Ninety Eight Foundation

Ninety Eight Foundation Ninety Eight Foundation is a non-profit charitable organization that is established to provide suppor

মহান বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা!
15/12/2024

মহান বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা!

 , she is from Germany! She is a precious and pretty lady! I am honoured to meet such a nice lady with good soul!Dear 98...
15/11/2024

, she is from Germany! She is a precious and pretty lady! I am honoured to meet such a nice lady with good soul!
Dear 98 friends, she is a contributor to help people affected by the floods in Bangladesh. We have sent her contribution to 98 Alliance through NINETY EIGHT FOUNDATION. She loved our teamwork and appreciated us very much! We hope, in future, we will work together more effectively to make a beautiful heavenly earth!

Thank you Sshaheduzzaman Robin for bringing her to our headquarter and introducing us!

  #বন্যার্তদের_পাশে_সমগ্র_৯৮ (হিসাব) আসসালামু আলাইকুম,বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য 98 Alliance এর পক্ষ থেকে সহযোগিতার যেই ...
18/10/2024



#বন্যার্তদের_পাশে_সমগ্র_৯৮ (হিসাব)


আসসালামু আলাইকুম,
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য 98 Alliance এর পক্ষ থেকে সহযোগিতার যেই ডাক দেয়া হয়েছিল, তাতে SSC 98 প্ল্যাটফর্মের বিভিন্ন গ্রুপ একসাথে হয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিল। ১১,১৫,০০৯ টাকা কালেশন হয় আমাদের বন্যার তহবিলে। ভালবাসা আর বিশ্বাসের ফলাফল এটি। তোমাদের সবার এই সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের কারণেই আমরা এই দুর্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সাহস পেয়েছি। তোমাদের সবার সহযোগিতা আমাদের জন্য অনেক বড় শক্তি।
৭ ধাপে আমরা বন্যার এই কার্যক্রম সম্পন্ন করি-

াপে-কুমিল্লা ক্যান্টনমেন্ট=৪,৬৫,৮৮০ টাকা
াপে-১০০০ বোতল পানি=২৬,০০০ টাকা
াপে-মেডিসিন ও খাদ্য সামগ্রী=৪,০৭,৫৯০ টাকা
#৪র্থ_ধাপে-২২০ জন মানুষের খাবার=২৫,০০০ টাকা
াপে-৩০০ কোরআন শরীফ=৪৬,০০০ টাকা
#৬ষ্ঠ_ধাপে-৯৮ বন্ধুর পরিবার=১৮,৩২০ টাকা
াপে-মেরামত ও পূর্ণবাসন=১,০৩,০৮০ টাকা
বিকাশ খরচ = ১২,৫৯৪ টাকা

মোট ব্যয়= ১১,০৪,৪৬৪ টাকা
ব্যালেন্স=১০,৫৪৫ টাকা

াপে, কুমিল্লা ক্যান্টনমেন্টে আর্মির কাছে বন্যায় ক্ষতিগ্রস্ত
মানুষের জন্য ত্রাণ হস্তান্তর হয়।
যে খাবার সরবরাহ করা হয়েছিল তার তালিকা হলো-
১. চাল --১২৫ মণ (৫০ কেজির ১০০ বস্তা)
২. ডাল-২৫ কেজির -৫০ বস্তা
৩. আলু-১৫ মণ
৪. লবন-৭৫০ প্যাকেট

াপে, নোয়াখালীর বেগমগঞ্জ ও লক্ষ্মীপুর সীমান্তবর্তী এলাকার "চন্দ্রগঞ্জ বড় হুজুর মাদ্রাসার" আশ্রয় কেন্দ্রে ২.৫ লিটারের ১০০০ বোতল পানি বন্ধু Palash Sarker এর মাধ্যমে পৌঁছে দেওয়া হয়। এই আশ্রয় কেন্দ্রে আনুমানিক ১৫০০ জনের মত মানুষ আশ্রয় নিয়েছিল।

াপে , নোয়াখালীর সোনাইমুড়ীতে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে পরিচালিত একটি দল সারাদিন ব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে এবং সাথে ছিল এক ঝাঁক সেচ্ছাসেবী বন্ধু। সেখানে প্রায় ২০০০+ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। চিকিৎকদের দেয়া ব‍্যবস্থাপত্র অনুযায়ী সকল রোগীকে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এই ঔষধের একটা নির্দিষ্ট অংশ রেনাটা ফার্মাসিউটিক্যাল বিনামূল্যে বন্ধু Ziaur Rahman এর মাধ‍্যমে আমাদের প্রদান করে। এছাড়া রোগীদের ব‍্যবস্থাপত্র লিখার জন‍্য ডক্টরস প‍্যাড বিনামূল‍্যে প্রিন্ট করে দেয়ার জন‍্য Syed Anas এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

একই সাথে ৩০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী প‍্যাকেজ আকারে বিতরণ করা হয়েছে। প্রতিটি প‍্যাকেজে ৭৫০ টাকা মূল‍্যমানের খাবার সরবরাহ করা হয়। প্রতিটি প‍্যাকেজ উপহার সামগ্রীর মধ্যে ছিল-

১. চাল ৫কেজি ৪. আলু ২কেজি
২. ডাল ১কেজি ৫. পেঁয়াজ ১কেজি
৩. তেল ১লিটার ৬. লবণ ১কেজি

একই সাথে ফ্রেন্ডস ফোরাম '৯৮ (মতলব উত্তর) এর পক্ষ থেকে ছিল ফ্রি ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিক চেকআপ। উক্ত কাজে আমাদের সহযোগীতা করার জন্য আমরা ৯৮ পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

#৪র্থ_ধাপে, ফেনী দক্ষিণ নয়নপুর দারুস সালাম মাদ্রাসার আশ্রয় কেন্দ্রে বন্যা দুর্গত ২২০ জন মানুষের সকাল বেলার নাস্তা, দুপুর বেলার খাবার এবং রাতের খাবার আয়োজন করা হয়।এ কাজে সহযোগিতা করেছে আমাদের চট্টগ্রামের এর বন্ধু Arifur Rahman Rubel

াপে, নোয়াখালী ও ফেনীতে বন‍্যায় ক্ষতিগ্রস্ত প্রত‍্যন্ত ৮টি মাদ্রাসায় ৩০০ কোরআন মাজীদ উপহার হিসেবে
পৌঁছে দেয়া হয়েছে। এই উপহার বিতরণে বন্ধু MD Mohim Uddinআমাদের সর্বাত্মক সহযোগিতা করে। মাদ্রাসাগুলোর নাম-
১/ পূর্ব কাছাড় মদিনাতুল উলুম ও এতিমখানা। ৪নং ধর্মপুর ইউনিয়ন ফেনী সদর মোট- ৪৮ টা।
২/ কাজীর দীঘি সুলতানীয়া মাদ্রাসা। ফেনী সদর,ফেনী মোট - ৮০ টা
৩/ মধুপুর মালেক সাহেবের বাজার মাদ্রাসা মোট -২২ টা।
৪/ কিসমত ঘনিয়া মোড় হিফজুল কোরআন মাদ্রাসা, ফুলগাজী,ফেনী মোট - ৪০ টা
৫/ মাদ্রাসাতুল মাদিনাহ,মহিপাল ফেনী মোট -২০ টা
৬/ ফরহাদনগর দক্ষিন কাটা মোবারক ঘোনা ছায়েরা খাতুন মাদ্রাসা ফেনী মোট - ২০ টা
৭/ চরকালী দাস ছোব হানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা হেফজ বিভাগ,ফরহাদ নগর,ফেনী সদর ফেনী মোট - ৪০টা
৮/ মারকাজুল হুদা আন নাজীর মাদরাসা হিফয বিভাগ মোট -৩০টা

#৬ষ্ঠ_ধাপে, আমাদের নোয়াখালীর এক ৯৮ বন্ধু অনেক আগেই ইন্তেকাল করেন, তার পারিবারিক অবস্থা সচ্ছল না থাকায় Abul Hossain এর মাধ্যমে তার পরিবারের নিকট
বন‍্যায় ক্ষতিগ্রস্ত ঘর পূণনির্মাণ বাবদ ১৮ হাজার টাকা মালামাল ক্রয় করে দেয়া হয়।

াপে, নোয়াখালী ও ফেনীতে বন‍্যায় ক্ষতিগ্রস্ত ৩টা ৯৮ বন্ধুর ঘর মেরামত ও পূর্ণবাসন কাজে সহযোগিতা করা হয়।
১। শাহরাস্তি, চাঁদপুর বন্ধুর ঘর মেরামত ও পূর্ণবাসন কাজে সাহায্য করেছে বন্ধু তপু (শাহরাস্তি ৯৮ এর এডমিন)
২। লক্ষ্মীপুর, রায়পুর বন্ধুর ঘর মেরামত ও পূর্ণবাসন কাজে সাহায্য করেছে বন্ধু Engr Arif Khan (ফ্রেন্ডস ফোরাম '৯৮)
৩। ফেনির বন্ধুর ঘর মেরামত ও পূর্ণবাসন কাজে সাহায্য করেছে বন্ধু Shakil Bhuiyan(ফেনী সদর)

এছাড়া MIRPUR 98_00 উদ‍্যোগে বন‍্যার্তদের জন‍্য নতুন/ পুরোনো কাপড় কালেকশন করা হয়। যা পরবর্তীতে Shahria Sharmin Shumi ও Reetu Afrozaএর সহযোগিতায় "সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র" এর মাধ্যমে ফেনীতে পাঠানোর ব্যবস্থা করা হয় ।

যেই সকল ৯৮ এর গ্রুপ / মেসেঞ্জার আমাদের সাথে এসেছে তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। আর যারা ভবিষ্যতে আসার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য বুক ভরা ভালবাসা।

নোট: খরচের খাতগুলো এবং টাকার পরিমান উল্লেখ করা হলো।

গতকাল রাতে নোয়াখালী-ফেনীতে বন‍্যা ক্ষতিগ্রস্ত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদ্রাসা) ১৫০টি কুরআন বিতরণের জন‍্য পোস্ট দেয়ার ...
17/10/2024

গতকাল রাতে নোয়াখালী-ফেনীতে বন‍্যা ক্ষতিগ্রস্ত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদ্রাসা) ১৫০টি কুরআন বিতরণের জন‍্য পোস্ট দেয়ার পর ১ঘন্টার মধ‍্যে ১৫৫ টি কোরআনের টাকা আমাদের কাছে পৌঁছায়। প্রাপ্ত টাকার হিসাব নিম্নরূপঃ

১৫০ টাকা প্রতিটি হিসেবে ১৫৫ টি কোরআন মাজীদ কেনা বাবদ খরচ ২৩,২৫০/-
বিকাশ ক‍্যাশআউট চার্জ ও ট্রান্সপোর্ট খরচ ২,০০০/-
—————————
মোট খরচ ২৫,২৫০/-
মোট প্রাপ্ত টাকা ২৩,৪১৫/-

অতিরিক্ত খরচ ১,৮৩৫/- (অতিরিক্ত এই খরচ নাম প্রকাশে অনিচ্ছুক ব‍্যাক্তি বহন করেন)

পুনশ্চঃ কোরআন মাজীদ বিতরণ সম্পন্ন করার পর প্রতিষ্ঠানের নাম সব ছবি যথা সময়ে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।

ফেনী নোয়াখালীতে বন‍্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি মাদ্রাসায় ৯৮ ফাউন্ডেশনের মাধ‍্যমে ১৫০ টি কোরআন মাজীদ বিতরণ করতে চাই। যদি কেউ ...
16/10/2024

ফেনী নোয়াখালীতে বন‍্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি মাদ্রাসায় ৯৮ ফাউন্ডেশনের মাধ‍্যমে ১৫০ টি কোরআন মাজীদ বিতরণ করতে চাই। যদি কেউ এর সাথে নিজেকে যুক্ত করতে চান তাহলে আমাদের অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন।
প্রতিটি কোরআন মাজীদের হাদিয়া ১৫০ টাকা।

বিকাশ নম্বর 1719982000 (PERSONAL ৯৮ ফাউন্ডেশন অফিসিয়াল নাম্বার)

প্রাপ্ত কোরআন মাজীদের সংখ‍্যা
১. জিয়া ৩টা
২. রাজীব ৩টা
৩. নাম প্রকাশে অনিচ্ছুক ২০টা
৪. জোনাকী আহসান ১০টা
৫. মুনিয়া ২টা
৬. মনিজা ২টা
৭. ফারুক উজ জামান ৫০টা
৮. রাফি তপু ১০টা
৯. সাব্বির হাসান ৪টা
১০. নাম প্রকাশে অনিচ্ছুক ১০টা
১১. ইন্জি. কবির ৩টা
১২. তাহমিনা খানম ১০টা
১৩. রোমেল বাবু ৫টা
১৪. ইন্জি. আরিফ ৮টা
১৫. মোজাফফর হোসেন মানিক ১০টা
১৬. মাহাদী হাসান ৫টা

সর্বমোট প্রাপ্ত কোরআন মজিদের সংখ‍্যা ১৫৫ টি। আলহামদুলিল্লাহ

আমাদের কোটা পূর্ণ হয়ে গেছে। অনুগ্রহ করে আর কেউ টাকা পাঠাবেন না। পরবর্তীতে প্রয়োজন হলে আবার আপনাদের দ্বারস্থ হব ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সকলের দানকে কবুল করুক!

ফ্রী হেলথ ক‍্যাম্পডাক্তার_আবশ‍্যকআসসালামু আলাইকুম।আগামি ১৩ সেপ্টেম্বর, শুক্রবার ৯৮ অ্যালায়েন্সের সৌজন্যে নোয়াখালী সোনা...
09/09/2024

ফ্রী হেলথ ক‍্যাম্প
ডাক্তার_আবশ‍্যক

আসসালামু আলাইকুম।
আগামি ১৩ সেপ্টেম্বর, শুক্রবার ৯৮ অ্যালায়েন্সের সৌজন্যে নোয়াখালী সোনাইমুড়ীতে অসহায় বন্যার্তদের জন্য ফ্রি হেলথ ক্যাম্প, ফ্রী ঔষধ এবং দুর্যোগকালীন উপহার বিতরণের আয়োজন করা হচ্ছে।

উক্ত হেলথ ক্যাম্পে আমাদের সাথে যুক্ত হবার জন‍্য ৯৮ প্লাটফর্মের ডাক্তার বন্ধুদের প্রতি বিনীতভাবে আহবান জানানো হচ্ছে।
#মেডিসিন
#গাইনি ও
#চর্ম
রোগের উপর অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার বন্ধুরা এ মানবিক কাজে আমাদের সাথে যুক্ত হতে পারো! আমাদের সাথে যুক্ত হতে চাইলে নিচের দেয়া নাম্বারে যোগাযোগ করার জন‍্য অনুরোধ জানাচ্ছি।
DrMahadi Hasan-
📱+8801841134575

ছাত্রদের দেশ গঠনের বিশাল কর্মযজ্ঞের মাঝে দুপুরের খাবার ডিস্ট্রিবিউশন করে Ninety Eight Foundation -কে সামিল করতে পেরে আমর...
08/08/2024

ছাত্রদের দেশ গঠনের বিশাল কর্মযজ্ঞের মাঝে দুপুরের খাবার ডিস্ট্রিবিউশন করে Ninety Eight Foundation -কে সামিল করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। দেশ গঠনে এগিয়ে যাক নতুন প্রজন্ম।

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
16/06/2024

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

মহান মে দিবসে  #নাইনটি_এইট_ফাউন্ডেশন-এর পক্ষ হতেমেহনতি সকল শ্রমিকের প্রতি জানাই সহমর্মিতা ও বিনম্র শ্রদ্ধা।
30/04/2024

মহান মে দিবসে #নাইনটি_এইট_ফাউন্ডেশন-এর পক্ষ হতে
মেহনতি সকল শ্রমিকের প্রতি জানাই সহমর্মিতা ও বিনম্র শ্রদ্ধা।

শুভ নববর্ষ
13/04/2024

শুভ নববর্ষ

তাক্বব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
10/04/2024

তাক্বব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

Address

House #41, Avenue #5, Block #A, Section #6, Mirpur
Dhaka
1216

Telephone

+8801719982000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ninety Eight Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category