BNP News Bangladesh

BNP News Bangladesh যদি চাও অধিকার.....!
হটাও আগে স্বৈরাচার ...✊✊✊

" মুক্তিযুদ্ধের চেতনা,
রাষ্ট্র কারো বাপের না"✊

07/01/2026

আধুনিক বাংলাদেশ গড়তে
ধানের শীষে ভোট দিন।

ভোট দিবো ধানের শীষে,
দেশ গড়বো মিলেমিশে।

#বিএনপি #বাংলাদেশ
#নোয়াখালী২জয়নুলআবদিনফারুক

চিত্তাকর্ষক দৃশ্য চট্টগ্রামের সিতাকুন্ড থানার ৭নং কুমিরা ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে। মাঝের পাড়া জামে মসজিদের খতিব ও কুম...
04/01/2026

চিত্তাকর্ষক দৃশ্য চট্টগ্রামের সিতাকুন্ড থানার ৭নং কুমিরা ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে। মাঝের পাড়া জামে মসজিদের খতিব ও কুমিরা ইউনিয়নের ‘দায়িত্বশীল’ জামায়াত নেতা জিয়াউল হক—যিনি নিজের বউকে পাশে রেখে অন্যের বউয়ের সঙ্গে পরকীয়া করছিলেন—একই বিছানায় দুইজনকে এলাকাবাসী হাতে নাতে ধরলেন।
অবাক করার বিষয়, এই ঘটনার পরে কিছু জামায়াত নেতা ঘটনা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন বিএনপির নাম ব্যবহার করে। কিন্তু ছবি আর প্রমাণ মুছে দেয়া যায় না—আমরা তুলে ধরেছি এই ‘দায়িত্বশীল’ নেতার জামায়াত-রাজনীতির সঙ্গে সরাসরি সংযোগের কিছু দৃশ্য, যা দেখিয়ে দেয় এদের নৈতিকতার মান ঠিক কোথায়।
দেখুন, কথার খেলা নয়, প্রমাণের খেলা।

নতুন জামাতে যোগ দিয়েছেন।
05/10/2025

নতুন জামাতে যোগ দিয়েছেন।

30/09/2025

ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মেদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল (কেশিয়ার) মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের মোট ৪৫ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় চরফ্যাশন ও মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের চরফ্যাশনের বাসভবনে আনুষ্ঠানিকভাবে ফুলের মালা পরিয়ে তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়।

যোগদান অনুষ্ঠানে নাজিম উদ্দীন আলম বলেন, ‎বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে আপনারা বিএনপিতে যোগদান করেছেন। এজন্য আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের পথ সুগম হবে।

সদ্য বিএনপিতে যোগ দেওয়া মাওলানা ওমর ফারুক বলেন, চরফ্যাশন দুলারহাট থানা এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না। বিএনপির কার্যক্রম আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় আমিসহ ৪৫ জন নেতাকর্মী সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের হাত ধরে বিএনপিতে যোগদান করেছি। দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবসময় বিএনপির সঙ্গে থাকব।

গুজব ছড়ানোরও একটা সীমা থাকা উচিত। কিন্তু যারা ভণ্ডামি ও মোনাফেকির রাজনীতি লালন করে তাদের কোনো সীমা নেই।  যেই ইউনিভার্সিট...
18/09/2025

গুজব ছড়ানোরও একটা সীমা থাকা উচিত। কিন্তু যারা ভণ্ডামি ও মোনাফেকির রাজনীতি লালন করে তাদের কোনো সীমা নেই।

যেই ইউনিভার্সিটির কথা উল্লেখ করতেছে সেই বিশ্ববিদ্যালয়ের অবস্থান বিশ্ব QS র‍্যাংকিং-এ ২০২৬তম আর কানাডায় ৩৭৮তম। মানে, কোনো বড় নামী বিশ্ববিদ্যালয় না।

যেহেতু কানাডিয়ান ইউনিভার্সিটি, সেইখানেসহ দুনিয়াজুড়ে সুপরিচিত ইউথ আইকন গ্রেটা থুনবার্গ, যারে প্রো-ফিলিস্তিন, প্রোLGBTQ, ফেমিনিস্ট, পরিবেশবাদীসহ অনেক মানবাধিকারপন্থী কর্মসূচিতে যারে পাওয়া যায়। তো আপনি চাইলে তারে উদাহরণ হিসেবে তারে উল্লেখ করতে পারেন, আর সেখানে সাদিক কায়েমের ছবি দিয়ে ফাইয়াজ ইফতি বলতেছে কানাডা ইউনিভার্সিটিতে তরুণ তরুণীদের আইডল হিশেবে দেখানো হচ্ছে, বোঝেন সাদিক কায়েম কে ঘিরে কিরকম মিথ্যা ব্যবসা শুরু করে দিসে! আমি এমন কোন তথ্য পাইনি যে সাদিক কায়েমকে আইডল হিশেবে কানাডায় ইউনিভার্সিটিতে দেখানো হচ্চে!
তারপরও এই অখ্যাত বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সের কোনো সেকশনের শিক্ষার্থীর একটা স্লাইডের ছবি দেখে যারা উত্তেজিত হয়ে গুজব ছড়চ্ছে তাদের কে আপনি কি বলবেন?

নেতাকর্মীদের উদ্দেশ্যে জনাব তারেক রহমানের আহ্বান - আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি, এবং জনগণের সেবায় প্রতিশ্র...
18/09/2025

নেতাকর্মীদের উদ্দেশ্যে জনাব তারেক রহমানের আহ্বান -

আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, শৃঙ্খলাবদ্ধ থাকি, এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকি।

১৮ সেপ্টেম্বর ২০২৫

#প্রযুক্তিদল #বিএনটিপি #বিএনপি

16/09/2025

এই হারামজাদা গুলো পারে না মানুষরে
ধর্ম গুলাইয়া খাওয়াইতে।

কালেমার অপব্যাখ্যা।

“নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে শ্বেতপত্রের সঙ্গে যুক্ত ২৮টি দলকে নিষিদ্ধ করতে হবে। তাহলে নির্বাচন কাদের ন...
16/09/2025

“নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে শ্বেতপত্রের সঙ্গে যুক্ত ২৮টি দলকে নিষিদ্ধ করতে হবে। তাহলে নির্বাচন কাদের নিয়ে হবে?”

– সালাহউদ্দিন আহমদ
সদস্য, জাতীয় স্থায়ী কমিটি, বিএনপি

১৬ সেপ্টেম্বর ২০২৫, ঢাকায়

#প্রযুক্তিদল #বিএনটিপি #বিএনপি

মহানবী হযরত মুহাম্মদ (সা:) আমাদের জন্য আল্লাহর বড় উপহার: জনাব তারেক রহমান   #প্রযুক্তিদল  #বিএনটিপি  #বিএনপি
04/09/2025

মহানবী হযরত মুহাম্মদ (সা:) আমাদের জন্য আল্লাহর বড় উপহার: জনাব তারেক রহমান

#প্রযুক্তিদল #বিএনটিপি #বিএনপি

গুমের শিকার ৭ পরিবারের জন্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিল বিএনপি।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিব...
03/09/2025

গুমের শিকার ৭ পরিবারের জন্য ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিল বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর বংশালে গুমের শিকার ৭ পরিবারের স্বাবলম্বিতার জন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে দলটি।

নতুন উদ্যোগ হিসেবে বুধবার (৩ সেপ্টেম্বর) উদ্বোধন করা হলো একটি অনলাইন শপ ও শোরুমের। ‘ফ্যাশন পার্ক’ নামের এই প্রতিষ্ঠানটির মাধ্যমে গুম হওয়া পরিবারের সদস্যরা ব্যবসা পরিচালনা করবেন।

বিকালে রাজধানীর বংশাল নতুন চৌরাস্তা ২২৮/২২৯, নর্থ সাউথ রোড, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে (বিএনপি ক্লাবের বিপরীত পাশে) শোরুমটি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন গুমের শিকার সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে হুম্মাম কাদের চৌধুরী বলেন, ‘গুম পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। তবে আমি বলতে চাই, বাংলাদেশের প্রকৃত হিরো তারাই ছিলেন। যারা গুম হয়েছেন, তাদের সঠিক তদন্তের মাধ্যমে বিচার হবেই, ইনশাআল্লাহ।’

ইসহাক সরকার বলেন, ‘আমাদের সহকর্মীরা ১২-১৩ বছর ধরে গুমের শিকার। আজও তাদের কোনো খোঁজ মেলেনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই শোরুম দেওয়া হয়েছে, যাতে তাদের পরিবার অন্তত ন্যূনতমভাবে চলতে পারে। আমরা বিএনপি ও বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আহ্বান জানাই— সবাই যেন এখানে কেনাকাটা করেন। এতে পরিবারগুলো টিকে থাকতে পারবে।’

তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। তখন যারা গুমের সঙ্গে জড়িত তাদেরকে জনগণের সামনে এনে বিচারের মুখোমুখি করা হবে। শেখ হাসিনাকে দেশে এনে জনগণের সামনে বিচারের আওতায় আনতে হবে।’

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বংশাল ও সূত্রাপুর থানার গুমের শিকার পরিবারগুলোকে স্বাবলম্বী করা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত পরিবারের সদস্যরা যুগান্তরকে জানালেন তাদের হৃদয়বিদারক অভিজ্ঞতা এবং তাদের একটাই দাবি— ‘আমরা বিচার চাই’।

মো. পারভেজ হোসেন: ২০১৩ সালের ২ ডিসেম্বর শাহবাগ থেকে গুম হন তিনি। দীর্ঘ ১২ বছরেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। স্ত্রী ফারজানা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘প্রতিদিন তার জন্য অপেক্ষা করি। সন্তানদের নিয়ে একা একা জীবন চালাতে হচ্ছে। এই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। আমরা ন্যায়বিচার চাই।

সেলিম রেজা পিন্টু: সূত্রাপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম রেজা পিন্টু ২০১৩ সালের ১১ ডিসেম্বর গুম হন। বড় ভাই ইসলাম রেজা যুগান্তরকে বলেন, ‘এত বছর হয়ে গেল তবুও ভাইয়ের কোনো খবর নেই। প্রতিদিন মায়ের চোখে পানি দেখি। পরিবারের যন্ত্রণা এখনো শেষ হয়নি। আমরা শুধু চাই, সত্য প্রকাশ হোক আর বিচার হোক।’

মো. মাহফুজুর রহমান সোহেল: বংশাল থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোহেল একই দিনে গুম হন। তার সন্তানরা এখনো বাবার খোঁজে। সাড়ে ১১ বছরের মেয়ে সাদিকা সরকার শাফা কান্নাজড়িত কণ্ঠে বলে, ‘আমার বন্ধুদের বাবা-মা আছে, কিন্তু আমার বাবা নেই। আমি শুধু চাই, বাবাকে আবার ফিরে পেতে। আমরা বিচার চাই।’

মো. চঞ্চল কাজী: বংশাল থানা ছাত্রদলের সদস্য মো. চঞ্চল কাজীও ২০১৩ সালের ২ ডিসেম্বর গুম হন। স্ত্রী রেশমা আক্তার বলেন, ‘আজও রাতে ঘুমাতে পারি না। স্বামীর অনিশ্চিত ভাগ্যের কথা ভেবে প্রতিদিন ভয়ে আর শোকে দিন কাটে। আমরা বিচার চাই, আমাদের স্বামীরা যেন আর অজানার অন্ধকারে হারিয়ে না যান।’

হাবিবুল বাসার জহির: বংশাল থানা ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জহির শিশু পার্ক এলাকা থেকে সাদা পোশাকধারীদের হাতে গুম হন। পরিবারের সদস্যরা বলেন, ‘একসঙ্গে চারজনকে তুলে নেওয়ার পর থেকে তাদের কোনো খোঁজ নেই। আমরা প্রতিদিন অপেক্ষা করি, কিন্তু ফিরিয়ে আনে না কেউ। আমরা বিচার চাই।’

মো. সম্রাট মোল্লা: সূত্রাপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সম্রাট মোল্লা ২০১৩ সালের ২৮ নভেম্বর গুম হন। তার পরিবারের সদস্যরা বলেন, ‘একদিন স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হয়েছিলেন, কিন্তু আর ফেরেননি। আজও তার কোনো খোঁজ নেই। আমরা বিচার চাই, যাতে ভবিষ্যতে আর কোনো পরিবারকে এই যন্ত্রণা সহ্য করতে না হয়।’

খালেদ হাসান সোহেল: সূত্রাপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি খালেদ হাসান সোহেল একই দিনে চকবাজার এলাকায় কারাগারের ফটকের সামনে থেকে তুলে নেওয়া হয়। পরিবারের সদস্যরা বলেন, ‘যেদিন থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে, সেদিন থেকেই ঘরে শুধু কান্না। কারও কাছে কোনো জবাব নেই। আমরা বিচার চাই, সত্য প্রকাশ হোক।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বংশাল থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুবদল নেতা অ্যাডভোকেট মো. রাশেদ, বংশাল থানা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুর রহমান দিপু, ভারপ্রাপ্ত সদস্যসচিব এমএ মান্নান হীরা, সাবেক সদস্যসচিব শামসুর রহমান রকিব, কোতোয়ালি থানা ছাত্রদলের আহ্বায়ক দ্বীন ইসলাম, কোতোয়ালি থানা যুবদল নেতা রায়হান সেন্টু, যুবদল নেতা মো. পারভেজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী।

#প্রযুক্তিদল #বিএনটিপি #বিএনপি

Address

VIP Road, Noya Polton
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when BNP News Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BNP News Bangladesh:

Share