Bangladesh Awami League Fan Club Official

Bangladesh Awami League Fan Club Official বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের এক হাত,
জননেত্রী শেখ হাসিনার কল্পনার শত রাত।

18/10/2021
‘খাদ্যের অপচয় কমাতে হবে, অপচয় যেন না হয়। সারা বিশ্বে একদিকে খাদ্যের অভাব অপর দিকে প্রচুর খাদ্যের অপচয় হয়। অনেক দেশ দুর্ভ...
17/10/2021

‘খাদ্যের অপচয় কমাতে হবে, অপচয় যেন না হয়। সারা বিশ্বে একদিকে খাদ্যের অভাব অপর দিকে প্রচুর খাদ্যের অপচয় হয়। অনেক দেশ দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে।’
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।।

গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের ৩৯ নং ওয়ার্ডের কর্মীসভা।তারিখ: ১৫.১০.২০২১ইং
17/10/2021

গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের ৩৯ নং ওয়ার্ডের কর্মীসভা।
তারিখ: ১৫.১০.২০২১ইং

অনলাইনে যারা প্রতিহিংসা ছড়ায়, তাদের থেকে সাবধান থাকুন ফেসবুক-ইউটিউবে যারা উদ্দেশ্যমূলকভাবে ধর্মীয় উস্কানি দিচ্ছে, তাদের ...
17/10/2021

অনলাইনে যারা প্রতিহিংসা ছড়ায়, তাদের থেকে সাবধান থাকুন

ফেসবুক-ইউটিউবে যারা উদ্দেশ্যমূলকভাবে ধর্মীয় উস্কানি দিচ্ছে, তাদের থেকে সতর্ক থাকুন। এরা অনলাইনে উস্কানি দিয়ে সমাজের সরলপ্রাণ মানুষকে বিপদে ফেলার পাঁয়তারা করছে। দিনশেষে ক্ষতি হবে নিজের ও পরিবারের। উস্কানিদাতারা থাকবে না। এদের চিহ্নিত করুন। উস্কানিমূলক আইডিগুলোর নাম ও ছবি স্থানীয় প্রশাসনকে সরবরাহ করুন। আপনার পরিবার ও সমাজকে নিরাপদ রাখুন।

হৃদয়ে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কনিষ্ঠ পুত্র, জয়তু মু...
16/10/2021

হৃদয়ে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতার কনিষ্ঠ পুত্র, জয়তু মুকুট মনি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আদরের ছোট ভাই শহীদ শেখ রাসেল শুভ জন্মদিন ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস চিরন্তন ভালোবাসা বিনম্র শ্রদ্ধাঞ্জলি আমিন।

কুমিল্লার ঘটনার তদন্ত হচ্ছে। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের কোনও ছাড় দেওয়া হবে না। যে ধর্মের হোক না কেন বিচার করা হবে।-...
16/10/2021

কুমিল্লার ঘটনার তদন্ত হচ্ছে। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের কোনও ছাড় দেওয়া হবে না। যে ধর্মের হোক না কেন বিচার করা হবে।
- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "১৯৭৫ সালের পর যারা ক্ষমতায় এসেছিল, বিশেষ করে বিএনপি-জামাতের হাতেই ধর্মের নামে বিভেদ, দ...
16/10/2021

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "১৯৭৫ সালের পর যারা ক্ষমতায় এসেছিল, বিশেষ করে বিএনপি-জামাতের হাতেই ধর্মের নামে বিভেদ, দ্বন্দ্ব শুরু হয়েছিল। তাছাড়া সারা বিশ্বে জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ারও প্রভাব এসে পড়ছে।'
বুধবার বিকেলে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির কেন্দ্রীয় পূজা মণ্ডপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে দেওয়া ভাষণে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "জাতির ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটে মন্তব্য...
16/10/2021

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, "জাতির ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটে মন্তব্য করে তিনি বলেন, সংবিধানকে ক্ষতবিক্ষত করে দিয়ে সাম্প্রদায়িক সংঘাতের দিকে দেশকে নিয়ে যাওয়া হয়েছে"। বুধবার বিকেলে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির কেন্দ্রীয় পূজা মণ্ডপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে দেওয়া ভাষণে এসব কথা বলেন।

Fans of Sheikh Hasina পেইজে লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন। আপনার বন্ধু তালিকার সবাইকে লাইক ও ফলো দিতে ইনভাইটেশন দিন।
16/10/2021

Fans of Sheikh Hasina পেইজে লাইক ও ফলো দিয়ে সাথেই থাকুন। আপনার বন্ধু তালিকার সবাইকে লাইক ও ফলো দিতে ইনভাইটেশন দিন।

‘বাংলাদেশ আওয়ামী লীগ’        কবি-আবদুল জলিলবাংলাদেশ আওয়ামী লীগ, তুমি! বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের এক হাত,জননেত্রী শেখ ...
16/10/2021

‘বাংলাদেশ আওয়ামী লীগ’
কবি-আবদুল জলিল

বাংলাদেশ আওয়ামী লীগ, তুমি!

বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের এক হাত,
জননেত্রী শেখ হাসিনার কল্পনার শত রাত।

কোটি বাঙালির বিশ্বাস-ভালবাসার মর্যাদা,
তৃনমূল হতে কেন্দ্রীয় সবার রয়েছে পূর্ণ আস্থা।

শিখিয়েছো মানবতার ধর্ম, বাসতে জনতাকে ভালো!
বাঙালী পেয়েছে স্বাধীনতা আর পূর্ণ আশার আলো।

বঙ্গবন্ধুকে হারিয়ে জাতি, যবে ভেবেছিলো সব শেষ!
জননেত্রী জনতাকে আপন করে গুছিয়ে নিলো বেশ।

তুমি হলে সব সংগঠনের মূল, জননেত্রীর সৎ দৃষ্টি!
তাঁর নিজ হাতে গড়ে উঠেছো অনন্য এক সৃষ্টি।

ধর্মনিরপেক্ষতা, গনতন্ত্র আর অর্থনৈতিক সমাজতন্ত্র!
জনতা পেলো বাঙালী জাতীয়তাবাদ দলের মূলমন্ত্র।

তুমি হলে বাংলার উন্নয়ন, বঙ্গবন্ধুর স্বপ্নের সুফল!
নেতার মনের বাসনা সার্থক জনতা হয়েছে সফল।

বাংলাদেশের রাজনীতিতে তুমি, সর্বসেরা সংগঠন!
ন্যায়, ত্যাগ ও সততায় তুমি কেড়েছো জনতার মন।

তোমায় দেখে কাঁপে ধরধর, শিহরিত শত্রুর বক্ষ!
বাংলার রাজনীতিতে তুমিই সেরা, মহান শ্রেষ্ঠ কক্ষ।

শেখ রাসেল: দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস---১৯৬৪ সাল। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর আওয়ামী লীগকে পুনর্জীবিত ক...
16/10/2021

শেখ রাসেল: দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস
---
১৯৬৪ সাল। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর আওয়ামী লীগকে পুনর্জীবিত করে তোলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বৈরাচার আইয়ুববিরোধী আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতার চূড়ান্ত পটভূমি তৈরির জন্য দেশজুড়ে তখন জনসংযোগে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। অন্যদিকে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের তত্ত্বাবধানে, ধানমন্ডির ৩২ নম্বর সড়কেও চলছিল, পরিবারের মাথা গোঁজার জন্য একটি বাড়ি নির্মাণের কাজ। এমন এক কর্মমুখর সময়ে সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠলো এক নবোজাত। ১৯৬৪ সালের ১৮ অক্টোবর, কার্তিকের প্রথম দিবস, চারপাশে হেমন্তের সুবাস ছড়িয়ে জন্ম নিলো শেখ রাসেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেচ্ছা বেগমের সর্বকনিষ্ঠ সন্তান।
বঙ্গমাতার গর্ভে যে-সময়টায় বেড়ে উঠছিল শেখ রাসেল, সেই সময়জুড়ে সারা দেশে আওয়ামী লীগকে নতুন করে সংগঠিত করেন বঙ্গবন্ধু। কী কাকতালীয়, অথচ কতো অনুপম এক যুগল যাত্রা। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সঙ্গে বিদেশ ভ্রমণের সময়, বিশ্বনেতাদের সঙ্গে যেভাবে শুভেচ্ছা বিনিময় করতো ছোট্ট রাসেল; যে মেধা, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব বিচ্ছুরিত হতো তার চোখে-মুখে, তার পোশাক এবং আদব-কায়দায়, তা এক ব্যতিক্রমী দৃষ্টান্ত।
সামাজ্যবাদবিরোধী ও অহিংসতার জন্য জগৎবিখ্যাত দার্শনিক, বার্ট্রান্ড উইলিয়াম রাসেলের নামের সঙ্গে মিলিয়ে বঙ্গবন্ধু পরিবারের কনিষ্ঠ সদস্যের নাম রাখা হয়েছিল- শেখ রাসেল। ছেলে বড় হয়ে এক মানবিক আদর্শের প্রতীকে পরিণত হোক, তাই হয়তো চেয়েছিলেন পিতা শেখ মুজিব ও মাতা ফজিলাতুন্নেচ্ছা। বড় দুই বোন- শেখ হাসিনা ও শেখ রেহানা এবং দুই ভাই- শেখ কামাল ও শেখ জামালের আদরে আদরে শুরু হয় রাসেলের জীবনের পথ চলা।
আস্তে আস্তে বেড়ে উঠতে শুরু করলো ছোট্ট রাসেল। কিন্তু এই কুসুমিত কোমল হৃদয়ে পায়রার ঝাঁক ডানা মেলার আগেই শুরু হয় তুমুল ঝড়-ঝাপটা। ১৯৬৬ সালে বাঙালির বাঁচার দাবি 'ছয় দফা' ঘোষণা করেন বঙ্গবন্ধু। আলোড়ন শুরু হয় দেশের প্রতিটি অঞ্চলে। ভয় পেয়ে যায় পাকিস্তানি সামরিক জান্তারা। বঙ্গবন্ধুকে গ্রেফতার করে জেলে রাখে তারা।
ততদিনে একটু একটু করে হাঁটতে শিখেছে রাসেল। আধো আধো বুলিও ফুটেছে মুখে। এ-ঘর ও-ঘর করে বাবাকে খুঁজে ফেরে সে। কখনো কখনো মাকেও পায় না খুঁজে। বঙ্গবন্ধুর মামলা-মোকদ্দমা সামলানো এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃকর্মীদের সঙ্গে যোগাযোগ ঠিক রেখে আন্দোলন সংগ্রাম চালাতে ব্যস্ত হয়ে পড়েন বেগম ফজিলাতুন্নেচ্ছা মুজিব। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও তখন কলেজের রাজনীতিতে সক্রিয়।
কিছুক্ষণ বাবার গলা জড়িয়ে ধরার জন্য, ছোট্ট রাসেলকে তাই অন্যদের সঙ্গে জেলের গেটে যেতে হতো। আর ফিরতে চাইতো না সে, নামতে চাইতো না কোল থেকে। কিন্তু ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলার পর সেই দেখার সুযোগও বন্ধ হয়ে যায়। অবশেষে নিজের আম্মাকেই 'আব্বা' বলে ডেকে হৃদয়ের ক্ষত নিরাময়ের চেষ্টা করতো রাসেল।
বাঙালি জাতির মুক্তির জন্য- যখন উত্তাল সময় পার করছিলেন বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যরা; ঠিক সেই সময় বাড়িতে থাকা পোষা পায়রার দলের সঙ্গে ভাব জমে ওঠে রাসেলের। একারণে কখনো কবুতরের মাংস খেতে চাইতো না সে। এক শিশু মনের মধ্যে প্রস্ফূটিত হতে শুরু করেছিল কী নিদারুণ প্রেম, অশেষ ঔদার্য!
কিন্তু রাসেল নামের এই শান্তিপ্রিয় মানবিক ফুলটিকে আর ফুটতে দেওয়া হলো না। ১৯৭৫ সালের ১৫ আগস্ট, এক শ্রাবণের রাতে, একদল বর্বর ঘাতক পৈশাচিকভাবে হত্যা করে বঙ্গবন্ধুর পরিবারকে। কিংকর্তব্যবিমুঢ় হয়ে, ছোট্ট রাসেল তখন মায়ের কাছে যেতে চেয়েছিল। নিষ্ঠুর ঘাতকেরা তাকে মায়ের কাছে নেওয়ার কথা বলে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করে। পৃথিবীর ইতিহাসে এমন নিষ্ঠুরতার দৃষ্টান্ত আর দ্বিতীয়টি নেই। ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বাড়ি, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ক্লাসরুমে- আজো কান্নার রোল ওঠে নীরবে। দমবন্ধ হয়ে আসা গুমোট ব্যথা চিন চিন করে ওঠে বুকের খোপে।
ষড়ঋতুর প্রাত্যহিক আকাশজুড়ে, আমাদের হৃদয়ের দিকচক্রবালে, যেসব পায়রার ঝাঁক উড়ে চলে; প্রতিটি ঊষা কিংবা গোধূলির দিকে তাকিয়ে, নীড়ে ফেরা পাখির মতো ছোট্ট রাসেলও ফিরে ফিরে আসে- বাঙালির মনে ও মননে!!

ক্ষতি হবে আপনার-আমার, ফায়দা লুটবে অন্য কেউনিজেকে উগ্রদের হাতিয়ার বানাবেন না, সচেতন থাকুন ধর্মপ্রাণ সহজ-সরল মানুষদের যারা...
16/10/2021

ক্ষতি হবে আপনার-আমার, ফায়দা লুটবে অন্য কেউ
নিজেকে উগ্রদের হাতিয়ার বানাবেন না, সচেতন থাকুন
ধর্মপ্রাণ সহজ-সরল মানুষদের যারা উস্কানি দেয়, তারা দাঙ্গাবাজ। তাদের উদ্দেশ্য খারাপ। ক্ষতি হলে আপনার হবে, আমার হবে, সমাজের হবে। তারা শুধু সেখান থেকে ফায়দা লুটবে। সামাজিক সম্প্রীতি নষ্ট করার পাঁয়তারা করছে যারা, তাদের থেকে সতর্ক থাকুন। ধর্ম মানে সহিংসতা নয়, সহিষ্ণুতা। যেকোনো সমস্যা হলে, আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিন। জরুরি প্রয়োজনে কল করুন ৯৯৯ নম্বরে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Awami League Fan Club Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share