BLP Media Cell

BLP Media Cell BLP Media Cell কর্তৃক পেইজটি প্রতিদিন জাতীয়তাবাদী অনুষ্ঠানগুলো লাইভ দেয়, লাইক/ফলো দিয়ে যুক্ত থাকুন।

এলপি গ্যাসের নামে জনগণের ওপর অর্থনৈতিক সন্ত্রাস চলতে দেওয়া হবে না : ডাঃ ইরান-------------------------সরকার নির্ধারিত ১২ ...
10/01/2026

এলপি গ্যাসের নামে জনগণের ওপর অর্থনৈতিক সন্ত্রাস চলতে দেওয়া হবে না : ডাঃ ইরান
-------------------------
সরকার নির্ধারিত ১২ কেজি এলপি গ্যাসের মূল্য ১৩০৬ টাকা হলেও তা খোলা বাজারে ২২০০ থেকে ২৫০০ টাকায় বিক্রি হওয়ায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বাসা-বাড়িতে তীব্র গ্যাস সংকটের প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে আজ শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর লেবার পার্টির আহ্বায়ক এস এম ইউসুফ আলীর সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ১৩০৬ টাকার এলপি গ্যাস ২৫০০ টাকায় বিক্রি হওয়া মানে জনগণের ওপর সরাসরি অর্থনৈতিক সন্ত্রাস চালানো। এটি কেবল মূল্যবৃদ্ধি নয়, এটি একটি সংগঠিত লুটপাট। গ্যাস সংকটের নামে বাসাবাড়িতে সরবরাহ কমিয়ে মানুষকে জোরপূর্বক এলপি গ্যাস কিনতে বাধ্য করা হচ্ছে। এই প্রতারণা আর সহ্য করা হবে না।

তিনি বলেন, এলপি গ্যাসের বাজার একটি শক্তিশালী সিন্ডিকেটের দখলে চলে গেছে, আর সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। জনগণের রান্নাঘরের আগুন নিভে যাচ্ছে, অথচ মুনাফালোভীরা মুনাফা দিয়ে পাহাড় গড়ছে- এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট জোহরা খাতুন জুঁই বলেন,
জ্বালানি খাতে এই নৈরাজ্য সংবিধান প্রদত্ত নাগরিক অধিকারের চরম লঙ্ঘন। রান্নার গ্যাস আজ বিলাসপণ্যে পরিণত হয়েছে। নারীরা সবচেয়ে বেশি ভুক্তভোগী। দাবি আদায়ে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সভাপতির বক্তব্যে এস এম ইউসুফ আলী বলেন, কৃত্রিম সংকট তৈরি করে জনগণকে এলপি গ্যাস নির্ভর করার নীতি আমরা প্রত্যাখ্যান করি। অবিলম্বে বাসা-বাড়িতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে হবে এবং সরকার নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রি নিশ্চিত করতে হবে। তা না হলে দেশব্যাপী ধারাবাহিক আন্দোলন অনিবার্য।

কর্মসূচীতে বক্তব্য রাখেন লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, ঢাকা-১ আসনের প্রার্থী শেখ মোঃ আলী, ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন, ঢাকা মহানগর সদস্য মোঃ এনামুল হক, ডেমরা থানা সেক্রেটারি মোঃ রাজু বেপারী ও যাত্রাবাড়ী থানার সদস্য শফিকুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন মহানগর সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম।

নেতৃবৃন্দ দাবি আদায়ে নিম্নোক্ত ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন :
১. ১১ থেকে ১৫ জানুয়ারি রাজধানীর থানায় থানায় মানববন্ধন।
২. ১৬ জানুয়ারি জাতীয় ভোক্তা অধিদপ্তরে স্মারকলিপি পেশ।
৩. ১৮ জানুয়ারি জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা। প্রেস বিজ্ঞপ্তি

দেশমাতা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ লেবার পার্টির শোক---------------------------------জাতীয় ঐক্যের প্রতীক, সাবে...
30/12/2025

দেশমাতা বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ লেবার পার্টির শোক
---------------------------------
জাতীয় ঐক্যের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়া'র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ লেবার পার্টি।

আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন সাহসী গণতান্ত্রিক নেত্রীকে হারাল, যার নেতৃত্ব ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রীই ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্রকামী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্যের প্রতীক। বাংলাদেশ লেবার পার্টির একাধিক রাজনৈতিক কর্মসূচিতে তাঁর সরাসরি অংশগ্রহণ লেবার পার্টি ও ছাত্রমিশনের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস ছিল।

ডাঃ ইরান বলেন, ব্যক্তিগতভাবে বেগম খালেদা জিয়ার সঙ্গে আমার সম্পর্ক ছিল অত্যন্ত স্নেহপূর্ণ। তিনি আমাকে সন্তানের মতো স্নেহ করতেন এবং রাজনৈতিক সংগ্রামে সবসময় সাহস ও দিকনির্দেশনা দিয়েছেন, যা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

শোকবার্তায় ডাঃ ইরান বলেন, কারাবরণ, নিপীড়ন ও নানা প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। আমিন। প্রেস বিজ্ঞপ্তি

বিএনপির সঙ্গে দীর্ঘ ২০ বছরের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষনা বাংলাদেশ লেবার পার্টির---------------------২০০৬ সাল থেকে ...
05/12/2025

বিএনপির সঙ্গে দীর্ঘ ২০ বছরের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষনা বাংলাদেশ লেবার পার্টির
---------------------
২০০৬ সাল থেকে বিগত দুই দশক ধরে বিএনপির ঘনিষ্ঠ শরিক হিসেবে সমমনা দল, ১৮ দলীয় জোট এবং পরবর্তীতে ২০ দলীয় জোট, যুগপৎভাবে দায়িত্বশীল, ত্যাগী ও আদর্শিক ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ লেবার পার্টি। ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে লেবার পার্টি রাজপথের যুগপৎ আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম এবং ফ্যাসিবাদবিরোধী প্রতিটি কর্মসূচিতে বিএনপির পাশে সক্রিয় ভাবে অবস্থান নিয়েছে। সেই পথচলার আনুষ্ঠানিক ভাবে ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটি।

আজ ৫ ডিসেম্বর (শুক্রবার) বেলা ২টায় নয়া পল্টন দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির সভা পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

লেবার পার্টি মনে করে, বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ডাকা হরতালে ডাঃ ইরানের গ্রেফতার, যুবলীগের সন্ত্রাসী হামলার শিকার হওয়া, অসংখ্য মিথ্যা মামলা ও পাঁচবার কারাবরণ, জুলাই গনঅভ্যুত্থানে দুজন কর্মীর শাহাদাত বরন, সারাদেশে অসংখ্য নেতাকর্মী হামলা মামলা গ্রেফতার নির্যাতন নিপীড়ন-সবই প্রমাণ করে লেবার পার্টি ছিল বিএনপির সবচেয়ে নিবেদিত, বিশ্বস্ত ও ত্যাগী শরিকদল। কিন্তু দুঃখজনকভাবে বিএনপি দীর্ঘ দিনের রাজনৈতিক ভ্রাতৃত্ব, যৌথ সংগ্রাম ও মিত্রতার সম্পর্ককে অবজ্ঞা করে শরিক দলের সাথে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে সমমনা দলগুলোকে মাইনাস করে এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। যা রীতিমতো প্রতারনামূলক, অমর্যাদাকর ও বেঈমানীপূর্ণ আচরণ।

নেতৃবৃন্দ মনে করেন, আন্দোলন–নির্বাচন–সরকার গঠন একসঙ্গে করার প্রকাশ্য প্রতিশ্রুতি ভঙ্গ করে তারেক রহমান চিহ্নিত চাঁদাবাজ, হত্যা মামলার আসামী, দুর্নীতিবাজ, রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী ও বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দিয়েছেন। আমরা শুনেছি, বিএনপি টাকার বিনিময়ে অযোগ্য, ফ্যাসিবাদী শক্তির দোসর এবং অনৈতিক ব্যক্তিদের মনোনয়ন দিয়ে হাজার কোটি টাকার মনোনয়ন বানিজ্যে লিপ্ত হয়েছে। এমন কর্মকাণ্ড বিএনপির নৈতিক নেতৃত্বকে সম্পূর্ণ ভাবে প্রশ্নবিদ্ধ করেছে এবং তাদের রাজনৈতিক চরিত্রকে আরও দুর্বল করেছে।

নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়ার চরম সংকটকালে, যখন তার সবচেয়ে বেশি দৃঢ় রাজনৈতিক ঐক্য ও বন্ধুত্বের প্রয়োজন ছিল, ঠিক সেই সময় বিএনপির মিত্রদের সঙ্গে এমন আচরণ কেউই প্রত্যাশা করেনি। এ আচরণ রাজনৈতিক অমর্যাদা ও অকৃতজ্ঞতার এক বেদনাদায়ক নজির হয়ে থাকবে। ইতোপূর্বেও আওয়ামী লীগ যখন জোট সুসংহত করেছে বিএনপি তখন দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীকে মাইনাস করতে ২০ দলীয় জোটকে ভেঙে দিয়েছে।

লেবার পার্টির নির্বাহী কমিটি মনে করে, শরিকদের প্রতি অবজ্ঞা, অদূরদর্শী সিদ্ধান্ত, নীতিহীন মনোনয়ন প্রক্রিয়া এবং বেঈমানীপূর্ণ আচরণের মধ্য দিয়ে বিএনপি নিজেকে বন্ধুহীন, অবিশ্বাস ভঙ্গ ও নেতৃত্বহীন দলে পরিণত করেছে। এমন কর্মকান্ডে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব উন্মোচিত হয়েছে। ভবিষ্যতে কোনো রাজনৈতিক শক্তিই তাদের ওপর আস্থা রাখতে পারবে না- এ দায় সম্পূর্ণ বিএনপির।

বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটি আজকের সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে-
আজ থেকে বাংলাদেশ লেবার পার্টি বিএনপির সঙ্গে সকল রাজনৈতিক সম্পর্ক, জোটগত সহযোগিতা ও ভবিষ্যৎ সমন্বিত কর্মসূচি থেকে সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন করলো। লেবার পার্টি জনগণের অধিকার, রাষ্ট্র সংস্কার, শোষন, বৈষম্যহীন সমাজ ও জনকল্যাণ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের সংগ্রাম দলীয় আদর্শ ও সাংগঠনিক ভাবে জনগণের শক্তিতে এগিয়ে নিয়ে যাবে।

সভায় লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, এডভোকেট জোহরা খাতুন জুঁই, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, মোঃ মোসলেম উদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদি, মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ রুম্মান সিকদার, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, কেন্দ্রীয় সদস্য মাসুদ আলম পাটোয়ারী, ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি

04/12/2025

বাংলাদেশ লেবার পার্টির ৮৫/১ নয়া পল্টন কার্যালয়ে সন্ধা ৬ টায় জরুরী সাংবাদিক সম্মেলন ।

আরপিও সংশোধনে জোটভুক্ত দলের প্রতীক ব্যবহারের সুযোগ বহাল রাখার দাবি বাংলাদেশ লেবার পার্টির-------------------------------...
03/11/2025

আরপিও সংশোধনে জোটভুক্ত দলের প্রতীক ব্যবহারের সুযোগ বহাল রাখার দাবি বাংলাদেশ লেবার পার্টির
--------------------------------
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ২০০৮ সালের নির্বাচনের মতো জোটভুক্ত নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে জোটের যে কোনো দলের প্রতীক ব্যবহারের সুযোগ দিতে হবে। এটি রাজনৈতিক বাস্তবতা, গনতান্ত্রিক অধিকার ও বহুদলীয় গণতন্ত্র রক্ষার জন্য অত্যন্ত জরুরি।

আজ (সোমবার) দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দীনের সাথে সাক্ষাৎ ও আরপিও সংশোধন সংক্রান্ত লিখিত প্রস্তাবনা হস্তান্তর শেষে প্রেস ব্রিফিং কালে তিনি এ মন্তব্য করেন।

ডাঃ ইরান বলেন, নির্বাচন কমিশনের প্রস্তাবিত আরপিও সংশোধনে জোটভুক্ত দলগুলোর প্রতীক ব্যবহারের সীমাবদ্ধতা আরোপের উদ্যোগ গণতান্ত্রিক ঐক্য ও রাজনৈতিক অংশগ্রহণের চেতনার পরিপন্থী। তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে নিবন্ধিত দলগুলো জোটবদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে প্রতীক ব্যবহার করেছিল, যা ভোটারদের কাছে পরিষ্কার বার্তা দেয় এবং জোটের ঐক্যকে শক্তিশালী করে।

তিনি নির্বাচন কমিশনের প্রতি আরপিও সংশোধনের আগে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আয়োজন করে মতামত গ্রহণ এবং রাজনৈতিক স্বাধীনতা ও জোটের ঐক্যের ধারাবাহিকতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান।

এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ হেলাল উদ্দিন চৌধুরী ও দফতর সম্পাদক মোঃ মিরাজ খান। প্রেস বিজ্ঞপ্তি

লেবার পার্টি মনোনীত আনারস প্রতীকের ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ ---------------------ত্রয়োদশ জাতীয় সংস...
31/10/2025

লেবার পার্টি মনোনীত আনারস প্রতীকের ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ
---------------------
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ লেবার পার্টির ৭৫ সংসদ সদস্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে।

আজ ৩১ অক্টোবর (শুক্রবার) বেলা ১১টায় পুরানা পল্টনের হোটেল গ্রান্ড তাজ-এ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান প্রাথমিক ভাবে (প্রথম পর্ব) মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেন।

এসময় তিনি বলেন লেবার পার্টি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনার আলোকে শোষণ বৈষম্য প্রতিহিংসামুক্ত ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র ও রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়। লেবার পার্টির ধর্ম কর্ম সাম্যবাদের আদর্শ ধারণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রচার প্রচারণার অংশ হিসাবে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। এদের মধ্যে থেকে যাচাই-বাছাই করে নির্বাচনী শিডিউল ঘোষণার পরেই চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
ডাঃ ইরান বলেন, আমরা এখনো আনুষ্ঠানিক কোন পক্ষের সঙ্গে জোট বা আসন সমঝোতা করিনি। জোট বা সমঝোতার প্রশ্ন আসলে জাতীয় নির্বাহী কমিটির সীদ্ধান্ত গ্রহণ করবে। লেবার পার্টির প্রথম পর্বের আনারস প্রতীকের মনোনীত ৭৫ জন প্রার্থীরা হলেন- ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, ঝালকাঠি-১ ও পিরোজপুর-২, মোঃ জাহিদুল ইসলাম পিরোজপুর-১, সৈয়দ মোঃ মিলন ঝালকাঠি-২, মোঃ লিটন খান রাজু বরগুনা-১, মুজিবুর রহমান বাদসা বরগুনা-২, মোঃ আশরাফ হোসেন ভোলা-১, মোঃ মনির হোসেন ভোলা-২, হেলাল উদ্দিন চৌধুরী ভোলা-৩, এস এম সোহেল মাহমুদ বরিশাল-৫, মোঃ রেজাউল রহমান (নাসির তালুকদার) বরিশাল-৬, শেখ মোহাম্মদ আলী ঢাকা-১, মুফতি আরিফ বিন শহীদ ঢাকা-৩, মোঃ এনামুল হক আকন্দ ঢাকা-৪, মোঃ মাসুদ আলম পাটোয়ারী ঢাকা-৫, মোঃ রাকেশ রহমান ঢাকা-৬, এডভোকেট জোহরা খাতুন জুঁই ঢাকা-৭, খন্দকার মিরাজুল ইসলাম ঢাকা-৮, মিসেস মাহফুজা খানম ঢাকা-৯, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা-১০, সাবিনা ইয়াসমিন ঢাকা-১১, মিসেস তাহমিনা আক্তার ঢাকা-১২, মোঃ মশিউর রহমান ফরিদপুর-১, মাস্টার জহিরুল হক মাদারীপুর-৩, মোঃ শামিম আহমেদ গাজীপুর-২, এসএম ইউসুফ আলী গাজীপুর-৫, মোঃ হাবিবুল হক মানিকগঞ্জ-২, মাওলানা আবদুল বাসেত মানিকগঞ্জ-৩, মোঃ আনিস মোল্লা মুন্সিগঞ্জ-২, মাওলানা মিজানুর রহমান মুন্সিগঞ্জ-৩, মোঃ মনির হোসেন খান নারায়নগঞ্জ-৩, আবদুর রহমান খোকন নারায়ণগঞ্জ-৪, মাহবুব আলম লিটন মাগুরা-১, খন্দকার মোহাম্মদ মিলন মাগুরা-২, দাতো মোঃ এবাদত হোসেন গোপালগঞ্জ-৩, মাহবুবুর রহমান খালেদ সিলেট-১, দেওয়ান মতিউর রহমান সিলেট-৩, মোঃ নজরুল ইসলাম সুনামগঞ্জ-৩, শাহ মাসুম বিল্লাহ ফারুকী মৌলভীবাজার-৩, মোঃ খোরশেদ আলম কুমিল্লা-৫, আলমগীর হোসেন মোল্লা কুমিল্লা-৬, আবু বকর সিদ্দিক ব্রাহ্মণবাড়ীয়া-৬, মাওলানা শিহাব ইবনে হাবিবুল্লাহ ব্রাহ্মণবাড়ীয়া-৫, মোঃ মোসলেম উদ্দিন নেত্রকোনা-৫, মুফতি তরিকুল ইসলাম সাদি নেত্রকোনা-৪, মোঃ জহিরুল হক জহির নোয়াখালী-৫, মোঃ নুরুন্নবী খন্দকার ফেনী-৩, নাসিমা নাজনীন সরকার চাঁদপুর-২, জহিরুল ইসলাম চাঁদপুর-৩, মোহাম্মদ মনির হোসেন লক্ষিপুর-২, ডাঃ কামাল উদ্দিন চৌধুরী চট্টগ্রাম-২, মোঃ আলাউদ্দিন আলী চট্টগ্রাম-৫, মোঃ আফসার উদ্দিন চট্টগ্রাম-৮, আনোয়ার হোসেন মানিক চট্টগ্রাম-৯, মজিবুর রহমান মুজিব চট্টগ্রাম-১০, ডাঃ জনু মিয়া চট্টগ্রাম-১৩, মোহাম্মদ হোসাইন চট্টগ্রাম-১৬, মোহাম্মদ আবদুস শুক্কুর কক্সবাজার-২, আব্দুল্লাহ আল মামুন কিশোরগঞ্জ-১, মহিব্বুল্লাহ আল মাহাদী কিশোরগঞ্জ-২, শেখ মামুন মিয়া কিশোরগঞ্জ-৫, মেজবাউল ইসলাম সজিব রাজশাহী-২, মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাজশাহী-৫, অধ্যাপক টিপু সুলতান খুলনা-২, মনিরুল হক মনি বাগেরহাট-১, রিয়াদুল ইসলাম আফজাল বাগেরহাট-৩, ডাঃ আব্দুল্লাহ আল মামুন টাঙ্গাইল-১, আরিফ সরকার টাঙ্গাইল-৬, অধ্যক্ষ একেএম সাইফুদ্দোহা যশোর-৪, এডভোকেট আমিনুল ইসলাম রাজু কুষ্টিয়া-৫, মোহাম্মাদ আলী মেহেরপুর-১, মোহাম্মদ ওয়াসিম নীলফামারী-৪, এডভোকেট সিরাজুল ইসলাম খান দিনাজপুর-৬, মোহাম্মদ শুভ আহমেদ লালমনিরহাট-১, মোঃ ফেরদাউস আলম পঞ্চগড়-১, মোঃ রাজু বেপারী পঞ্চগড়-২।

সংবাদ সম্মেলনে লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, এডভোকেট জোহরা খাতুন জুঁই, মোসলেম উদ্দিন, এডভোকেট আমিনুল ইসলাম রাজু, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, মুফতি তরিকুল ইসলাম সাদি, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, মহানগর সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ আলম পাটোয়ারী, ডাঃ ইউসুফ উল্লাহ পাটোয়ারী, মুফতি আরিফ বিন শহীদ, ছাত্রমিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

আজ (রবিবার) সকাল ১০টায় রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ময়দানে রাজাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাসিম আকনের জা...
26/10/2025

আজ (রবিবার) সকাল ১০টায় রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ময়দানে রাজাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাসিম আকনের জানাজায় উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ লেবার পার্টি মনোনীত আনারস মার্কার প্রার্থী ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী সৈয়দ মোঃ মিলন, বরিশাল জেলা লেবার পার্টির আহবায়ক এস এম সোহেল মাহমুদ, কাঁঠালিয়া উপজেলা লেবার পার্টির সমন্বয়কারী মুফতি আরিফ বিন শহীদ, মোঃ জাকির হোসেন, রাজাপুর উপজেলা লেবার পার্টির সমন্বয়কারী মোঃ শামিম আহমেদ, মোঃ সজল আকন, কাউখালি উপজেলা লেবার পার্টির সদস্য সচিব মোঃ সাকিল মাহমুদ ও ঢাকা মহানগর শ্রম সম্পাদক মোঃ এনামুল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ লেবার পার্টির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন সফল হউক।স্থান : ক্র্যাব মিলনায়তন (তৃতীয় তলা) ডিআরইউ ভবন, সেগুনবাগ...
23/10/2025

বাংলাদেশ লেবার পার্টির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন সফল হউক।

স্থান : ক্র্যাব মিলনায়তন (তৃতীয় তলা) ডিআরইউ ভবন, সেগুনবাগিচা, ঢাকা।
তারিখ : ২৫ অক্টোবর ২০২৫ শনিবার সকাল সাড়ে ১০টায়।

"লেবার পার্টির মূলনীতি- সুস্থ ধারার রাজনীতি"

"বিএনপি, লেবার পার্টির সহ যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপি'র ভারপ্রাপ্ত চে...
15/10/2025

"বিএনপি, লেবার পার্টির সহ যুগপৎ আন্দোলনের রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে ১৩ জুলাই ২০২৩ তারিখে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত
রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা আলোকে উন্নয়ন উৎপাদন সমৃদ্ধির আগামীর গনতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গিকার"

সয়াবিন ও পাম তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে বাংলাদেশ লেবার পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ -------------------------------...
14/10/2025

সয়াবিন ও পাম তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে বাংলাদেশ লেবার পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ
------------------------------------
সয়াবিন ও পাম তেলের দাম লিটারে ৬ থেকে ১৩ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্তে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, সরকারের অদক্ষতা, সিন্ডিকেটের প্রভাব এবং নিয়ন্ত্রণহীন বাজার ব্যবস্থাই আজ দেশের সাধারণ মানুষের জীবনে দুর্ভোগের আগুন জ্বালিয়ে দিয়েছে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, যখন সাধারণ মানুষের আয় কমে যাচ্ছে, দ্রব্যমূল্য আকাশছোঁয়া, তখন আবারও তেলের দাম বাড়ানো সরকারের জনগণবিরোধী অর্থনৈতিক নীতিরই বহিঃপ্রকাশ। এই সিদ্ধান্ত শ্রমজীবী, নিম্নআয়ের মানুষ ও মধ্যবিত্ত শ্রেণিকে আরও চরম ভোগান্তিতে ফেলবে।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের আগেই ব্যবসায়ীরা তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে- এটি প্রমাণ করে যে বাজার এখন সিন্ডিকেটের হাতে জিম্মি। সরকারের কোনো কার্যকর নিয়ন্ত্রণ নেই, বরং প্রভাবশালী ব্যবসায়ীচক্রের সঙ্গে এক ধরনের অঘোষিত আঁতাত চলছে।

ডা. ইরান অভিযোগ করেন, যে সরকার জনগণের নির্বাচিত নয়, তাদের কাছে জনগণের ভোগান্তি বা ন্যায়বিচারের কোনো মূল্য নেই। প্রশাসন চোখ বন্ধ করে রাখে, আর সিন্ডিকেট মুনাফার খেলায় মেতে ওঠে।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান বলেন, ভোজ্যতেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি সরাসরি জনজীবনে বিপর্যয় ডেকে আনে। এভাবে বারবার দাম বাড়ানো হলো শ্রমিক, কৃষক, শিক্ষক, চাকরিজীবীসহ সকল নিম্নবিত্ত মানুষের প্রতি নির্মম অবিচার।

তিনি অবিলম্বে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সরকার যদি বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে স্পষ্টভাবে স্বীকার করা উচিত যে তারা জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে পারছে না। বাংলাদেশ লেবার পার্টি জনগণের পাশে রয়েছে এবং এ ধরনের জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। প্রেস বিজ্ঞপ্তি

11/10/2025

লেবার পার্টি উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চায় না।
জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের পক্ষে।
-------
লেবার পার্টির চেয়ারম্যান, ডা: মোস্তাফিজুর রহমান ইরান

সূত্র: এখন টিভি

কাঠালিয়া উপজেলায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ঝালকাঠি-১ রাজাপুর কাঁঠালিয়া আসনে বাংলাদেশ লে...
01/10/2025

কাঠালিয়া উপজেলায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ঝালকাঠি-১ রাজাপুর কাঁঠালিয়া আসনে বাংলাদেশ লেবার পার্টির আনারস প্রতীকের প্রার্থী ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

উপজেলা সমন্বয়কারী মুফতি আরিফ বিন শহীদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা লেবার পার্টির আহবায়ক এস এম সোহেল মাহমুদ, ঝালকাঠি জেলা লেবার পার্টির আহবায়ক মোঃ মিরাজ খান, জেলা সদস্য সচিব সৈয়দ মোঃ মিলন, পিরোজপুর জেলা লেবার সদস্য মোঃ সোহেল হাওলাদার, কাঁঠালিয়া উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, রাজপুর উপজেলা যুগ্ম আহবায়ক শামিম আহমেদ ও বাংলাদেশ ছাত্র মিশনের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন প্রমুখ।

"লেবার পার্টির মূলনীতি সুস্থ ধারার রাজনীতি"

৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার বেলা ১১টায়,
কাঁঠালিয়া প্রেসক্লাব মিলনায়তন

Address

৮৫/১ নয়া পল্টন মস‌জিদ গ‌লি, ঢাক
Dhaka
১০০০

Website

Alerts

Be the first to know and let us send you an email when BLP Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share