24/10/2025
প্রেস বিজ্ঞপ্তি
পুনর্বহাল ও স্থগিতাদেশ
সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকা ও সময়ের স্বল্পতার কারণে গতকাল ২৩/১০/২০২৫ইং, রোজঃ বৃহস্পতিবার প্রকাশিত লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি, সরকারি বাঙলা কলেজ এর কার্যনির্বাহী কমিটি বিলুপ্তির আদেশ স্থগিত করা হয়েছে । একই সাথে গঠিত নির্বাচন কমিশনও বাতিল করা হয়েছে । নিম্নে কার্যনির্বাহী কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা সহ নিম্নোক্ত কাজগুলো সম্পন্ন করার জন্য আদেশ দেওয়া হয়েছে । আজ শুক্রবার উপদেষ্টা পরিষদ এ সিদ্ধান্ত প্রদান করেন ।
১। গঠনতন্ত্র চূড়ান্ত করে উপদেষ্টা পরিষদের নিকট হস্তান্তর করতে হবে ।
২। নবীন বরণ প্রোগ্রামের মধ্য দিয়ে নবীন সদস্যদের ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতিতে অন্তর্ভুক্ত করতে হবে ।
৩। সরকারি বাঙলা কলেজে অধ্যয়নরত লক্ষ্মীপুর জেলার সকল শিক্ষার্থীর তালিকা তৈরি করতে হবে ।
৪। থানা ভিত্তিক সকল শিক্ষার্থীর তালিকা তৈরি করতে হবে ।
উপদেষ্টা পরিষদ
লক্ষ্মীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতি
সরকারি বাঙলা কলেজ, ঢাকা