SMMMS BNCC Platoon

SMMMS BNCC Platoon জ্ঞান শৃঙ্খলা সেবা

21/07/2025

মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন Flight Lieutenant Toukir Islam। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং যাঁরা আপনজন হারিয়েছেন তাঁদের প্রতি রইল আমাদের আন্তরিক সমবেদনা। এই কঠিন সময়ে কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং তাঁদের পরিবার যেন ধৈর্য, শক্তি ও শান্তি লাভ করেন—এই আমাদের প্রার্থনা।

১ বিএনসিসি ব্যাটালিয়ন ক্যাম্পিংয়ের জন্যে বাছাইকৃত  ক্যাডেট গণ১.ক্যাডেট সার্জেন্ট আব্দুল্লাহ আল মেহরাব২.ক্যাডেট কর্পোরাল...
01/01/2025

১ বিএনসিসি ব্যাটালিয়ন ক্যাম্পিংয়ের জন্যে বাছাইকৃত ক্যাডেট গণ
১.ক্যাডেট সার্জেন্ট আব্দুল্লাহ আল মেহরাব
২.ক্যাডেট কর্পোরাল সাফওয়া শাহনেওয়াজ ভূইয়া
৩.ক্যাডেট কর্পোরাল নূর আহমেদ
৪.ক্যাডেট ল্যান্স কর্পোরাল ইশরাক মাহমুদ
৫.ক্যাডেট ল্যান্স কর্পোরাল হাসান উদ্দিন
৬.ক্যাডেট আব্দুল্লাহ বিন ওমর
৭.ক্যাডেট নাহিয়ান
এবং সাথে থাকছেন টি.ইউ.ও বাবলু রহমান

01/10/2024
সমরে আমরা শান্তিতে আমরা,  সর্বত্র দেশের তরে!দেশের ক্রান্তিকালীন পরিস্থিতিতে ট্রাফিকের দায়িত্ব পালন এবং দেশের নিরাপত্তা ...
08/08/2024

সমরে আমরা শান্তিতে আমরা, সর্বত্র দেশের তরে!

দেশের ক্রান্তিকালীন পরিস্থিতিতে ট্রাফিকের দায়িত্ব পালন এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের বি.এন.সি.সি প্লাটুনের ক্যাডেটরা অংশগ্রহণ করে।

17/06/2024
পথচারীদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা শরবত বিতরনআয়োজনে- সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল এর বি.এন.সি.সি ক্যাডেটবৃন্দ সার্বিক সহযো...
14/06/2024

পথচারীদের মাঝে বিশুদ্ধ ঠান্ডা শরবত বিতরন

আয়োজনে- সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল এর বি.এন.সি.সি ক্যাডেটবৃন্দ
সার্বিক সহযোগিতায় - সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল

আজ ২৩শে মার্চ জ্ঞান, শৃঙ্খলা, একতা এই তিন মূল মন্ত্রে উদ্ভুদ্ধ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি'র) ৪৫ তম প্রতিষ্ঠ...
23/03/2024

আজ ২৩শে মার্চ জ্ঞান, শৃঙ্খলা, একতা এই তিন মূল মন্ত্রে উদ্ভুদ্ধ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি'র) ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

দেশপ্রেম, নৈতিক উন্নয়ণ সাধন, নেতৃত্বের গুনাবলী বিকাশ, দেশসেবা, চরিত্র গঠন, শৃঙ্খলা, বহিঃশত্র“র আক্রমনে দেশ রক্ষা, প্রতিরক্ষা বাহিনী সহ দেশের সকল কাজে নেতৃত্ব উপযোগী ব্যক্তিত্ব গঠন করা ও দেশের উন্নয়ন মূলক কাজে, বিভিন্ন জাতীয় বিপর্যয় মোকাবেলা করার জন্য স্বেচ্ছাসেবী সৃষ্টি, দেশের প্রতিরক্ষার ব্যবস্থায় তরুণ ছাত্র সমাজের আগ্রহ সৃষ্টি, ছাত্র তথা যুব সমাজের উন্নয়ন সাধন সর্বপরি নিজেদের মাঝে সহযোগীতা এবং সহমর্মিতা মনোভাব গঠনে বিএনসিসি সৃষ্টি’র মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

১৯৭৯ সালের ২৩শে মার্চ সকল বাধা বিপত্তি পেরিয়ে আজকের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইউটিসি, ইউওটিসি, পিসিসি, জেসিসি, বিসিসিকে একত্রিত করে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বি.এন.সি.সি নামকরণের মাধ্যমে এর অগ্রযাত্রা শুরু হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যে সব ক্যাডেট শহীদ হয়েছেন এবং মুক্তিযুদ্ধের পর যে সমস্ত ক্যাডেট মৃত্যুবরণ করেছেন তাদের আত্নার মাগফেরাত কামনা করছি।
বিএনসিসির মহাপরিচালক, উপ পরিচালকবৃন্দ, অন্যান্য স্তরের অফিসারবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সামরিক প্রশিক্ষকবৃন্দ, পিইউও, টিইউও সহ সকল ক্যাডেট, এক্স ক্যাডেটদেরকে আজকের এইদিনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল বি.এন.সি.সি প্লাটুনের এর পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

২১ ফেব্রুয়ারিমহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ ১৯৫২ সালের এই দিনেই ভাষার জন্য রফিক, শফিক,জব্বার সহ  নাম না জানা আরো অনেকেই...
21/02/2024

২১ ফেব্রুয়ারি
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ ১৯৫২ সালের এই দিনেই ভাষার জন্য রফিক, শফিক,জব্বার সহ নাম না জানা আরো অনেকেই শহীদ হন৷ তারা নিজেদের জীবনের মায়া ত্যাগ করে ভাষার জন্য শহীদ হন৷ তারা আমাদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন৷ মাতৃভাষা বাংলার জন্য যারা শহীদ হয়েছেন তাদের জানাই বিনম্র শ্রদ্ধা৷

১৩/১/২০২৪সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল এর প্রতিষ্ঠা বার্ষিকী এবং এস.এস.সি ব্যাচ ২০২৪ এর বিদায় উপলক্ষে স্রদ্ধেয় চেয়ারম্...
13/02/2024

১৩/১/২০২৪
সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল এর প্রতিষ্ঠা বার্ষিকী এবং এস.এস.সি ব্যাচ ২০২৪ এর বিদায় উপলক্ষে স্রদ্ধেয় চেয়ারম্যান স্যার এর সাথে ফুল প্রদান করতে যাচ্ছে সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল এর ক্যাডেট।
লেন্স- কর্পোরাল সাফওয়া শাহনেওয়াজ এবং ক্যাডেট ইশরাক মাহমুদ।

17/01/2024

সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল বিএনসিসি প্লাটুন সম্প্রতি ৩ নং ব্যাটালিয়ন হতে ১ নং ব্যাটালিয়নে বদলি হয়েছে ।
আশা করি , ১নং ব্যাটালিয়ন এর অন্যান্য প্লাটুনগুলোর (সিনিয়র/জুনিয়র) সাথে সৌহার্দ্যপুর্ণ আচরণ এবং শৃঙ্খলার সাথে বিএনসিসির সকল কার্যক্রম সময় মত সম্পন্ন করতে সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল বিএনসিসি প্লাটুন পূর্বের ধারাবাহিকতা বজায় রাখবে ।

আজ সেই ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হানাদার পাকি...
15/12/2023

আজ সেই ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। ৯ মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হানাদার পাকিস্তানি বাহিনী বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে।

পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়। ১৬ ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের প্রতি সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে বিন্ম্র শ্রদ্ধা এবং সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

20/11/2023

২১নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে দেশের সেনা ,নৌ ও বিমান বাহিনীর সকল অকুতোভয় সদস্যদের জানাই আন্তরিক শুভেচ্ছা ।
মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের সম্মিলিত প্রয়াসকে স্মরণীয় করে রাখার জন্য ২১ নভেম্বরকে একটি বিশেষ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
মুক্তিযুদ্ধের শেষ দিকে ১৯৭১ সালের আজকের দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে আনুষ্ঠানিকভাবে গঠিত হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী। মুক্তিযুদ্ধে এই বাহিনীর ত্যাগ, সংগ্রাম আর বীরত্বের স্মারক হিসেবে প্রতিবছর পালন করা হয় দিবসটি। একাত্তরের সেই অগ্নিগর্ভ দিনগুলোয় এ দেশের মানুষ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের সম্মিলনে যে অজেয় মুক্তিবাহিনী গড়ে উঠেছিল, তারই গর্বিত উত্তরাধিকার লাভ করেছে স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনী। মূলত মুক্তিযুদ্ধে বিভিন্ন সামরিক বাহিনীর অবদানকে সাধারণ মানুষের আত্মত্যাগের সঙ্গে একীভূত করে দেখা হয় এদিনে।

প্রকৃতপক্ষে সম্মিলিত প্রচেষ্টা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ সশস্ত্র বাহিনীকে এক অনন্য উচ্চতায় স্থান দিয়েছে। দেশের প্রয়োজনে সশস্ত্র বাহিনী সব সময় বাংলাদেশের জনগণের পাশে থেকেছে।

Address

D. I. T Project, Merul Badda, Dhaka 1212
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when SMMMS BNCC Platoon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SMMMS BNCC Platoon:

Share

Category