কামাল স্মৃতি পাঠাগার

কামাল স্মৃতি পাঠাগার জ্ঞানচর্চা ও নান্দনিক সাংস্কৃতিক রুচি নির্মাণের অনন্য নিকেতন

01/06/2026

রবীন্দ্র-নজরুল জয়ন্তীতে পাঠাগারের শিশু-পাঠকদের আবৃত্তি পরিবেশনা

বই হোক মনের পশু কুরবানি করার হাতিয়ার
27/05/2026

বই হোক মনের পশু কুরবানি করার হাতিয়ার

25/05/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে কামাল স্মৃতি পাঠাগারের শ্রদ্ধাঞ্জলি

✴️রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উদযাপন ✳️২২মে, শুক্রবার শুরু হয়ে দু'দিন ব্যাপী হয়ে গেলো রবীন্দ্র-নজরুল জয়ন্তী। কামাল স্মৃতি...
24/05/2026

✴️রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬ উদযাপন ✳️

২২মে, শুক্রবার শুরু হয়ে দু'দিন ব্যাপী হয়ে গেলো রবীন্দ্র-নজরুল জয়ন্তী। কামাল স্মৃতি পাঠাগারের আয়োজনে তিনটি ভাগে আয়োজনটি হয় -শিশুদের তুলিতে রবীন্দ্রনাথ ও নজরুল, রবি ঠাকুর ও কবি নজরুলের বই প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক আয়োজনে যৌথ ভাবে আয়োজন করে কামাল স্মৃতি পাঠাগার ও সুরনন্দন। সার্বিক সহযোগিতায় ছিলো গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন পাঠাগারের উপদেষ্টা কে এম মোরশেদ আহমেদ চৌধুরী। সন্মানিত অতিথি হিসেবে ছিলেন ফেরদৌস খান, পরিচালক, ডকুফিল্ম বায়োগ্রাফি অব নজরুল, নির্বাহী পরিচালক, নজরুল সেন্টার, ঢাকা। অনুষ্ঠান অলঙ্কৃত করতে উপস্থিত ছিলেন গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এম শফিউর রহমান দুলু, সহ-সভাপতি কর্নেল সৈয়দ হাসান আবদুল্লাহ, সহ-সভাপতি এডভোকেট হাফিজুর রহমান, কামাল স্মৃতি পাঠাগারের সভাপতি আবু তাহের বকুল, সহ-সভাপতি সৈয়দা কামরুন্নাহার আমাতুল্লাহ এবং এলাকার বিভিন্ন শ্রেণির দর্শকবৃন্দ। অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন কামাল স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি নুসরাত ইয়াসমিন রুম্পা। আরও উপস্থাপনায় ছিলেন জান্নাতুল লাবিবা খান দিহান, নুদরাত আরেফিন, অন্তরা অর্পি রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পাঠাগারের সাধারণ সম্পাদক এহেতেশাম খান সিদ্দিকী।

মঞ্চ প্রস্তুত।
22/05/2026

মঞ্চ প্রস্তুত।

আজ জাতীয় গ্রন্থ কেন্দ্রে বেসরকারি পাঠাগার প্রতিনিধিদের নিয়ে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়। জনাব আফসানা বেগম নতুন...
21/05/2026

আজ জাতীয় গ্রন্থ কেন্দ্রে বেসরকারি পাঠাগার প্রতিনিধিদের নিয়ে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়। জনাব আফসানা বেগম নতুন করে য গ্রন্থ কেন্দ্রে হিসেবে নিযুক্ত হওয়ার পর এটাই ছিল প্রথম সভা পাঠাগার প্রতিনিধিদের সাথে।
এই অর্থ বছরে বেশ কিছু ঈদের জন্মদিন উদযাপন করার পরিকল্পনার কথা বলেন। বেসরকারি পাঠাগার হিসেবে কারা কার এই জন্মদিন উদযাপন পাঠাগার প্রাঙ্গণে সেটাও জানতে চান। কামাল স্মৃতি পাঠাগারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কামাল স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক এহেতেশাম খান সিদ্দিকী। তিনি কবি সিকান্দার আবু জাফর এর জন্মোৎসব পালনের আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও ভবিষ্যতে প্রয়াত কথাসাহিত্যিক কায়েস আহমেদকে নিয়ে অনুষ্ঠান করার আগ্রহ প্রকাশ করেন। তিনি কামাল স্মৃতি পাঠাগারের এলাকা গেণ্ডারিয়ার অধিবাসী ছিলেন।
সভা শেষে নতুন করে পরিচালক হিসেবে যোগ দেয়ায় পাঠাগারের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এহেতেশাম খান সিদ্দিকী।

18/05/2026

নিজস্ব প্রতিনিধি: জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক কবি আফসানা বেগম পরিচালক পদে পুনঃনিয়োগে উচ্ছ্বসিত সারাদে....

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে আফসানা বেগম প্রত্যাবর্তন করায় কামাল স্মৃতি পাঠাগার পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা শুভ...
17/05/2026

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে আফসানা বেগম প্রত্যাবর্তন করায় কামাল স্মৃতি পাঠাগার পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
তার দক্ষতা ও নিষ্ঠা প্রমাণিত। একটি বই বান্ধব সমাজ গঠনে তিনি চমৎকার ভূমিকা রাখবেন বলে পাঠাগার পরিবার বিশ্বাস করে এবং তার পাশে থাকবে।

17/05/2026

আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ
স্কুল পর্যায়ে সেরা পাঠক Rubaiya Parvez রুপন্তির অনুভূতি প্রকাশ

YouTube link 👇
https://youtu.be/1MhEchGzPNE

Address

15, Dinanath Sen Road
Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when কামাল স্মৃতি পাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category