21/05/2026
বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়ের উদ্যোগে জাতীয় পুষ্টি নীতি ২০১৫ পর্যালোচনার উদ্দেশ্যে গঠিত তিনটি কারিগরি কমিটির সমন্বিত কর্মশালা ১৪-০৫-২০২৬ ইং হোটেল আমারি, গুলশান এ অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য অধিশাখার অতিরিক্ত সচিব জনাব এটিএম সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জনাব প্রফেসর ডা জাহিদ রায়হান, অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, এবং জনাব মামুনুর রশীদ, যুগ্ম সচিব, বিশ্বস্বাস্থ্য। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়ের মহাপরিচালক জনাব ডা মো রিজওয়ানুর রহমান। সভায় জাতীয় পুষ্টি নীতি পর্যালোচনাপূর্বক একটি খসড়া উপস্থাপন করা হয়।