Center for research on anthropological kick and advice-crack

Center for research on anthropological kick and advice-crack humanitarian aid, assistance and services industry named ��crack���
cracked by moon

18/10/2024
19/03/2024

প্রত্যন্ত একটি গ্রামের বাজারে গেলা- একটি ছোট সাইজের লেবু একপিস মাত্র ২০ টাকা, ৮০ টাকা হালি।
সমাজ স্মার্ট হয়ে গেছে, বাজার পরিচালনা করছে রোবট। এদের মনুষ্যত্ব নেই।
১ হালি ডিম কিনবো নাকি ১ হালি লেবু কনফিউজড আছি।
সপ্তম প্রজন্মের রোবট সিডিসি কে জিজ্ঞেস করলাম কি করবো?
সিডিসি: ১৮ টাকা দিয়ে একটি বেনসন কিইনা ফুঁকতে ফুঁকতে বাইত জান।
আমি: রোযা, রমজান মাস!?
সিডিসি: একটি সিনেমা এবং কানকাটা রমজান আপনার কোনো ক্ষতি করতে সক্ষম।
বিজ্ঞান পরিষদের সভাপতি মহামান্য ফিহা গভীর সংকটে এবং বেদনায় ক্লিষ্ট!
তাঁর কাছে একটি অভিযোগ এসেছে সেন্ট্রাল রোবটিকস কমিটি থেকে- সেখানে লেখা: "রোবটদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবার কারণে আমরণ অনশন"

11/08/2023

ভালোবাসার মাস্ত্রুইশ্কা নিয়ে বসে আছি
যেখানে আছে ভালোবাসার ভিতরে ভালোবাসা
পরতের পর পরতে, সাত বা ততোধিক পরল
যেমন সপ্ত আসমান পর্যন্ত আকাশের ওপারে আকাশ
যদি সাত সাগর পাড়ি দিয়ে আসো তুমি
তাহলে অবশ্যই তোমার সাত খুন মাফ-
কিন্তু তুমি আসো না, আমাকে বাসোনাই ভালো
তাই আমার কোন ভাল বাসা নাই...
পাখির জন্য কেবল পাখির নীড়ের মতোন
একটি বাসা আছে আর ছোট ছোট অনেক আশা।

11/08/2023

আকাশে কয়েকশ' দাঁড় কাক
কা কা করছে!
তাদের এক সংগীকে কে যেন মেরে ফেলেছে!
নদীতে ভাসছে লাশ!
দূরের উঁচু কড়ই গাছে
কয়েকটি শকুন, হয়তো অপেক্ষায়!
একটি লাশ চিৎ হয়ে ভাসছে, অন্যগুলি উপুড় হয়ে। প্রত্যন্ত কিছু এলাকার নদীর তীরে এখনো ছি ছি ক্যামেরা বসানো যায়নি, কিছু মোবাইল কেনার প্রয়োজনে!
কিছু লোক ভিডিও করছে অবিরাম!
কিন্তু সেগুলো লাশের, কাকের নাকি শকুনের কেউ বোঝেনি!?
শকুনের মতো মানুষও আজ বিলুপ্তির পথে, কিন্তু আরশোলারা আগের মতোই টিকে আছে।

মুন, মিরপুর ডিওএইচএস, ২০২১

06/06/2020
P.C. Ruhul Amin Rony
06/06/2020

P.C. Ruhul Amin Rony

Address

Dhaka

Telephone

+8801819101809

Website

Alerts

Be the first to know and let us send you an email when Center for research on anthropological kick and advice-crack posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Center for research on anthropological kick and advice-crack:

Share

Category