08/09/2026
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ...!তালাক দিলেও ৯০দিন অপেক্ষা করতে হবে....😬
সংসদে দাঁড়িয়ে দেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান যখন এই কথা বললেন, তখন পুরো সংসদ জুড়ে হাসির রোল! কিন্তু মন্ত্রীর এই মজার লাইনের আড়ালে লুকিয়ে আছে খুবই সিরিয়াস আর দরকারি দুটি আইনি বার্তা, যা আমাদের সবার জানা উচিত।
আইনমন্ত্রী নিজের জীবনের উদাহরণ দিয়ে বোঝান যে, ইসলামি নিয়ম অনুযায়ী মুখে 'তিন তালাক' দিলেই বিয়ে ভেঙে যায়। কিন্তু বাংলাদেশের ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী বিষয়টা এত সহজ নয়। কেউ তালাক দিতে চাইলে তাকে বাধ্যতামূলকভাবে 'আরবিট্রেশন কাউন্সিল' বা সালিশি পরিষদে লিখিত নোটিশ দিতে হবে। এরপর কাউন্সিল ৯০ দিন সময় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মিল করিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ৯০ দিনের মধ্যে মিটমাট না হলে, তবেই তালাক কার্যকর হবে। অর্থাৎ, হুট করে রাগের মাথায় মুখে কিছু বললেই আইনত ডি-ভোর্স হয়ে যায় না!
আর, সংসদে গতকাল 'দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট' (সম্পত্তি হস্তান্তর আইন) সংশোধন বিল পাস হয়েছে। এখন থেকে কোনো বাবা-মা যদি তাঁদের সন্তানকে জমি বা সম্পত্তি দান (হেবা) করে দেন, তাও সন্তান চাইলেই তাঁদের বের করে দিতে পারবে না। নতুন আইন অনুযায়ী, সম্পত্তি নামজারি হয়ে গেলেও বাবা-মা জীবিত থাকা পর্যন্ত সেই সম্পত্তি নিজে ব্যবহার এবং ভোগদখল করতে পারবেন।
তবে এই বিলটি পাসের আগে বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে। অবশ্য সরকারি দল এটিকে প্রবীণ বাবা-মায়ের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে।
আপনার কী মনে হয়, বাবা-মায়ের সম্পত্তি সুরক্ষার এই নতুন আইনটি কি বৃদ্ধ বয়সে তাঁদের নিরাপত্তা আরও বাড়িয়ে দেবে? কমেন্টে আপনার মতামত জানান!
কিছু ধর্ম ব্যবসায়ী এই আইনের বিরুদ্ধে কথা বলছেন