23/08/2026
সংসদীয় স্থায়ী কমিটির মূল উদ্দেশ্যই হলো সরকারের কার্যক্রমের ওপর কার্যকর নজরদারি ও জবাবদিহি নিশ্চিত করা। কিন্তু দুঃখজনকভাবে, বাস্তবতায় দেখা যাচ্ছে সরকার দলীয় কিছু সদস্য কমিটির বৈঠকে যথাযথ প্রস্তুতি না থাকার অজুহাত দিচ্ছেন, আবার কখনো বৈঠকে এসেই অন্য মিটিংয়ে যাওয়ার তাড়া দিচ্ছেন।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকও ‘প্রথম মিটিং’—এই অজুহাতে দ্রুত শেষ করে দেওয়া হয়েছিল। প্রত্যাশা ছিল, দ্বিতীয় বৈঠকে অন্তত আলোচনার মাধ্যমে কার্যকর কিছু সিদ্ধান্তে পৌঁছানো যাবে।
কিন্তু আজকের দ্বিতীয় বৈঠকও, মাননীয় অর্থমন্ত্রী আলোচনা করতে আগ্রহী থাকা স্বত্ত্বেও, কিছু সদস্যের ধারাবাহিক অযুহাতের কারনে কোনো দৃশ্যমান সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
সংসদীয় স্থায়ী কমিটি যদি সরকারের কাজের জবাবদিহি নিশ্চিত করার জায়গা না হয়ে আনুষ্ঠানিকতা রক্ষার একটি প্ল্যাটফর্মে পরিণত হয়, তাহলে এই কমিটিগুলোর সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যই ব্যাহত হবে। কমিটির প্রতিটি বৈঠককে গুরুত্বের সঙ্গে নিয়ে যথাযথ প্রস্তুতি, পর্যাপ্ত সময় এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করা জরুরি।