সীমান্ত সৈনিক

সীমান্ত সৈনিক Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সীমান্ত সৈনিক, Public & Government Service, Dhaka.
(6)

আপনাদের ভালোবাসায় এই পযন্ত। আপনাদের কাছে ডিফেন্স সংক্রান্ত ছবি বা ভিডিও পোষ্ট করতে চাইলে মেইল বা ইনবক্সে দিতে পারেন
[email protected] এই ঠিকান পাঠিয়ে দিন।🥰🇧🇩

21/07/2026

১ম অ্যাসোসিয়েশন কাপ টার্গেট বল টুর্নামেন্ট-২০২৬-এ সেরা খেলোয়াড় নির্বাচিত হন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুরুষ টার্গেট বল দলের ল্যান্স নায়েক মেহেদী।
#বিজিবি

21/07/2026

১ম অ্যাসোসিয়েশন কাপ টার্গেট বল টুর্নামেন্ট ২০২৬-এর নারী পর্বে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহিলা টার্গেট বল দলের সিপাহী সানজিদা চৌধুরী জেবিন
#বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ম এসোসিয়েশন কাপ টার্গেটবল ২০২৬-এ জোড়া শিরোপা জয় করেছেগত ২০ ও ২১ জুলাই ঢাকার রোলার স্ক...
21/07/2026

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ম এসোসিয়েশন কাপ টার্গেটবল ২০২৬-এ জোড়া শিরোপা জয় করেছে
গত ২০ ও ২১ জুলাই ঢাকার রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ১ম এসোসিয়েশন কাপ টার্গেটবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী) ২০২৬-এ পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
পুরুষ বিভাগের ফাইনালে বিজিবি বাংলাদেশ পুলিশ টার্গেটবল ক্লাবকে ২৪-১১ গোলের ব্যবধানে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে। নারী বিভাগের ফাইনালে বিজিবি ভাস স্পোর্টিং ক্লাব, ঢাকাকে ১৭-০৫ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরুষ দলের ল্যান্স নায়েক মোঃ মেহেদী হাসান এবং নারী দলের সিপাহী সানজিদা চৌধুরী জেবিন নিজ নিজ ফাইনালে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।
কৃতিত্বপূর্ণ এই অর্জনের জন্য উভয় দলকে আন্তরিক অভিনন্দন।

টেকনাফ সীমান্তে অত্যাধুনিক এন্টি ড্রোন গান সহ দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এই এন্টি ড্রোন গান এর সাহা...
21/07/2026

টেকনাফ সীমান্তে অত্যাধুনিক এন্টি ড্রোন গান সহ দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এই এন্টি ড্রোন গান এর সাহায্যে প্রতিনিয়তই হোস্টাইল ড্রোন কার্যক্রম নিয়ন্ত্রণ করে যাচ্ছে তারা।

#সীমান্ত #বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ম এসোসিয়েশন কাপ টার্গেটবল ২০২৬-এ জোড়া শিরোপা জয় করেছেগত ২০ ও ২১ জুলাই ঢাকার রোলার স্ক...
21/07/2026

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ম এসোসিয়েশন কাপ টার্গেটবল ২০২৬-এ জোড়া শিরোপা জয় করেছে

গত ২০ ও ২১ জুলাই ঢাকার রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ১ম এসোসিয়েশন কাপ টার্গেটবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী) ২০২৬-এ পুরুষ ও নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।

পুরুষ বিভাগের ফাইনালে বিজিবি বাংলাদেশ পুলিশ টার্গেটবল ক্লাবকে ২৪-১১ গোলের ব্যবধানে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে। নারী বিভাগের ফাইনালে বিজিবি ভাস স্পোর্টিং ক্লাব, ঢাকাকে ১৭-০৫ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরুষ দলের ল্যান্স নায়েক মোঃ মেহেদী হাসান এবং নারী দলের সিপাহী সানজিদা চৌধুরী জেবিন নিজ নিজ ফাইনালে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।

কৃতিত্বপূর্ণ এই অর্জনের জন্য উভয় দলকে আন্তরিক অভিনন্দন।

🇧🇩🇮🇳 পাসপোর্ট ভিসা ছাড়াই চলে আসুন বেনাপোল–পেট্রাপোল সীমান্তে!📍 আজ মঙ্গলবার🕔 বিকাল ৫:০০ টায়চোখের সামনে উপভোগ করুন—✅ বিজিব...
21/07/2026

🇧🇩🇮🇳 পাসপোর্ট ভিসা ছাড়াই চলে আসুন বেনাপোল–পেট্রাপোল সীমান্তে!

📍 আজ মঙ্গলবার
🕔 বিকাল ৫:০০ টায়

চোখের সামনে উপভোগ করুন—
✅ বিজিবি ও বিএসএফ সদস্যদের মনোমুগ্ধকর প্যারেড
✅ বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকা একসাথে নামানোর (Flag Lowering) বিশেষ অনুষ্ঠান
✅ সীমান্তের শৃঙ্খলা, কুচকাওয়াজ ও দেশপ্রেমের অনন্য পরিবেশ

🎥 পরিবার-পরিজন নিয়ে উপভোগ করুন দুই দেশের সীমান্তের অন্যতম আকর্ষণীয় এই অনুষ্ঠান।

📌 স্থান: বেনাপোল–পেট্রাপোল সীমান্ত

🩺 সীমান্তের মানুষের স্বাস্থ্যসেবায় ৫৩ বিজিবির মানবিক উদ্যোগচাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্তবর্তী দুর্গম চরা...
21/07/2026

🩺 সীমান্তের মানুষের স্বাস্থ্যসেবায় ৫৩ বিজিবির মানবিক উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে। ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে আয়োজিত এ ক্যাম্পে ১,০৭৭ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি ১৮৬টি গবাদি পশুকে ভেটেরিনারি সেবাও দেওয়া হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে বিজিবির এই উদ্যোগ স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছে। 🇧🇩💚

ফেনী সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দগোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৩১১ পিস ভারতীয় উন্নতমানের শাড...
21/07/2026

ফেনী সীমান্তে ৪২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৩১১ পিস ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ ৮৪ হাজার ২৫ টাকা। সীমান্তে চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
#সীমান্ত

21/07/2026

মাদকের নতুন কৌশল ভেস্তে দিল বিজিবি
চালের বস্তায় মাদক পাচার, বিজিবির অভিযানে আটক
#বর্ডারগার্ড #সীমান্ত #চিকিৎসাসেবা

সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষিকার পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক উদ্যোগের অংশ হিসে...
21/07/2026

সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষিকার পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক উদ্যোগের অংশ হিসেবে নিহত শিক্ষিকার অনাথ সন্তানের দায়িত্ব গ্রহণ করেছে বাহিনী।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিজিবি জানায়, মানবিক সহায়তা ও শিশুটির ভবিষ্যৎ সুরক্ষায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। এই উদ্যোগ দায়িত্ববোধ, মানবিকতা এবং সমাজের প্রতি অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।

#বিজিবি #মানবিকতা #সাজেক #সড়ক_দুর্ঘটনা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when সীমান্ত সৈনিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share