শিক্ষণ-Shikkhon

শিক্ষণ-Shikkhon নারী ও শিশু কল্যাণ ভিত্তিক একটি স্বতন্ত্র ও স্বকীয় প্লাটফর্ম।

ঈদ উল ফিতর ২০২৬ পটুয়াখালি উপজেলার বাউফল উপজেলার আর্কাইভ থেকে শিক্ষণ-Shikkhon ঈদ উপহারের কিছু চিত্র!
04/04/2026

ঈদ উল ফিতর ২০২৬

পটুয়াখালি উপজেলার বাউফল উপজেলার আর্কাইভ থেকে শিক্ষণ-Shikkhon ঈদ উপহারের কিছু চিত্র!

লোকেশন: ঝালকাঠি সদর।সাফিয়া বেগম এবং তার স্বামীর দুইজনের  একটি ছোট থাকার ঘর আছে। তারা ওখানেই থাকেন। স্বামী সবসময় কাজবাজ ক...
20/03/2026

লোকেশন: ঝালকাঠি সদর।

সাফিয়া বেগম এবং তার স্বামীর দুইজনের একটি ছোট থাকার ঘর আছে। তারা ওখানেই থাকেন। স্বামী সবসময় কাজবাজ করতে পারে না কারণ বয়স হয়ে হয়েছে। কোনোরকমে দিনাতিপাত করেন। উপার্জন করতে হিমশিম খেতে হয়ে তাদের।

এমন সময় শিখনের পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে সে খুব খুশি। ছবিতে থাকা ভাইয়ের তৎপরতা এবং আন্তরিক সহযোগীতায় তার কাছে আমরা পৌঁছে দেই ঈদের উপহার সামগ্রী। আশা করি পরবর্তীতে আমরা আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারব।

তাকে প্রদত্ত উপহারের তালিকাঃ

তেল = ২০০ টাকা।
চাল= ১০০ টাকা।
চিনি= ১০০ টাকা।
সেমাই=৫০ টাকা।
দুধ=৫০ টাকা।
মুরগী =৪০০ টাকা।
মসলা=৫০ টাকা।
আলু= ৫০ টাকা।

ঠিকানা: উজিরপুর, বরিশাল।(নাম প্রকাশে অনিচ্ছুক)চার বছর পূর্বে নিজের একমাত্র অবলম্বন স্বামীকে হারান 'ক'। এখন নিজের বলতে আছ...
19/03/2026

ঠিকানা: উজিরপুর, বরিশাল।
(নাম প্রকাশে অনিচ্ছুক)

চার বছর পূর্বে নিজের একমাত্র অবলম্বন স্বামীকে হারান 'ক'। এখন নিজের বলতে আছে শুধু ১৫ বছরের একমাত্র কন্যা এবং অতি বৃদ্ধ শ্বশুড়-শাশুড়ি। কিছু গৃহপালিত পশু থাকলেও তাতে চারজন মানুষের ভরণপোষণ হয়ে ওঠে না। কেউ কেউ সাময়িকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও তা পর্যাপ্ত নয়। সামাজিকভাবে কারো কাছে হাত পাতার অবস্থাও নেই।
এমতাবস্থায় শিক্ষণের পক্ষ থেকে তাকে কিছু ঈদ উপহার প্রদান করা হয়। তার অবস্থান অনুযায়ী এটি অতি সামান্য হলেও তার খুশি এবং কৃতজ্ঞতা ছিল আকাশচুম্বী।

প্রদত্ত উপহার সামগ্রী–
👉১ কেজি পোলাও চাল
👉১ কেজি ডাল
👉১ কেজি আলু
👉১.৫ কেজি ফার্মের মুরগী
👉১ কেজি চিনি
👉১ লিটার সয়াবিন তেল
👉১ প্যাকেট লাচ্ছা সেমাই
👉১ প্যাকেট গুঁড়া দুধ

মানুষের মাঝে খুশি বিলানোর এ ক্ষুদ্র প্রচেষ্টায় আমাদের সাথে যারা শরিক ছিলেন, তাদেরকে শিক্ষণের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তা'আলা আমাদের ভালো কাজগুলো কবুল করুন, আমিন।

লোকেশন: চাঁদপুর, হাজীগঞ্জ! চাঁদপুরের হাজীগঞ্জের এক নিরিবিলি কোণে অন্ধকারে ডুবে থাকা ছোট্ট ঘরে থাকেন প্রায় ৬০ বছরের চান ...
18/03/2026

লোকেশন: চাঁদপুর, হাজীগঞ্জ!

চাঁদপুরের হাজীগঞ্জের এক নিরিবিলি কোণে অন্ধকারে ডুবে থাকা ছোট্ট ঘরে থাকেন প্রায় ৬০ বছরের চান বানু, যার চোখ আর পৃথিবী দেখে না, কিন্তু একাকিত্ব আর অভুক্ত দিনের কষ্ট তাকে প্রতিদিন অনুভব করায় কতটা অসহায় তিনি; নিজের বলতে কেউ নেই, অনেক দিনই না খেয়ে কাটে, এমন সময় এলাকার এক অচেনা অথচ মমতাময়ী আপু তার জীবনে আলো হয়ে আসেন—প্রতিদিন নিজের হাতে তাকে খাইয়ে দেন, পাশে বসে দুটো কথা বলেন, আর সেই স্পর্শেই চান বানুর নিঃসঙ্গ জীবনটায় একটু উষ্ণতা ফিরে আসে; সেই মানবিকতায় সাড়া দিয়ে “শিক্ষণ” থেকে অল্প কিছু টাকার ছোট্ট উদ্যোগ নেওয়া হয়, যেন এই ঈদে মা অভুক্ত না থাকেন, আর ঈদের সকালে যখন সেই আপুটি ভালোবাসা নিয়ে তার পাশে বসে বলবে “মা, আজ ঈদ”, তখন হয়তো চান বানু দেখতে পাবেন না, কিন্তু গভীরভাবে অনুভব করবেন—তিনি একা নন, কেউ তাকে এখনো মনে রেখেছে।

ঠিকানা :সিন্দুর্ণা ইউনিয়ন, হাজীপাড়া, হাতীবান্ধা, লালমনিরহাট।১/জামিরন নেছাবিধবা,মানুষের বাসায় কাজ করে।২/কফিরন বেগমবিধবা,ন...
18/03/2026

ঠিকানা :সিন্দুর্ণা ইউনিয়ন, হাজীপাড়া, হাতীবান্ধা, লালমনিরহাট।

১/জামিরন নেছা
বিধবা,মানুষের বাসায় কাজ করে।
২/কফিরন বেগম
বিধবা,নিঃসন্তান।
৩/বছির উদ্দিন
শারীরিক প্রতিবন্ধী
৪/সিরাজুল ইসলাম
বাদাম বিক্রেতা

চাল আর ডাল পেয়ে বিধবা নিঃসন্তান কফিরন বেগমের চোখজুড়ে কৃতজ্ঞতার পানি ছলছল করছিলো।শিক্ষণের ব্যাপারে জানতে আগ্রহ বেড়ে গেছিলো।উপহার পেয়ে সবার কমন জিজ্ঞাসা ছিলো শিক্ষণ আসলে আরও ব্যাপক উদ্যোগ নেয় কিনা।
#শারীরিক প্রতিবন্ধী চাচা উপহার পেয়ে অনেক অনেক বেশি দোয়া করেছে শিক্ষণ পরিবারের জন্য
#বাদাম বিক্রেতা চাচা উপহার হাতে পেয়ে তার নাতীনাতনীদের সাথে যে উচ্ছ্বাস প্রকাশ করেছে তা ভাষায় প্রকাশের মতো না।

বি: দ্র: ওনারা কেউই ছবি তুলতে রাজি হননি তাই ছবি দেওয়া হয়নি৷

বয়স-৭৮পেশা-বেকারঠিকানা - বরিশাল সদর, বরিশাল।তার বয়স ৭৮। একসময় ছোট ব্যবসা করে সংসার চালাতেন, কিন্তু অসুস্থতা আর বয়সের ভার...
17/03/2026

বয়স-৭৮
পেশা-বেকার
ঠিকানা - বরিশাল সদর, বরিশাল।
তার বয়স ৭৮। একসময় ছোট ব্যবসা করে সংসার চালাতেন, কিন্তু অসুস্থতা আর বয়সের ভারে এখন আর কাজ করতে পারেন না। ঋণের বোঝা তাকে আরও ভেঙে দিয়েছে। এক ছেলে, এক মেয়ে। মেয়েটা নিজেই অসুস্থ, সাহায্য করতে পারে না। ছেলে তার সাথে থাকলেও কোনো কাজ করে না—উল্টো তার সংসারের দায়ও এই বৃদ্ধ মানুষটার কাঁধে। লাঠি ভর দিয়ে ধীরে হাঁটেন তিনি, কষ্টে দিন কাটান। তবুও বেঁচে আছেন—হয়তো একদিন সব ঠিক হবে, এই ক্ষীণ আশায়।

লোকেশন: ডাসার, মাদারীপুর মনোয়ারা বেগমের জীবনটা যেন নীরব সংগ্রামের গল্প। মাদারীপুরের ডাসারের এক কোণে ছোট্ট ঘরে বসবাস করেন...
16/03/2026

লোকেশন: ডাসার, মাদারীপুর

মনোয়ারা বেগমের জীবনটা যেন নীরব সংগ্রামের গল্প। মাদারীপুরের ডাসারের এক কোণে ছোট্ট ঘরে বসবাস করেন তিনি। বয়সের ভারে নুয়ে পড়া এই নারী সারাজীবন কেটে দিয়েছেন অভাব আর দায়িত্বের মাঝে। তাঁর স্বামীও এখন বৃদ্ধ ও অসুস্থ—কোনো কাজ করার শক্তি আর নেই। সংসারে নেই কোনো সন্তান, নেই উপার্জনের পথ। তবুও দুজন মানুষ একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে আছেন।

স্বামীর দ্বিতীয় স্ত্রী হওয়ায় সামাজিক নানা সংকোচে তিনি কারো কাছে সাহায্যের হাত বাড়ান না। অভাবের কথা বুকের ভেতরেই লুকিয়ে রাখেন। দিনগুলো কেটে যায় নীরবে, ধৈর্য আর মমতায় ভর করে।

এমন সময় ঈদ উপলক্ষে শিক্ষনের পক্ষ থেকে যখন উপহার সামগ্রী পৌঁছে যায় তার হাতে, মনোয়ারা বেগমের মুখে ফুটে ওঠে এক অদ্ভুত প্রশান্তির হাসি। ছোট্ট এই সহায়তাই তার কাছে বড় আশীর্বাদ হয়ে আসে। চোখে আনন্দের জল নিয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন—কারণ এই উপহার শুধু কিছু সামগ্রী নয়, বরং তাকে মনে করিয়ে দেয় যে পৃথিবীতে এখনও মানুষ আছে যারা নিঃশব্দ কষ্টগুলো বুঝতে চেষ্টা করে।

তাকে প্রদত্ত বাজারের তালিকা:

তেল= ২০০ টাকা
চাল= ১০০ টাকা
ডাল= ১০০ টাকা
চিনি= ১০০ টাকা
সেমাই = ৫০ টাকা
দুধ = ৫০ টাকা
মুরগী = ৩০০ টাকা
গরমসলা= ৫০ টাকা
আলু ২ কেজি= ৫০ টাকা
মোট =১০০০ টাকা

এই সাহায্য পৌঁছে দিতে সেচ্ছায় আমাদের সহযোগী হয়েছিলেন,

মো: হাবিবুল্লাহ,
প্রাইভেট জব হোল্ডার।
( সিনিয়র এ্যাসিস্ট্যান্ট অফিসার, বেক্সিমকো ফার্মা)

আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় এবছর আমরা রমাদান ও ইফতারের তোহফা নিয়ে অসহায় মানুষের দ্বারে পৌঁছে গিয়েছি। এ পর্যন্ত কয়ে...
14/03/2026

আলহামদুলিল্লাহ, প্রতি বছরের ন্যায় এবছর আমরা রমাদান ও ইফতারের তোহফা নিয়ে অসহায় মানুষের দ্বারে পৌঁছে গিয়েছি। এ পর্যন্ত কয়েকটি জেলার মানুষ সমন্বিত ইফতার ও ঈদ উপহার পেয়েছেন।

ইনশাআল্লাহ আপনাদের সহায়তা পেলে আমরা আরো কিছু মানুষের কাছে ঈদের খুশি নিয়ে পৌঁছাতে পারব। আমাদেরকে সাহায্য পাঠাতে নিচের ছবিগুলো থেকে ব্যানারে দেওয়া নম্বরে আপনার সামর্থ্য অনুযায়ী সহায়তা পাঠানোর আবেদন রইল।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ! প্রতিবারের ন্যায় এবারও শিক্ষণ আয়োজন করছে ইফতার ও ঈদ উপহার কর্মসূচি। রোজা...
25/02/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ!

প্রতিবারের ন্যায় এবারও শিক্ষণ আয়োজন করছে ইফতার ও ঈদ উপহার কর্মসূচি। রোজা পালনের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের যাত্রায় অসহায় মানুষদের সাথে শরীক হওয়াই আমাদের উদ্দেশ্য। মহান আল্লাহর সন্তুষ্টির পথে পবিত্র মাহে রমাদান শেষে ঈদ উল ফিতরের আনন্দ ভাগ করে নিতেও আমাদের এ কর্মসূচি জোড়ালো ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।

যারা আমাদের এই যাত্রায় অংশ নিতে চান, তারা নিচের একাউন্টে টাকা পাঠাতে পারেন।
জমাখরচের হিসেব কর্মসূচি সম্পাদন সম্পন্ন হলে পেজে শেয়ার করা হবে ইনশাআল্লাহ।

লাইলাতুন নিসফি মিন শা'বান তথা মহিমান্বিত শবেবরাত আজ-
03/02/2026

লাইলাতুন নিসফি মিন শা'বান তথা মহিমান্বিত শবেবরাত আজ-

নূর-ই-মাদীনা ইয়াতিমখানার ছোট্ট বন্ধুদের কাছে শিক্ষণের উপহার পৌঁছে গেছে। জয়পুরহাটের খঞ্জনপুরে অবস্থিত এ প্রতিষ্ঠানের ইয...
29/01/2026

নূর-ই-মাদীনা ইয়াতিমখানার ছোট্ট বন্ধুদের কাছে শিক্ষণের উপহার পৌঁছে গেছে। জয়পুরহাটের খঞ্জনপুরে অবস্থিত এ প্রতিষ্ঠানের ইয়াতিম ও আর্থিক সংকটাপন্ন বাচ্চাদের মাঝে শিক্ষণ মানসম্মত প্রায় ২৫ টি কম্বল বিতরণ করেছে।

আমাদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর বিভিন্ন প্রজেক্টে যারা বুদ্ধি, শ্রম ও অর্থ দিয়ে পাশে থেকেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমাদের পরবর্তী সবগুলো কাজেও এভাবে আপনাদের পাশে পাওয়ার প্রত্যাশা রাখি ইনশাআল্লাহ্।

জয়পুরহাটের খঞ্জনপুরে অবস্থিত নুর-ই-মদীনা ইয়াতিমখানার ছোট্ট বন্ধুদের জন্য শিক্ষণের উপহার পাঠানো হয়েছে-
22/01/2026

জয়পুরহাটের খঞ্জনপুরে অবস্থিত নুর-ই-মদীনা ইয়াতিমখানার ছোট্ট বন্ধুদের জন্য শিক্ষণের উপহার পাঠানো হয়েছে-

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when শিক্ষণ-Shikkhon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to শিক্ষণ-Shikkhon:

Share

Category