বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শরীয়তপুর জেলা সংসদ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শরীয়তপুর জেলা সংসদ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শরীয়তপুর জেলা সংসদ ঐক্য শিক্ষা শান্তি প্রগতি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাতফেরি ও বর্ণমালা মিছিলসন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য সকাল ৬ টা২১শে ফেব্রুয়ারি, ২০২...
19/02/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে

প্রভাতফেরি ও বর্ণমালা মিছিল

সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য
সকাল ৬ টা
২১শে ফেব্রুয়ারি, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি১১ ফেব্রুয়ারি, ২০২৬বাম-প্রগতিশীল, দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোটদানের আহ্বান ছাত্র ইউনিয়ন...
11/02/2026

সংবাদ বিজ্ঞপ্তি
১১ ফেব্রুয়ারি, ২০২৬

বাম-প্রগতিশীল, দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোটদানের আহ্বান ছাত্র ইউনিয়নের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাম-প্রগতিশীল, দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোটদানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে দেশবাসীকে বাম-প্রগতিশীল, দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে অবস্থান নিয়ে তাদের জয়যুক্ত করার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, "দীর্ঘদিন পরে জনগণের সামনে ভোটাধিকার চর্চার সুযোগ এসেছে। বিগত তিনটি নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। যদিও এবারের নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা যথেষ্ট সংশয় জনমনে রয়েছে। ইতোমধ্যেই নির্বাচন ঘিরে সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে। গতকাল বগুড়ায় বিএনপি কর্মী চোখ উপড়ে ফেলেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। জুলাই গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় ক্ষমতায়িত হওয়া একাত্তরের ঘাতক, গণহত্যাকারী, যুদ্ধাপরাধীরা পুনরায় দেশের উপর তাদের থাবা বসানোর চেষ্টা করছে। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় তারা মব সন্ত্রাস করেছে। মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্যের উপর ক্রমাগত আক্রমণ চালিয়েছে। নারীদের নিয়ে বিরূপ মন্তব্যকারী, মাজারে হামলাকারী, মব সন্ত্রাসে মদদ দেওয়াসহ নানা অপকর্মে জড়িত ফ্যাসিস্টদের বিরুদ্ধে একাট্টা হওয়ার সময় এসেছে। নিজেদের ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি ভোট ডাকাতি রোধেও জনগণকে সজাগ থাকার আহ্বান জানাই। অপরপক্ষে, প্রহসন ও প্রতারণামূলক গণভোটে ৮৪ টি প্রশ্নকে মাত্র ৪ টি পয়েন্টে নিয়ে এসে সরকারি প্ররোচনায় এই গণভোটে 'হ্যাঁ' জয়ী করানোর জোর প্রচেষ্টা চলছে৷ এই গণভোটের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নের কোন সম্ভাবনা নেই। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনার অভিসন্ধিই হচ্ছে গণভোট। আমরা অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামো সংস্কারের পক্ষে, কিন্তু তা হতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে, একদল বিদেশি নাগরিকদের প্রস্তাব অনুসারে নউ। তাই, মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনের চেতনায় একটি শোষণ-বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে আমরা দেশবাসীকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাম-প্রগতিশীল, দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানাই। একইসাথে প্রতারণা ও প্রহসনের গণভোটে 'না' জয়যুক্ত করতে দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাই।

বার্তা প্রেরক,

মেরাজ খান আদর
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

সংবাদ বিজ্ঞপ্তি ২ ফেব্রুয়ারি, ২০২৬অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরো...
02/02/2026

সংবাদ বিজ্ঞপ্তি
২ ফেব্রুয়ারি, ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি ছাত্র ইউনিয়নের

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাগণ, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ ও সরকার সংশ্লিষ্ট সকলের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। বিভিন্ন সময় দায়িত্ব পালনকালে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামে ওঠা অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন। একইসাথে তাদের কর্মকাণ্ড, দুর্নীতি ও অবৈধ সম্পদের শ্বেতপত্র জনগণের সামনে প্রকাশের দাবি জানানো হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তা, কর্মচারীর দেশত্যাগে সাময়িক নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, "অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি, মব সন্ত্রাসে মদদ দেওয়া, বিনা বিচারে হত্যা থেকে শুরু করে নানা অন্যায়-অনিয়মে সরকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নাম জড়িয়ে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের উপর ধার্যকৃত ৬০০ কোটি টাকার অধিক জরিমানা তার ক্ষমতাবলে মওকুফ করেছেন এমন অভিযোগ রয়েছে। এছাড়াও সরকারের বেশকিছু উপদেষ্টাদের বিরুদ্ধে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ও ধর্মীয় উগ্রবাদে মদদ দেওয়া, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। তথাকথিত ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলমের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে বিপুল পরিমাণে দুর্নীতির অভিযোগ রয়েছে। দায়িত্ব থেকে প্রায় দুই মাস আগে অব্যাহতি নিলেও তারা এখনও পর্যন্ত সরকারি বাসভবন ত্যাগ করেননি। এমনকি তাদের পিএসের দায়িত্ব পালনকারীরাও কোটি কোটি দুর্নীতির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের উপরে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। অন্যায়-অনিয়ম ও দুর্নীতিতে জড়িত ব্যক্তিরা জাতীয় সংসদ নির্বাচনের আগেই অথবা নির্বাচন হওয়া মাত্র দেশত্যাগের চেষ্টা করতে পারেন। তাই আমরা উচ্চ আদালতের কাছে আবেদন জানাতে চাই যেন উচ্চ আদালত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা, সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তা-কর্মচারী ও সরকার সংশ্লিষ্ট সকল ব্যক্তির দেশত্যাগে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেন। তাদের বিরুদ্ধে ওঠা অন্যায়-অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন এই নিষেধাজ্ঞা বহাল থাকে। ইতিমধ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। একই ধরনের নিষেধাজ্ঞা, নির্দেশনা সরকার সংশ্লিষ্ট সকলের উপর জারি করার আহ্বান জানাই। তাদের কর্মকাণ্ড, দুর্নীতি ও অবৈধ সম্পদের শ্বেতপত্র জনগণের সামনে প্রকাশ করতে হবে। জনগণের সাথে প্রতারণা করে, দেশের সম্পদ লুট করে কেউ যেন নিরাপদে দেশত্যাগ করতে না পারে সেজন্য আমরা আপামর জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই।"

বার্তা প্রেরক,

মেরাজ খান আদর
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

শহীদ বিপ্রদাস রায়লাল সালাম২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে লাল পতাকার মহাসমাবেশে সাম্প্রদায়িক শক্তির নৃশংস বোমা হামলা...
01/02/2026

শহীদ বিপ্রদাস রায়
লাল সালাম

২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে লাল পতাকার মহাসমাবেশে সাম্প্রদায়িক শক্তির নৃশংস বোমা হামলায় আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সরকারি ব্রজলাল কলেজ শাখার নেতা বিপ্রদাস রায়

সাবেক ছাত্র ইউনিয়ন নেতা চলচ্চিত্র পরিচালক ও গল্পকার জহির রায়হানের অন্তর্ধান দিবসে শ্রদ্ধার্ঘ্য।
30/01/2026

সাবেক ছাত্র ইউনিয়ন নেতা চলচ্চিত্র পরিচালক ও গল্পকার জহির রায়হানের অন্তর্ধান দিবসে শ্রদ্ধার্ঘ্য।

আমরা তোমাদের ভালোবাসি। তোমরা এগিয়ে যাও।
30/01/2026

আমরা তোমাদের ভালোবাসি। তোমরা এগিয়ে যাও।

২৪ জানুয়ারি ৬৯'র গণঅভ্যুথান দিবসসারাবিশ্বের স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র'র লড়াইয়ে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
24/01/2026

২৪ জানুয়ারি
৬৯'র গণঅভ্যুথান দিবস

সারাবিশ্বের স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র'র লড়াইয়ে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

সরস্বতী পূজার শুভেচ্ছা
23/01/2026

সরস্বতী পূজার শুভেচ্ছা

রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার, আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনের মহান নেতা ভ্লাদিমির লেনিনের ১০২তম মৃত্যুবার্ষিকীতে শ্...
21/01/2026

রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার, আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনের মহান নেতা ভ্লাদিমির লেনিনের ১০২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা।

'আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা'আজ ২০ জানুয়ারি, শহীদ আসাদ দিবস। ৬৯ এ স্বৈরাচার আইয়ুব খানের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের...
20/01/2026

'আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা'

আজ ২০ জানুয়ারি, শহীদ আসাদ দিবস। ৬৯ এ স্বৈরাচার আইয়ুব খানের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের বীর ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান ১৯৬৯ সালের ২০ জানুয়ারি স্বৈরাচার আইয়ুব বিরোধী আন্দোলনে শহীদ হন।

শহীদ আসাদ, লাল সালাম।

২০০১ সালের ২০ জানুয়ারি, ঢাকার পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র ডাকে দেশের কমিউনিস্ট, প্রগতিশীল ছাত্র-...
19/01/2026

২০০১ সালের ২০ জানুয়ারি, ঢাকার পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র ডাকে দেশের কমিউনিস্ট, প্রগতিশীল ছাত্র-যুব-কৃষক-শ্রমিক-জনতার মহাসমাবেশে বোমা হামলার ২৫ বছর।

বোমা হামলায় শহীদ হন কমিউনিস্ট ও শ্রমিক নেতা কমরেড হিমাংশু, মজিদ, মোক্তার, হাশেম, ছাত্র ইউনিয়ন নেতা বিপ্রদাস শহীদ হন।

বোমা হামলার ২৫ বছরেও দেশের শাসকদের সদিচ্ছার অভাবে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা যায় নি।

দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবি ছাত্র ইউনিয়নের।

শহীদ হিমাংশু, মজিদ, মোক্তার, হাশেম, বিপ্রদাস লাল সালাম।

Address

Palang
Dhaka
8000

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শরীয়তপুর জেলা সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শরীয়তপুর জেলা সংসদ:

Share