31/08/2024
আসসালামু আলাইকুম,
আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং আমাদের হাসির প্রদীপ পরিবারের প্রতিটি সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফলে এই বছর আমরা ফেনীতে ত্রাণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। সবার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
এইবার আমরা আমাদের কার্যক্রমকে কয়েকটি ভাগে ভাগ করে পরিচালনা করেছি। আমাদের প্রথম টিম ২১ আগস্ট, বুধবার দিবাগত রাতে জরুরি উদ্ধার কাজে অংশগ্রহণের জন্য ফেনীর উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তীতে, একটি ছোট ট্রলার ও ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের দ্বিতীয় টিম ২৩ আগস্ট দিবাগত রাতে ফেনীর পথে যাত্রা করে।
আমাদের ৪ দিনের ফেনী সফরে আমরা সোনাগাজী, পশুরাম এবং ছাগলনাইয়া উপজেলার কিছু অংশে উদ্ধার কাজ পরিচালনা করি এবং ৩০০ পরিবারে ত্রাণ সামগ্রী পৌঁছানোর চেষ্টা করি। একই সঙ্গে, আমরা কুমিল্লা ও চাঁদপুরে ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আরেকটি টিম প্রেরণ করেছি।
আমাদের এই উদ্যোগকে সফল করতে, তরুণ সেচ্ছাসেবী সংগঠন The Jack-Tars আমাদের অন্যতম সহযোগী হিসেবে কাজ করেছে। তাদের প্রতি বিশেষ ধন্যবাদ জানাই।
আশা করি, ভবিষ্যতেও আল্লাহ আমাদের এমন উদ্যোগে সমর্থন দেবেন এবং আমরা আরও মানুষের পাশে দাঁড়াতে পারব।