বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি। মুক্তিযুদ্ধের প্রজন্ম গড়ে তোল একতা। সাহসী মানুষের ঐক্য চাই লড়াই ছাড়া মুক্তি নাই

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহযোগী সংগঠন হিসেবে দায়িত্ব পালন এবং জাতীয়তাবাদে বিশ্বাসী ৭১'র রণাঙ্গনের "বীর মুক্তিযোদ্ধা" সন্তানদের সংগঠন মুক্তিযুদ্ধের প্রজন্ম।বিএনপি,দেশ ও জাতির কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি।স্বাধীনতা রক্ষা করা আমাদের অঙ্গীকার।

সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক।বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে ৪৮তম প্র...
31/08/2026

সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

🕊️ জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলিবিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএ...
15/08/2026

🕊️ জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর দীর্ঘ রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর দৃঢ় নেতৃত্ব, ত্যাগ ও আপসহীন সংগ্রাম দেশ ও জাতির কাছে চিরস্মরণীয়।
আজ তাঁর জন্মদিনে মহান আল্লাহর দরবারে দোয়া করি—
আল্লাহ তায়ালা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন, তাঁর সকল নেক আমল কবুল করুন এবং তাঁকে চিরশান্তিতে রাখুন।
আমিন। 🤲

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও বাংলাদেশ ক্রি...
12/08/2026

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী আজ।

১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো। ব্যক্তিগত জীবনে খুবই সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন তিনি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ঐতিহাসিক অবদান রাখলেও প্রচারের আলো থেকে নিজেকে সরিয়ে রাখতেন।

প্রয়াত আরাফাত রহমান কোকো ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকাকালে ক্রিকেটকে যেমন রাজনীতিমুক্তকরণ করেছেন, তেমনি দেশের ক্রীড়াঙ্গনের বহুমুখী উন্নয়ন করে অনন্য নজির স্থাপন করেছেন।

গভীর উদ্বেগ ও দোয়া কামনাবিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক, ম্যান অব দ্য টক শো, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীত...
10/07/2026

গভীর উদ্বেগ ও দোয়া কামনা

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক, ম্যান অব দ্য টক শো, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিবিদ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক প্রকল্প পরিচালক ও সাবেক অধ্যক্ষ, বাংলাদেশের কিংবদন্তি সার্জন, সার্ক আইকন অব সার্জন এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (BCPS)-এর সভাপতি, বগুড়ার বাগবাড়ী তালুকদার বাড়ির কৃতি সন্তান ও ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল স্যার হৃদরোগজনিত জটিলতায় (Severe Acute Myocardial Infarction – Severe Acute MI) আক্রান্ত হয়ে গতকাল রাত ১০:০০টায় TMSS Medical College-এর Cardiology বিভাগের CCU (Coronary Care Unit)-এ ভর্তি হয়েছেন।

মহান আল্লাহ তাআলার দরবারে আন্তরিক দোয়া করি, তিনি যেন আমাদের প্রিয় ডা. পাভেল স্যারকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, তাঁকে দীর্ঘায়ু, নেক হায়াত এবং সুস্বাস্থ্য দান করেন। তাঁর চিকিৎসাকে সহজ ও সফল করে তুলুন এবং তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসতে পারেন।

আল্লাহুম্মা আমীন।

— সরদার মোঃ শাহ জালাল
সাবেক ছাত্রনেতা ও যুবনেতা
১নং যুগ্ম সাধারণ সম্পাদক — বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম (কেন্দ্রীয় কমিটি)
সহ-সাংগঠনিক সম্পাদক — আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ (কেন্দ্রীয় কমিটি)
যুগ্ম সাধারণ সম্পাদক — জিয়া মঞ্চ (কেন্দ্রীয় কমিটি)
সাবেক ছাত্রনেতা — ঢাকা মহানগর উত্তর ছাত্রদল
সাবেক যুবনেতা — ঢাকা মহানগর উত্তর যুবদল
সাবেক কর্মী — মোহাম্মদপুর থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর।

মুরুব্বীদেরকে শ্রদ্ধা করা, সহযোগিতা করা,অসহায়কে মানুষের সাথে বিনয়ীভাবে কথাবলা, এই যে এরকম আরো যেসব মূল্যবোধ আছে,এগুলো ...
07/06/2026

মুরুব্বীদেরকে শ্রদ্ধা করা, সহযোগিতা করা,
অসহায়কে মানুষের সাথে বিনয়ীভাবে কথা
বলা, এই যে এরকম আরো যেসব মূল্যবোধ আছে,
এগুলো কিভাবে আবার শিশুদের মধ্যে নিয়ে যাওয়া যায় এই বিষয়ে আমরা কাজ করতে চেষ্টা করছি।
----- তারেক রহমান -----
প্রধানমন্ত্রী

#বিএনপি #জিয়াউর_রহমান

ঈদ মোবারক
27/05/2026

ঈদ মোবারক

বিসমিল্লাহির রাহমানির রাহিম🐄 পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে 🐄বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি-র পক্...
27/05/2026

বিসমিল্লাহির রাহমানির রাহিম
🐄 পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে 🐄
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি-র পক্ষ থেকে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক ঈদ মোবারক।
ত্যাগ, কুরবানি, মানবতা ও ভ্রাতৃত্বের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। মহান আল্লাহ তায়ালা আমাদের কুরবানি কবুল করুন এবং দেশ ও জাতির কল্যাণ দান করুন।
শুভেচ্ছান্তে
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম
কেন্দ্রীয় কমিটি
“ঐক্যবদ্ধ প্রজন্ম, উন্নয়নের বাংলাদেশ”

এডমিন পোস্ট
#ঈদমোবারক #বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি fans

25/03/2026

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ও মার্কিন পররাষ্ট্র দফতরের আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিটে’ যোগ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

২৫ মার্চ ২০২৬ | ওয়াশিংটন, ডি.সি.

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাণী —মহান স্বাধীনতা ও জাতীয় দ...
25/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাণী —

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আমি বাংলাদেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। একই সঙ্গে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা, বোন ও স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকলকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এবং সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

আমাদের প্রিয় মাতৃভূমির অগ্রগতি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে।

আসুন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করি। একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করি।

আমি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করছি।

On the occasion of the great Independence and National Day, 26 March, I extend my heartfelt greetings and congratulations to the people of Bangladesh at all levels, as well as to all Bangladeshis living abroad.

March 26 is a glorious and historic day in our national life. On this day, I remember with profound respect the nation's finest sons, whose sacrifices enabled us to achieve an independent and sovereign Bangladesh. At the same time, I recall with deep gratitude the brave freedom fighters who took part in the Liberation War, the mothers, sisters who suffered oppression and all those who devoted themselves to the struggle for independence. I pray for the eternal peace of the departed souls of all the martyrs.

The Great Independence Day inspires us anew with the spirit of courage, sacrifice and patriotism. The fundamental goal of independence was to establish a Bangladesh that is free from discriminations, and to be democratic, peaceful and prosperous.

Keeping that goal before us, we must work together and continue to move the country forward.

To further accelerate the progress and development of our beloved motherland, we must uphold in our hearts the spirit of national unity, mutual tolerance and patriotism.

Let us draw inspiration from the significance of the Great Independence and National Day and dedicate ourselves, from our respective positions, to the welfare of the country. Together, let us work to build a developed, prosperous and dignified Bangladesh.

I wish every success to all programmes organised on the occasion of the Great Independence and National Day.

Address

Paltan
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share