Online Boi Seba

Online Boi Seba ওহির আলোয় সাজাই সময়।

ভাল বই সভ্যতার রক্ষাকবচ।

ঈমানের পর মুমিনের জন্য সবচেয়ে বড় ফরয ইবাদত হলো সালাত। ইসলামের পরিভাষায় সালাতের অর্থ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয...
06/10/2024

ঈমানের পর মুমিনের জন্য সবচেয়ে বড় ফরয ইবাদত হলো সালাত। ইসলামের পরিভাষায় সালাতের অর্থ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নির্ধারিত পদ্ধতিতে রুকু-সিজদার মাধ্যমে আল্লাহর যিকির ও দোয়া করা। কুরআনে কারীমে প্রায় ৮০ স্থানে সালাতের নির্দেশ এসেছে। কেয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম তার সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সালাত টিকলে তার অন্য সকল আমল টিকে যাবে। আর সালাতই যদি নষ্ট হয়, তবে সে নিরাশ ও ধ্বংসপ্রাপ্ত হবে।

সালাত এমন এক ইবাদত, যার কোনো বিকল্প নেই। মুমিন যেভাবে পারবে, সালাত আদায় করবে। সম্ভব হলে পূর্ণ নিয়মানুসারে; না হলে দাঁড়িয়ে, বসে, শুয়ে, দৌড়াতে দৌড়াতে, যানবাহনে আরোহণ করে, পোশাক পরে বা পোশাক ছাড়া—যেভাবে সম্ভব মুমিন তার প্রভুর দরবারে হাজিরা দেবে। কোনো সূরা-কেরাত বা দোয়া না জানা থাকলে শুধু আল্লাহু আকবার বলে বলে বা তাসবীহ-তাহলীলের মাধ্যমে নামায আদায় করতে হবে।

শরীয়তে যে আমলের গুরুত্ব যত, তার মাসায়েল ও পদ্ধতি শিক্ষা করার গুরুত্বও তত। নামাযের প্রতিটি রুকনে রয়েছে কিছু ফরয, ওয়াজিব ও সুন্নত; সঠিকভাবে নামায আদায়ের নিমিত্তে যে-সম্পর্কে জানা থাকা সবার জন্য আবশ্যক। কিন্তু দুঃখের বিষয় হলো, বর্তমানে নামাযের মাসায়েল সম্পর্কে প্রতিনিয়ত অস্পষ্টতা তৈরি হচ্ছে যে, নামাযের প্রকৃত পদ্ধতি কী? কেমন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়েকেরাম রা.-এর নামায?! এবং সেই সাথে জন্ম নিচ্ছে অনিঃশেষ বিতর্ক এবং ভীষণ ধূম্রজাল, যা থেকে বের হওয়া এবং প্রশান্তচিত্তে নামায আদায় করা সাধারণ মানুষের জন্য দিন দিন প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে।

সময়ের এই বিরাট প্রয়োজনের কথা চিন্তা করে মাদরাসা বাইতুল উলূম ঢালকানগর-এর সিনিয়র মুহাদ্দিস ও সম্মানিত নায়েবে মুহতামিম মুফতী মুহাম্মাদ রফীউদ্দীন সাহেব দামাত বারাকাতুহুম আলোচ্য সহীহ হাদীস ও আছারের আলোকে নামাযের মাসায়েল নামক বইটি রচনা করেছেন। আমি এর বিভিন্ন অংশ থেকে পড়ে দেখেছি। লেখক এতে নামাযের গুরুত্বপূর্ণ সকল মাসআলা সহীহ হাদীস ও আছারের আলোকে অত্যন্ত প্রামাণিকভাবে তুলে ধরেছেন, যা অধ্যয়ন দ্বারা সাধারণ মানুষ সঠিক পথের সন্ধান পাবে বলে আমার ধারণা। আল্লাহ তায়ালা লেখকের ইলম ও আমলে খুব বরকত দান করুন এবং তার এই প্রচেষ্টাকে কবুল করুন।

সহীহ হাদীস ও আসারের আলোকে নামাযের মাসায়েল
লেখক : মুফতী মুহাম্মদ রফীউদ্দীন হাফিযাহুল্লাহ
প্রকাশনা : আল আমান পাবলিকেশন্স
(কওমী মার্কেট, তৃতীয় তলা, দোকান নং-14,
65/1 প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা-1100)
পৃষ্ঠাসংখ্যা : 384
কোয়ালিটি : ৭0 গ্রাম ক্রিম কালার অফসেট পেপার, হার্ডকভার বাইন্ডিং
মূল্য : 300 (তিনশ) টাকা

নতুন সংস্করণ উপলক্ষে'সাহিত্যের ক্লাস' আমার প্রিয় রচনা। এই রচনা আমার পরিচয়ের অংশ। ঢাকা এবং কলকাতা-দুইখানেই বইটি বিপুলভাবে...
18/09/2024

নতুন সংস্করণ উপলক্ষে

'সাহিত্যের ক্লাস' আমার প্রিয় রচনা। এই রচনা আমার পরিচয়ের অংশ। ঢাকা এবং কলকাতা-দুইখানেই বইটি বিপুলভাবে পঠিত। আমি বিনয়ের সঙ্গে স্বীকার করব, এই বই আমাকে বরাবর লিখে যেতে উৎসাহিত করেছে। এর পাঠকদের উদারতা ও আন্তরিকতার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। আল্লাহ তায়ালা সবাইকে উত্তম জাযা দান করুন! বইটি প্রথম প্রকাশিত হয় ২০০৮ সালে। ভাষা চলমান এক সত্য। রং রূপ চরিত্র প্রতিদিন বদলায়। তাই এর পরিমার্জনের প্রয়োজন অনুভব করেছি বারবার। সময়ের অভাবে পারিনি। দেরিতে হলেও কাজটা করতে পেরে মনে শান্তি অনুভব করছি।

নতুন সংস্করণে তথ্য বেড়েছে সামান্য। তবে শব্দ ও ভাষার পরিমার্জন হয়েছে অনেক। আশা করি এই পরিমার্জিত সংস্করণটি পাঠকদের কাছে আরও অধিক সমাদর পাবে, ইনশাআল্লাহ!

নতুন সংস্করণটি প্রকাশিত হচ্ছে 'মেশক প্রকাশন' ঢাকা থেকে। এবারের কভার করেছেন প্রিয় কাজী যুবাইর মাহমুদ। আগা-গোড়া সঙ্গে ছিলেন রাশেদ। আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, আল্লাহ তায়ালা সকলকে উত্তম প্রতিদান দান করুন! আমীন।

মেশক প্রকাশন
বাংলাবাজার, ঢাকা
দোয়ার কাঙাল
মুহাম্মদ যাইনুল আবিদীন
২১.০৫.২০২৪

বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন অথবা ফোন করুন 01617312688 নাম্বারে৷

18/09/2024
💥 অবিশ্বাস্য ইতিহাস অফার..! বিশ্বমানবতার সকল সংকট থেকে মুক্তির একমাত্র পথ হলো ইসলামী সভ্যতার বিনির্মাণ। আর এজন্য প্রয়োজন...
04/09/2024

💥 অবিশ্বাস্য ইতিহাস অফার..!

বিশ্বমানবতার সকল সংকট থেকে মুক্তির একমাত্র পথ হলো ইসলামী সভ্যতার বিনির্মাণ।
আর এজন্য প্রয়োজন মুসলিমদের ইতিহাস জানা। ইতিহাস সম্পর্কে সচেতন একটি প্রজন্মই পারে তার গৌরবময় অতীত ফিরিয়ে আনতে।
'ইতিহাস বিশ্বকোষ' বইটি নিঃসন্দেহে বাংলা ভাষায় আমাদের মুসলিম উম্মাহর দেড় হাজার বছরের সবচেয়ে সমৃদ্ধ ইতিহাসগ্রন্থ।
এ বইয়ের দুটি সংস্করণ রয়েছে।
১.
🔸ইতিহাস বিশ্বকোষ ১-১২ খণ্ড (উন্নত সংস্করণ)
লেখক : মাওলানা মুহাম্মাদ ইসমাইল রাইহান
মুদ্রিত মূল্য : ১১২০০৳
অফার মূল্য : ৩৫০০৳ মাত্র।
২.
🔹একই বইয়ের দাওয়াহ সংস্করণ (১-১২ খণ্ড)
মুদ্রিত মূল্য : ৯২০০৳
অফার মূল্য : ৩০০০৳ মাত্র।
অর্ডার করতে ইনবক্স করুন
অথবা কল করুন : 01745881145

আ'ফগানি'স্তানে আমি আল্লাহকে দেখেছি  বইটির নামকরণ করা হয়েছে একজন ফরাসি সাংবাদিকের ঐতিহাসিক উক্তি অবলম্বনে। এই খ্রিস্টান স...
29/08/2024

আ'ফগানি'স্তানে আমি আল্লাহকে দেখেছি

বইটির নামকরণ করা হয়েছে একজন ফরাসি সাংবাদিকের ঐতিহাসিক উক্তি অবলম্বনে। এই খ্রিস্টান সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালনের সময় আফগান রণাঙ্গনে খোদায়ি মদদ ও নুসরত দেখে মুসলমান হয়ে যান।

দেশে ফিরে গিয়ে বেতার-টেলিভিশনসহ অন্যান্য প্রচারমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে ঐ ফ্রেঞ্চ জার্নালিস্ট তার ইসলাম গ্রহণের কারণ বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, 'আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি।'

আফগান জিহাদ বিষয়ক বইটির নামের জন্যে আমার কাছে আলোড়ন সৃষ্টিকারী এই উক্তিটিই বেশি মানানসই মনে হয়েছে।

বই: আ'ফগানি'স্তানে আমি আল্লাহকে দেখেছি
লেখক : উবায়দুর রহমান খান নদভী
মুদ্রিত মূল্য ৪০০ টাকা
প্রকাশনী: রাহনুমা

12/08/2024

চলছে প্রি অর্ডার৷
"দ্বীন কী, কেন, কীভাবে"

সংগ্রহ করতে যোগাযোগ করুন 01617-312688

5ই আগষ্ট 2024 বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো৷
06/08/2024

5ই আগষ্ট 2024 বাংলাদেশ নতুন করে স্বাধীন হলো৷

05/08/2024

আলহামদুলিল্লাহ৷

সিরাতুন নবি সা. (১-৩ খণ্ড পূর্ণ)লেখক : ড. আলী মুহাম্মদ সাল্লাবীপ্রকাশনী : কালান্তর প্রকাশনীবিষয় : ইতিহাস ও ঐতিহ্য, ইসলা...
29/07/2024

সিরাতুন নবি সা. (১-৩ খণ্ড পূর্ণ)
লেখক : ড. আলী মুহাম্মদ সাল্লাবী
প্রকাশনী : কালান্তর প্রকাশনী
বিষয় : ইতিহাস ও ঐতিহ্য, ইসলামি ইতিহাস ও ঐতিহ্য, সীরাতে রাসূল (সা.)
পৃষ্ঠা : 1448, কভার : হার্ড কভার, সংস্করণ : New Edition, 2022
অনুবাদক টিম : নুরুযযামান নাহিদ, আবদুর রশীদ তারাপাশী, মহিউদ্দিন কাসেমী
সম্পাদনা টিম : আবদুর রশীদ তারাপাশী, আহসান ইলিয়াস, সালমান মোহাম্মদ ,আবুল কালাম আজাদআমাদের প্রিয়নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম; জীবনের শুদ্ধতার মাপকাঠি নবিজির আদর্শ। তাই তাঁর জীবনী বা সিরাত অধ্যয়ন করা প্রত্যেক মুসলমানের জন্য অতি জরুরি। রাসুলের জীবনী অধ্যয়ন করলে একজন মুসলমান তাঁর জীবনের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় তথা জন্ম থেকে মৃত্যু—শৈশবকাল, যৌবনকাল, দাওয়াত, রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, জিহাদসহ জীবনের সব বিষয়ের বিস্তারিত পথনির্দেশনা পাবে।বিশ্বখ্যাত ইতিহাস ও সিরাত গবেষক ড. আলি মুহাম্মাদ সাল্লাবি বিশুদ্ধ বর্ণনার আলোকে নবিজির বিস্তারিত জীবনী রচনা করেছেন। বইটির গুরুত্ব ও প্রয়োজনীয়তার ব্যাপারে এতটুকু আমরা আপনাদের জানাচ্ছি যে, অতীতের শত সিরাতের সারনির্যাস ও বর্তমান সময়ের রাজনৈতিক অস্থিরতার সমাধান এতে আলোচনা করা হয়েছে। এমন বিশ্লেষণধর্মী-শিক্ষামূলক আরেকটি সিরাতগ্রন্থ আমাদের নজরে পড়েনি।মূল গ্রন্থটি আরবি ভাষায় রচিত। বাংলা ভাষায় বিশ্লেষণধর্মী বিশুদ্ধ সিরাতের শূন্যতা পূরণে ‘কালান্তর প্রকাশনী’ গ্রন্থটির অনুবাদ প্রকাশ করে তিন খণ্ডে আপনাদের হাতে তুলে দিচ্ছে।

বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন অথবা ফোন করুন : 01617-312688 নাম্বারে

29/07/2024
কারবালা প্যাকেজ…আসন্ন আশুরা (মুহাররাম মাসের দশ তারিখ) উপলক্ষে বিশেষ অফার৷বিস্তারিত জানতে যোগাযোগ করুন :   অথবা ফোন করুন:...
13/07/2024

কারবালা প্যাকেজ…

আসন্ন আশুরা (মুহাররাম মাসের দশ তারিখ) উপলক্ষে বিশেষ অফার৷
বিস্তারিত জানতে যোগাযোগ করুন : অথবা ফোন করুন: 01617-312688 / 01745-881145 নাম্বারে

Address

SUTRAPUR, DHAKA
Dhaka
1203

Telephone

+8801617312688

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online Boi Seba posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Online Boi Seba:

Share

Category