পুলিশ লা...
19/05/2026

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত|| ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ১২জনকে পুরস্কার প্রদান

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে আজ ১৯ মে ২০২৬ খ্রিঃ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় জনাব মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা'র সভাপতিত্বে মে/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মহোদয় কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়িতে ক্রোকারিজ ও দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন। পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, কাজের মান ও পরিমান বিবেচনায় ভালকাজের স্বীকৃতি স্বরূপ ১২(বার) জন পুলিশ সদস্যকে পুলিশ সুপার মহোদয় নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ)/ জনাব মোঃ নাসির উদ্দিন মৃধা, কোর্ট পুলিশ পরিদর্শক, চুয়াডাঙ্গা সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা হতে জেলা পুলিশ, ঝিনাইদহে বদলি জনিত বিদায় এবং জনাব মোঃ রেজাউল করিম রেজা, ইনচার্জ, মোটরযান শাখা, চুয়াডাঙ্গা অবসর জনিত বিদায় উপলক্ষে বিদায়ী সহকর্মীদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় শুভেচ্ছা স্মৃতি স্মারক প্রদান করেন।

উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা; সকল অফিসার ইনচার্জগণ; কোর্ট পুলিশ পরিদর্শক; টিআই (প্রশাসন); আরআই, পুলিশ লাইন্সসহ সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।

Address

Dhaka
7200

Alerts

Be the first to know and let us send you an email when Chuadanga District Police চুয়াডাঙ্গা জেলা পুলিশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share