06/04/2023
সময় গলে চুয়ে পড়ছে ছিন্ন মুকুটে
বিরহে কাতর জনতার বুকের বাম পাশে ।
গল্প নিয়ে কবিতা লিখেছি
শুনেছিলাম বছর ধরে নিয়ে যাবে কাছে ।
কত কাছে? যত কাছে গেলে তারাদের মাঝে
তোমার ছবি ভাসে ;
তুমি কে? কত দিন ছিলে ও পাশে
আর কত ধৈর্যের অভাবে বাঁধ ভেঙে জোয়ার আসে!
শান্তির খুজে নিধিবাবু আজ মাতুল ভূমিতে।
যেথায় তোমার জন্য মিছিল বিদ্রোহ বেরিগেড ভেঙে
গ্রেনেডের আওয়াজ বাজে,
তার থেকে কত দূরে তুমি, ভূল জনতার মাঝে ।
রেসকোর্সের শেষ বার, টিএসসির কাচের চূড়ি
এই ত সেদিন, ফেলে এসেছি সেলফে থাকা ডাইরিতে
আর বুকের বাম পাশে ।
ব্রহ্মপুত্রের গতি বদলে দিয়েছে
নর্দমা থেকে নালায় গিয়ে, তোমার ধমনিতে..
সুখের উল্লাসে বুয়েট ক্যাম্পাসে
আর তোমার বুকের বাম পাশে।