24/05/2026
নূতন মাটিতে আসে ফসলেরই কাল, আঁধার পেরিয়ে আসে আগামী সকাল” – এই স্লোগানকে ধারণ করে সম্পন্ন হলো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশন। ৩৬তম সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে দূর্জয় রায়কে সভাপতি, মুহাম্মদ মোস্তাকিমকে সাধারণ সম্পাদক ও মিশকাতুল মাশিয়াতকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২১ মে ২০২৬ বেলা ১২টায় কলাভবনের বটতলায় আয়োজিত উদ্বোধনী সমাবেশে ৩৬তম সম্মেলন উদ্বোধন করেন অধ্যাপক আনু মুহাম্মদ। বিদায়ী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ফাতিন ইশরাকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উদ্বোধক অধ্যাপক আনু মুহাম্মদ, কেন্দ্রীয় সভাপতি তামজীদ হায়দার, বিদায়ী সাধারণ সম্পাদক মাঈন আহমেদ। বিদায়ী সভাপতি মেঘমল্লার বসুর সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।
কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মেঘমল্লার বসু এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মাঈন আহমেদ। কাউন্সিলে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি তামজীদ হায়দার ও সহ-সভাপতি আসিফ জামান। কাউন্সিলের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন ও ১ মিনিট নীরবতা পালন করার পর সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করা হয়। কমিটি বিলুপ্তির পর বিষয় নির্বাচনী কমিটি গঠনের মাধ্যমে নির্বাচনী অধিবেশন শুরু হয়। অধিবেশনে কাউন্সিলরদের দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে ২টি পদ ফাঁকা রেখে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান কাউন্সিল বিদায়ী সভাপতি মেঘমল্লার বসু।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ৩৬তম কমিটির নেতৃবৃন্দ:
সভাপতি: দূর্জয় রায়
সহ-সভাপতি: মধুসূদন কর্মকার, অর্থী আনজুম, ফাতিন ইশরাক, সাব্বির হোসেন
সাধারণ সম্পাদক: মুহাম্মদ মোস্তাকিম
সহকারী সাধারণ সম্পাদক: ইসরাত জাহান অনু, ফাহিম ইনতিসার তাসীন, জোবায়ের ইবনে ইমাম
সাংগঠনিক সম্পাদক: মিশকাতুল মাশিয়াত
কোষাধ্যক্ষ: সীমান্ত রঞ্জন চাকমা
দপ্তর সম্পাদক: মৃধা রাইয়ান
প্রচার ও প্রকাশনা সম্পাদক: ফাইজা ফাইরুজ রিমঝিম
শিক্ষা ও গবেষণা সম্পাদক: আনিয়া খান
সাংস্কৃতিক সম্পাদক: শেখ শাবাব ত্বকী রূপক
ক্রীড়া সম্পাদক: অন্টু চাকমা
পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: প্রাপ্তি পিয়া
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: অসীম দেব চৌধুরী
সদস্য: লবিয়ত তালুকদার, রাই মিউ সিং মারমা, লাজিম খান, সিফাত রেজওয়ান, বসন্ত চাকমা, মেঘমল্লার বসু, মাঈন আহমেদ