মাকতাবাতুল আমজাদ

মাকতাবাতুল আমজাদ দেশের সবচেয়ে সমৃদ্ধ কিতাবের সংগ্রহ আছে আমাদের কাছে।

মাকতাবাতুল আমজাদ একটি স্বনামধন্য আরবী কিতাবের প্রকশনী। মাকতাবাতুল আমজাদ নিজস্ব প্রকাশনার পাশাপাশি দেশি-বিদেশি আরবী কিতাবের খুচরা ও পাইকারীরও বিক্রয়কেন্দ্র। আমরা সৌদি আরব, মিশর, কাতার, লেবানন, সিরিয়া, তুর্কি, পাকিস্থান ও ভারতসহ পৃথিবীর ভিবিন্ন দেশ থেকে কিতাব আমদানী করে থাকি।
আপনার যে কোন কিতাব সংগ্রহের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

27/05/2026

ঈদ মুবারক 🌙
আল্লাহ তাআলা আমাদের জীবনকে শান্তি, রহমত ও বরকতে ভরিয়ে দিন।
ভালোবাসা, ভ্রাতৃত্ব ও মানবতার আলোয় উদ্ভাসিত হোক প্রতিটি হৃদয়।
আপনার ও আপনার পরিবারের জন্য রইল আন্তরিক দোয়া—
সুস্থতা, সুখ, সম্মান এবং ঈমানভরা এক সুন্দর জীবনের কামনা।
كل عام وأنتم بخير،
تقبل الله منا ومنكم صالح الأعمال 🌙.

19/05/2026

মিরকাতুল মাফাতিহ নতুন স্টকে এসেছে।

সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হবে,
যারা চেয়েছেন - ইনবক্সে নক করুন।

আলহামদুলিল্লাহ। আমাদের এরাবুল কুরআন অনেক সাড়া ফেলেছে।  এমন নিত্য নতুন অনেক ভালো রিভিউ পাচ্ছি।
18/05/2026

আলহামদুলিল্লাহ।
আমাদের এরাবুল কুরআন অনেক সাড়া ফেলেছে। এমন নিত্য নতুন অনেক ভালো রিভিউ পাচ্ছি।

মাজমূ‘ রাসায়িল ইবনু কামাল পাশা — যেন উসমানী ইলমি সভ্যতার এক সুবিশাল মহাসাগর।হাজারেরও অধিক রিসালায় ছড়িয়ে আছে এক মহামনীষীর...
17/05/2026

মাজমূ‘ রাসায়িল ইবনু কামাল পাশা — যেন উসমানী ইলমি সভ্যতার এক সুবিশাল মহাসাগর।
হাজারেরও অধিক রিসালায় ছড়িয়ে আছে এক মহামনীষীর চিন্তা, তাহকিক, ইলমি গভীরতা ও ফিকহি প্রজ্ঞার দীপ্ত উত্তরাধিকার।
এর রচয়িতা شمس الدين ابن كمال باشا— উসমানী খেলাফতের শাইখুল ইসলাম, হানাফি মাযহাবের প্রখ্যাত মুহাক্কিক, এমন এক আলিম; যার কলমে একইসাথে মিলিত হয়েছিল ফিকহের সূক্ষ্মতা, উসূলের দৃঢ়তা, ভাষার সৌন্দর্য ও আকীদার গভীরতা।
এই সংকলনের প্রতিটি রিসালা যেন— একেকটি ইলমি মুক্তা,
একেকটি গবেষণার দরজা,
একেকটি তাহকিকের দীপশিখা।
কোথাও তিনি জটিল ফিকহি ইশকালের সমাধান করছেন,
কোথাও উসূলের সূক্ষ্ম বিতর্ক উন্মোচন করছেন,
কোথাও ভাষা ও বালাগাতের অলিগলিতে প্রবেশ করছেন,
আবার কোথাও বাতিল মতের জবাবে দৃঢ় যুক্তির প্রাচীর নির্মাণ করছেন।
এই “মাজমূ‘ রাসায়িল” কেবল একটি কিতাব নয়;
বরং উসমানী হানাফি ইলমি জগতের এক জীবন্ত মানচিত্র।
যে পাঠক এর পৃষ্ঠাগুলো উল্টাবে, সে অনুভব করবে— কিভাবে পূর্বসূরি আলিমরা অল্প কথায় গভীর ইলম ধারণ করতেন,
কিভাবে একটি ছোট রিসালার মাঝেও লুকিয়ে থাকতে পারে বহু বছরের গবেষণা,
আর কিভাবে একজন প্রকৃত মুহাক্কিক আলিম দলিল, যুক্তি ও ভাষাকে একই সুতোয় গেঁথে দিতে পারেন।
তালিবুল ইলম, গবেষক, ফকীহ ও মুতালাআপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক অমূল্য ভাণ্ডার—
যেখানে প্রতিটি খণ্ড খুললেই পাঠক প্রবেশ করে উসমানী জ্ঞান-সভ্যতার এক নতুন অধ্যায়ে।

আমজাদ টিম আছে কক্স বাজার সফরে আছে। আগামীকাল বাংলা বাজারে আমাদের আউটলেট বন্ধ থাকবে।
15/05/2026

আমজাদ টিম আছে কক্স বাজার সফরে আছে। আগামীকাল বাংলা বাজারে আমাদের আউটলেট বন্ধ থাকবে।

আল-বিদায়া ওয়ান নিহায়া (البداية والنهاية) ইসলামী ইতিহাসের জগতে এক মহাসাগরসম গ্রন্থ। এর রচয়িতা হলেন বিখ্যাত মুফাসসির, মুহা...
13/05/2026

আল-বিদায়া ওয়ান নিহায়া (البداية والنهاية) ইসলামী ইতিহাসের জগতে এক মহাসাগরসম গ্রন্থ। এর রচয়িতা হলেন বিখ্যাত মুফাসসির, মুহাদ্দিস ও ইতিহাসবিদ الحافظ ابن كثير। তিনি ইমাম ইবনু তাইমিয়্যার ছাত্র এবং তাফসীর “তাফসীর ইবনু কাসীর”-এর লেখক হিসেবেও বিশ্বজোড়া খ্যাতিমান।
এই কিতাবটি মূলত সৃষ্টি জগতের সূচনা থেকে কিয়ামত, হাশর-নাশর ও জান্নাত-জাহান্নামের আলোচনা পর্যন্ত বিস্তৃত এক সুবিশাল ইতিহাসগ্রন্থ। তাই এর নাম রাখা হয়েছে — “আল-বিদায়া” (শুরু) এবং “আন-নিহায়া” (সমাপ্তি)।
কিতাবটির বৈশিষ্ট্যগুলো অত্যন্ত অনন্যঃ
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীদের ইতিহাস ধারাবাহিকভাবে এসেছে।
রাসূলুল্লাহ ﷺ-এর সীরাত অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
সাহাবায়ে কিরাম, তাবেঈন, উলামা, বাদশাহ ও বিভিন্ন যুগের ঘটনাপ্রবাহ সংরক্ষিত হয়েছে।
শুধু ঘটনা নয়, অনেক জায়গায় ইবনু কাসীর নিজেই রেওয়ায়াত যাচাই করে মন্তব্য করেছেন— কোনটি সহিহ, কোনটি দুর্বল, কোনটি মুনকার।
ফিতনা, যুদ্ধ, খেলাফত, ইসলামী সভ্যতা ও উম্মাহর উত্থান-পতনের জীবন্ত চিত্র পাওয়া যায়।
শেষ খণ্ডগুলোতে কিয়ামতের আলামত, দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম-এর আগমন, ইয়াজুজ-মাজুজ ইত্যাদি বিষয়ে বিস্তৃত আলোচনা রয়েছে।
বিশেষ করে ইতিহাসপিপাসু তালিবুল ইলমদের জন্য এই কিতাব এক অমূল্য সম্পদ। অনেক ঐতিহাসিক কিতাবে শুধু ঘটনা বর্ণনা করা হলেও, “আল-বিদায়া ওয়ান নিহায়া”-তে হাদীস ও রেওয়ায়াতের মান যাচাইয়ের একটি শক্তিশালী দিক রয়েছে, যা একে আরও নির্ভরযোগ্য ও মর্যাদাপূর্ণ করেছে।

আল বিদায়া ওয়ান নিহায়া
লেখক : আবুল ফিদা ইমাম ইবনে কাছির রহ:
প্রকাশক : ইবনে হাজম, বৈরুতের ছাপা
বিস্তারিত জানতে ইনবক্স

জামে তিরমিজি শরিফতাহকিক : আল্লামা মুহাদ্দিস শু‘আইব আরনাউতপ্রকাশনা : দারুর রিসালাহ আল-আলামিয়্যাহ। জামে তিরমিজি শরিফের দর...
12/05/2026

জামে তিরমিজি শরিফ
তাহকিক : আল্লামা মুহাদ্দিস শু‘আইব আরনাউত
প্রকাশনা : দারুর রিসালাহ আল-আলামিয়্যাহ।
জামে তিরমিজি শরিফের দরস, গবেষণা, তাহকিক ও গভীর অধ্যয়নের জন্য সমকালীন সময়ের অন্যতম শ্রেষ্ঠ ও সর্বাধিক নির্ভরযোগ্য সংস্করণ। বহু আহলে ইলম ও হাদিস গবেষকের নিকট এটি তিরমিজি শরিফের এ যাবত কালের সেরা তাহকিককৃত নুসখাগুলোর একটি হিসেবে বিশেষভাবে সমাদৃত।
এই সংস্করণে কেবল কিতাব মুদ্রণ করা হয়নি; বরং বহু প্রাচীন মাখতুতের সাথে মিলিয়ে নির্ভুল "নস" প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি হাদিসের বিভিন্ন তুরুকের তাখরিজ, সনদ, বর্ণনাপদ্ধতি, রিজাল, ও গুরুত্বপূর্ণ ইলমি টিকা, তালিকাত সংযোজন করা হয়েছে।

বিশেষ বৈশিষ্ট্যসমূহ—
— বহু মাখতুতের ভিত্তিতে নির্ভুল ও গবেষণামূলক পাঠ
— সহীহ, যঈফ ও বিভিন্ন ইলমি মতামতের ভারসাম্যপূর্ণ বিশ্লেষণ
— তাখাসসুস ফিল হাদিস, ইফতা ও উচ্চতর গবেষণার ছাত্রদের জন্য অত্যন্ত উপকারী
— উন্নত কাগজ, পরিষ্কার ছাপা, দৃষ্টিনন্দন ফন্ট ও মজবুত বাঁধাই

যারা তিরমিজি শরিফ পড়ান, দরস নেন, তাহকিক করে অধ্যয়ন করতে চান, কিংবা হাদিস গবেষণায় মানসম্পন্ন একটি নুসখা খুঁজছেন— তাঁদের জন্য এটি একটি অনন্য সংগ্রহ।
দীর্ঘমেয়াদী ইলমি উপকার, গবেষণামূলক মান এবং আন্তর্জাতিক পর্যায়ের তাহকিকের কারণে এই সেটটি আজ বহু মাদরাসা, জামিয়া, দারুল ইফতা ও ব্যক্তিগত লাইব্রেরির প্রথম সারির পছন্দ।

التفسير السمرقندي — بحر العلومللإمام أبي الليث السمرقندي الحنفي رحمه اللهতাফসীর জগতের প্রাচীন, নির্ভরযোগ্য ও সমাদৃত এক অ...
11/05/2026

التفسير السمرقندي — بحر العلوم
للإمام أبي الليث السمرقندي الحنفي رحمه الله
তাফসীর জগতের প্রাচীন, নির্ভরযোগ্য ও সমাদৃত এক অনন্য কিতাব।
রচয়িতা হানাফি মাযহাবের প্রসিদ্ধ বড় আলেম, ফকীহ ও মুফাসসির
الإمام أبو الليث السمرقندي رحمه الله
যাঁর ওফাত ٣٧٣ هـ (প্রায় ৯৮৩ খ্রিস্টাব্দ)।

""এই তাফসীরের অন্যতম বৈশিষ্ট্য—""
১.সালাফে সালিহীনের বক্তব্য, বিশেষত সাহাবা ও তাবেঈনের তাফসীর প্রচুর পরিমাণে উল্লেখ
২. ভাষাগত বিশ্লেষণ, ফিকহি মাসআলা ও আকীদাগত আলোচনা অত্যন্ত সুন্দর উপস্থাপন
৩. সহজ, সংক্ষিপ্ত কিন্তু গভীর অর্থবহ ব্যাখ্যা
৪. হানাফি ফিকহের প্রভাব থাকলেও এটি কেবল মাযহাবভিত্তিক তাফসীর নয়; বরং সাধারণ তাফসীর হিসেবেও সমাদৃত
৫★ কিছু ইসরাঈলিয়াত উল্লেখ করা হয়েছে, তবে অন্যান্য বহু প্রাচীন তাফসীরের তুলনায় সীমিত।

_
জানলে অবাক হবেন এই তাফসীর থেকে বহু মুফাসসির ও মুহাক্কিক উপকৃত হয়েছেন বিশেষত—
الإمام البغوي
الإمام الخازن
الإمام القرطبي
وغيرهم
তার প্রমান পাবেন বই গুলোতে, তাঁরা বিভিন্ন স্থানে এই তাফসিরের বক্তব্য نقل করেছেন।

"" যারা প্রাচীন তাফসীরের আসল স্বাদ নিতে চান, সালাফদের ব্যাখ্যার সাথে পরিচিত হতে চান এবং কুরআনের গভীর অর্থ অনুধাবন করতে চান— তাদের জন্য “بحر العلوم” একটি অসাধারণ সংগ্রহ।

উন্নত ছাপা
মজবুত বাঁধাই
আরামদায়ক ফন্ট ও দৃষ্টিনন্দন সেট

-আপনার কিতাবখানায় যুক্ত হোক তাফসীরের এক মূল্যবান রত্ন।
📩 অর্ডার / বুকিং করতে ইনবক্স করুন।

আল ফিকহুল হানাফি - ফি সাওবিহিল জাদিদ। প্রাচীন হানাফী ফিকহের  গভীরতা ও নির্ভরযোগ্যতা বজায় রেখে আধুনিক ভাষা ও চমকপ্রদ উপস...
11/05/2026

আল ফিকহুল হানাফি - ফি সাওবিহিল জাদিদ।
প্রাচীন হানাফী ফিকহের গভীরতা ও নির্ভরযোগ্যতা বজায় রেখে আধুনিক ভাষা ও চমকপ্রদ উপস্থাপনায় রচিত একটি অসাধারণ কিতাব। পুরোনো ফিকহি কিতাবের দীর্ঘ ও জটিল আলোচনাগুলো এখানে সহজ, সুবিন্যস্ত ও দলিলভিত্তিকভাবে তুলে ধরা হয়েছে। ইবাদত, মুআমালাত, বিবাহ - তালাকসহ গুরুত্বপূর্ণ মাসায়েলকে কুরআন - হাদিস, ও নির্ভরযোগ্য মাসদার থেকে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে।

সহজ ভাষা, গবেষণাধর্মী আলোচনা ও চমৎকার বিন্যাসের কারণে ছাত্র, আলেম ও ফিকহ প্রেমিকের কাছে অত্যন্ত মুল্যবান একটি কিতাব।

আল- ফিকহুল হানাফি ফি সাওবিহিল জাদিদ
মুআল্লিফ : শাইখ মাহমুদ তুহমাজ,
খন্ড : 1-5
প্রকাশনী : দারুল কলম, দিমাষ্ক।

إعلام الموقعين عن رب العالمين — الإمام ابن قيم الجوزية-এর অন্যতম শ্রেষ্ঠ ও গভীর গবেষণাধর্মী কিতাব। এটি ফিকহ, উসূলুল ফিকহ...
11/05/2026

إعلام الموقعين عن رب العالمين — الإمام ابن قيم الجوزية-এর অন্যতম শ্রেষ্ঠ ও গভীর গবেষণাধর্মী কিতাব। এটি ফিকহ, উসূলুল ফিকহ, ফতোয়া, কিয়াস, মাকাসিদুশ শরিয়াহ, এবং শরয়ী রাজনীতির (السياسة الشرعية) এক অনন্য সমন্বয়।

কিতাবটির পূর্ণ নাম:
إعلام الموقعين عن رب العالمين
অর্থাৎ: “রব্বুল আলামিনের পক্ষ থেকে ফতোয়া প্রদানকারীদের পরিচয়/মর্যাদা”।
এখানে “الموقعين” দ্বারা উদ্দেশ্য হলেন — মুফতি, ফকীহ ও বিচারকগণ; যারা আল্লাহর বিধান মানুষের কাছে পৌঁছে দেন। তাই তাদের অবস্থান অত্যন্ত দায়িত্বপূর্ণ — যেন তারা আল্লাহর পক্ষ থেকেই মানুষের জন্য হুকুম বর্ণনা করছেন।

কিতাবটির বিষয়বস্তু:
ইবনুল কাইয়্যিম رحمه الله এই গ্রন্থে বহু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন, যেমনঃ
ফতোয়ার মর্যাদা ও মুফতির আদব
সাহাবীদের ফতোয়া ও ইজতিহাদ
কুরআন-সুন্নাহকে অনুসরণের গুরুত্ব
তাকলীদের সমালোচনা
কিয়াস (القياس) ও তার প্রকারভেদ
سد الذرائع (হারামের পথে যাওয়ার মাধ্যম বন্ধ করা)
শরিয়াহর উদ্দেশ্য ও হিকমাহ
হিলা (চাতুর্যমূলক শরয়ী ফাঁকি) খণ্ডন
সময়, স্থান ও অবস্থার পরিবর্তনে ফতোয়ার পরিবর্তন
নবী ﷺ এর ফতোয়াসমূহ
গ্রন্থের শেষাংশে রাসূল ﷺ এর বহু ফতোয়া ফিকহের অধ্যায় অনুযায়ী সংকলিত হয়েছে।

কিতাবটির বিশেষ বৈশিষ্ট্য
এই কিতাবকে শুধু “উসূলুল ফিকহ” এর বই বললে কম বলা হয়। বরং এটি এমন একটি কিতাব—
যেখানে দলীলের শক্তিশালী আলোচনা আছে,
কুরআন-হাদীসের গভীর ইস্তিদলাল আছে,
সাহাবী ও সালাফদের আছার ব্যাপকভাবে উল্লেখ করা হয়েছে,
এবং ইবনুল কাইয়্যিমের অসাধারণ বিশ্লেষণী ক্ষমতা প্রকাশ পেয়েছে।
অনেক আলিম এটিকে উসূল, ফতোয়া ও মাকাসিদ বিষয়ক সর্বশ্রেষ্ঠ গ্রন্থগুলোর একটি বলেছেন।

Address

মাকতাবাতুল আমজাদ, পি. কে রায় রোড, ৪২ বাংলাবাজার, ঢাকা-১১০০ (ইসলামী টাওয়ারের বিপরীতে)
Dhaka

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 11:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801712947653

Alerts

Be the first to know and let us send you an email when মাকতাবাতুল আমজাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মাকতাবাতুল আমজাদ:

Share

Category