18/09/2025
📢 বিজ্ঞপ্তি
দৌলতী বাজার পঞ্চায়েত লিবার্টি ক্লাবের উদ্যোগে আগামী ১২ই অক্টোবর থেকে আমাদের ক্লাব প্রাঙ্গণে টাইফয়েড টিকা ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে।
👉 যেসব শিশুর বয়স ৯ মাস থেকে ১৫ বছর-এর নিচে, তারা এই টিকা গ্রহণের জন্য উপযুক্ত।
👉 টিকা গ্রহণের জন্য অবশ্যই আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে:
সরাসরি অনলাইনে: vaxepi.gov.bd
অথবা নিকটস্থ যেকোনো কম্পিউটার দোকান থেকে।
⚠️ রেজিস্ট্রেশনের সময় জন্ম নিবন্ধন সনদ অবশ্যই সাথে নিয়ে আসতে হবে।
অতএব, সকলকে অনুরোধ করা যাচ্ছে—নিজে রেজিস্ট্রেশন করুন এবং অন্যদেরও এই গুরুত্বপূর্ণ ক্যাম্পেইন সম্পর্কে জানিয়ে দিন।