বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ "এসো এক হই অধিকারের কথা কই"
"প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার"

সরকারী হিসেব অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ১ কোটি ২০ লাখের বেশি বাংলাদেশি নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে অবস্থানরত আছেন, যদিও বেসরকারি হিসেবে প্রায় দুই কোটি। যা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১১ শতাংশ। কর্মসংস্থানের অপ্রতুলতায়, জীবন ও জীবিকার তাগিদে, উচ্চশিক্ষা ও উন্নত জীবনযাপনের লক্ষ্যে বিপুল সংখ্যক এই বাংলাদেশি নাগরিক তাদের শ্রম ও মেধাকে কাজে লাগিয়ে উপার্জিত বিপুল পরিমান বৈদেশিক অর্থ বাংলাদেশে প্রেরণের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
প্রবাসী বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করার মাধ্যমে উন্নত সমাজ ব্যবস্থা, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ও উন্নত জীবনমান সম্পর্কে জানার, শেখার ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন, সঠিক প্রয়োগের মাধ্যমে অভিজ্ঞতা সম্পন্ন এই সকল প্রবাসী বাংলাদেশি নাগরিকেরা তাদের উন্নত ধ্যান ধারণার আলোকে বাংলাদেশের আর্থ সামাজিক ধারায় যুগোপযোগী গুনগত পরিবর্তন আনতে সক্ষম হচ্ছেন।
বিদেশে অবস্থানকালে সকল প্রবাসীদের এই পরিশ্রমী মানষিকতা ও লব্ধ অভিজ্ঞতা এবং তার আলোকে আমাদের প্রিয় জন্মভূমিকে বিভিন্নভাবে এগিয়ে নিতে নিরলস চেষ্টা করে যাচ্ছেন। প্রতিটি প্রবাসী বাংলাদেশি জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হিসেবে সকল নাগরিক অধিকারের পূর্ণ প্রাপ্যতা থাকলেও প্রকৃত অর্থে প্রবাসী বাংলাদেশি নাগরিকেরা তাদের ন্যায্য নাগরিক অধিকার থেকে বঞ্চিত।
একটি অধিকার ভিত্তিক, অসাম্প্রদায়িক সংগঠন রূপে গঠিত "বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ" সকল বাংলাদেশি প্রবাসীদের প্রাপ্য অধিকার আদায়, সংরক্ষণ ও ন্যায় বিচার নিশ্চিত করতে এবং সেই সাথে সকল প্রবাসীর পরিবারের নিরাপত্তা, শিক্ষা ও চিকিৎসা সহ সকল মৌলিক অধিকার সুনিশ্চিত করতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।
এছাড়াও "বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ" প্রয়োজনে রাষ্ট্রীয় সহায়তা নেয়া এবং রাষ্ট্রকে সহায়তা করার মাধ্যমে প্রবাসীদের স্বার্থ রক্ষায় সকল প্রকার মানব পাচারকারী চক্রের কার্যক্রম বন্ধ ও শাস্তি নিশ্চিত করতে ও সকল প্রকার প্রবাসী স্বার্থ রক্ষা করতে বদ্ধপরিকর।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ বিশ্বের ৫০টির অধিক দেশে অবস্থানরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশীদের নিয়ে একযোগে ঐক্যবদ্ধভাবে প্রবাসীদের যৌক্তিক অধিকার আদায়ে, আর্থ-সামাজিক উন্নয়ন ও কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। প্রবাসীদের যৌক্তিক অধিকার আদায়ের লক্ষ্যে সকল বাংলাদেশি প্রবাসীদের আমাদের সাথে যুক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। "এসো এক হই অধিকারের কথা কই" "প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গীকার"।
Our Website: https://bdpop.info/

প্রবাসীদের সেবা, সচেতনতা ও অধিকার নিয়ে  মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আলোচনা:মাল...
15/09/2026

প্রবাসীদের সেবা, সচেতনতা ও অধিকার নিয়ে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আলোচনা:

মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের আইন মেনে চলা, ব্যাংকিং ব্যবস্থার সঠিক ব্যবহার, পাসপোর্ট ও BMET কার্ড সংক্রান্ত সেবা সহজীকরণ এবং দালালমুক্তভাবে সরকারি সেবা নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখা।

আজ ১৫ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার নেতৃবৃন্দ বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপে হাইকমিশনার মো. নাজমুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সচেতনতা বৃদ্ধি এবং সেবাপ্রাপ্তির ক্ষেত্রে হয়রানি কমানোর বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে পাসপোর্ট ও BMET কার্ডসহ প্রয়োজনীয় সেবা গ্রহণের ক্ষেত্রে দালালের ওপর নির্ভরতা কমিয়ে সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সেবা গ্রহণে প্রবাসীদের উৎসাহিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন—

বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপের

- হাইকমিশনার মো. নাজমুল ইসলাম
- ব্যক্তিগত পিএস মো. হাবিবুর রহমান

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালদ্বীপ শাখার পক্ষ থেকে

- সভাপতি মো. আলমগীর হোসেন
- উপদেষ্টা মো. জিয়া খান
- উপদেষ্টা মো. মামুন আব্দুর রউফ
- সহ-সভাপতি মো. আসাদুজ্জামান
- সাংগঠনিক সম্পাদক কাজী তৌহিদুল ইসলাম

প্রবাসীদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ হাইকমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ও গঠনমূলক আলোচনা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

ফেসবুকের দালালরা যেভাবে আপনাকে প্রতারিত করছে — জেনে নিন সঠিক প্রক্রিয়াটি: #মালয়েশিয়া কলিং ভিসা — অথেন্টিক রোডম্যাপ:(ক...
03/09/2026

ফেসবুকের দালালরা যেভাবে আপনাকে প্রতারিত করছে — জেনে নিন সঠিক প্রক্রিয়াটি:
#মালয়েশিয়া কলিং ভিসা — অথেন্টিক রোডম্যাপ:
(কনস্ট্রাকশন, প্ল্যান্টেশন, ম্যানুফ্যাকচারিং, এগ্রিকালচার ও সার্ভিস সেক্টরের জন্য):
দালালরা বর্তমানে ফেসবুকে মিথ্যা তথ্যের চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। নিচে যে রোডম্যাপটি দেওয়া হলো, তা সরকারি ও দাপ্তরিক প্রক্রিয়ার ওপর ভিত্তি করে তৈরি। এটি অনুসরণ করলে আপনি সচেতনভাবে এগোতে পারবেন এবং প্রতারণার ঝুঁকি বহুলাংশে কমাতে পারবেন।
১. প্রথমে নিজের সেক্টর নির্ধারণ করুন:
মালয়েশিয়ার মূল সরকারি অনুমোদনপ্রাপ্ত সেক্টরগুলো হলো:
* কনস্ট্রাকশন (Construction): বিল্ডিং, রোড ও অবকাঠামো নির্মাণ কাজ।
* প্ল্যান্টেশন (Plantation): পাম ওয়েল, রাবার ইত্যাদি বাগান কেন্দ্রিক কাজ।
* ম্যানুফ্যাকচারিং/উৎপাদন (Manufacturing): বিভিন্ন কারখানা বা ফ্যাক্টরির কাজ।
* এগ্রিকালচার (Agriculture): কৃষি, পশুপালন ও খামার সংক্রান্ত কাজ।
* সার্ভিস (Services): রেস্তোরাঁ, হোটেল, সিকিউরিটি, ক্লিনিং ও অন্যান্য সেবামূলক কাজ।
পরামর্শ: কোনো পদে আবেদন করার আগেই নির্ধারণ করুন আপনি কোন সেক্টরে যেতে চান। কারণ সেক্টর অনুযায়ী কাজের ধরন, ন্যূনতম বেতন এবং সরকারি লেভি আলাদা হয়ে থাকে।
২. শুধু অফিসিয়াল চ্যানেল ব্যবহার করুন:
মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকারের অনুমোদিত মাধ্যম ছাড়া অন্য কোথাও লেনদেন করবেন না।
* বিএমইটি (BMET) ও বোয়েসেল (BOESL): সরকারি ট্রাস্টেড মাধ্যম।
* অনুমোদিত রিক্রুটিং এজেন্সি (RL): মালয়েশিয়া সরকারের FWCMS সিস্টেমে নিবন্ধিত এবং বাংলাদেশ সরকারের বৈধ লাইসেন্সধারী (RL) এজেন্সি।
* সতর্কতা: গ্রামের মধ্যস্বত্বভোগী (দালাল), ফেসবুকের অজ্ঞাত পেজ/আইডি কিংবা “পরিচিত লোক”-এর মুখের কথায় টাকা দেবেন না।
#আপনার_করণীয়:
১. গুগলে "BMET valid recruiting agency list" অথবা "FWCMS Bangladesh recruiting agency list" লিখে সার্চ করুন।
২. অনুমোদিত এজেন্সির নাম, লাইসেন্স (RL) নম্বর, অফিসের ঠিকানা ও ফোন নম্বর সংগ্রহ করুন।
৩. সরাসরি এজেন্সির মূল কার্যালয়ে গিয়ে কথা বলুন। ফোনে বা মেসেঞ্জারে লেনদেনের সিদ্ধান্ত নেবেন না।
৪. এজেন্সির সাথে আলোচনা ও যাচাইকরণ
অফিসে গিয়ে সরাসরি বলুন:
> “আমি কোনো দালালের মাধ্যমে আসিনি, সরাসরি এসেছি। মালয়েশিয়ার [আপনার নির্দিষ্ট সেক্টর]-এ ওয়ার্ক পারমিটের জন্য কী কী চাহিদাপত্র (Demand Letter) আছে জানতে চাই।”
নিচের বিষয়গুলো স্পষ্টভাবে জেনে নিয়ে লিখিত রাখুন:
* কোম্পানির নাম এবং চাহিদাপত্র (Demand Letter) সরকার কর্তৃক অনুমোদিত কি না?
* মাসিক মূল বেতন (Basic Salary) কত এবং ওভারটাইমের সুযোগ কেমন?
* লেভি (Levy) এবং বিমান ভাড়া কে বহন করবে? (মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী লেভি নিয়োগকর্তার দেওয়ার কথা)।
* আবাসন (Accommodation) ও খাবারের ব্যবস্থা কেমন?
* চুক্তিপত্রের মেয়াদ কত বছর?
* প্রসেসিংয়ের মোট প্রকৃত খরচ কত? (মৌখিক কথা নয়, প্যাডে লিখিত হিসাব নিন)।
* অগ্রিম কত টাকা দিতে হবে এবং কোন ধাপে কত টাকা জমা দিতে হবে?
#গুরুত্বপূর্ণ নিয়ম:
* কখনোই শুরুতে পুরো টাকা একবারে দেবেন না।
* যেকোনো লেনদেনের ক্ষেত্রে অফিশিয়াল রসিদ (Money Receipt) বুঝে নিন।
* “আজকে টাকা না দিলে অফার চলে যাবে” — এমন তাড়াহুড়ো দেখালে তাৎক্ষণিক সতর্ক হন।
৪. খরচ কমানোর বাস্তবসম্মত উপায়
* মেডিক্যাল টেস্ট, BMET রেজিস্ট্রেশন এবং ফিঙ্গারপ্রিন্টের কাজগুলো নির্দেশনামা দেখে নিজে করার চেষ্টা করুন।
* এজেন্সিকে শুধু তাদের নির্দিষ্ট সার্ভিস চার্জ ও ভিসা প্রসেসিং ফিস দিন।
* চুক্তিপত্রে বিমান ভাড়া ও লেভি সংক্রান্ত শর্ত স্পষ্ট লেখা আছে কি না তা ভালো করে পড়ে নিন।
* অহেতুক মধ্যস্থতাকারীদের কমিশন দেওয়া বন্ধ করুন।
(মালয়েশিয়া সরকারের নির্ধারিত ফি ও সার্ভিস চার্জ অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করলে অতিরিক্ত আর্থিক লোকসান থেকে রক্ষা পাওয়া সম্ভব।)
৫. চূড়ান্ত সতর্কতা
* পাসপোর্ট নিজের কাছে রাখুন: কাজের প্রসেসিংয়ের নির্দিষ্ট মুহূর্ত ছাড়া মূল পাসপোর্ট কখনো দালালের হাতে দীর্ঘদিনের জন্য জমা রাখবেন না।
* ১০০% গ্যারান্টিতে বিশ্বাস নয়: ভিসা প্রসেসিং একটি সরকারি বিষয়, কোনো ব্যক্তি বা এজেন্সির শতভাগ গ্যারান্টি দেওয়ার আইনি অধিকার নেই।
* ধৈর্য ধরুন: অফিসিয়াল প্রসেসিংয়ে নির্দিষ্ট সময় লাগে। দ্রুত পাওয়ার আশায় ভুল পথে যাবেন না।
* যাচাই ব্যতীত টাকা নয়: BMET সিস্টেমে আপনার নাম ও ভিসার আপডেট যাচাই না করে কাউকে টাকা দেবেন না।

এক নজরে মালয়েশিয়াগামী শ্রমবাজারের এ টু জেড: #সতর্কতা: সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের আগে কেউ কোনো আর্থিক লেনদেন নয়।সরকারি নির...
31/08/2026

এক নজরে মালয়েশিয়াগামী শ্রমবাজারের এ টু জেড:

#সতর্কতা:
সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের আগে কেউ কোনো আর্থিক লেনদেন নয়।
সরকারি নির্দেশনার আগে মেডিকেল টেস্ট বা পাসপোর্ট জমা না দিতে সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিস্তারিত প্রক্রিয়া সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
#মালয়েশিয়া #কলিংভিসা জনআওয়াজ

🇲🇾 মালয়েশিয়া কলিং ভিসায় যেতে আগ্রহীদের জন্য জরুরি প্রস্তুতি:মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য কলিং ভিসার নতুন সুযোগ আসছে। সর...
30/08/2026

🇲🇾 মালয়েশিয়া কলিং ভিসায় যেতে আগ্রহীদের জন্য জরুরি প্রস্তুতি:

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য কলিং ভিসার নতুন সুযোগ আসছে। সরকার দ্রুতই বিস্তারিত নিয়মকানুন ঘোষণা করবে। তাই প্রতারণা এড়াতে এবং সুযোগ এলে দ্রুত আবেদন করতে এখন থেকেই প্রস্তুত থাকুন।

মালয়েশিয়া সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি ও সংশ্লিষ্ট বাংলাদেশি এজেন্সির সঙ্গে সরাসরি যোগাযোগ করুন। কাজের ধরন, কর্মঘণ্টা, বেতন, ওভারটাইম, থাকা-খাওয়া, সুযোগ-সুবিধা ও মোট খরচ জেনে লিখিত চুক্তি/ডিড করার পরই পাসপোর্ট জমা দিন।

📌 ধাপ–১: ই-পাসপোর্ট তৈরি করুন

পাসপোর্ট না থাকলে দালাল ছাড়াই অনলাইনে আবেদন করে ই-পাসপোর্ট তৈরি করুন। ৫ বা ১০ বছর মেয়াদি সাধারণ/জরুরি পাসপোর্টের আবেদন করা যায়।

🔗 ই-পাসপোর্ট: epassport.gov.bd

📌 ধাপ–২: ব্যাংক অ্যাকাউন্ট খুলুন

পাসপোর্ট পাওয়ার পর নিজের নামে একটি সরকারি বা অনুমোদিত ব্যাংক অ্যাকাউন্ট খুলুন এবং একজন নমিনি যুক্ত করুন।

📌 ধাপ–৩: BMET রেজিস্ট্রেশন করুন

‘আমি প্রবাসী (Ami Probashi)’ অ্যাপের মাধ্যমে নিজেই BMET রেজিস্ট্রেশন করতে পারবেন।

📱 সহজ নিয়ম:
১️⃣ অ্যাপ ডাউনলোড করে মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলুন।
২️⃣ দেশ হিসেবে Malaysia ও নিজের পেশা নির্বাচন করুন।
৩️⃣ পাসপোর্ট স্ক্যান করে তথ্য যাচাই করুন।
৪️⃣ ব্যক্তিগত ও নমিনির তথ্যসহ প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
৫️⃣ নির্ধারিত ফি পরিশোধ করুন।
৬️⃣ ভেরিফিকেশন শেষে BMET Registration Card ডাউনলোড করে রাখুন।

📄 প্রয়োজনীয়:
✅ সচল পাসপোর্ট
✅ নিজের মোবাইল নম্বর
✅ পাসপোর্ট সাইজের ছবি
✅ নমিনির NID নম্বর
✅ শিক্ষাগত/দক্ষতার সনদ (যদি থাকে)

⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা:

🔹 পাসপোর্টের সঙ্গে নাম, জন্মতারিখ ও বাবার নামসহ সব তথ্য হুবহু মিল রাখুন।
🔹 দালাল এড়িয়ে চলুন এবং প্রাথমিক কাজ নিজেই সম্পন্ন করুন।
🔹 এজেন্সি সরকার অনুমোদিত কি না যাচাই করুন।
🔹 লিখিত চুক্তি ছাড়া পাসপোর্ট বা টাকা দেবেন না।
🔹 চুক্তিপত্র, রেজিস্ট্রেশন ও টাকা পরিশোধের রসিদ সংরক্ষণ করুন।
🔹 ভিসা, মেডিকেল, নিয়োগকর্তা ও খরচের বিষয়ে শুধু সরকারি ঘোষণা অনুসরণ করুন।

💡 প্রস্তুতি আগে, সিদ্ধান্ত দ্রুত। সচেতন থাকুন, প্রতারণা থেকে নিজে বাঁচুন এবং অন্যকেও সতর্ক করুন।

#সচেতনতায়: বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

27/08/2026

২৫ এজেন্সির পরিবর্তে মালয়েশিয়া কলিংয়ের জন্য বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সির (RL) তালিকা প্রকাশ করেছে মালয়েশিয়া সরকারের FWCMS
লিংক কমেন্টে...

প্রেস বিজ্ঞপ্তি: মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট নয়, চাই স্বচ্ছ ও উন্মুক্ত ব্যবস্থা: বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ...
22/08/2026

প্রেস বিজ্ঞপ্তি: মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট নয়, চাই স্বচ্ছ ও উন্মুক্ত ব্যবস্থা:

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কঠোর প্রতিবাদ ও যৌক্তিক দাবি:

দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার খবরে লাখো কর্মপ্রত্যাশী বাংলাদেশি ও তাদের পরিবারের মধ্যে নতুন আশার সৃষ্টি হয়েছে। কিন্তু অভিযোগ উঠেছে, ২০২২ সালের মতো ২০২৬ সালেও নির্দিষ্ট ২৫টি এজেন্সির একটি সিন্ডিকেট এই বাজার নিয়ন্ত্রণ করতে যাচ্ছে।

২০১৬ সালে ১০টি এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার চালু হয়ে ২০১৮ সালে বন্ধ হয়। ২০২২ সালে ২৫টি এজেন্সির মাধ্যমে পুনরায় চালু হয়ে পরে এজেন্সির সংখ্যা ১০১টিতে উন্নীত হয়। অনিয়ম ও উচ্চ অভিবাসন ব্যয়ের অভিযোগের মধ্যে ২০২৪ সালে আবারও বাজারটি বন্ধ হয়ে যায়। অতীতের এই ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে একই ধরনের অস্বচ্ছ, একচেটিয়া ও সীমিত এজেন্সিনির্ভর ব্যবস্থা আবার চালু করা কোনোভাবেই কাম্য নয়।

তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রতি এজেন্সি থেকে ১৭ কোটি টাকা এবং কর্মীপ্রতি ৫ হাজার রিঙ্গিত নেওয়ার পরিকল্পনার অভিযোগ পাওয়া যাচ্ছে। আগেরবার সিন্ডিকেটের রেট প্রায় ৫ কোটি টাকা থাকলেও এবার তা বেড়ে ১৭ কোটি টাকায় দাঁড়িয়েছে বলে জানা যাচ্ছে, যার চাপ শেষ পর্যন্ত শ্রমিকদের ওপরই পড়বে। সিন্ডিকেটের কারণে একজন শ্রমিককে বিদেশ যেতে ৪ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা শ্রমিক শোষণের পাশাপাশি দেশের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে। এসব অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব; অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পরিস্কার অবস্থান:

মালয়েশিয়ার শ্রমবাজার কোনো ব্যক্তি, রাজনৈতিক দল, নেতা, এমপি, ব্যবসায়ী, দালালচক্র কিংবা নির্দিষ্ট ২৫, ৫০ বা ১০০টি রিক্রুটিং এজেন্সির ব্যক্তিগত সম্পত্তি নয়। নতুন কোনো সিন্ডিকেট গঠন করে কর্মীদের জিম্মি করা যাবে না। কর্মী পাঠানোর ক্ষেত্রে দালালি, চাঁদাবাজি, কমিশন-বাণিজ্য, অতিরিক্ত অর্থ আদায় ও একচেটিয়া নিয়ন্ত্রণ সম্পূর্ণ বন্ধ করতে হবে।

আমরা দাবি জানাই, মালয়েশিয়ার শ্রমবাজার কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর নিয়ন্ত্রণে না দিয়ে সরকারিভাবে জি-টু-জি (G2G) ও BOESL ব্যবস্থায় এবং দেশের সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সির জন্য স্বচ্ছ, উন্মুক্ত, প্রতিযোগিতামূলক ও সমান সুযোগে চালু করতে হবে। এজেন্সি বাছাইয়ে সবার জন্য সমান নীতিমালা প্রণয়ন করতে হবে।

কর্মীদের কাছ থেকে কোনোভাবেই অযৌক্তিক অর্থ নেওয়া যাবে না। একজন কর্মীর মালয়েশিয়া যেতে মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ ১ লাখ টাকার মধ্যে রাখার কার্যকর উদ্যোগ নিতে হবে। কর্মীপ্রতি মোট ব্যয়, নিয়োগকর্তার কাছ থেকে আদায়কৃত অর্থ, ভিসা/প্রসেসিং/মেডিকেল/টিকিটসহ প্রতিটি খাতের ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করতে হবে।

কর্মী নির্বাচন ও নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা, দক্ষতা ও স্বচ্ছতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো রাজনৈতিক পরিচয়, অর্থের বিনিময় কিংবা প্রভাব-তদবিরের ভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে না। কোনো রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী বা প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে স্বাধীন তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। অতীতে অনিয়মের কারণে হাজার হাজার কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই ভুলের পুনরাবৃত্তি হলে তার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই নিতে হবে।

আমাদের স্পষ্ট দাবি:

- মালয়েশিয়ার শ্রমবাজার কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর নিয়ন্ত্রণে না দিয়ে সরকারিভাবে জি-টু-জি (G2G) ও BOESL ব্যবস্থায় এবং দেশের সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সির জন্য সমান ও উন্মুক্ত সুযোগ চাই।

- কর্মীপ্রতি সর্বোচ্চ ১ লাখ টাকার মধ্যে অভিবাসন ব্যয় চাই।

- কোনো দালালি, চাঁদাবাজি বা কমিশন বাণিজ্য নয়।

- প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহি ও সরকারি নজরদারি চাই।

সরকারের প্রতি আমাদের আহ্বান:

সিন্ডিকেট বন্ধ করুন। দালালি বন্ধ করুন। চাঁদাবাজি বন্ধ করুন। কর্মীদের জিম্মি করা বন্ধ করুন। স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা নিশ্চিত করুন।

প্রবাসীদের ঘাম ও কষ্টের টাকা দিয়ে কোনো সিন্ডিকেটকে ব্যবসা করতে দেওয়া হবে না। মালয়েশিয়ার শ্রমবাজারকে আবারও কিছু মানুষের লুটপাটের বাজারে পরিণত করার চেষ্টা করা হলে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ নীরব থাকবে না। কর্মী পাঠানোর নামে অতিরিক্ত অর্থ আদায়, সিন্ডিকেট গঠন কিংবা একচেটিয়া নিয়ন্ত্রণের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমরা জনগণ ও প্রবাসীদের নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হব।

মালয়েশিয়ার শ্রমবাজার হবে কর্মীদের জন্য—কোনো সিন্ডিকেটের জন্য নয়। প্রবাসীদের অধিকার রক্ষায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আপসহীন।

“এসো এক হই, অধিকারের কথা কই”
“প্রবাসীদের অধিকার, আমাদের অঙ্গীকার”
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ

21/08/2026

এডমিন পোষ্ট
মো:শাহাব উদ্দীন শিহাব

ব্যস্ততা আর সামাজিক দায়িত্ব পালনের ভিড়ে নিজের জন্য সময় বের করা সত্যিই কঠিন। আমি সাধারণত জনসমাগম বা সাংস্কৃতিক অনুষ্ঠানে খুব একটা অংশ নেওয়ার সুযোগ পাই না।

তবে গতকাল 'গণঅধিকার পরিষদ' ঢাকা যাত্রাবাড়ী শাখার আমন্ত্রণে তাদের আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম।
সেখানে 'বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ' কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি হিসেবে আমাকে তারা যে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন এবং সামনের সারিতে বসার সুযোগ করে দিয়ে সম্মানিত করেছেন, তাতে আমি অত্যন্ত কৃতজ্ঞ।

কাজের চাপের মাঝে কিছুটা সময় বিনোদনের মাধ্যমে কাটানো—এটি কেবল মনের প্রশান্তিই নয়, বরং নতুন করে কাজ করার শক্তি জোগায়।

ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি।
আশা করি ইতিবাচক দৃষ্টিতে দেখবেন এবং গঠনমূলক ভালোবাসা বজায় রাখবেন।
সবাই ভালো থাকবেন, প্রবাসীদের অধিকার আদায়ে আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ।:

দীর্ঘ ৩৫ বছর পর সাংসদ সদস্যদের ভোটের মাধ্যমে নব নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ ...
20/08/2026

দীর্ঘ ৩৫ বছর পর সাংসদ সদস্যদের ভোটের মাধ্যমে নব নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর পক্ষ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নাম ব্যবহার করে প্রচারিত বিভ্রান্তিকর ভিডিও সম্পর্কে প্রতিবাদ
19/08/2026

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের নাম ব্যবহার করে প্রচারিত বিভ্রান্তিকর ভিডিও সম্পর্কে প্রতিবাদ

Address

Al Razi Complex, L-2, Purana Polton
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ:

Shortcuts

Share

Category