Mastul Aid

Mastul Aid Mastulaid is a crowdfunding platform in Bangladesh.
মাস্তুল এইড একটি হেলথ ক্রাউডফান্ডিং প্লাটফর্ম। The City Bank Ltd.

সামর্থবানরা মাস্তুল এইডে অনুদান পাঠানঃ

বিকাশ/নগদ (পেমেন্ট) – 01321146611
যোগাযোগ ও বিকাশ/নগদ(সেন্ডমানি) - 01321146612

অনলাইনে ব্যাংক/ক্রেডিটকার্ড থেকে অনুদান পাঠাতে - https://mastul.net/donate

বিকাশ এপ থেকে অনুদান পাঠাতে - https://www.bkash.com/bkash-donation/donation?page=mastul

ব্যাংক একাউন্টঃ
1. Acc Name: MASTUL Foundation
Acc No: 1401873750001
New Market Branch
SWIFT Code: CIBLBDDH
Routi

ng Number: 225263527

2. Islamic Bank Limited
Acc Name: MASTUL Foundation
Acc No: 20502050204462112
Dhanmondi Branch
SWIFT Code: IBBLBDDH
Routing Number: 125261182

3. Brac Bank Limited
Acc Name: MASTUL Foundation
Acc No: 1547104949118001
Dhanmondi Branch
SWIFT Code: BRAKBDDH
Routing Number: 060261205

মাস্তুলের এইডের কাজগুলো একনজরে-
১। অসহায় রোগীদের চিকিৎসায় সহযোগিতা করে
২। পঙ্গু ব্যাক্তিদের চিকিৎসার জন্য ফান্ড্রাইজ করে দেয়া
৩। দুঃস্থদের বিনামূল্যে এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা
৪। গর্ভবতী মায়েদের চিকিৎসা সহযোগিতা
৫। হুইলচেয়ার ও নকল পা দিয়ে সহযোগিতা

মহতী মানুষদের অনুদানে মাস্তুল এইডের কার্যক্রমগুলো পরিচালিত হয়ে থাকে।
মাসিক অথবা এককালীন অনুদান দিয়ে আপনিও এগিয়ে আসতে পারেন অথবা স্বেচ্ছাশ্রম দিতে পারেন আমাদের আমাদের কার্যক্রমগুলোতে। অনুদান দিয়ে পেইজে ম্যাসেজ করে জানাবেন। আপনার নম্বরে আমাদের পক্ষ থেকে মানি রিসিট ম্যাসেজ আকারে চলে যাবে।

মাস্তুল এইড বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত দাতব্য প্রতিষ্ঠান। মাস্তুল এইড মাস্তুল ফাউন্ডেশনের স্বাস্থ্য সেবা প্রোজেক্ট। মাস্তুল এইড একটি হেলথ ক্রাউডফান্ডিং প্লাটফর্ম। যারা আর্থিক অভাবে চিকিৎসা নিতে পারছেনা, তাদের সাহায্য করাই মাস্তুল এইডের মূল লক্ষ্য।

রোগীর জন্য কোন অনুদান বা দান পাঠালে অনুগ্রহ করে রোগীর আইডি বা সিরিয়াল নম্বরটি জানাবেন(যদি মনে থাকে)। ফান্ড্ররাইজিং থেকে প্রাপ্ত অনুদান সম্পুর্ন রোগী বা তার পরিবারকে বুঝিয়া দেওয়া হয়। এই প্লাটফর্মটি সম্পূর্ন বিনামূল্যে ব্যবহার করতে পারে রোগীরা।

২০২০ সাল থেকে মাস্তুল এইড এই পর্যন্ত হাজারো রোগীকে চিকিৎসা সহযোগিতা করে এসেছে।

📢 নিয়োগ বিজ্ঞপ্তিঃ ইন্টার্ন অফিসার (অপারেশনস ডিপার্টমেন্ট)মাস্তুল ফাউন্ডেশন, বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি শীর্ষস...
09/11/2025

📢 নিয়োগ বিজ্ঞপ্তিঃ ইন্টার্ন অফিসার (অপারেশনস ডিপার্টমেন্ট)

মাস্তুল ফাউন্ডেশন, বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি শীর্ষস্থানীয় দাতব্য ও মানবিক সংগঠন। মাস্তুল ফাউন্ডেশন অপারেশনস ডিপার্টমেন্টের জন্য কিছু উদ্যমী, নিবেদিতপ্রাণ এবং শেখার আগ্রহসম্পন্ন ইন্টার্ন অফিসার খুঁজছে। আপনি যদি সুবিধাবঞ্চিত মানুষের জীবন পরিবর্তনে অবদান রাখতে চান এবং অপারেশনাল কার্যক্রমে হাতেকলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ খুঁজে থাকেন, তবে এই ইন্টার্নশিপটি আপনার জন্য।

পদের নামঃ-ইন্টার্ন অফিসার (অপারেশনস ডিপার্টমেন্ট)
ইন্টার্নশিপের সময়কালঃ- ০৪ মাস (কাজের মূল্যায়নের ভিত্তিতে মেয়াদ বৃদ্ধির সুযোগ রয়েছে)।
কাজের স্থানঃ- মাস্তুল ফাউন্ডেশন প্রধান কার্যালয়, ঢাকা।

🌟 মূল দায়িত্ব ও কর্তব্যঃ-
➡️মাঠ পর্যায়ে বিভিন্ন প্রজেক্টের কার্যক্রম তদারকি এবং সমন্বয় করা।
➡️অপারেশনস ডিপার্টমেন্টের দৈনন্দিন প্রশাসনিক কাজে সহযোগিতা করা।
➡️বিভিন্ন প্রজেক্টের জন্য ডেটা সংগ্রহ, এন্ট্রি এবং প্রতিবেদন তৈরিতে সহায়তা করা।
➡️মাঠকর্মী ও স্বেচ্ছাসেবকদের সাথে কার্যকর যোগাযোগ বজায় রাখা।
➡️প্রয়োজনীয় ডকুমেন্টেশন এবং ফাইল রক্ষণাবেক্ষণের কাজগুলো সম্পন্ন করা।
➡️ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশিত অন্যান্য প্রাসঙ্গিক কাজ সম্পাদন করা।

💡 শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতাঃ-
➡️যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর শেষ করেছেন অথবা চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী।
➡️সামাজিক কাজ/এনজিও/ডেভেলপমেন্ট সেক্টরে কাজের আগ্রহ থাকতে হবে।
➡️বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা (মৌখিক ও লিখিত)।
➡️কম্পিউটার পরিচালনায় মৌলিক জ্ঞান (মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল)।
➡️চাপের মধ্যে কাজ করার এবং একাধিক কাজ পরিচালনার মানসিকতা।
➡️অত্যন্ত উদ্যমী, নমনীয় এবং দলের সাথে কাজ করতে সক্ষম।

🎁 ইন্টার্নশিপ সুবিধাঃ-
➡️একটি স্বনামধন্য মানবিক সংস্থায় কাজ করার বাস্তব অভিজ্ঞতা।
➡️মাসিক যাতায়াত ও দুপুরের খাবারের জন্য সামান্য ভাতা (আলোচনা সাপেক্ষে)।
➡️ইন্টার্নশিপ শেষে সফলভাবে সম্পন্ন করার সার্টিফিকেট প্রদান।
➡️ভবিষ্যতে মাস্তুল ফাউন্ডেশনে পূর্ণকালীন কাজের সুযোগ লাভের সম্ভাবনা।

📩 আবেদনের প্রক্রিয়াঃ-
আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত কাগজপত্র সহ একটি ইমেইল পাঠাতে অনুরোধ করা হচ্ছে:
1. একটি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV)।
2. আবেদন পত্রে সুস্পষ্টভাবে "ইন্টার্ন অফিসার - অপারেশনস" উল্লেখ করতে হবে।

➡️ইমেইল পাঠানোর ঠিকানাঃ- [email protected]
➡️আবেদনের শেষ তারিখঃ ২০ নভেম্বর ২০২৫

দ্রষ্টব্যঃ শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরই সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। যে কোন প্রকার সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে।

মাস্তুল ফাউন্ডেশন
লেভেল-১, আলিখ টাওয়ার, ৭/৩ ব্লক-ডি, লালমাটিয়া, ঢাকা-১২০৭।
যোগাযোগঃ- 01321146611

15/10/2024

কাজল রিকশা চালিয়ে সংসার চালাতো, গত ১৯ জুলাই রিকশা চালানো অবস্থায় শনিরআখরা রায়েরবাগ এলাকায় দুরবিত্তদের গুলিতে বাম পায়ে গুলিবিদ্ধ হয়। রিকশা চালক কাজল এর পায়ে গুলি পায়ের হাড় ভেঙ্গে অন্য দিকে দিয়ে বের হয়ে গেছে। কাজলের পা ভালো হতে হলে কমপক্ষে দুইটি অপারেশন করতে হবে আর এজন্য দরকার প্রচুর অর্থের।

এক দিকে অভাবের সংসার অন্য দিকে তার এই ব্যয় বহুল চিকিৎসা। নিজে ভেবে পাচ্ছে না কি ভাবে টাকা জোগাড় হবে, তাই কাজল সবার কাছে তার চিকিৎসার জন্য সাহায্য চেয়েছেন।

আপনাদের কাছে অনুরোধ, কাজলের চিকিৎসায় সহায়তা করুন। আমাদের কাছে ২০০+ আহত শিক্ষার্থীর তথ্য আছে, আপনারা চাইলে সরাসরি তাঁদের সাথে যোগাযোগ করে সহায়তা পৌঁছে দিতে পারবেন।

✅রোগীকে বাঁচাতে এগিয়ে আসুন -
✅ যোগাযোগ ও বিকাশ/নগদ(সেন্ডমানি) - 01321146612
✅ বিকাশ/নগদ (পেমেন্ট) - 01321146611
✅ ২০০ এর অধিক আহত ব্যক্তিদের তালিকা - https://www.mastul.net/all/victim/

13/10/2024

বনশ্রীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ডান পায়ে গুলিবিদ্ধ হয় হাদিউজ জামান সোহাগ । তার পরিবারে তিনি সহ তিনি সহ ৪ জন সদস্য স্ত্রী সহ এক ছেলে এক মেয়ে। হাদিউজ জামান সোহাগ তার পায়ের গুলি একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে গেছে এবং পায়ের দুই টা হাড় ভেঙ্গে গেছে।

ছোট একটা ব্যবসা করতো আদিউজ জামান সোহাগ কিন্তু এখন তার ব্যবসা বন্ধ, কি ভাবে সংসার চালাবে কি ভাবে চালবে তার এই ব্যয় বহুল চিকিৎসা সে জানে না।

আপনাদের কাছে অনুরোধ, হাদিউজ জামান সোহাগ এর চিকিৎসায় সহায়তা করুন। আমাদের কাছে ২০০+ আহত শিক্ষার্থীর তথ্য আছে, আপনারা চাইলে সরাসরি তাঁদের সাথে যোগাযোগ করে সহায়তা পৌঁছে দিতে পারবেন।

✅রোগীকে বাঁচাতে এগিয়ে আসুন -
✅ যোগাযোগ ও বিকাশ/নগদ(সেন্ডমানি) - 01321146612
✅ বিকাশ/নগদ (পেমেন্ট) - 01321146611
✅ ২০০ এর অধিক আহত ব্যক্তিদের তালিকা - https://www.mastul.net/all/victim/

13/10/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণের সময় গত ২১ জুলাই রাজিব মিয়ার বাম পায়ে গুলি লাগে। তীব্র আঘাতের কারণে তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। মোট ৭ টা অপারেশন লাগবে ৩ টা অপারেশন হয়েছে আরো ৪ টা অপারেশন দরকার । দিন মজুর রাজিব মিয়ার অভাবের সংসারে জানে না বাকী চিকিৎসা কি ভাবে চলবে।

আপনাদের কাছে অনুরোধ, রাজিবের চিকিৎসায় সহায়তা করুন। আমাদের কাছে ২০০+ আহত শিক্ষার্থীর তথ্য আছে, আপনারা চাইলে সরাসরি তাঁদের সাথে যোগাযোগ করে সহায়তা পৌঁছে দিতে পারবেন।

✅রোগীকে বাঁচাতে এগিয়ে আসুন -
✅ যোগাযোগ ও বিকাশ/নগদ(সেন্ডমানি) - 01321146612
✅ বিকাশ/নগদ (পেমেন্ট) - 01321146611
✅ ২০০ এর অধিক আহত ব্যক্তিদের তালিকা - https://www.mastul.net/all/victim/

12/10/2024

রংপুরে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন চলাকালীন দুরবিত্তকারিরা মিছিলে গুলি চালায়। এই হামলায় অনেকে আহত হয়। এসএসসি পরীক্ষার্থী লিওলুনকেও দুরবিত্তকারিরা আটক করে এবং তার পায়ে গুলি করে। এই ঘটনায় লিওলুনের পা ভেঙে গেছে এবং তাকে কয়েক মাস হাসপাতালে থাকতে হবে। তবে এতো দীর্ঘ সময়ের চিকিৎসা করানোর মতো আর্থিক সচ্ছলতা লিওলুনের পরিবারে নেই।

আপনাদের কাছে অনুরোধ, লিওলুনের চিকিৎসায় সহায়তা করুন। আমাদের কাছে ২০০+ আহত শিক্ষার্থীর তথ্য আছে, আপনারা চাইলে সরাসরি তাঁদের সাথে যোগাযোগ করে সহায়তা পৌঁছে দিতে পারবেন।

✅রোগীকে বাঁচাতে এগিয়ে আসুন -
✅ যোগাযোগ ও বিকাশ/নগদ(সেন্ডমানি) - 01321146612
✅ বিকাশ/নগদ (পেমেন্ট) - 01321146611
✅ ২০০ এর অধিক আহত ব্যক্তিদের তালিকা - https://www.mastul.net/all/victim/

12/10/2024

মনির একজন গার্মেন্টস কর্মী। ৫ জনের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। তার একটি ছোট সন্তান আছে। ১৪ তারিখে মিরপুরে বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনে মনিরের দুই পায়ে গুলি লাগে। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ডাক্তাররা জানিয়েছেন তার দুটি পা হারানোর ঝুঁকি রয়েছে। মনিরের চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তার পরিবার এত বড় একটা খরচ বহন করতে সক্ষম নয়।আসুন।

আপনাদের কাছে অনুরোধ, মনিরের চিকিৎসায় সহায়তা করুন। আমাদের কাছে ২০০+ আহত শিক্ষার্থীর তথ্য আছে, আপনারা চাইলে সরাসরি তাঁদের সাথে যোগাযোগ করে সহায়তা পৌঁছে দিতে পারবেন।

✅যোগাযোগ 01321146625
✅ বিকাশ/নগদ/উপায় 01730482279
✅ ২০০ এর অধিক আহত ব্যক্তিদের তালিকা - https://www.mastul.net/all/victim/

11/10/2024

#জুম্মা_মোবারক

দিনমজুর বাবার একমাত্র সম্বল ছিলো মিরাজুল। সবে মাত্র এস এস সি শেষ করেছে মেধাবী মিরাজুল। ছেলেকে নিয়েই ছিল সকল স্বপ্ন। আজ সেই একমাত্র সন্তান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পা হারিয়ে অসহায় হয়ে হাসপাতালে পরে আছে। মায়ের আর্তনাদ যেনো থামছেই না। একমাত্র সন্তানকে বাঁচাতে লাগবে অনেক ব্যয়বহুল চিকিৎসা যা মিরাজুলের বাবার পক্ষে দেয়া সম্ভব না।

আপনাদের কাছে অনুরোধ, মিরাজুলের চিকিৎসায় সহায়তা করুন। আমাদের কাছে ২০০+ আহত শিক্ষার্থীর তথ্য আছে, আপনারা চাইলে সরাসরি তাঁদের সাথে যোগাযোগ করে সহায়তা পৌঁছে দিতে পারবেন।

✅রোগীকে বাঁচাতে এগিয়ে আসুন -
✅ যোগাযোগ ও বিকাশ/নগদ(সেন্ডমানি) - 01321146612
✅ বিকাশ/নগদ (পেমেন্ট) - 01321146611
✅ ২০০ এর অধিক আহত ব্যক্তিদের তালিকা - https://www.mastul.net/all/victim/

আজ, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে, আসুন আমরা নিজেদের সুস্থতাকে অগ্রাধিকার দিই এবং একসাথে একটি স্বাস্থ্যকর ও সুন্দর পৃথিবী...
10/10/2024

আজ, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে, আসুন আমরা নিজেদের সুস্থতাকে অগ্রাধিকার দিই এবং একসাথে একটি স্বাস্থ্যকর ও সুন্দর পৃথিবী গড়ে তুলি।

10/10/2024

আরো ৫০ হাজার পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট হাতে পেয়েছি।

বন্যা দুর্গত এলাকায় যে সকল স্বেচ্ছাসেবী/ সংগঠন কাজ করছেন রেসপন্স করুন।

Send a message to learn more

10/10/2024

মাওলানা হওয়ার স্বপ্ন বুকে লালন করছিল সাদ। তার এই স্বপ্ন যেনো স্বপ্নই রয়েই গেলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলির শিকার হয় সাদ। তিনটি গুলিতে নিজের পা হারায় মোয়াজ্জ্বেন বাবার ছেলে। এক গুলি তার স্বপ্ন, তার ভবিষ্যৎ সব কেড়ে নিয়েছে।

মসজিদের মিনারে আজানের সুরে মুসল্লিদের নামাজের ডাকে জাগানোর সেই বাবার কণ্ঠে আজ ভিন্ন সুর। মোয়াজ্জিন বাবার পক্ষে ছেলের এতো ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব নয়।

আপনাদের কাছে অনুরোধ, সাদ এর চিকিৎসায় সহায়তা করুন। আমাদের কাছে ২০০+ আহত শিক্ষার্থীর তথ্য আছে, আপনারা চাইলে সরাসরি তাঁদের সাথে যোগাযোগ করে সহায়তা পৌঁছে দিতে পারবেন।

✅যোগাযোগ 01321146625
✅ বিকাশ/নগদ/উপায় 01730482279
✅ ২০০ এর অধিক আহত ব্যক্তিদের তালিকা - https://www.mastul.net/all/victim/

09/10/2024

বাবা হারা হুসাইন মায়ের স্বপ্ন পূরণে কুরআন হাফেজ হয়েছিল। দেশের জন্য স্বপ্ন বুকে চেপে ধরে ছাত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু সেই আন্দোলনের ময়দানেই হারিয়েছে তার ডান হাত। হাত হারিয়েছে, কিন্তু দেশপ্রেম তার হৃদয়ে এখনো জ্বলজ্বল করছে।

এখন সে একজন অসহায় রোগী। হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে। তার পরিবার তার এই অবস্থা দেখে ভেঙে পড়েছে। মায়ের চোখে অবিরাম জল, ভাইবোনেরা হতভম্ব। হুসাইনের চিকিৎসার খরচ মেটানো তাদের পক্ষে অসম্ভব।

আপনাদের কাছে অনুরোধ, হুসাইন এর চিকিৎসায় সহায়তা করুন। আমাদের কাছে ২০০+ আহত শিক্ষার্থীর তথ্য আছে, আপনারা চাইলে সরাসরি তাঁদের সাথে যোগাযোগ করে সহায়তা পৌঁছে দিতে পারবেন।

✅যোগাযোগ 01321146625
✅ বিকাশ/নগদ/উপায় 01730482279
✅ ২০০ এর অধিক আহত ব্যক্তিদের তালিকা - https://www.mastul.net/all/victim/

09/10/2024

আশিক, তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। তার জীবন যেন এক অবিরত সংগ্রামের ইতিহাস। বাবা-মা নেই, দাদীর কোলেই বেড়ে ওঠা। দাদি রাস্তায় বোতল কুড়িয়ে দিন কাটান, নিজের এবং নাতির পেটের জোগান দেওয়ার জন্য। কিন্তু দৈনন্দিন সংগ্রামের মাঝেও দাদি আশিককে স্নেহে জড়িয়ে রেখেছিলেন।

দুর্ভাগ্যবশত, আশিক মানসিকভাবে অসুস্থ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার পায়ে গুলিবিদ্ধ হয়। হাসপাতালে শয্যাবদ্ধ আশিকের জন্য চিকিৎসার খরচ বহন করা তার পরিবারের পক্ষে অসম্ভব। দাদির কাঁধে এবার আরও একটি বোঝা চাপলো।

আপনাদের কাছে অনুরোধ, আশিক এর চিকিৎসায় সহায়তা করুন। আমাদের কাছে ২০০+ আহত শিক্ষার্থীর তথ্য আছে, আপনারা চাইলে সরাসরি তাঁদের সাথে যোগাযোগ করে সহায়তা পৌঁছে দিতে পারবেন।

✅যোগাযোগ 01321146625
✅ বিকাশ/নগদ/উপায় 01730482279
✅ ২০০ এর অধিক আহত ব্যক্তিদের তালিকা - https://www.mastul.net/all/victim/

Address

244/k Nimtola, Sultanganj Road
Dhaka
1209

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801321146611

Alerts

Be the first to know and let us send you an email when Mastul Aid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Mastul Aid:

Share

Category