আলোর পথ

আলোর পথ তোমরা অসুস্থতার আগে সুস্থতাকে গনিমত (?

01/05/2026

রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাকির।এই দোয়ার বরকতে মুসা আলাইহিস সালামের: কর্মসংস্থান, বিয়ে, আবাসন ও নবুয়ত লাভ হয়েছিল।🤍✨

01/05/2026

চোখে পানি আসার মতো একটি কথা..!!

আল্লাহ বলেন, হে বান্দা তুমি রিজিক নিয়ে দুশ্চিন্তায় আছো কেন? তুমি ভাবছো আগামী কাল কি হবে, কিভাবে চলবে জীবন? অথচ আমি তো আসমান ও জমিনের রব! আমি পাখিদের রিযিক দিই, আমি সমুদ্রে গভীরে লুকানো মাছ গুলো কেও খাওয়াই। তুমি নিশ্চিত থাকো। তোমার রিজিক আমি তোমার জন্মের আগেই লিখে রেখেছি। তুমি শুধু আমার ওপর ভরসা রাখো। যখন সবাই অচেনা হয়ে যাবে তখন আমি তোমার পাশেই থাকবো, আমি তোমার রব !
🩵

মাটির দেহ মাটিতেই খায় কিসের এত বাহাদুরি তোমার মানুষ 😔🥺
11/04/2026

মাটির দেহ মাটিতেই খায় কিসের এত বাহাদুরি তোমার মানুষ 😔🥺

03/04/2026

মিশরের এক ব্যক্তি তার অন্ধ মেয়েকে নীয়ে কাবা শরিফের সামনে গিয়ে কান্নায় ভেঙে পড়ে বলেছেন আল্লাহ আপনি আমার অন্ধ মেয়েকে ভালো করে দিন সাথে সাথেই চোখ দুটি ভালো হয়ে গেলো।

03/04/2026
03/04/2026

আমি এই হাদিসটির প্রেমে পড়ে গেছি.!!
আপনি যখন নিজের ঘরে নিরবে কান্না করেন আল্লাহ তখন ফেরেশতাদের উদ্দেশ্য করে বলেন, কোন জিনিস আমার এই বান্দার চোখে পানি আনলো।

ফেরেশতাগন বলেন আপনার বান্দা সুখে নেই, আপনার বান্দা অনেক দিন হাসে নি এই বলে ফেরেশতাগন কান্না করতে থাকেন এবং আল্লাহ"কে বলেন, হে আমার রব আপনি জানেন আপনার এই বান্দার হৃদয়ে কি রয়েছে?

অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন, আল্লাহ বলেন, আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা সে অধিক ভালোবেসে ছিলো অতএব আল্লাহ বলেন, আমি শপথ করছি আমার বান্দা যা তার জীবন থেকে হারিয়েছে এর চেয়ে উত্তম জিনিস তাকে এনে দিব যা দেখে দুনিয়া ও আখিরাতে সবাই বিস্মিত হবে.!'🤍 "আলহামদুলিল্লাহ!

এই হাম রোগ এ এখন প্রায় বাচ্চা মারা যাচ্ছেন ঘরে ঘরে বাচ্চারা অসুস্থ হয়ে পরছে কি শুরু হলো আল্লাহ সকল বাচ্চাদের হেফাজত করুক...
01/04/2026

এই হাম রোগ এ এখন প্রায় বাচ্চা মারা যাচ্ছেন ঘরে ঘরে বাচ্চারা অসুস্থ হয়ে পরছে কি শুরু হলো আল্লাহ সকল বাচ্চাদের হেফাজত করুক ভালো রাখুক সুস্থ রাখুক😔😭 হাম রোগ থেকে বাচার দুয়া

01/04/2026

ভালো মানুষেরও শত্রু কিভাবে সৃষ্টি হয়?

মানুষ ভাবে—শত্রু তৈরি হয় ঝগড়া, বিরোধ বা খারাপ আচরণের কারণে। কিন্তু বাস্তবে অনেক সময় ঠিক উল্টোটা ঘটে। তুমি যদি সত্য কথা বলো, সৎ পথে চলো, ভালো কাজ করো—তবুও কিছু মানুষ তোমার বিরোধিতা করবে।

কারণ, ভালো কাজ সবার ভালো লাগে না।
কেউ ঈর্ষা করে, কেউ নিজের দুর্বলতা ঢাকতে চায়,
আবার কেউ তোমার উন্নতি দেখে অস্বস্তি বোধ করে।

যখন তুমি অন্যদের থেকে আলাদা হয়ে ওঠো—
সততায়, চরিত্রে, কিংবা সাফল্যে—
তখন কিছু মানুষ অকারণেই তোমাকে প্রতিদ্বন্দ্বী বা শত্রু মনে করতে শুরু করে।

শত্রু এড়াতে নিজের ভালো কাজ থামিয়ে দেওয়া উচিত নয়।
বরং বুঝতে হবে, তুমি ঠিক পথেই আছো বলেই
কিছু মানুষ অস্বস্তিতে পড়ছে।
সত্যিকারের শক্তি হলো—
ভালো কাজ চালিয়ে যাওয়া,
যদিও কেউ তা পছন্দ না করে।

কেমন হবে সেদিন যেদিন সবাই আফসোস করবে নিজের কর্মের জন্য..😓🥺"সেদিন প্রত্যেকেই যা কিছু সে ভাল কাজ করেছে, তা চোখের সামনে দেখ...
31/03/2026

কেমন হবে সেদিন যেদিন সবাই আফসোস করবে নিজের কর্মের জন্য..😓🥺

"সেদিন প্রত্যেকেই যা কিছু সে ভাল কাজ করেছে, তা চোখের সামনে দেখতে পাবে এবং যা কিছু মন্দ কাজ করেছে তাও; তারা কামনা করবে যদি তার এবং ওই মন্দ কর্মের মধ্যে এক বিরাট ব্যবধান থাকত! আর আল্লাহ তাঁর নিজের সম্পর্কে তোমাদের সাবধান করছেন। আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত মমতাশীল।"

আল্লাহ সবাইকে মাফ করে দিন.মালিক আপনি ছাড়া আমাদের কেও নাই মালিক...🤲

﴿ يَوۡمَ تَجِدُ كُلُّ نَفۡسٖ مَّا عَمِلَتۡ مِنۡ خَيۡرٖ مُّحۡضَرٗا وَمَا عَمِلَتۡ مِن سُوٓءٖ تَوَدُّ لَوۡ أَنَّ بَيۡنَهَا وَبَيۡنَهُۥٓ أَمَدَۢا بَعِيدٗاۗ وَيُحَذِّرُكُمُ ٱللَّهُ نَفۡسَهُۥۗ وَٱللَّهُ رَءُوفُۢ بِٱلۡعِبَادِ ﴾
[ آل عمران: 30]

আল্লাহুম্মাগফিরলি.!🥹🥹
আল্লাহ আপনে আমাকে হেদায়েত দান করেন🤲🥲

29/03/2026

“আমরা কি আগে ভালোবাসি, নাকি আল্লাহ আগে আমাদের ভালোবাসেন?” 💙

আমরা ভাবি—
👉 আগে আমরা আল্লাহকে ভালোবাসি,
👉 তারপর আল্লাহ আমাদের ভালোবাসেন…

কিন্তু কুরআন বলছে—
আল্লাহই আগে আমাদের ভালোবাসেন, তারপর আমরা তাঁকে ভালোবাসি।

📖
يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ
“তিনি তাদের ভালোবাসেন, আর তারা তাঁকে ভালোবাসে।”
(সূরা আল-মায়িদা, ৫:৫৪)

✨ অর্থাৎ—
তোমার অন্তরে যে আল্লাহর প্রতি ভালোবাসার স্পর্শ তুমি অনুভব করো—
👉 সেটাও আসলে আল্লাহর পক্ষ থেকেই আসা এক নেয়ামত…

তুমি আল্লাহকে স্মরণ করো—
আর আল্লাহ তোমাকে স্মরণ করেন…

📖
فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ
“তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করবো।”
(সূরা আল-বাকারা, ২:১৫২)

💫 তুমি যখন আল্লাহর উপর সন্তুষ্ট—
👉 তখন আল্লাহও তোমার উপর সন্তুষ্ট…

📖
يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ
“হে প্রশান্ত আত্মা! তুমি তোমার রবের দিকে ফিরে আসো… সন্তুষ্ট ও সন্তোষজনক অবস্থায়…”
(সূরা আল-ফজর, ৮৯:২৭-৩০)

🤍 আল্লাহ এত দয়ালু—
তুমি এক কদম এগোলে,
👉 তিনি দৌড়ে তোমার দিকে এগিয়ে আসেন…

📖
“বান্দা যখন আমার দিকে হাত বাড়ায়…
আমি তার দিকে আরও বেশি এগিয়ে যাই…” (সহীহ বুখারী)

👉 আল্লাহর উপর সন্তুষ্ট থাকো
👉 অভিযোগ নয়, শোকর করো
👉 ছোট ছোট কষ্টেও ধৈর্য ধরো

কারণ—
যে আল্লাহকে ভালোবাসে,
আল্লাহ তাকে আরও বেশি ভালোবাসেন… 💙

ইস্তেগফার ও দরুদ বেশি পড়ুন —
এটাই হৃদয়ের সবচেয়ে সুন্দর ডাক…

💙

29/03/2026

প্রতিদিন হাজার হাজার “আস্তাগফিরুল্লাহ” বললেই যথেষ্ট নয়…

যদি না—
👉 হৃদয় কেঁপে ওঠে নিজের গুনাহ ভেবে
👉 চোখ ভিজে ওঠে অনুতাপের অশ্রুতে
👉 অন্তর থেকে আসে ফিরে আসার আকুতি…

ইস্তেগফার শুধু মুখের শব্দ না—
এটা হলো হৃদয়ের কান্না,
আত্মার চিৎকার,
আর আল্লাহর কাছে ফিরে আসার সত্যিকারের আহ্বান…

যখন তুমি গুনাহ অনুভব করে কাঁদবে—
তখন একটা “আস্তাগফিরুল্লাহ”
হাজার বার বলার চেয়েও বেশি মূল্যবান হয়ে যাবে…

আজ থেকে শুধু গুনে গুনে ইস্তেগফার নয়—
👉 মনোযোগ দিয়ে বলো
👉 গুনাহ স্মরণ করো
👉 আন্তরিকভাবে তওবা করো

কারণ—
আল্লাহ দেখেন তোমার হৃদয়, শুধু শব্দ না…

💙

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when আলোর পথ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to আলোর পথ:

Share