National Implementation Committee for celebrating Mujib100

National Implementation Committee for celebrating Mujib100 Media Cell of the National Implementation Committee for the Celebration of the Birth Centenary of the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman

https://www.prothomalo.com/bangladesh/wbg0jf574i
20/07/2022

https://www.prothomalo.com/bangladesh/wbg0jf574i

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনের প্রতিবেদন পেশ করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটিপ্রেস বিজ্ঞপ্তিজাতীয় বাস্তবায়ন কমিটি...
22/05/2022

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি

প্রেস বিজ্ঞপ্তি

জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক মুজিববর্ষের সকল প্রকাশনা, স্যুভেনির ও ভিডিও কনটেন্টের কপি ও অনুলিপি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে হস্তান্তর

ঢাকা, ২২শে মে ২০২২:

আজ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী মুজিববর্ষের সকল প্রকাশনা, স্যুভেনির ও ভিডিও কনটেন্টের কপি ও অনুলিপি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে হস্তান্তর করেন। ট্রাস্টের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের প্রধান নির্বাহী বেগম মাসুরা হোসেন ডকুমেন্টসমূহ গ্রহণ করেন।

উল্লেখ্য, ১৭ই মার্চ ২০২০ থেকে ৩১শে মার্চ ২০২২ পর্যন্ত উদ্যাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষ্যে জাতির পিতার জীবন ও আদর্শকে বিশেষভাবে পর্যালোচনার লক্ষ্যে জাতীয় বাস্তবায়ন কমিটি প্রকাশ করেছে গুরুত্বপূর্ণ স্মারকগ্রন্থ, স্মরণিকা, কফি টেবিল বুকসহ বিভিন্ন দিবস বিষয়ক পোস্টার। এছাড়াও টুঙ্গিপাড়ার মাটিসংবলিত মুজিববর্ষের শ্রদ্ধাস্মারক ও মুজিববর্ষের লোগোসংবলিত বিভিন্ন ধরণের স্যুভেনির নির্মিত হয়েছে। মুজিববর্ষ জুড়ে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ও জাতির পিতাকে নিয়ে নির্মিত অডিওভিজ্যুয়াল ও প্রামাণ্যচিত্র, টিভিসি ইত্যাদির ডিজিটাল সংকলনও প্রস্তুত হয়েছে।

জাতীয় বাস্তবায়ন কমিটির সকল প্রকাশনা, পোস্টার, স্যুভেনিরের সাথে জাতীয় বাস্তবায়ন কমিটির বিভিন্ন প্রতিবেদন এবং হার্ডড্রাইভে মুজিববর্ষের ৩৮,৬৯৭টি স্থিরচিত্র, সকল সভা ও অনুষ্ঠানের মোট ১০৫ ঘন্টার ভিডিও, আয়োজিত সকল অনুষ্ঠানের আলোচনা ও সাংস্কৃতিক পর্ব, নির্মিত ১২টি টিভিসি, ৩০টি প্রামাণ্যচিত্রের কপি ও অনুলিপি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হ’ল। এর আগে আর্কাইভস ও গণগ্রন্থাগার অধিদপ্তরেও ডকুমেন্টসমূহের কপি ও অনুলিপি সংরক্ষণের জন্য দেওয়া হয়।

(নাসরীন জাহান লিপি)
প্রধান মিডিয়া কর্মকর্তা

31/03/2022

৩১শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও মুজিববর্ষের সমাপ্তিতে ১৭ই মার্চ ২০২০ থেকে ৩১শে মার্চ ২০২২ সময় পর্যন্ত জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক বাস্তবায়িত কর্মসূচিসমূহের উপর ভিত্তি করে ‘‘ফিরে দেখা মুজিববর্ষ” শীর্ষক অডিওভিজ্যুয়াল নির্মাণ করা হয়েছে।
‘‘ফিরে দেখা মুজিববর্ষ”-২৯ মিনিট ২০ সেকেন্ড
২য় অংশ

Address

1/K, Segun Bagicha
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when National Implementation Committee for celebrating Mujib100 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to National Implementation Committee for celebrating Mujib100:

Share