28/03/2026
🚨জরুরি মানবিক সহায়তার আবেদন /হারানো ব্যক্তির সন্ধান 🚨
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার, উজানচর ইউনিয়ন ৬নং ওয়ার্ড মহসীন চেয়ারম্যান বাড়ী চৌরাস্তা সংলগ্ন পশ্চিম দিকে (গোয়ালন্দ বাজার অভিমুখী) রাস্তার পাশে, গত প্রায় ৬ মাস ধরে (September -October -2025 সাল হতে এখন পর্যন্ত) এই অসহায় মহিলাকে নির্জন রাস্তার পাশে একইভাবে বসে থাকতে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি আংশিক মানসিক ভারসাম্যহীন এবং নিজের পরিচয় বা পরিবারের ঠিকানা জানাতে সক্ষম নন।
প্রতিদিনই তিনি বৃষ্টি, শীত, ক্ষুধা, অসুস্থতা এবং যানবাহনের ঝুঁকি সহ নানা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন।
📍 অবস্থান: (দরাপের ডাঙ্গী ----দুদু খানপাড়া রাস্তার পাশে )
👤 তার নিজের কিছু বলা কথা:
১) তোর পোলাপান কোনে থাকে? Ans: বাড়ী
আমার পোলাপানও বাড়ী থাকে।
২) আমারও মেয়ে আছে-রে বাড়ী।
৩) আমারে ইটু বাড়ী দিয়ে আয়।
৪) আমি কি হাটতে পারি? আমারে কুবাইয়ে ফেলে দিয়ে গেছে না? আমারে ফেলে দিয়ে গেছে।
৫) তোরা কি মাছ রানছাস,গোস রানছাস? আমারে করা ভাত দিয়ে দিবি?
৬)আমারে ইটু কুষ্টাশাক ( পাঁচমিশালী শাক) আইনে দিবি। আমার ইটু কুষ্টাশাক খাইতে মন চাইছে।
৭) আমি একটু কাগজী লেবু খামু
৮) আমারে নতুন একটা মেক্সি কিনে-দে। আমি পুরাণতা পড়ি না।
৯) জ্বর আসার পর,,আমি জলপাই খামু,পেয়ারা খামু।
১০) আমার ইটু তেল লাগবে মাথায়। আমার ইটু দাঁত মাজার পাউডার লাগবে। আমার ইটু ক্রিম লাগবে। (সবই কিনে দিছে মানুষ। ভাষা কোন অঞ্চলের বুঝতে পারলে বলবেন)
👤 সম্ভাব্য পরিচয়:
মহিলার বয়স আনুমানিক ৫০–৬০ বছর। শারীরিকভাবে দুর্বল ও অসুস্থ মনে হয় ( মনে হয়, পায়ে ইনজুরি আছে, দাঁড়িয়ে হাটতে পারে না সম্ভবত) পরনে পুরনো কাপড় ও চাদর একা থাকেন, কারও সাথে খুব বেশি কথা বলেন না (পুরুষ মানুষদের বেশি এড়িয়ে চলেন)
🙏 আমাদের আবেদন:
এই মহিলার হয়তো কোথাও একটি পরিবার আছে—কেউ হয়তো আজও তাকে খুঁজছে।
👉 যদি কেউ তাকে চিনে থাকেন বা তার পরিবার/আত্মীয়দের সম্পর্কে কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন।
👉 এছাড়া, কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বা আশ্রয়কেন্দ্র যদি তাকে নিরাপদ স্থানে নিয়ে চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করতে পারেন, তবে সেটি হবে এক মহান মানবিক উদ্যোগ।
🤲 আপনার একটি শেয়ারই পারে এই অসহায় মানুষটির জীবনে নতুন আলো এনে দিতে।
চলুন আমরা সবাই মিলে একজন মানুষের পাশে দাঁড়াই।
#মানবিক_সহায়তা