28/05/2026
মানুষ কালো হয়...শ্যামলা হয়...ফর্সা হয়!
এর মূল কারণ মেলানিন।
Melanin হলো একটি প্রাকৃতিক রঞ্জক (pigment), যা আমাদের শরীরে তৈরি হয় এবং মূলত ত্বক, চুল ও চোখের রঙ নির্ধারণ করে।
মেলানিন বেশি মানে আপনি কালো...হালকা মানে আপনি শ্যামলা...আর কম মানে আপনি ফর্সা!
মেলানিন..
বেশি থাকা মানে কিন্তু ভাল জিনিস...
মেলানিন সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে...এজন্যে কালোদের ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা ফর্সাদের তুলনায় কম!
ফ্রি রেডিক্যাল এর আঘাত থেকেও ত্বককে রক্ষা করে মেলানিন।
অতিরিক্ত আলো থেকে চোখকে রক্ষা করে!
একটা শিশু যদি
মেলানিন ছাড়াই জন্ম নেয়?
তবে সে একদম ফর্সা হবে...একেবারের ডোনাল্ড ট্র্যাম্প মহিষের মত সাদা...সোনালী চুল!
ছবির এই বাচ্চাটির মতো...এটা একটা জেনেটিক সমস্যা! এরা আলো সহ্য করতে পারেনা...রোদে গেলে ত্বকে নানা সমস্যা হয়...এর বাইরে বড় কোন সমস্যা হয় না।
তার মানে সেলিব্রেটি ডোনাল্ড ট্রাম্প মহিষটাও জেনিটিক সমস্যা নিয়ে জন্ম নিয়েছে!
এ ধরণের সমস্যাকে এ্যালবিনিজম বলে ((Albinism লিখে চ্যাট জিপিটিতে সার্চ দিয়ে আরো তথ্য নিতে পারেন।)
Albino Buffalo বা আমাদের ডোনাল্ড ট্রাম্প মহিষ এখন আন্তর্জাতিক সেলিব্রেটি। সে ভাগ্যবান!
দূর্ভাগা শুধু যশোরের এক নারী...
বাচ্চার গায়ের রং ফর্সা হওয়ায় তাকে নিজের সন্তান মানতে অস্বীকৃতি জানায় স্বামী...ফলাফল ৮ মাস বয়সেই অজ্ঞ বাবা বের করে দেয় মাসহ শিশুটিকে!
ঘটনাটি ৬ মাস আগের...
(লিংক:https://youtu.be/xVcG_98pRMc?si=_kw8woLjWbTGyLVH)
এ্যালবিনো মহিষের দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী নিয়েছেন!
আর সেই এ্যালবিনো শিশুর দায়িত্ব নিয়েছিলেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান!
(লিংক: https://youtu.be/mC0aR2aHbIY?si=G9ibuyvzMsUaaKzJ)
জানিনা...হতভাগা এ্যালবিনো শিশুটি এখন কেমন আছে...!
তবে এ্যালবিনো মহিষটি ভালই আছে...চিড়িয়াখানায় বিশাল এক বাংলো পেয়েছে...পাচ্ছে নিয়মিত চিকিৎসা, যত্ন ও খাবার দাবার!
রোমিও জুলিয়েটে শেকসপিয়ার লিখেছিলেন...
Whats is in a name?
অর্থাৎ নামে কি আসে যায়...২০২৬ এ এসে বুঝলাম...নামে অনেক কিছু আসে যায়!
কংগ্রাচুলেশনস ডোনাল্ড ট্র্যাম্প মহিষ...Make Our Zoo Great Again!
MOZGA!