জাতীয় যুব সংহতি সেন্ট্রাল

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • জাতীয় যুব সংহতি সেন্ট্রাল

জাতীয় যুব সংহতি সেন্ট্রাল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জাতীয় যুব সংহতি সেন্ট্রাল, Political Party, Rojonygondha, House No-75E, Road No-17A, Banani Model Town, Dhaka.

(শোক বার্তা)যুবনেতা এমরানুল হক’র পিতার মৃত্যুতে জাতীয় যুব সংহতির শোকঢাকা: ২৬ জানুয়ারি, রবিবার, ২০২৫।জাতীয় যুব সংহতি কে...
25/01/2025

(শোক বার্তা)
যুবনেতা এমরানুল হক’র পিতার মৃত্যুতে জাতীয় যুব সংহতির শোক

ঢাকা: ২৬ জানুয়ারি, রবিবার, ২০২৫।

জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি লায়ন মো. এমরানুল হক এর পিতা মো. জাহের মিয়া(৯৫) গত ২৪ জানুয়ারি ২০২৫ শুক্রবার সকাল ৮.০০ ঘটিকায় রাজধানীর আল-মানার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)

মো. জাহের মিয়া’র মৃত্যুতে জাতীয় যুব সংহতি পরিবার গভীরভাবে শোকাভিভূত।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন জাতীয় যুব সংহতির সভাপতি হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ।

পৃথক এক শোকবার্তায় মো. জাহের মিয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আহাদ ইউ চৌধুরী শাহীন। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

মো. জাহের মিয়া একজন অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার ছিলেন।
মৃত্যুকালে তিঁনি পরিবার, আত্মীয়-স্বজন, অসংখ্য সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
গত শুক্রবার নিজ গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর মিয়া বাড়ি জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।

(বার্তা প্রেরক)
শাহ্ আনোয়ারুল অনু
দপ্তর সম্পাদক
জাতীয় যুব সংহতি
কেন্দ্রীয় নির্বাহী কমিটি

19/09/2024
14/08/2024

পুরো একটা পার্লামেন্ট এর ৩৩৭সদস্য পালিয়ে যাওয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম!
১৩ জন পালায় নাই জাতীয় পার্টি
পুলিশ নিজেই নিরাপত্তা চায়! এটাও পৃথিবীর ইতিহাসে প্রথম।

দেখেন অবস্থা।  মুখে একটা বলে, অন্তরে আরেকটা
10/08/2024

দেখেন অবস্থা। মুখে একটা বলে, অন্তরে আরেকটা

আমার একটা ব্যাপার এখানো ভাবায়, এই দেশটা নষ্ট করার পিছনে খুনি হাসিনার যতটুকু হাত আছে, বিরোধী দল জাতীয় পার্টির ও ভূমিকা এক...
06/08/2024

আমার একটা ব্যাপার এখানো ভাবায়, এই দেশটা নষ্ট করার পিছনে খুনি হাসিনার যতটুকু হাত আছে, বিরোধী দল জাতীয় পার্টির ও ভূমিকা একইরকম।বিরোধী দলনেতা জি এম কাদের ও খুনি হাসিনা মিলে ভুয়া ভোটের ব্যবস্থা করে দেশটাকে লুটে পুটে খাইছে। ভোটে আসার কারনে জি এম কাদের অনেক টাকা পেয়েছে।১৮ জুলাই দলের অনেক নেতা তাদের পদত্যাগ করতে বলার পরেও তারা পদত্যাগ করে নাই। হাসিনার সব এমপি মন্ত্রী পালাইলে, তারা এত সুন্দর ভাবে দেশে থাকে কিভাবে? তাদের গ্রেপ্তার করে না কেনো? তারা কি এত শক্তিশালী?

06/08/2024

আমার যুব সংহতির যারা ছাত্র আন্দোলনের পক্ষে কাজ করেছেন এবং জাতীয় পার্টির সুবিধাবাদী আওয়ামিলীগের দালাল নেতাদের বিপক্ষে সাহস করে পোস্ট দিয়েছিল ,তাদেরকে পার্টি থেকে বহিষ্কার করা শুরু হয়েছে।শীর্ষ নেতৃত্বের এইরূপ আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে বহিষ্কার আদেশ প্রত্যাহার না করলে আপনাদের সব ধরনের অপকর্মের ফিরিস্তি সহ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে।
Asif Shahrier

04/08/2024

জাতীয় পার্টির ইতিহাসের সবচাইতে অযোগ্য সুবিধাবাদী মহাসচিব হলো মজিবুল হক চুন্নু, দেশ ও জাতির শত্রু জাতীয় পার্টির শত্রু।

04/08/2024

বহুকাল বহুবার সংসদে ছিলেন, এবার নাহয় দেশ-জাতির পক্ষে বের হয়ে আসুন।

ঘুচে যাবে সব অপবাদ, খুলবে অপার সম্ভাবনার দ্বার
দাবি এক দফা এক

Address

Rojonygondha, House No-75E, Road No-17A, Banani Model Town
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় যুব সংহতি সেন্ট্রাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share