আলোকিত নারী ফাউন্ডেশন

আলোকিত নারী ফাউন্ডেশন * জীবন যদি প্রতিযোগিতা ও অভিজ্ঞতার মধ্যে দিয়ে না কাটে তবে আত্মবিশ্বাসের অভাব তো হ

08/04/2021

আলোকিত নারী সম্মাননা স্মারক-২০২১
আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারপার্সন শারমিন সেলিম তুলির বক্তব্য

নবাবগঞ্জ দোহার পাড়া গ্রামে অবস্থিত মর্ডাণ লাইফ হাসপাতাল। আমাদের দেশের গ্ৰামগঞ্জে আধুনিক উন্নত স্বাস্থ্য সেবা সমৃদ্ধ হা...
24/11/2020

নবাবগঞ্জ দোহার পাড়া গ্রামে অবস্থিত মর্ডাণ লাইফ হাসপাতাল। আমাদের দেশের গ্ৰামগঞ্জে আধুনিক উন্নত স্বাস্থ্য সেবা সমৃদ্ধ হাসপাতালের সংখ্যা মানুষের চাহিদা অনুযায়ী অপ্রতুল।মর্ডাণ লাইফ হাসপাতালটি গ্ৰামের মানুষের চিকিৎসা সেবা প্রদানে মৌলিক চাহিদা পূরণ করতে সর্বদা সচেষ্ট থাকে। হাসপাতালটির চিকিৎসকবৃন্দ,নার্স,স্টাফ, পরিচালনা পরিষদ, এবং গ্ৰামবাসী সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় হাসপাতালটি সকলের কাছে আস্তা অর্জন ও গ্ৰহণযোগ্যতা পেয়েছে। শারমিন সেলিম তুলি মর্ডাণ লাইফ হাসপাতালটির চেয়ারপার্সন হিসেবে শুরু থেকেই দায়িত্ব পালন করে আসছে। এমন একটি সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত থাকতে পেরে আত্মতৃপ্তি বোধ করছে প্রতিনিয়ত।" যাদের ইচ্ছা থাকে সৎ,যারা ভালোবাসা অনুভব করে কিছু করার চেষ্টা করে, তারা নিজেদের লাভক্ষতির কথা কখনোই ভাবে না।তারা শুধু ভালো কাজের মাঝে বেঁচে থাকতে চায়।" আমরা একে অপরের পাশে থেকে নিজ নিজ অবস্থান থেকে নিজেদের দায়িত্ব কর্তব্য পালন করি। তবেই আমাদের সমাজ ও দেশ সুন্দর হবে, মানবতার জয় হবে। আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা ভালোবাসা আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। মর্ডাণ লাইফ হাসপাতাল এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

"মৃত্যুই নিঃশেষের মহোৎসব--- আবার কোন কোন মৃত্যুতেই অভিষেক ঘটে---অনন্ত বেঁচে থাকার। "মোহনদাস করমচাঁদ গান্ধী-  মহাত্মা...
06/10/2020

"মৃত্যুই নিঃশেষের মহোৎসব---
আবার কোন কোন মৃত্যুতেই অভিষেক ঘটে---
অনন্ত বেঁচে থাকার। "

মোহনদাস করমচাঁদ গান্ধী- মহাত্মা গান্ধী --- যিনি তাঁর জীবন ও মহৎ কর্ম দিয়ে অতিক্রম করেছেন অলঙ্ঘনীয় মৃত্যুকে।
প্রায় পৌনে একশ বছর আগে এই পৃথিবী ত্যাগ করেও--- আজও অজস্র মানুষের হৃদয়াকাশের জ্বলজ্বলে নক্ষত্র --- নেলসন ম্যান্ডেলা সহ অগনিত মানুষের 'আইকন'।

ভারতীয় স্বাধীনতা আন্দোলনের পথিকৃৎ --- অহিংস আন্দোলনের প্রবক্তা--- পৃথিবীর গর্ব ------ মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে --- 'গান্ধী পীস ফাউন্ডেশন অফ নেপাল'------ "গান্ধী পীস এ্যাওয়ার্ড- ২০২০" এই বিরল সন্মানে শারমিন সেলিম তুলি কে ভূষিত করায়--- মহান আল্লাহ রাব্বুল আলামীনের প্রতি শুকরিয়া ও 'গান্ধী পীস ফাউন্ডেশন অফ নেপাল' এর প্রতি কৃতজ্ঞতা জানাই; পাশাপাশি আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা কামনা করি সবসময়।(আলোকিত নারী কল্যান ফাউন্ডেশন )

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযৌগ্য কন্যা এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার...
28/09/2020

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযৌগ্য কন্যা এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন। তার নেতৃত্বে সমৃদ্ধশালী হয়ে উঠুক আমাদের সোনার বাংলাদেশ। আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি। শুভ জন্মদিন 💞

আন্তর্জাতিক কন্যা সন্তান দিবসে সকল কন্যা সন্তানের জন্য আলোকিত নারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে শুভকামনা।২০১২ সালের ১১ অ...
27/09/2020

আন্তর্জাতিক কন্যা সন্তান দিবসে সকল কন্যা সন্তানের জন্য আলোকিত নারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে শুভকামনা।২০১২ সালের ১১ অক্টোবর তারিখ থেকে লিঙ্গ বৈষম্য দূর করতে, কন্যা সন্তানের শিক্ষার অধিকার পরিপুষ্টি ,আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা, সকল বৈষম্য থেকে সুরক্ষা, কন্যা সন্তানের বিরুদ্ধে নির্যাতন, সহিংসতা, হত্যা ও বাল্য বিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে এ দিবসের সূচনা করা হয়। আমাদের সমাজ এখনো কন্যা সন্তানের জন্য সম্পূর্ণ নিরাপদ তা বলা কঠিন। নিরাপত্তাহীনতার শংকায় অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকছে কন্যা শিশুরা।" শিক্ষা, পুষ্টি নিশ্চিত করি শিশু বিয়ে বন্ধ করি।" এ প্রতিপাদ্য সামনে রেখে এবার কন্যা সন্তান দিবস পালিত হচ্ছে। কন্যা সন্তানের সুন্দর আগামীর প্রত্যাশায় কামনা করছি" নিরাপদ হোক আমাদের কন্যাদের জীবন।সব বাঁধা পেরিয়ে কন্যারা এগিয়ে যাক তাদের লক্ষ্যে।আতঙ্ক শংকায় বন্দী হয়ে চোখের জলে যেন তাদের বেড়ে উঠতে না হয়। কোন কালো ছায়া যেন গ্ৰাস না করে তাদের স্বপ্ন। কন্যা সন্তান বোঝা বা অপয়া না , তারা হতে পারে একটি পরিবারের আনন্দের উৎস, সমাজ তৈরির ভিত্তি।সকল অভিভাবক, পরিবার, সমাজ,রাষ্ট্র নিশ্চিত করবে কন্যা দের অভয়ারণ্য। এই সংকল্প থাকুক আমাদের সকলের ।

মাদার তেরেসা পীস এ্যাওয়ার্ড পেলেন নারীদের কর্মসংস্থান তৈরীর কারিগর শারমিন সেলিম তুলি
27/09/2020

মাদার তেরেসা পীস এ্যাওয়ার্ড পেলেন নারীদের কর্মসংস্থান তৈরীর কারিগর শারমিন সেলিম তুলি

শারমিন সেলিম তুলি একজন নারী উদ্যোক্তা। সমাজসেবক, সংগঠক এবং লেখক। সফল নারী উদ্যোক্তা হিসেবে ২১ বছর ধরে সাফল্যের স.....

"একটি আলোর প্রদীপ পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ  মানুষ হলে বিশ্বজগৎ টলে।"১৯১০ সালের এক শুভ লগ্নে আলবেনিয়ায় জন্ম ...
07/09/2020

"একটি আলোর প্রদীপ পেলে লক্ষ প্রদীপ জ্বলে,
একটি মানুষ মানুষ হলে বিশ্বজগৎ টলে।"

১৯১০ সালের এক শুভ লগ্নে আলবেনিয়ায় জন্ম গ্রহণকারী এক সাধারণ নারী--- নারীর আরাধ্য----স্বামী- সংসার- সন্তানের আশা বাদ দিয়ে--- এ বিশ্বসংসারের অজস্র নির্যাতিত- নিপীড়িত- অনাথ- অসহায় মানুষের সেবায় জীবন উৎসর্গ করে---হয়ে যান বিশ্বমানবতার অবিচ্ছেদ্য অংশ।
হ্যাঁ মহীয়সী নারী 'মাদার তেরেসা'র কথাই বলছিলাম।
যিনি জীবনব্যাপী ১২৩টি রাষ্ট্রে মৃত্যুপথ যাত্রী এইডস, কুষ্ঠ ও যক্ষা রোগীদের জন্য চিকিৎসাকেন্দ্র, ভোজনশালা, শিশু ও পরিবার পরামর্শ কেন্দ্র, অনাথ আশ্রম ও বিদ্যালয়সহ "দ্য মিশনারিজ অফ চ্যারিটি"র ৬১০টি কেন্দ্র প্রতিষ্ঠা করে--- সেবার আকাশে এক বিস্ময়কর- উজ্জ্বলতম নক্ষত্র হয়ে উঠেন। ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন সহ অজস্র সন্মানীয় পুরস্কারে ভূষিত হয়ে--- আর্ত মানবতার মাইলফলক সৃষ্টি করেন।

এই মহীয়সী নারীর---জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষে "ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস" কর্তৃক "মাদার তেরেসা নোবেল পীস এ্যাওয়ার্ড- ২০২০"--- আমাকে প্রদান করে মানবসেবার পথে আরো শক্তি- সাহস জোগাতে আপনাদের এই প্রয়াসকে--- গভীর শ্রদ্ধা ও সাধুবাদ জানাই।
ভবিষ্যতে আপনাদের সকলের দোয়া- সহযোগিতা- ভালোবাসা আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দিবে।

মহামারী করোনা ভাইরাস এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্ বিধি মেনে...
06/09/2020

মহামারী করোনা ভাইরাস এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্ বিধি মেনে সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে শিক্ষার্থীদের উজ্জীবিত রাখতে নিয়মিত অনলাইন , টিভি, রেডিওতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনলাইন শিক্ষা ব্যবস্থা অনেকটাই যুগোপযোগী। অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা, প্রশিক্ষণ, গবেষণা ও উদ্ভাবনী কর্যক্রম পরিচালনায় সর্বদা শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা অনুসরণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঐতিহ্যবাহী শোল্লা হাই স্কুল এন্ড কলেজ , নবাবগঞ্জ দোহার কলেজ শাখার ছাত্র-ছাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয় আলোকিত নারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে।(সারমিন সেলিম তুলি)

"তুমি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো তবে অদৃশ্য ঈশ্বরকে কিভাবে ভালোবাসবে"                               মাদার...
06/09/2020

"তুমি যদি দৃশ্যমান মানুষকে ভালোবাসতে না পারো তবে অদৃশ্য ঈশ্বরকে কিভাবে ভালোবাসবে"
মাদার তেরেসা
মহীয়সী নারী মাদার তেরেসার জন্মদিনে জানাই শ্রদ্ধাঞ্জলি।

আমাদের সময় ২৬/০৭/২০২০
27/07/2020

আমাদের সময়
২৬/০৭/২০২০

27/07/2020

Address

5th Floor, Pink City, Plot No/15, Road No-103. Gulshan/2
Dhaka
1212

Telephone

+8801972273249

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোকিত নারী ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category