30/07/2026
আজ ৩০ জুলাই ২০২৬ তারিখে বিসিএস প্রশাসন একাডেমির মূল অডিটোরিয়ামে ১৪৪তম ও ১৪৫তম আইন ও প্রশাসন কোর্সসমূহের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহ, উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে কোর্স সনদপত্র প্রদান করেন এবং মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।
১৪৪তম কোর্সে সৈয়দ সাফকাত আলী এবং ১৪৫তম কোর্সে নুরুল আম্বিয়া আলাওল প্রথম স্থান অর্জন করে রেক্টরস অ্যাওয়ার্ড লাভ করেন। প্রধান অতিথি তাঁদের হাতে সনদপত্র ও মেডেল তুলে দেন।
পুরস্কার বিতরণ শেষে মাননীয় প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আহ্বান জানান, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা যেন দেশের মানুষের কল্যাণে প্রয়োগ করা হয়।
অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং একাডেমির অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।