Bangladesh Navy

Bangladesh Navy In War and Peace, Invincible at Sea
শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়🌊⚓🇧🇩

Congratulations!!! You've reached the official page of Bangladesh Navy.

03/09/2026

on the waves, owning the ,

Our roaming with and .

⚓🦈
🇧🇩

লিখিত পরীক্ষার ফলাফল- অফিসার ক্যাডেট ২০২৭এ ব্যাচ (২য় গ্রুপ)www.joinnavy.navy.mil.bd
02/09/2026

লিখিত পরীক্ষার ফলাফল- অফিসার ক্যাডেট ২০২৭এ ব্যাচ (২য় গ্রুপ)

www.joinnavy.navy.mil.bd


01/09/2026
Courage is the StrengthPush Hard- Till You Reach the Peak.    🇧🇩    ⚓
30/08/2026

Courage is the Strength
Push Hard- Till You Reach the Peak.

🇧🇩

লেবাননে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ 'সংগ্রাম' পরিদর্শন করলেন Commander, Maritime Task Force, Rear Admiral Christian Scherrer...
29/08/2026

লেবাননে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ 'সংগ্রাম' পরিদর্শন করলেন Commander, Maritime Task Force, Rear Admiral Christian Scherrer of the German Navy

গত ২৮ আগস্ট ২০২৬ তারিখে UNIFIL-এর নবনিযুক্ত Commander, Maritime Task Force (COM MTF), Rear Admiral Christian Scherrer বৈরুত বন্দরে 'বানৌজা সংগ্রাম' পরিদর্শন করেন।

বানৌজা সংগ্রাম ও BANCON-16-এর কার্যক্রম এবং UNIFIL Maritime Task Force-এ এর অবদান সম্পর্কে তাঁকে বিস্তারিত ব্রিফিং প্রদান করা হয়। এরপর ভারপ্রাপ্ত অধিনায়ক COM MTF-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং স্মারক বিনিময় অনুষ্ঠিত হয়। পরে Rear Admiral Christian Scherrer জাহাজের বিভিন্ন সিস্টেম, অস্ত্র ও সেন্সর পরিদর্শন করেন।

জাহাজের ফ্লাইট ডেকে নৌসদস্যদের উদ্দেশ্যে Command Guidance প্রদানকালে তিনি UNIFIL MTF-এর ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেন। বিশেষভাবে তিনি নিজস্ব নৌ ডকইয়ার্ডের কোনো রিফিট বা সহায়তা ছাড়াই টানা ছয় বছর বানৌজা সংগ্রামের অপারেশনাল সক্ষমতা বজায় রাখায় বাংলাদেশ নৌবাহিনীর নাবিকদের ভূয়সী প্রশংসা করেন।

লেবাননে চলমান সংঘাতের কারণে সৃষ্ট চ্যালেঞ্জিং অপারেশনাল পরিবেশে BANCON-16-এর সদস্যদের পেশাদারিত্বে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন এবং মিশন এলাকায় দায়িত্বের শেষ দিন পর্যন্ত পেশাদারিত্ব, নিষ্ঠা, দায়বদ্ধতা ও মনোবল বজায় রাখার আহ্বান জানান। পরবর্তীতে তিনি নৌসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

Commander, Maritime Task Force, Rear Admiral Christian Scherrer of the German Navy Visits Bangladesh Navy Ship 'Sangram' in Lebanon

On 28 August 2026, the newly appointed Commander, Maritime Task Force (COM MTF), , Rear Admiral Christian Scherrer of the German Navy visited Bangladesh Navy ship BNS 'Sangram' at Beirut Port.

He was briefed in detail on the activities of BNS Sangram and -16 and their contribution to the UNIFIL . Thereafter, the Acting Commanding Officer paid a courtesy call on the COM MTF, followed by an exchange of mementoes. Later, Rear Admiral Christian Scherrer toured the ship and familiarized himself with its various systems, weapons and sensors.

While delivering Command Guidance to the ship’s company on the flight deck, he praised the hard work, dedication and professionalism of personnel in implementing the UNIFIL MTF mandate. He particularly praised the sailors of for maintaining the operational availability of BNS Sangram for six consecutive years without any refit or support from their own naval dockyard.

He expressed his deep satisfaction with the professional approach of BANCON-16 personnel in the challenging operational environment resulting from the ongoing conflict in and urged them to maintain professionalism, dedication, commitment and morale until the last day of their mission. Thereafter, he interacted with the naval personnel.

29/08/2026

দায়িত্ববোধ ও গৌরবের অনন্য প্রতীক 🇧🇩

মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনী প্রধানআজ ২৫ আগস্ট ২০২৬, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও সশস্ত...
25/08/2026

মহামান্য রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিন বাহিনী প্রধান

আজ ২৫ আগস্ট ২০২৬, নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর- এর সাথে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সাক্ষাৎকালে তিন বাহিনী প্রধান মহামান্য রাষ্ট্রপতিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় বাহিনী প্রধানগণ স্ব স্ব বাহিনীর সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কে তাঁকে অবহিত করেন। সেই সাথে তাঁরা সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে মহামান্য রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

মহামান্য রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।


বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার গত ২৪ আগস্ট ২০২৬, বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা মাছ ধরা...
25/08/2026

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার

গত ২৪ আগস্ট ২০২৬, বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা মাছ ধরার বোট ‘এফবি আল আমিন ও ১৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ।

প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সাগর উপেক্ষা করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ কপোতাক্ষ জেলেদের উদ্ধার করে প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা করে। পরবর্তীতে বোটটিকে টোয়িং করে নিরাপদে হিরণ পয়েন্টে নিয়ে এসে জেলেসহ বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা করে। উল্লেখ্য, ১৯ আগস্ট ২০২৬ তারিখে মৎস্য আহরণের উদ্দেশ্যে ‘এফবি আল আমিন’ সমুদ্রে গমনের ২ দিন পর বোটের ইঞ্জিন বিকল হয়ে ০৩ দিন যাবৎ সমুদ্রে ভাসতে থাকে



Address

Naval Headquarters, Banani
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Navy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Navy:

Shortcuts

Share

Category