প্রচার ও প্রকাশনা সেল - ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • প্রচার ও প্রকাশনা সেল - ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ

প্রচার ও প্রকাশনা সেল - ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর কতৃক

17/09/2022
১৯৭২ সালের ৮ আগস্ট বঙ্গবন্ধুর তথা তাঁর মন্ত্রিসভার অনুমোদনক্রমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সদস্য পদের জন্য জাতিসং...
17/09/2022

১৯৭২ সালের ৮ আগস্ট বঙ্গবন্ধুর তথা তাঁর মন্ত্রিসভার অনুমোদনক্রমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সদস্য পদের জন্য জাতিসংঘ মহাসচিব ড. কুর্ট ওয়াল্ডহেইমের কাছে একটি আবেদনপত্র পাঠায়।

১০ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডনের ক্লিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় চীনসহ নিরাপত্তা পরিষদের সব সদস্য রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য পদ লাভের জন্য বাংলাদেশকে সমর্থন দেওয়ার অনুরোধ জানিয়ে পত্র লেখেন।

সর্বোপরি ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ১৩৬ তম দেশ হিসেবে বাংলাদেশকে জাতিসংঘের সদস্য করে নেওয়া হয়।

#জাতিসংঘ #বাংলাদেশ #বঙ্গবন্ধু

প্রথমবারের মতো মোংলা সমুদ্র বন্দর জেটিতে ভিড়েছে আট মিটার গভীরতার বাণিজ্যিক জাহাজ। বন্দরের ৫ নম্বর জেটিতে পানামা পতাকাবাহ...
17/09/2022

প্রথমবারের মতো মোংলা সমুদ্র বন্দর জেটিতে ভিড়েছে আট মিটার গভীরতার বাণিজ্যিক জাহাজ। বন্দরের ৫ নম্বর জেটিতে পানামা পতাকাবাহী ‘এম সি সি টোকিও’ নামের জাহাজটি জেটিতে ভেড়ানো হয়।

জাহাজটিতে ৩৭৭ টিউজ কন্টেইনার রয়েছে। এটাই প্রথম আট মিটার ড্রাফট-এর জাহাজ মোংলা বন্দর জেটিতে আসলো।

নাব্যতা কম থাকায় সাত বা সাড়ে সাত মিটারের বেশি গভীর জাহাজ জেটিতে ভিড়তে পারতো না। যে কারণে আট, সাড়ে আট কিংবা নয় মিটার গভীর জাহাজের পণ্যবাহী জাহাজ পশুর নদীর মাঝে নোঙর করে সেখান থেকে মালামাল খালাস করা হত। ড্রেজিংয়ের ফলে এখন মোংলা বন্দরে আট মিটার ড্রাফটের জাহাজ আসতে পারছে।

#মোংলাবন্দর #ড্রেজিং #বাংলাদেশ

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বৃদ্ধির ধারা অব্যাহত২০২২ সালের সেপ্টেম্বর মাসের প্রথম আট দিনে রেমিট্যান্স এসেছে ৫৯ কোটি ৫৯...
16/09/2022

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বৃদ্ধির ধারা অব্যাহত

২০২২ সালের সেপ্টেম্বর মাসের প্রথম আট দিনে রেমিট্যান্স এসেছে ৫৯ কোটি ৫৯ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৬৬১ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২১-২০২২ অর্থবছরে প্রবাসীরা ২ হাজার ১০৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর আগে ২০২০-২১ অর্থবছরে প্রবাসীরা রেকর্ড পরিমাণ ২ হাজার ৪৭৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠান। ২০১৯-২০ অর্থবছরে ১ হাজার ৮২০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, ২০১৮-১৯ অর্থবছরের ১ হাজার ৬৩১ কোটি ডলার, ২০১৭-১৮ অর্থবছরে ১ হাজার ৪৯৮ কোটি ডলার, ২০১৬-১৭ অর্থবছরে ১ হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার, ২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ৪৯৩ কোটি ডলার এবং ২০১৪-১৫ অর্থবছরে রেমিট্যান্স ১ হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

#রেমিট্যান্স #প্রবাসী #বাংলাদেশ

Address

23 Bangabandhu Avenue
Dhaka
1000

Telephone

+8801646442709

Alerts

Be the first to know and let us send you an email when প্রচার ও প্রকাশনা সেল - ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to প্রচার ও প্রকাশনা সেল - ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ:

Share