ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখা অফিসিয়াল ফেসবুক পেইজ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
শ্যামপুর থানা শাখা, ঢাকা মহানগর পূর্ব। It's Founded by Maulana Fazlul Karim (Ex-Shayekh of Charmonai).

Islami Chhatra Andolan Bangladesh is the real Islamic political Student Organization in Bangladesh. Estd. in 23 August 1991. It's a student branch of Islami Andolan Bangladesh. We want to establish Islamic Rules and it's a Farz work for all Muslims.
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর পরিচিতি
বিসমিল্লাহির রাহমানির রাহীম
প্রারম্ভিকা
‘সত্যের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধ’ এর মধ্যেই মুসলমানদের শ্রেষ্ঠত্

ব নিহীত। এ কাজ সাধ্যানুযায়ী সর্বাত্মকভাবে আঞ্জাম দেওয়া প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। বিশেষ করে ছাত্রসমাজ এ কাজের যোগ্য সৈনিক কারণ ছাত্রসমাজই দেশ ও জাতির সক্রিয় ও কার্যকর জনশক্তি। এরা দেশের অমূল্য সম্পদ, ভবিষ্যত কর্ণধার। ছাত্রদের ক্লান্তিহীন শ্রম, অপ্রতিরোধ্য শক্তি এবং তীক্ষ্ম মেধার সঠিক চর্চা ও প্রয়োগের ওপর নির্ভর করে দেশের গতি-প্রকৃতি, সুখ-সমৃদ্ধি তথা জাতির আশা আকাঙ্খার প্রতিফলন। ছাত্রদের শ্রম দেশগড়ায় ও মানব কল্যাণে প্রয়োগের মাধ্যমে তাদের শক্তি অন্যায়-অবিচার-জুলুম তথা বাতিলের বিরুদ্ধে আর তাদের মেধা সত্য অন্বেষণ, দেশ ও জাতির সার্বিক কল্যাণে ব্যবহৃত হওয়ার মাধ্যমেই সার্থক হয়ে ওঠে। ছাত্রজীবনই সৎ ও আদর্শ মানুষ হওয়ার প্রথম সোপান।
ছাত্রদের মন ও মানস সর্বদাই অনুসন্ধিৎসু। একজন সচেতন ছাত্রের সম্মুখে থাকে দু’টি প্রশ্ন। একটি জীবন-জিজ্ঞাসা; সে কোথা থেকে এসেছে, এ দুনিয়ার জীবনে তার করণীয় কী এবং পরিণামে তার গন্তব্য কোথায়? দ্বিতীয়টি, যুগ-জিজ্ঞাসা; দেশব্যাপী অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, হাহাকার, অশান্তি কেন? দেশের স্থায়ী শান্তি এবং মানুষের সার্বিক মুক্তির পথই বা কী? নৈতিক আদর্শ বিবর্জিত বর্তমান শিক্ষাব্যবস্থা এসবের উত্তর দিতে সম্পূর্ণ ব্যর্থ। তাছাড়া বিদ্যমান জাহিলী সমাজব্যবস্থার ধারক ও বাহকেরা ছাত্রদের সঠিক দিকনির্দেশনা দিতে অক্ষম। আমাদের অনেকেই নিজেদের হীনস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে ছাত্রসমাজকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারুণ্যের শ্রম, শক্তি ও মেধা ভুল পথে পরিচালনার মাধ্যমে এই বিভ্রান্ত নেতৃত্ব নিষ্কলুষ ছাত্রসমাজের মসৃণ ও নির্মল ঐতিহ্যকে কলঙ্কময় করে তুলছে।
বারবার আমাদের সরকার পরিবর্তনে ছাত্রসমাজের বলিষ্ঠ ভূমিকা থাকলেও শিক্ষাঙ্গণে সুষ্ঠু পরিবেশ কখনও প্রতিষ্ঠিত হয়নি। হয়নি তাদের দাবি-দাওয়ার বাস্তব প্রতিফলন। যার কারণে ছাত্রদের মধ্যে বিরাজ করছে চরম হতাশা। তারা আস্থা হারিয়ে ফেলছে নৈতিকতা বিবর্জিত এই ধর্মহীন শিক্ষাব্যবস্থার প্রতি। তাদের মধ্যে সৃষ্টি হচ্ছে যুদ্ধংদেহী মনোভাব। ছাত্রদের এহেন ভূমিকার কারণে সমগ্র জাতি আজ দিশেহারা এবং তাদের ভবিষ্যৎ সম্বন্ধে আতংকিত। এরূপ নাজুক ও সংকটময় মুহূর্তের কথা চিন্তা করে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ এবং দীনদার বুদ্ধিজীবীগণের ঐকান্তিক প্রচেষ্টায় ছাত্রদের ভবিষ্যৎ কল্যাণচিন্তায় এবং তাদের শ্রম, শক্তি ও মেধার সঠিক চর্চা করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, আদর্শ মানুষ হওয়ার শিক্ষাব্যবস্থা প্রবর্তন এবং প্রচলিত জাহিলী সমাজব্যবস্থার পরিবর্তন সাধন করে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে পরিপূরক শক্তি হিসেবে ভূমিকা পালনের নিমিত্তে দেশের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিশীল, প্রতিভাবান ও প্রতিনিধিত্বশীল ছাত্রদের নিয়ে ১৯৯১ সালের ২৩ আগস্ট, শুক্রবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়। দেশের তরুণ ছাত্রসমাজকে চারিত্রিক ও নৈতিক অধঃপতন থেকে তুলে এনে সিরাতুল মুস্তাকীমে পরিচালিত করে মুসলিম মিল্লাতের গৌরবোজ্জ্বল ইতিহাস-ঐতিহ্যের অভিমুখে পরিচালিত করার লক্ষ্যেই আমাদের এ অভিযাত্রা।
লক্ষ্য-উদ্দেশ্য
লক্ষ্য : জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কুরআন-সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশেদার নমুনায়-সাহাবায়ে কেরামের অনুসৃত পথে মানবজীবন গঠন ও সমাজের সর্বস্তরে পূণ দ্বীন বাস্তবায়ন।
উদ্দেশ্য
আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন
এ লক্ষ্য হাসিলের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রণয়ন করেছে সুচিন্তিত পাঁচ দফা কর্মসূচি।
কর্মসূচি
১. ইলম ও তারবিয়াত (জ্ঞানর্জন ও প্রশিক্ষণ)
২. আমল ও তাযকিয়াহ (আমল ও আত্মশুদ্ধি)
৩. তাবলীগ (দাওয়াত)
৪. তানজীম (সংগঠন)
৫. ইনকিলাব (বিপ্লব)
১. ইলম ও তারবিয়াত:
১.১ তরুণ ছাত্রসমাজকে ইসলামী আদর্শে গড়ে তোলার লক্ষ্যে ইসলামের সঠিক জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করা।
১.২ ইসলামী ও আধুনিক শিক্ষায় ব্যুৎপত্তি অর্জন এবং প্রচলিত ধর্মহীন শিক্ষা ও মানবরচিত সকল মতাদর্শের অসারতা অনুধাবনে উৎসাহিত করা।
১.৩ জাহিলিয়াতের সকল প্রকার চ্যালেঞ্জের মোকাবেলায় ইসলামী সমাজবিপ্লবের যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলার সার্বিক প্রচেষ্টা চালানো।
২. আমল ও তাযকিয়াহ
২.১ ব্যক্তিজীবনকে ইসলামী শরীয়তের আলোকে সুন্নত তরীকায় গড়ে তোলার প্রচেষ্টা চালানো।
২.২ সর্বাবস্থায় সকল কাজে আল্লাহ তায়ালার জিকির জারী রাখা।
২.৩ আল্লাহওয়ালা ব্যক্তিদের সোহবত লাভের মাধ্যমে আত্মশুদ্ধির প্রচেষ্টা চালানো।
২.৪ জাহেরী ও বাতেনী নেক আমল অর্জন এবং বদ আমল বর্জনের চেষ্টা করা।
৩. তাবলীগ
৩.১ সকল প্রকার তাগুতী মত ও পথ অস্বীকার করে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তায়ালার সার্বভোমত্ব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হবার আহ্বান করা।
৪. তানজীম
৪.১ যে সকল তরুণ শিক্ষার্থী আন্দোলনের উদ্দেশ্যের সাথে একমত হয়ে জীবনের সর্বস্তরে কুরআন সুন্নাহর আইন তথা ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে আগ্রহী তাদেরকে সংগঠনের অধীনে সংঘবদ্ধ করা।
৪.২ শিক্ষাঙ্গনসহ সর্বত্র ছাত্রসমাজের মাঝে সংগঠন গড়ে তোলার মাধ্যমে আন্দোলনের সম্প্রসারণ ঘটানো।
৫. ইনকিলাব
৫.১ শিক্ষাঙ্গনের সমস্যাবলী চিহ্নিত করে শান্তিপূর্ণ উপায়ে তা দূরীকরণের জন্য ঐক্যবদ্ধ প্রয়াস চালানো।
৫.২ ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্দেশিথ ও অনুমোদিত কর্মসূচি বাস্তবায়ন করা।
৫.৩ সকল প্রকার ইসলামবিরোধী কার্যকলাপের অবসান ঘটিয়ে সমাজ ও রাষ্ট্রের স্থায়ী শান্তি এবং মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে ইসলামী বিপ্লব সাধনের সর্বাত্মক প্রচেষ্টা চালানো।
সাংগঠনিক কাঠামো
কেন্দ্রীয় সংগঠন, জেলা শাখা, মহানগর শাখা, থানা শাখা, পৌর শাখা, ইউনিয়ন শাখা, ওয়ার্ড শাখা ও প্রতিষ্ঠান শাখাসমূহের সমন্বয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কাঠামো গঠিত হবে।
যোগদানের নিয়ম
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজের মানোন্নয়নের জন্য আমলের ৪টি স্তর থাকবে:
১. সদস্য ২. কর্মী ৩. মুবাল্লিগ প্রত্যাশী ৪. মুবাল্লিগ
সদস্য : যদি কোন শিক্ষার্থী ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সাথে একমত হয়ে কর্মসূচি ও কর্মপদ্ধতির উপর আস্থাবান হন এবং সঠিক ইসলামী জীবন-যাপন ও আন্দোলনের সামগ্রিক কার্যক্রমে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন, তাহলে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে তিনি সংগঠনের সদস্য হতে পারবেন।
দৈনন্দিন কর্মসূচি
১. পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় ও তাহাজ্জুদের অভ্যাস গড়ে তোলা। ফরয সালাতের পর অন্তত কিছু সময় জিকির, অজিফা, কুরআন তিলাওয়াত ইত্যাদি নফল ইবাদতে মশগুল থাকা। সকল অবস্থায়, সর্বদা জিকরুল্লাহ ও দরুদ শরীফ জারী রাখা।
২. নিয়মিত কুরআন হাদীস, মাসআলা-মাসায়েল, সাংগঠনিক বই-পুস্তক ও পত্র-পত্রিকা পড়া।
৩. দৈনিক অন্তত এক ব্যক্তিকে সংগঠনের দাওয়াত দেওয়া।
৪. আল্লাহর পথে জানমাল কুরবানী করার জযবা সৃষ্টি করা।
৫. দৈনন্দিন পারস্পরিক লেনদেন স্বচ্ছতা এবং আচার-আচরণ মার্জিত হওয়ার দিকে লক্ষ্য রাখা।
৬. প্রত্যহ কারো কোন উপকার করা।
৭. নিদ্রার পূর্বে মুহাসাবায়ে নফ্স (আত্মপর্যালোচনা) করা।
৮. দ্বীন প্রতিষ্ঠার নিয়তে প্রতিদিন দু’রাকাত সালাতুল হাজত আদায় করা।
বৈশিষ্ট্য
*ইসলামী আদর্শ বিবর্জিত জাহেলী সমাজব্যবস্থার পরিবর্তনের নবী রাসূলগণের (সা.) উত্তরসূরী উলামায়ে কেরামের অনুপ্রেরণা, দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত একটি ছাত্র কাফেলা।
*আত্মশুদ্ধির মাধ্যমে ইসলামী সমাজ গঠনের সার্বক্ষণিক জিহাদে একটি পরিপূরক শক্তি।
*রূহানিয়াত ও জিহাদের একটি সমন্বিত প্রয়াস।
*প্রচলিত ছাত্র রাজনীতি নয়; বরং একটি ঐক্যপ্রয়াসী আন্দোলনকামী শক্তি।
*প্রচলিত ছাত্র রাজনীতি নয়; বরং আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের ঈমানী দায়িত্ব পালনের একটি প্রক্রিয়া।
প্রিয় ভাই!
আসুন, আল্লাহর দেয়া জীবন-যৌবন, শ্রম, শক্তি ও মেধা তাঁরই নির্দেশিত পথে পরিচালিত করে অন্যায়-অসত্য ও অপসংস্কৃতির বিরুদ্ধে এক বলিষ্ঠ পদক্ষেপ গড়ে তুলি। দেশের স্থায়ী শান্তি ও মানবতার সার্বিক মুক্তির লক্ষ্যে সর্বপ্রকার ইসলামবিরোধী কার্যকলাপের অবসান ঘটিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলি এবং জিহাদ ফী সাবীলিল্লাহ-এ শরীক হয়ে স্বীয় জীবনকে আল্লাহর রংয়ে রঙ্গীন করি। আল্লাহ আমাদেরকে কবুল করুন।
বিস্তারিত জানতে আরো পড়ুন
*এসো মুক্তির মোহনায়
*এসো মুক্তির রাজপথে
*কালিমায়ে তায়্যিবার দাবি
*আমাদের লক্ষ্য ও পথ চলার নীতি
*পাঁচ দফা কর্মসূচির যৌক্তিকতা বিশ্লেষণ
*নীতির পরিবর্তন চাই
*নীতিমালা এবং
*কর্মকৌশল-সহ নিয়মিত প্রকাশনা

নিজ নিজ গন্তব্যমুখী সকল মানুষের ঈদ যাত্রা হোক নিরাপদ ও আরামদায়ক।
18/03/2026

নিজ নিজ গন্তব্যমুখী
সকল মানুষের ঈদ যাত্রা হোক
নিরাপদ ও আরামদায়ক।

বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরের উপর সরকার দলীয় সন্ত্রাসীদের হামলারতীব্র নিন্দা ও প্রতিবাদ-ইস...
09/03/2026

বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরের উপর সরকার দলীয় সন্ত্রাসীদের হামলার
তীব্র নিন্দা ও প্রতিবাদ
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
শ্যামপুর থানা শাখা, ঢাকা মহানগর পূর্ব

বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের চেয়ারম্যান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ হুমায়ুন কবিরের উপর বিএনপি দলীয় সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখা।

০৯ মার্চ ২০২৬, সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে শ্যামপুর থানা শাখার সভাপতি মাহমুদুল হাসান সাইফী ও সাধারণ সম্পাদক আব্দুল হামিল উক্ত ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বলেন, জনতার ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি ও ইসলামী আন্দোলনের নিবেদিত কর্মীর ওপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয়, ঘৃণ্য এবং গণতান্ত্রিক রাজনীতির জন্য মারাত্মক হুমকি। রাজনৈতিক প্রতিপক্ষকে দমাতে সহিংসতার আশ্রয় নেওয়া কাপুরুষোচিত আচরণ এবং এটি সভ্য রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী।

নেতৃদ্বয় আরও বলেন, বাকেরগঞ্জে সংঘটিত এই বর্বরোচিত হামলা প্রমাণ করে একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে ভয়ের রাজনীতি কায়েম করতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না। বরং এ ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে দেশের সচেতন ছাত্রসমাজ ও জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃদ্বয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে প্রশাসনকে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

বার্তা প্রেরক:
ইরফান খান রাকিব
তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
শ্যামপুর থানা শাখা, ঢাকা মহানগর পূর্ব

"ইসলামী সমাজ বিনির্মানে মাহে রমজানের তাৎপর্য" শীর্ষক আলোচনা সভা, ওয়ার্ড সম্মেলন ও ইফতার মাহফিল-২০২৬- ১২ রমজান ১৪৪৭ হিজরী...
01/03/2026

"ইসলামী সমাজ বিনির্মানে মাহে রমজানের তাৎপর্য" শীর্ষক আলোচনা সভা, ওয়ার্ড সম্মেলন ও ইফতার মাহফিল-২০২৬

- ১২ রমজান ১৪৪৭ হিজরী,
- ০২ মার্চ ২০২৬
রোজ সোমবার বিকাল ৩ টা।

- স্থান
থানা কার্যালয় প্রাঙ্গণ
জুরাইন বালুর মাঠ, শ্যামপুর, ঢাকা।

আয়োজনে -
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
৪৭ ও ৫৪ নং ওয়ার্ড শাখা
শ্যামপুর থানা, ঢাকা মহানগর পূর্ব

★ তারিখ পরিবর্তন -০৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকা ০৪-এ আসছেনবঙ্গ অভিভাবক পীর সাহেব চরমোনাইস্থান: পাটেরবাগ পানির পাম্প, ঢাকা...
01/02/2026

★ তারিখ পরিবর্তন -

০৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকা ০৪-এ আসছেন
বঙ্গ অভিভাবক পীর সাহেব চরমোনাই

স্থান: পাটেরবাগ পানির পাম্প, ঢাকা-৪ আসন।

ঢাকা ০৪ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী'র সমর্থনে শ্যামপুর থানা শাখার ৫৪ নং ওয়ার্ডে গণম...
31/01/2026

ঢাকা ০৪ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী'র সমর্থনে শ্যামপুর থানা শাখার ৫৪ নং ওয়ার্ডে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

- ৩০ জানুয়ারি ২০২৬, শুক্রবার।
#ইসলামীআন্দোলনবাংলাদেশ #হাতপাখামার্কা #ইসলামীবার্তা #পীরসাহেবচরমোনাই

ইনশাল্লাহ ৩১ জানুয়ারি রোজ শনিবার বিকাল ৩ টায় ঢাকা- ৪ আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের সৈয়দ মোসাদ্দেক বিল্ল...
25/01/2026

ইনশাল্লাহ ৩১ জানুয়ারি রোজ শনিবার বিকাল ৩ টায় ঢাকা- ৪ আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী'র নির্বাচনী জনসভা।
আমরা সকলে দলে দলে যোগ দান করি। এবং এ সভাকে সফল করি।
স্থান : বিক্রমপুর প্লাজা চত্বর, জুরাইন, রেলগেইট,শ্যামপুর ঢাকা।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখার। ২০২৫ শেসনের সাবেক সভাপতিমোহাম্মদ ইব্রাহিম খলিল কে  বিদায় সংবর্ধনা ক্...
20/01/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখার।
২০২৫ শেসনের সাবেক সভাপতি
মোহাম্মদ ইব্রাহিম খলিল কে বিদায় সংবর্ধনা ক্রেস প্রদান করা হয়।

ক্রেস্ট প্রদান করেন
থানা শাখার সভাপতি
মাহমুদুল হাসান সাইফী
সাংগঠনিক সম্পাদক
আশরাফ আলী,
এবং সাথে উপস্থিত ছিলেন থানা শাখার
প্রশিক্ষণ সম্পাদক
নুরুল আলম,
স্কুল সম্পাদক
মুনতাছির আহমেদ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখার ২০২৬ শেসনএর  নবগঠিত কাফেলা।কে আছো জোয়ান, হও আগুয়ান     হাঁকিছে  ভবিষ...
20/01/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখার ২০২৬ শেসন
এর নবগঠিত কাফেলা।

কে আছো জোয়ান, হও আগুয়ান
হাঁকিছে ভবিষ্যত।
এ তুফান ভাড়ি, দিতে হবে পারি
নিতে হবে তরী পার।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখার ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ আমেলার নবগঠিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান সম্পূর্ণ...
16/01/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখার ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ আমেলার নবগঠিত কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
উক্ত পূর্ণ আমেলা কমিটির দায়িত্বশীল দের সকলকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখার ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ আমেলার নবগঠিত থানা কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান ১৫ ...
14/01/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখার ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ আমেলার নবগঠিত থানা কমিটির শপথ গ্রহন অনুষ্ঠান ১৫ জানুয়ারী রোজ বৃহস্পতিবার রাত ৮ টায় থানা কার্যালয় অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের ২০২৬ শেসনের নবগঠিত মজলিস আমেলা কে  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যাম...
13/01/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের ২০২৬ শেসনের নবগঠিত মজলিস আমেলা কে

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারক ও অভিনন্দন।

Address

Jurain
Dhaka
1204

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখা:

Share