Krishi Brittanto - কৃষি বৃত্তান্ত

Krishi Brittanto - কৃষি বৃত্তান্ত কৃষিতে আধুনিক প্রযুক্তির সন্নিবেশ ঘটানোর মাধ্যমে খরপোষের কৃষিকে বাণিজ্যিক কৃষিতে রুপান্তরের ইচ্ছায় ।

গাছটির নাম ইউক্যালিপটাস। কিছুদিন আগে বর্তমান সরকার গাছটির চারা উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করলেও লোকচক্ষুর আড়ালে ঠিকই বিক্রি ...
05/08/2025

গাছটির নাম ইউক্যালিপটাস। কিছুদিন আগে বর্তমান সরকার গাছটির চারা উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করলেও লোকচক্ষুর আড়ালে ঠিকই বিক্রি হচ্ছে। এই গাছের বৃদ্ধির জন্য প্রচুর পানির প্রয়োজন হয়।একটি পূর্ণ বয়স্ক গাছ প্রতিদিন ৮০-৯০ লিটার পানি শোষণ করে।যার কারণে আশেপাশের এলাকায় পানি শূন্যতা দেখা দেয়।অন্য কোন গাছ ঠিকভাবে বংশ বিস্তার করতে পারে না।এর পাতা সহজে পচে না বিধায় যেখানে পাতা পড়ে সেখানে ঠিকমত ফসল হয় না।গাছটির ফুলে বেশি পোলেন থাকায় আশেপাশের এলাকার মানুষের শ্বাসকষ্ট হতে পারে।

আস সালামু আলাইকুম। সবাইকে পবিত্র ইদুল আজহার শুভেচ্ছা। ইদ মোবারক।
06/06/2025

আস সালামু আলাইকুম। সবাইকে পবিত্র ইদুল আজহার শুভেচ্ছা। ইদ মোবারক।

প্রোবায়োটিক। উত্তম জৈব সার
18/05/2025

প্রোবায়োটিক। উত্তম জৈব সার

16/05/2025

মালচিং পদ্ধতিতে গোলাপ চাষ

16/05/2025

সতর্কীকরণ :
আগামী ৭২ ঘন্টায় ভারতের আসাম এবং মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাতের কারণে ময়মনসিংহ , শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলায় এবং সিলেট ,সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বন্যার সম্ভাবনা রয়েছে।কৃষকদের দ্রুত ধান কর্তনের অনুরোধ রইলো। ৮০% ধান পাকলেই কর্তন করে ফেলুন। সবজির জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখুন।
শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দেয়ার অনুরোধ রইলো।

22/04/2025

ব্রি ধান১০১ এর পরিচিতি

19/04/2025

পারিবারিক পুষ্টি বাগানের টাকায় ছাগল ক্রয়। আল্লাহ বাচাইলে উনি ছাগল বিক্রি করে গরু ক্রয় করবেন

অতীতেই আমাদের ফিরে যেতে হবে যদি সুস্থ সুন্দর জীবন চাই।
19/04/2025

অতীতেই আমাদের ফিরে যেতে হবে যদি সুস্থ সুন্দর জীবন চাই।

একটি কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষণার্থী হিসেবে উনিও উপস্থিত ছিলেন।
07/04/2025

একটি কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষণার্থী হিসেবে উনিও উপস্থিত ছিলেন।

05/04/2025

ডিবি-র জনাব রবিউল ইসলামের সরিষার তেল ফ্লোরে ঢেলে সরিষার তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর টাইপের ফেসবুকে দেয়া একটা পোস্ট নিয়ে একজন কৃষিবিদ হিসেবে আমার লেখা :

সরকারকে ভোজ্যতেল আমদানিতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়, বিশ্বব্যাংকের মতে, বাংলাদেশে কৃষি মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের দ্বারা বাস্তবায়িত রাজস্ব প্রদর্শনী, "তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, প্রণোদনা, পূনর্বাসন কর্মসূচি, বিভিন্ন প্রকল্পের আওতায় তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা পালন করে, কৃষকদের দ্বারা বাংলাদেশে ১০ ভাগ থেকে বেড়ে ২৩ ভাগ সরিষাসহ অন্যান্য তেল জাতীয় ফসল উৎপাদন হচ্ছে।
সরিষার আবাদ বেড়েছে ৫ লক্ষ হেক্টর থেকে ১১ লক্ষ হেক্টর।
৯০০০ কোটি টাকা আমদানি ব্যয় হ্রাস পেয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর বিজ্ঞানীদের সাথে কথা বলে উনার সংশোধনী দেয়া উচিত বলে মনে করি।

একজন কৃষিবিদ হিসেবে কৃষিবিজ্ঞানীদের নিকট থেকে যা এতদিন জেনে আসছি:

ইরুসিক এসিড কী???

ইরুসিক এসিড ২২ কার্বনবিশিষ্ট Monounsaturated Fatty Acid যেটির ওমেগা-৯ অবস্থানে একটি দ্বিবন্ধন রয়েছে,

ইরুসিক এসিডের ৫টি উপকারী দিক :
এন্টিব্যাক্টেরিয়াল
এন্টিভাইরাল
এন্টিইনফ্ল্যামেটারী
এন্টি ক্যান্সার
নিউরো প্রটেক্টিভ সক্রিয়তা রয়েছে।

ক্যানোলা কী??
১৯৫০ সালে কানাডিয়ান grain Commission এর মতে ক্যানোলা কাউন্সিল কর্তৃক ক্যানোলার (Canadian Oil Low Acid) standard নির্ধারণ করে দেয়,

যে সমস্ত ভোজ্য তেলে ২% এর নিচে Erucic acid থাকবে এবং প্রতি গ্রাম শুকনো খৈলে ৩০ মাইক্রো গ্রামের নিচে গ্লুকোসিনোলেট বিদ্যমান থাকবে, সেই তেলকে ক্যানোলার টাইপের তেল বলা হবে।

বাংলাদেশে বর্তমানে চাষকৃত বারি সরিষা-১৮ ক্যানোলা টাইপের সরিষার তেলে
Erucic Acid 1.06%
Linoleic Acid (ওমেগা-৬)-24%
Linolenic Acid ( ওমেগা-৩)-9%
Oleic Acid (ওমেগা-৯)-৫৮%
Glucosinolate -14 মাইক্রোমোল/গ্রাম বিদ্যমান।

বিজ্ঞানীদের মতে,
সরিষার তেলে ৭০% Mono-Unsaturated Fatty Acid (২২-৪২% ইরুসিক এসিড ও ১২% ওলেয়িক এসিড)
২২% Poly-Unsaturated Fatty Acid ( ১০% ওমেগা-৩ বা লিনোলেনিক এসিড ও
১২% ওমেগা-৬ বা লিনোলেয়িক এসিড)
৮% Saturated Fatty acid বিদ্যমান।

সরিষার তেলের Monounsaturated Fatty Acid ও Polyunsaturated Fatty Acid বেশি থাকায় উক্ত তেল সেবনে রক্তে HDL (ভালো কোলেস্টেরল) বাড়তে থাকে এবং রক্তে LDL (খারাপ কোলেস্টেরল) কমতে থাকে।

সরিষার তেলে বিদ্যমান গ্লুকোসিনোলেট নামক মেটাবোলাইট বিশ্লেষিত হয়ে আইসোথায়োসায়ানেট তৈরি হয়, যা ক্যান্সার কোষ গঠনে বাধা হয়।

সরিষার তেলে ওমেগা-৬ এবং ওমেগা-৩ ফ্যাটি এসিড একটি আদর্শ অনুপাতে (১.২:১) থাকে এবং সম্পৃক্ত ফ্যাটি এসিড অনেক কম থাকে বলে স্বাস্থ্যের জন্য উপকারী।

আলফা লিনোলেয়িক এসিড (ALA) নামক ওমেগা-৩ ফ্যাটি এসিড ব্যথা বেদনা নিরাময়ে উপকারী।

সরিষার তেলের smoking point ২৪৯ ডিগ্রি সেলসিয়াস

পক্ষান্তরে সয়াবিন তেলের smoking point ২৩৪ ডিগ্রী সেলসিয়াস,
পামওয়েল-২৩৫ ডিগ্রি সেলসিয়াস
ক্যানোলা-২০৪ ডিগ্রি সেলসিয়াস
সূর্যমুখী -২৩২ ডিগ্রি সেলসিয়াস
অলিভ অয়েল -২৪০ ডিগ্রি সেলসিয়াস (রিফাইন্ড)
অলিভ অয়েল -২১০ ডিগ্রি সেলসিয়াস (ভার্জিন)
রাইস ব্রান-২৩২ ডিগ্রি সেলসিয়াস।

smoking point কী?
smoking point এমন একটি তাপমাত্রা যে তাপমাত্রায় কোন তেল পুড়তে শুরু করে এবং ধোয়া বের হতে থাকে, এ অবস্থায় তেলে বিদ্যমান বিভিন্ন পুষ্টি উপাদান নষ্ট হয়ে যায় এবং free radicles বের হয়ে আসে যা দেহের জন্য ক্ষতিকর।

কন্টেন্ট তৈরিতে বিজ্ঞানীদের সাথে কথা বলে আরও তথ্য জানতে পারবেন,
বিভ্রান্তি তৈরি দেশের কৃষকদের জন্য ক্ষতিকর।
সিরাজুল ইসলাম সাজু স্যার
বিসিএস কৃষি
আইপিএম স্পেশালিষ্ট

05/04/2024

ব্রি ধান২৮/২৯/সুগন্ধী কোন জাত আবাদ করে থাকলে স্ট্রমিন/নাটিভো/ট্রুপার/নাভারা/ফিলিয়া এর যেকোন একটি এবং সাথে ফাস্ট পটাশ স্প্রে করে দিন ফুল ফুটার আগে এবং দুধ অবস্থায়। এই কাজটি করলে আপনার জমিতে ব্লাস্ট রোগ না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।এই মুহুর্তে যে আবহাওয়া বিরাজ করছে সেটি ব্লাস্ট রোগের উপযোগী।
উপজেলা কৃষি অফিসার
ঝিনাইগাতী ,,শেরপুর।
#ব্লাস্ট #ধানের_ব্লাস্ট

Address

Ministry Of Agriculture
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Krishi Brittanto - কৃষি বৃত্তান্ত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Krishi Brittanto - কৃষি বৃত্তান্ত:

Share

কৃষি

কৃষি ভিত্তিক তথ্য মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারাই আমার আনন্দ